পূরণ হলো ইচ্ছে, রেনুর সাথে দেখা করলেন মুখ্যমন্ত্রী

পূরণ হলো ইচ্ছে, রেনুর সাথে দেখা করলেন মুখ্যমন্ত্রী

সম্প্রতি এক ঘটনা নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছিল চর্চা। চাকরি করার দাবি করায় খোয়াতে হয়েছিল হাত। এর পর সরকারের তরফে তাকে চাকরি দেওয়া হলে রেনু তার ইচ্ছা প্রকাশ করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন রেণু খাতুন। বলেছিলেন, মুখ্যমন্ত্রী মায়ের মতোই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। এবার সেই ইচ্ছা তাঁর পুরণ হল। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল রেণুর। তাঁকে জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি, এমনটাই জানিয়েছেন রেণু। মুখ্যমন্ত্রী রেণুর চাকরির ব্যাপারে ঘোষণা করেছেন আগেই। নন নার্সিং পদে কাজ করবেন তিনি। কত টাকা বেতন পাবেন তাও ঠিক করা হয়েছে। সম্প্রতি পূর্ব বর্ধমান…
Read More
বাড়তে থাকা বাজারদরের মাঝেই চিন্তা বাড়ছে চালের দাম নিয়ে

বাড়তে থাকা বাজারদরের মাঝেই চিন্তা বাড়ছে চালের দাম নিয়ে

বিগত দু বছরের বেশি সময় ধরে তান্ডব চলছে করোনা সংক্রমণের৷ আর এই সময় থেকেই প্রতিনিয়ত বেড়ে চলেছে বাজারদর৷ সবজি থেকে মাছ-মাংস, বাজারে ঢুকলেই ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের পকেটে৷ এই অগ্নিমূল্যের বাজারে ডাল-ভাত খেয়ে যে দিন গুজরান করবে, তাও বুঝি এখন বড় দায়! ডাল, আলুর দাম আগেই ঊর্ধ্বমুখী ছিল, এবার পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম৷ কী ভাবে চলবে গেরস্তের হেঁশেলে। জোগানে ঘাটতি না থাকলেও যে ভাবে চালের দাম বাড়ছে, তাতে রীতিমতো হিমশিম খাওয়ার জোগাড়। মিনিকেট-বাঁশকাঠির দাম তো লাফিয়ে বেড়েইছে, স্বর্ণ, রত্না-সহ অন্যান্য চালের দামও উর্ধ্বমুখী। পরিস্থিতি এটতাই জটিল হয়ে উঠছে যে নিম্নবিত্ত মানুষের পক্ষে আলুসিদ্ধ ভাত জোগাড় করাটাও এখন মুশকিল হয়ে দাঁড়াচ্ছে৷…
Read More
এবার রাজ্য সরকার নতুন ভাবে সাজাবে দিঘাকে

এবার রাজ্য সরকার নতুন ভাবে সাজাবে দিঘাকে

বাংলায় বাঙালির ঘুরতে যাওয়া মানেই সবার আগে নাম আসে দীপুদা, দিঘা-পুরী-দার্জিলিং। যার মধ্যে সব চেয়ে প্রথম নাম দিঘার। দিঘা মানেই বাঙালির আবেগ। অল্প কয়েকদিনের ছুটি মানেই একটাই নাম আগে আসে, দিঘা ভ্রমণ। বছর বছর ধরে যেন এটাই নিয়ম হয়ে আসছে। পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে ২-১ দিনের ছুটিতে দিঘা যাননি এমন মানুষ তথা বাঙালি নেই। কিন্তু দিঘা যাওয়া এতদিন ছিল শুধুই সমুদ্র ভ্রমণ। আশেপাশে অনেক জায়গাও পর্যটকদের প্রিয় বটে কিন্তু সেখানেও সমুদ্র ছাড়া আলাদা কিছু ছিল না। কিন্তু এবার তার পরিবর্তন ঘটতে চলেছে। সমুদ্র ছাড়াও আরও কিছু দিতে চলেছে দিঘা। হয়তো পুজোর আগেই সেই চমক মিলতে পারে। দিঘা, তাজপুর, মন্দারমণি সহ…
Read More
নির্দেশ মতো হাতে এল সুপারিশপত্র, চলতি মাসে চাকরি পাচ্ছেন ববিতা

নির্দেশ মতো হাতে এল সুপারিশপত্র, চলতি মাসে চাকরি পাচ্ছেন ববিতা

অবশেষে সমাপ্তি হলো দীর্ঘ লড়াই, মিললো স্বীকৃতি। নিজ যোগ্যতায় জয় হলো ববিতার। দীর্ঘ লড়াইয়ের পর আদালতে জয় পেয়েছিলেন ববিতা। কিন্তু এত সব কিছুর পরেও অবশেষে চাকরিটা পাবেন কিনা তা নিয়ে কিঞ্চিৎ সংশয় ছিল রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার বিরুদ্ধে বেআইনি ভাবে স্কুলে চাকরি পাওয়ার অভিযোগ আনা ববিতা সরকারের। এবার কেটে গেল সেই সংশয়। আদালতের নির্ধারণ করে দেওয়া দিনেই স্কুলে চাকরির নিয়োগের সুপারিশপত্র পেলেন ববিতা। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ববিতা সরকারকে কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ করা হবে। আদালতের নির্দেশ ছিল, ২৭ জুনের মধ্যেই ববিতাকে নিয়োগ করতে হবে। ৩০ জুন যাতে চাকরিতে যোগদান করতে পারেন ববিতা তা নিশ্চিত করবেন…
Read More
ঘোষিত প্রকল্পের টাকা না পেলে দিল্লী যাবেন মুখ্যমন্ত্রী

ঘোষিত প্রকল্পের টাকা না পেলে দিল্লী যাবেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের মধ্যে বিরোধিতা বরাবরের। এবার সেই বিরোধিতা তুঙ্গে উঠল আবাস যোজনা প্রকল্পকে কেন্দ্র করে। বিরোধীরা অভিযোগ তুলেছে যে, কেন্দ্রীয় প্রকল্প বাংলার নামে চালিয়ে দেওয়া হয় এই রাজ্যে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও এই ইস্যুতে কড়া বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু বর্ধমানের সভা থেকে চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানালেন, বাংলা আবাস যোজনার নামে টাকা না পেলে দিল্লি যাবেন তিনি। এদিন মমতা বলেন, যে কোনও রাজ্যে নিজের নামে প্রকল্প থাকতে পারে। উত্তরপ্রদেশ, রাজস্থান সব রাজ্যে। কিন্তু বাংলায় থাকলেই তাতে আপত্তি তোলা হচ্ছে। কেন, প্রশ্ন তোলেন তিনি। সঙ্গে বলেন, বাংলার বাড়ি, বাংলার সড়ক যোজনার টাকা আটকে…
Read More
রক্ষা পেলো গদি, অবশেষে জিতে গেলেন মুখ্যমন্ত্রী

রক্ষা পেলো গদি, অবশেষে জিতে গেলেন মুখ্যমন্ত্রী

পূর্ব ঘোষনা মতো সম্প্রতি উপনির্বাচন ছিল ত্রিপুরাতে। কিন্তু এই ভোটপর্ব ঘিরেও সৃষ্টি হয়েছে ধুন্দুমার পরিস্থিতির। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ত্রিপুরা জুড়ে, এমনকি রক্তও ঝড়েছে ভোটপর্ব ঘিরে। এসবের মাঝেই প্রকাশিত হলো ভোটের ফলাফল। ত্রিপুরার বিধানসভা উপনির্বাচনে জিতলেন ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা। অষ্টম রাউন্ড শেষেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এগিয়ে ছিলেন ছয় হাজারের বেশি ভোটে। ত্রিপুরার উপনির্বাচন কেন্দ্র টাউন বরদোয়ালি থেকে লড়াই করেন তিনি। তাঁর নিকটতম প্রতিদবন্ধী ছিলেন কংগ্রেসের আশিস কুমার সাহা। উল্লেখ্য, গত ২৩ তারিখ এই নির্বাচনের ভোট গ্রহণ করা হয় ত্রিপুরার চারটি আসনে। টাউন বরদোয়ালি ছাড়াও ভোট হয় আগরতলা, সুরমা এবং যুবরাজনগর কেন্দ্রেও। ওই তিনটি আসনেও প্রথমে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু পরে আগরতলা ৬ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ জয়লাভ করায় শেষমেশ এই…
Read More
‘ কলকাতা অনুভব’-র সাংস্কৃতিক সন্ধ্যার আসরে নজরকাড়া চমক

‘ কলকাতা অনুভব’-র সাংস্কৃতিক সন্ধ্যার আসরে নজরকাড়া চমক

২৫জুন শনিবার কলকাতা অনুভব ও কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি দফতরের যৌথ উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান 'ভারত কি কৃষ্টি অওর কলা ভারত কি কথা মালা' অনুষ্ঠিত হল কলকাতার রোটারি সদন-এ। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী এসর রাজ পৌড়েল, কনসাল জেনারেল, কনস্যুলেট জেনারেল অফ নেপাল, কলকাতা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধ্রুব মিত্র,নৌশাদ মল্লিক,তারক সেনগুপ্ত ও অভিজিৎ সাঁতরা। পাশাপাশি প্রত্যেক অতিথি তাদের মূল্যমান বক্তব্য রাখেন। এদিকে অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে দর্শকদের আপ্লুত করেন সঞ্জীব ঘোষ।'আফ্রিকা' কবিতাটি আবৃত্তি করেন নৌশাদ মল্লিক।অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল 'টাপুর টুপুর' নাটক।এই নাটকে প্রখ্যাতা অভিনেত্রী ও মাইম শিল্পী বিজয়া দত্ত,সুব্রত বর্মন,সায়ন দত্ত…
Read More
তবে কি এবার নতুন পদে নিযুক্ত হলেন পরেশ

তবে কি এবার নতুন পদে নিযুক্ত হলেন পরেশ

মেয়ের চাকরি যাওয়ার পর এবার বাবা পেলেন নতুন পদ। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে দুর্নীতির করে মেয়েকে স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ আছে। সেই নিয়ে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই বড় নির্দেশ দিয়েছে। চাকরি গিয়েছে মেয়ের, এতদিনের বেতনের টাকাও ফেরত দিতে হয়েছে। এবার সেই পরেশ অধিকারী পেলেন নয়া দায়িত্ব। রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন তিনি। শুক্রবার রাজ্যের তরফে ২১৮ টি গ্রামীণ হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারপার্সনদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে মন্ত্রী পরেশ অধিকারীর। কোচবিহারের হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান করা হয়েছে পরেশ অধিকারীকে। অন্যদিকে, কলকাতা মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির সদ্য প্রাক্তন চেয়ারম্যান নির্মল মাজিকে আমতা এবং বৃন্দাবনপুর গ্রামীণ…
Read More
রাজ্যে কমছে সংক্রমণের সংখ্যা

রাজ্যে কমছে সংক্রমণের সংখ্যা

দেশের করোনা সংক্রমণের সংখ্যা যতটা বাড়ছে ততটা স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। আজ আক্রান্ত কমেছে অনেকটা। আজ কিঞ্চিত কমল সংক্রমণের সংখ্যা। তবে চিন্তা থেকেই যাচ্ছে। এদিকে আজ আবার একাধিক মৃত্যু হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বাড়তে শুরু করেছে যা অস্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও বেড়ে ৭.০৪ শতাংশ। এদিকে সুস্থতার হার কমে ৯৮.৭৮ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫৭ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ২৪ হাজার ২৪৪ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে রাজ্যে।…
Read More
প্রকাশ্যে এলো বড় তথ্য, হাইকোর্টে জমা পড়েনি প্রায় তিন হাজার আবেদন পত্র

প্রকাশ্যে এলো বড় তথ্য, হাইকোর্টে জমা পড়েনি প্রায় তিন হাজার আবেদন পত্র

কিছুদিন আগেই রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে উত্তাল হয়েছে পরিস্থিতি। এবার এই নিয়োগ দুর্নীতি মামলায় নিয়ে আরও বড় তথ্য সামনে এল এবার। আবেদনপত্র নিয়ে কলকাতা হাইকোর্টে মুখ পুড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের। কারণ তাদের কাছে নাকি প্রায় ৩ হাজার আবেদনপত্রই নেই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এ সংক্রান্ত নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আবেদনপত্র জমা দিতে পারেনি পর্ষদ। তবে অন্য নথি তারা জমা দিয়েছে আদালতে। আসলে ২০১৪ সালের টেট পরীক্ষায় ২৩ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ২১ লক্ষ প্রার্থী পরীক্ষা দেন। দেড় লক্ষ পাশ করেন। তবে মামলাকারীদের অভিযোগ, যে ২ হাজার ৭৮৭ জনকে চাকরি দেওয়া হয়েছে তারা পরীক্ষাই নাকি দেননি, চাকরির আবেদনও করেননি। এই…
Read More
অবশেষে মিলল সফলতা, চলতি মাসেই চাকরি পাচ্ছেন ববিতা

অবশেষে মিলল সফলতা, চলতি মাসেই চাকরি পাচ্ছেন ববিতা

কিছুদিন আগেই রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে উত্তাল হয়েছে পরিস্থিতি। এবার এই মামলায় অবশেষে সফলতা পেল ববিতা। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার জায়গায় চাকরি দিতে হবে মামলাকারী ববিতা সরকারকে। এমন নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে তাঁকে যোগদান করাতে হবে বলে নির্দেশ। পাশাপাশি তাঁর বেতন ইস্যুতেও স্পষ্ট নিদেশ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্ট আরও জানিয়েছে, আগামী ২৭ জুনের মধ্যেই ববিতাকে নিয়োগ করতে হবে। তাই আগামী ৭ দিনের মধ্যে ডিআই তাঁকে নিয়োগের যাবতীয় কাজ করবেন। ৩০ জুন যাতে চাকরিতে যোগদান করতে পারেন ববিতা তা নিশ্চিত করবেন ডিআই, এমন নির্দেশ আদালতের। রাজ্যের শিক্ষা…
Read More
ফিরলো স্বস্তি, আজ সকাল থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকবে আগামী কয়েকদিন

ফিরলো স্বস্তি, আজ সকাল থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকবে আগামী কয়েকদিন

বিগত বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গে অনবরত বৃষ্টি হয়ে চলেছে। অতিভারী বৃষ্টির ফলে বেশ কিছু জায়গায় ধসও নেমেছে। কিন্তু অন্যদিকে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। মাঝে মাঝে সামান্য বৃষ্টি হলেও গরমও বাড়ছে মাত্রাতিরিক্ত ভাবে। শেষ কয়েকদিন ভিজেছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি। যদিও তা খুব একটা স্থায়ী হয়নি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গতকালও সেইভাবে বৃষ্টি হয়নি। কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছিল। তবে আজ সকাল থেকেই দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে শহরে। তাহলে আজ কি নাগাড়ে বৃষ্টি দেখবে তিলোত্তমা? কী বলছে আবহাওয়া দফতর? রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে হাওয়া মহল জানিয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও খুব বেশ আশা করা যে…
Read More
নির্ধারিত সময়ের মধ্যে মেধা তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

নির্ধারিত সময়ের মধ্যে মেধা তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

ইতিমধ্যে রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে। চলছে মামলা এই নিয়ে। এরই মাঝে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে। আগামী মাসে ১৫ জুলাইয়ের মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণির বিভাজন মেধা তালিকা এবং তাদের প্রাপ্ত নম্বর সহ তালিকা প্রকাশ করতে হবে। এমন নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেধা তালিকার বিস্তারিত ব্রেকআপ সহ প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ১২ মে। সেখানে যাবতীয় নম্বরের ব্রেক থাকার কথা। ২০ মে'র মধ্যে তা প্রকাশের কথা ছিল। কিন্তু এখনও সেই নির্দেশ পালন হয়নি। অন্য একটি মামলায় ১১-১২ ক্লাসে নিয়োগে সেই একই আবেদন করা হয়েছে। আদালত জানিয়েছে, আগামী ১০ দিনে সেই নির্দেশ পালন করতে হবে। এনআইসি'কে…
Read More
মুক্তি পাওয়া তো দূর জেল হলো সায়গলের

মুক্তি পাওয়া তো দূর জেল হলো সায়গলের

তৎপরতার সঙ্গে কাজ চলছে রাজ্যের অন্যতম মামলা গরুপাচার কাণ্ডে। সম্প্রতি এই মামলাতেই গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। এবার এই মামলায় মুক্তি পাওয়া তো দূর জেল হলো সায়গলের। তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিল সিবিআই আদালত। আগামী ৮ জুলাই পর্যন্ত অর্থাৎ ১৪ দিন জেল হেফাজতে থাকবেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রতের দেহরক্ষী। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। কেন তাঁকে জেলে রাখতে হবে তার কারণও ব্যাখ্যা করা হয়েছে। আদালতের পর্যবেক্ষণ তিনি যদি জামিন পান তাহলে তদন্ত প্রভাবিত হতে পারে। সেই কারণে আসানসোলের সিবিআই আদালতের বিচারক সায়গল হোসেনকে জেলেই পাঠিয়েছেন। যদিও তিনি এও জানিয়েছেন যে, জেল হেফাজতে থাকাকালীন সহগলকে…
Read More