এবার খোদ মহানগরীতে মিললো পোলিও জীবাণুর হদিশ

এবার খোদ মহানগরীতে মিললো পোলিও জীবাণুর হদিশ

একের পর এক ভাইরাসের কবলে পড়ছে দেশ। দিন দিন বেড়ে চলছে আতঙ্ক। এরই মাঝে হদিশ মিলেছে মাঙ্কিপক্স, টম্যাটো ফ্লু'র মতো ভাইরাসের। এবার জানা গেল, খোদ কলকাতায় পাওয়া গিয়েছে পোলিওর জীবাণু! এই নিয়ে এখন বিরাট উদ্বেগে রাজ্য স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, মেটিয়াবুরুজ এলাকায় পোলিওর জীবাণু পাওয়া গিয়েছে। কিন্তু কী ভাবে এই ভাইরাস এল এখন তা কিছুতেই বুঝে উঠতে পারছে না বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, কিছুদিন আগে মেটিয়াবুরুজ এলাকায় একটি নর্দমার জল পরীক্ষা করার সময় এই পোলিওর জীবাণুর হদিশ মিলেছে। এর খোঁজ মেলার পর থেকেই শিশুদের ওপর বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে জরুরি বৈঠক পর্যন্ত করা হয়েছে…
Read More
প্রাথমিক টেটে সিট গঠন করে সিবিআইকে তদন্তের নির্দেশ

প্রাথমিক টেটে সিট গঠন করে সিবিআইকে তদন্তের নির্দেশ

গত কয়েকমাস ধরেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে।একের পর এক এই সংক্রান্ত মামলায় CBI তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু দিন যত গড়িয়েছে ততই তদন্তের গতি দেখে তিনি যে হতাশ সেটা গোপন থাকেনি তাঁর কথায়। মঙ্গলবার হাইকোর্টের এজলাসে আইনজীবী কল্যাণ ব্যানার্জির সঙ্গে কথোপকথনের সময় এই হতাশাই ফুটে উঠেছিল বিচারপতির কণ্ঠে। যদিও সিবিআইয়ের তরফে জানানো হয়েছিল, স্কুল শিক্ষক নিয়োগ মামলার তদন্ত করতে দিল্লি থেকে আসছেন উচ্চ পদমর্যাদার অফিসার। তবে তাতেও যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব একটা সন্তুষ্ট হননি, বুধবারের নির্দেশে সেকথা স্পষ্ট। মঙ্গলবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে সন্দেহ জমেছে তাঁর…
Read More
রাজভবনের সামনে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ

রাজভবনের সামনে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ

রাজধানীর বিক্ষোভের ছায়া কলকাতায়ও। রাহুল গাঁধীকে ইডির লাগাতার তিন দিন তলবের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। বুধবার কংগ্রেসের কর্মী-সমর্থকরা আয়কর ভবনের সামনে থেকে রাজভবন অভিযান শুরু করেন। তবে তাঁদের সেখানেই আটকে দেয় কলকাতা পুলিশ। কিছু ক্ষণ পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। কংগ্রেস কর্মীদের আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ।   দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির ‘প্রতিহিংসামূলক রাজনীতি’র প্রতিবাদে এ রাজ্যে বিক্ষোভ জারি রাখল কংগ্রেস। সনিয়া গাঁধী, রাহুল গাঁধীদের ইডি-কে দিয়ে তলব করে ‘হেনস্থা’র প্রতিবাদ জানাতে গিয়ে এ দিনও দিল্লিতে গ্রেফতার হয়েছেন লোকসভায় বিরোধী দলের নেতা ও প্রদেশ…
Read More
উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে বিক্ষোভ! বড় পদক্ষেপ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে বিক্ষোভ! বড় পদক্ষেপ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

উচ্চমাধ্যমিকের রেজাল্ট (HS Result) নিয়ে বিভিন্ন জায়াগায় ইতিমধ্যেই বিক্ষোভ দেখিয়েছেন পরীক্ষার্থীরা। এবার এরই মাঝে বড় পদক্ষেপ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education)। বোর্ডের তরফ থেকে বলা বলেছে, চাইলে এবার সব বিষয়েই রিভিউ করতে পারবেন ছাত্রছাত্রীরা। আগামী ২০ জুন থেকে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা। আবেদন করা যাবে আগামী ৫ জুলাই পর্যন্ত। তবে সমস্ত আবেদনই করতে হবে অনলাইনে। প্রসঙ্গত, আগে যেকোনও ২টি বিষয়ে রিভিউর আবেদন করা যেত। পরীক্ষার্থীদের রিভিও ও স্ক্রুটিনির আবেদন করতে হবে www.wbchse.nic.in ওয়েবসাইটে। তবে তাঁদের রিভিও ও স্ক্রুটিনির পাশাপাশি একইসঙ্গে আরটিআই না করার আবেদন জানানো হয়েছে। সেক্ষেত্রে জটিলতা বাড়তে পারে ও…
Read More
এবার আরও এক তদন্তের ভার দেওয়া হলো দময়ন্তীকে

এবার আরও এক তদন্তের ভার দেওয়া হলো দময়ন্তীকে

সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া বেশ কয়েকটি ধর্ষণের ঘটনার দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস দময়ন্তী সেনের হাতে। এবার রসিকা জৈনের অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার গেল দময়ন্তী সেনের হাতে। আলিপুরে ব্যবসায়ী পরিবারের বধূর রহস্য মৃত্যুতে সিট গঠনের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার। আইপিএস অফিসার দময়ন্তী সেনের নেতৃত্বে সিট গঠন হবে। ওই বধূর মৃত্যুতে তাঁর শ্বশুরবাড়ির হাত ছিল বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। গত ১৬ ফেব্রুয়ারি বাড়ির নীচে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় রসিকা আগরওয়াল জৈন নামে ওই বধূকে। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পিছনে তাঁর শ্বশুরবাড়ির হাত রয়েছে বলে অভিযোগ তোলেন রসিকার বাপের বাড়ির লোকজন। ১৭ ফেব্রুয়ারি ২০২১ সালে শ্বশুরবাড়ির…
Read More
স্কুলের তরফে ঘোষণা করা হলো, অনলাইনেই হবে পড়াশুনা

স্কুলের তরফে ঘোষণা করা হলো, অনলাইনেই হবে পড়াশুনা

দিন প্রতিদিন দক্ষিণবঙ্গে বেড়ে চলেছে গরম। প্রবল গরমে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে গ্রীষ্মের ছুটি আরও বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সরকারি, আধা সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে ২৬ জুন পর্যন্ত গরমের ছুটি থাকছে। কিন্তু বেসরকারি স্কুলগুলি জানিয়েছিল তারা স্কুল খোলা রাখবে এবং সশরীরেই হবে পড়াশুনা। কিন্তু এখন তারা নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এল। জানান হয়েছে, অনলাইনেই ক্লাস করাবে তারা। একাধিক বেসরকারি স্কুলের তরফে জানানো হয়েছে ২৬ জুন পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে। তার পর সরকারি নির্দেশিকা মেনে নেওয়া হবে সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্ততেও খুশি নয় অভিভাবকদের একাংশ। তাদের একাংশের বক্তব্য, সবই হচ্ছে শুধু অফলাইন পড়া ছাড়া। তারা সন্তানদের স্কুলে পাঠাতে…
Read More
সংক্রমণের সংখ্যা নিয়ে বাড়ছে চিন্তা

সংক্রমণের সংখ্যা নিয়ে বাড়ছে চিন্তা

বেশি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর চলতি মাসের শুরু থেকেই আবার বেড়ে চলেছে সংক্রমনের সংখ্যা। দেশের পাশাপাশি রাজ্যের সংক্রমনের সংখ্যা নিয়েও বাড়ছে চিন্তা। দৈনিক আক্রান্তের মাত্রা আবার বাড়ল রাজ্যে। বঙ্গে কোভিড গ্রাফ তলানিতে এসেছিল বিগত কিছুদিন ধরেই। কিন্তু শেষ কয়েক দিনে আবার ঊর্ধ্বমুখী রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা। আজও তা ১৩০ ছাড়িয়ে চলে গিয়েছে! এদিকে আজ কোনও মৃত্যু হয়নি বাংলাতে, যা স্বস্তির। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলার আক্রান্ত সংখ্যার দিকে ফের নজর রাখা হচ্ছে জোরদার ভাবে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট গতকালের থেকে কমে ১.৮৫ শতাংশ হয়েছে। সুস্থতার হার দাঁড়িয়ে রয়েছে ৯৮.৯১ শতাংশে। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত…
Read More
কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের তলবে হাজির বিধায়ক শওকত মোল্লা

কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের তলবে হাজির বিধায়ক শওকত মোল্লা

কয়লা পাচার কাণ্ডে তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে তলব সিবিআইয়ের। আজ, বুধবার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে ক্যানিং পূর্বের বিধায়ককে। সূত্র মারফত জানা গিয়েছে, আজ সকাল সাড়ে এগারোটায় তিনি সিবিআই দফতরে হাজিরা দেবেন। এর আগে কয়লা পাচার-কাণ্ডে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে ৯ জুন দ্বিতীয় নোটিশ ধরায় সিবিআই। সেই নোটিসে তাঁকে ১৫ জুন বুধবার নিজাম প্যাসলেসে সিবিআই দফতরে তলব করা হয়। এই নিয়ে দ্বিতীয় বার তাঁকে তলব করা হল। আগে শওকত মোল্লাকে একবার নোটিশ দিয়েছিল সিবিআই, কিন্তু তিনি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার  অজুহাতে হাজিরা এড়িয়ে যান। তবে না আসার কারণ জানিয়ে সিবিআই দফতরে চিঠি দেন ও মেল করেন। সিবিআই…
Read More
নতুন রাষ্ট্রপতির মনোনয়নে নাম রয়েছে বাংলার প্রাক্তন রাজ্যপালের

নতুন রাষ্ট্রপতির মনোনয়নে নাম রয়েছে বাংলার প্রাক্তন রাজ্যপালের

বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ায় চলতি মাসের শেষের দিকেই দেশে হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচন৷ পূর্বেই ঘোষণা হয়েছে তার দিনক্ষণ৷ এবার সামনেই রাষ্ট্রপতি নির্বাচন৷ তাঁর ঠিক আগে বিরোধী ঐক্যের সলতে পাকাতে দিল্লি গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হবেন কে? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে জাতীয় রাজনীতির অলিন্দে৷ এনসিপি নেতা শরদ পওয়ারকে নিয়ে জল্পনার মাঝেই উঠে এল পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর নাম। সূত্রের খবর, বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য গোপালকৃষ্ণের ‘শরণাপন্ন’ হয়েছেন বিরোধী শিবিরের একাংশ৷ উল্লেখ্য, ২০১৭ সালে দেশের উপরাষ্ট্রপতি পদের জন্য বিরোধীদের মনোনীত প্রার্থী হয়েছিলেন গোপালকৃষ্ণ গান্ধী। তবে বেঙ্কাইয়া নাইডুর কাছে হেরে যান গান্ধী-পৌত্র। তবে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলায় রাজ্যপাল…
Read More
দশ বছর পর শহর জুড়ে ভয় ধরাচ্ছে পোলিও-র জীবাণু! উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর

দশ বছর পর শহর জুড়ে ভয় ধরাচ্ছে পোলিও-র জীবাণু! উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর

করোনার উদ্বেগ কাটিয়ে ওঠার মাঝে এবার পোলিও-র জীবাণু নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর! সূত্রে খবর, মেটিয়াবুরুজ এলাকায় নর্দমার জলে পোলিও-র জীবাণুর খোঁজ মিলেছে। যার জেরে মেটিয়াবুরুজ এলাকায় ইতিমধ্যে নজরদারি বাড়িয়েছে স্বাস্থ্য দফতর। সতর্ক করা হয়েছে রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং সরকারি হাসপাতালকে। মূলত,২০১১ সালে হাওড়ার ১২ বছরের এক বালিকার দেহে মিলেছিল পোলিওর জীবাণু। এরপর ২০১৪ সালের ২৭ মার্চ পোলিও মুক্ত দেশের স্বীকৃতি পায় ভারত। কিন্তু তার আট বছর পর ফের স্বাস্থ্য দফতরের উদ্বেগ বাড়িয়ে কলকাতায় মিলল পোলিওর জীবাণুর সন্ধান। উল্লেখ্য, দশ বছরেরও বেশি সময় পরে কলকাতায় পোলিও-র জীবাণুর সন্ধান পাওয়ার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য দফতর। ইউনিসেফ-এর সঙ্গে যৌথ উদ্যোগে মেটিয়াবুরুজ…
Read More
আজ বুধবার বৈঠকে বসবেন মমতা-পাওয়ার

আজ বুধবার বৈঠকে বসবেন মমতা-পাওয়ার

বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ায় চলতি মাসের শেষের দিকেই দেশে হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচন৷ পূর্বেই ঘোষণা হয়েছে তার দিনক্ষণ৷ এবার তার আগেই আগেই দিল্লীতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী৷ রাজধানীতে পা রেখেই এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে বসলেন মমতা৷ মনে করা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের রণকৌশল নির্ধারণই বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে চলেছে৷ পাওয়ারকে বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হতে পারে জোড় জল্পনা চলছে৷ সেই প্রেক্ষিতে মমতা-পাওয়ার বৈঠক নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ গত বছর জুন মাসে দিল্লি গিয়ে শরদ পওয়ারের সঙ্গে দেখা করেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। এর পর থেকেই তাঁকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হতে পারে বলে জাতীয় রাজনীতির অলিন্দে জল্পনা দনা বাধে। যদিও সেই…
Read More
শুভেন্দুদের সাসপেনশন তুললেন না স্পিকার,বিধানসভা কক্ষে বিশৃঙ্খলা

শুভেন্দুদের সাসপেনশন তুললেন না স্পিকার,বিধানসভা কক্ষে বিশৃঙ্খলা

শুভেন্দু সহ সাত বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহারের প্রস্তাব খারিজ করে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার স্পিকার জানিয়েছেন, আবেদনে পদ্ধতিগত ত্রুটি আছে। তাই তা গ্রহণ করা হয়নি। এর প্রতিবাদে বিধানসভা গেটের বাইরে পোস্টার হাতে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি বিধায়করা। ১০ জুন থেকে শুরু হয়েছে বিধানসভার বাদল অধিবেশন। চলবে ১৭ তারিখ অবধি। অধিবেশনে পেশ হবে একাধিক গুরুত্বপূর্ণ বিল। তাতে বিরোধী বিধায়কদের উপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। গত অধিবেশনে বিধানসভা কক্ষে বিশৃঙ্খলার অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল ৭ বিজেপি বিধায়ককে। সোমবার সাতজন সাসপেনশন তোলার জন্য আবেদন করেন। কিন্তু তাতে পদ্ধতিগত ত্রুটি রয়েছে বলে জানান স্পিকার। নতুন করে আবেদন করার কথা বলেছেন স্পিকার। সোমবার…
Read More
ফের ধাক্কা রোদ্দুর রায়ের! জামিনের আবেদন খারিজ

ফের ধাক্কা রোদ্দুর রায়ের! জামিনের আবেদন খারিজ

ফের ধাক্কা আদালতে। বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়ের জামিনের আবেদন না-মঞ্জুর করল আদালত। মঙ্গলবারেও তাঁর জামিনের আবেদন খারিজ করে ব্যাংকশাল আদালত। সদ্য হেয়ার স্ট্রিট থানার পাশাপাশি বটতলা থানাতেও রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। দুটি ভিন্ন মামলার জেরে আরও ৭ দিন রোদ্দুর রায়ের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ২০ জুন পর্যন্ত জেলে কারাবন্দি থাকবেন রোদ্দুর রায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের সর্বভারতীয় সারাধণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের কারণে গত ৩ জুন রোদ্দুরের বিরুদ্ধে চিৎপুর থানায় এফআইআর দায়ের করেন তৃণমূল নেতা ঋজু দত্ত। এরপরই গোয়া থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। কলকাতায় আনার পর, ১৪ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ…
Read More
অধ্যক্ষের তরফে স্বীকার করে নেওয়া হলো কারচুপির অভিযোগ

অধ্যক্ষের তরফে স্বীকার করে নেওয়া হলো কারচুপির অভিযোগ

সত্যি হলো গেরুয়া শিবিরের তরফে করা অভিযোগ। সোমবার বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়ে গিয়েছে এই আচার্য বিল। কিন্তু বিজেপি তরফ থেকে কারচুপির অভিযোগ তোলা হয়েছে ভোটাভুটি নিয়ে। এই ইস্যুতে তাঁরা আদালতে যাবেন বলে জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তৃণমূল শিবির থেকে তা মানা হয়নি। কিন্তু এদিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কার্যত এই 'ভুল' স্বীকার করে নিয়েছেন। এমনকি এই বিষয়ে তিনি বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছেন। আচার্য নিয়োগ বিল নিয়ে যে ভোটাভুটি হয়েছে বিধানসভায় তাতে বিলের পক্ষে ১৮২ এবং বিপক্ষে ৪০টি ভোট পড়ে। কিন্তু বিজেপির অভিযোগ, আচার্য বিলের বিপক্ষে তাঁদের ৫৭ জন বিধায়ক ভোট দিয়েছেন কিন্তু ভোট গৃহীত হয়েছে ৪০ জনের।…
Read More