সামান্য কম হলো আজকের সংক্রমনের সংখ্যা

সামান্য কম হলো আজকের সংক্রমনের সংখ্যা

বাড়তে থাকা সংক্রমনের সংখ্যার মাঝে সামান্য স্বস্তি মিললেও আজকের সংক্রমনের সংখ্যায়। আজ কিছুটা স্বস্তির খবর শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রকের করোনা বুলেটিন। জানা যাচ্ছে, গত একদিনে দেশে করোনার দৈনিক সংক্রমণ এক ধাক্কায় প্রায় ১৮ শতাংশ কমেছে। ফলে স্বাভাবিকভাবেই কমেছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রের হিসাব অনুযায়ী গত একদিনে দেশে নতুন করে করোনার আক্রান্ত হয়েছেন ৬৫৯৪ জন। আগের দিনের থেকে এক ধাক্কায় প্রায় দেড় হাজার কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। জানা যাচ্ছে গত একদিনে দেশে করোনার অ্যাক্টিভ কেস সাড়ে তিন হাজার বৃদ্ধি পাওয়ায় দেশের মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা…
Read More
রাজ্য সরকারের ছুটি বাড়ানোর ঘোষণার পর, এবার কি পদক্ষেপ নেবে বেসরকারি স্কুলগুলি

রাজ্য সরকারের ছুটি বাড়ানোর ঘোষণার পর, এবার কি পদক্ষেপ নেবে বেসরকারি স্কুলগুলি

নাজেহাল করা গরম বাড়ছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণে মেলেনি বর্ষার দাক্ষিণ্য৷ প্রবল গরমে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে গ্রীষ্মের ছুটি আরও বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সরকারি, আধা সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে আরও ১১ দিন গ্রীষ্মের ছুটি বাড়ানো কথা বলা হয়েছে। ফলত, প্রায় গোটা জুন মাস বন্ধ থাকছে স্কুল। কিন্তু বেসরকারি স্কুলগুলি কোন পথে হাঁটবে? সরকারি বিজ্ঞপ্তি সামনে আসার পর বিভিন্ন বেসরকারি স্কুল কর্তৃপক্ষ ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে। তবে এই সময়ে স্কুল বন্ধ না করে পঠনপাঠন চালু রাখার ব্যাপারে তাঁরা সকলেই সহমত। অন্তত অনলাইনে ক্লাস করার ব্যাপারে তারা বিশেষভাবে উদ্যোগী। রুবি পার্ক পাবলিক স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ জুন থেকে অফলাইনে ক্লাস…
Read More
আগামীকাল বিরোধী নেতাদের নিয়ে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর

আগামীকাল বিরোধী নেতাদের নিয়ে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর

লক্ষ্য এখন একটাই, আগামী লোকসভা নির্বাচন। ২০২৪-এর লড়াইয়ে মোদীর বিজয় রথ রুখতে বিরোধীদের এক সুতোয় গাঁথার কৌশল দীর্ঘ দিন ধরেই শুরু হয়েছে৷ দিল্লির মসনদ থেকে মোদী সাম্রাজ্য উৎখাত করতে খুব সুচারু ভাবেই এই কাজ চলছে জাতীয় রাজনীতির অলিন্দে। ২০১৯-এ লোকসভা নির্বাচনের প্রাক্কালেও এই কৌশল চলেছিল। কিন্তু বিরোধী ঐক্যের ‘ছন্নছাড়া’ অবস্থা সেই ‘লক্ষ্য’ পূরণে ব্যর্থ হয় বলেই মনে করছে বিরোধী শিবিরেরই একাংশ। এদিকে হাতে মাত্র দুই বছর৷ তার পরেই লোকসভা নির্বাচন৷ দিল্লির কুর্সি দখলের লড়াই৷ বিজেপি’কে রুখতে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে বিরোধী ঐক্যের সলতে পাকানোর কাজ৷ মূলত সেই লক্ষ্যেই মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে, সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। ওয়াকিবহাল মহলের…
Read More
রাজ্যের উত্তপ্ত পরিস্থিতি রুখতে সেনা নামানোর আর্জি

রাজ্যের উত্তপ্ত পরিস্থিতি রুখতে সেনা নামানোর আর্জি

ভুল মন্তব্যের জেরে দেশ জুড়ে তৈরী হয়েছে উত্তপ্ত পরিস্থিতি, দেশের পাশাপাশি এর প্রভাব পড়েছে রাজ্যের ওপরেও। বিজেপির প্রাক্তন নেত্রী নূপুর শর্মার মন্তব্যের পরেই দেশজুড়ে হিংসার ঘটনা বাড়তে শুরু করেছে। অন্যান্য রাজ্যের মতোই বাংলাতেও একই অবস্থা। বিতর্কিত মন্তব্য ঘিরে আশান্ত রাজ্যের বিভিন্ন জেলাও৷ প্রতিবাদে আগুন জ্বলেছে বিভিন্ন প্রান্তে৷ গত কয়েক দিনে রাজ্যে অশান্ত হয়ে ওঠে সেই সকল এলাকায় সেনা নামানোর আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হল। জাতীয় সড়ক বন্ধ, ভাঙচুর ও গোলমালের ঘটনা ‘দুঃখজনক’ বলে উল্লেখ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, এই ঘটনা বন্ধ করতে যা করা উচিত, সেটাই করতে হবে। যে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, তা কি ফেরত দেওয়া…
Read More
অবশেষে জিজ্ঞেসাবাদে রাজি রুজিরা

অবশেষে জিজ্ঞেসাবাদে রাজি রুজিরা

বিভিন্ন কারণে একের পর এক হাজিরা বাতিল করেছেন তিনি৷ অবশেষে হাজিরা দিতে চলেছেন তিনি৷ কয়লাপাচার-কাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে ‘শান্তিনিকেতন’ পৌঁছল সিবিআই। ইতিমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়িতে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররাও। সেই দলে রয়েছেন মহিলা গোয়েন্দারাও। এদিকে, আজই ত্রিপুরায় রওনা হওয়ার কথা তৃণমূল সাংসদের। কয়লাপাচার-কাণ্ডে এর আগে একাধিক বার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে অভিষেক-পত্নীকে দিল্লিতে তলব করেছিল এমফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কিন্তু, সেই বারবারই সেই তলব এড়িয়ে গিয়েছেন রুজিরা৷ ছোট ছোট দুই সন্তানকে কলকাতায় ফের তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় বলেও জানিয়েছিলেন৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব এড়ানোয় তাঁর নামে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল।…
Read More
আবার ফাটল গেরুয়া শিবিরে, গ্রুপ ছাড়লেন মোহিত রায়

আবার ফাটল গেরুয়া শিবিরে, গ্রুপ ছাড়লেন মোহিত রায়

বঙ্গে একের পর এক ধসের মুখোমুখি হচ্ছে গেরুয়া শিবির। একের পর এক দল ছেড়ে যুক্ত হয়েছে রাজ্যের শাসক শিবিরের সাথে। এবার দলের রাজ্য কার্যনির্বাহী কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বিজেপি’র অন্যতম মুখপাত্র ও উদ্বাস্তু সেলের চেয়ারম্যান মোহিত রায়। আর এই ঘটনায় ফের প্রকাশ্যে দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শিবিরের বিরোধ। সম্প্রতি কলকাতায় এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা৷ তাঁর উপস্থিতিতে কলকাতায় দলের রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে দিলীপবাবু প্রস্তাব দিয়েছিলেন ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসাবে পালন করা হোক। দিলীপ অনুগামীদের একাংশের দাবি, ওই বৈঠকে জবাবি ভাষণ দেওয়ার সময়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী প্রস্তাবিত কর্মসূচি নিয়ে একটি বাক্যও খরচ করেননি। অমিতাভবাবু…
Read More
কাদের কে পঞ্চায়েত ভোটে প্রার্থী করবেন মমতা?  প্রস্তুতি শুরু তৃণমূলের অন্দরে

কাদের কে পঞ্চায়েত ভোটে প্রার্থী করবেন মমতা? প্রস্তুতি শুরু তৃণমূলের অন্দরে

বছর ঘুরলেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। তার ঠিক এক বছর বাদে আবার লোকসভা নির্বাচন। তাই হাতে সময় খুব একটা বেশি নেই। ফলে এখন থেকেই মাঠে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। জেলায় জেলায় সংগঠন খতিয়ে দেখা হচ্ছে। দলীয় কর্মীদের মনোবল আরও আরও বাড়াতে তৈরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাই এখন থেকেই প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জেলাভিত্তিক কর্মী সভা শুরু করে দিয়েছেন তিনি। পঞ্চায়েত ভোটে প্রার্থী কারা হবেন? তৃণমূল সূত্রে খবর, নতুন বা পুরোনো দলে কাজের খতিয়ানের রিপোর্ট কার্ড করতে শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। এলাকার কতজন মানুষ তার কাছ থেকে উপকৃত হয়েছেন? পাশাপাশি সেই ব্যক্তির এলাকায় কেমন গ্রহণযোগ্যতা? এইসব তথ্য খতিয়ে দেখে তার রিপোর্ট কার্ড…
Read More
ভুল মন্তব্যের জেরে অশান্তির সৃষ্টি গোটা রাজ্যে

ভুল মন্তব্যের জেরে অশান্তির সৃষ্টি গোটা রাজ্যে

ভুল মন্তব্যের জেরে দেশ জুড়ে তৈরী হয়েছে উত্তপ্ত পরিস্থিতি, দেশের পাশাপাশি এর প্রভাব পড়েছে রাজ্যের ওপরেও। বিজেপির প্রাক্তন নেত্রী নূপুর শর্মার মন্তব্যের পরেই দেশজুড়ে হিংসার ঘটনা বাড়তে শুরু করেছে। অন্যান্য রাজ্যের মতোই বাংলাতেও একই অবস্থা। বিগত কিছুদিন ধরেই রাজ্যের একাধিক এলাকায় ব্যাপক বিক্ষোভ এবং তাণ্ডবের চিত্র ধরা পড়েছে। আজ জানা গেল, ইতিমধ্যেই ২০০ জনকে হিংসার ঘটনায় যুক্ত থাকার প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ৪২ টি মামলা দায়ের করেছে পুলিশ। গোটা পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন, রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। সোমবার বৈঠক করে শামিম জানান, হিংসার ঘটনায় যুক্ত এবং অশান্তি ছাড়ানোর জন্য যারা কাজ করছে তাদের কাউকে ছাড়া হবে…
Read More
এবার শিক্ষক নিয়োগ মামলা সিবিআই-এর হাতে

এবার শিক্ষক নিয়োগ মামলা সিবিআই-এর হাতে

রাজ্যের একের পর এক মামলা চলে যাচ্ছে সিবিআই-এর হাতে। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ৷ প্রাথমিকে শিক্ষক নিয়োগে অনিয়মের মামলায় সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে আজ বিকেল সাড়ে পাঁচটার মধ্য সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছেন তিনি৷ এই মামলার তদন্তে মানিক ভট্টাচার্য সহযোগিতা না করলে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে বলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ সভাপতির পাশাপাশি  সংসদের সম্পাদক রত্না চক্রবর্তী বাগচিকেও সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট৷ উল্লখ্য, ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষা হয়৷  ২০১৭ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের দ্বিতীয় নিয়োগ তালিকা প্রকাশ করে৷…
Read More
খুশির খবর, চলতি মাসেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে

খুশির খবর, চলতি মাসেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে

পূর্বেই ঘোষিত হয়েছিল সময়ের পূর্বেই ঢুকবে বর্ষা। সেই ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা৷ কিন্তু দক্ষিণবঙ্গে এখনও হাঁসফাঁস করা গরম৷ কবে দেখা মিলবে মৌসুমী বায়ুর? সেই অপেক্ষায় দিন কাটছে দক্ষিণবঙ্গের মানুষের৷ অবশেষে স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস৷ তারা জানাচ্ছে, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই বঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা৷ আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ থেকে ১৬ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে পরবে। একইসঙ্গে ওডিশা, ঝাড়খণ্ড, বিহারের কিছু এলাকাতেও বর্ষা প্রবেশ করার সম্ভাবনা। আর মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ১৪ ও ১৫ জুন বিকেলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিন তাপমাত্রাও কিছুটা কমতে পারে…
Read More
এবার রুজিরার কাছেই জানতে চাওয়া হলো হাজিরার দিন

এবার রুজিরার কাছেই জানতে চাওয়া হলো হাজিরার দিন

বিভিন্ন কারণে একের পর এক হাজিরা বাতিল করেছেন তিনি৷ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার সুযোগ পায়নি ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ এই অবস্থায় শুক্রবার রুজিরার কাছে নোটিস পাঠিয়েছে ইডি৷ কয়লা পাচারের মামলায় তিনি ঠিক কবে ইডি-র দফতরে হাজির হতে পারবেন, তা জামতে চাওয়া হয়েছে। গত দেড় বছর ধরে কয়লা পাচার-কাণ্ডে রুজিরাকে একাধিকবার দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে৷ কিন্তু বারবারই তিনি সমন এড়িয়েছেন৷ করোনাকালে দু’টি শিশুসন্তানকে কলকাতায় রেখে তাঁর পক্ষে দিল্লি গিয়ে হাজিরা দেওয়া সম্ভব নয় বলেও ইডিকে জানিয়েছিলেন। তবে এই মামলায় অভিষেক অবশ্য দু’বার দিল্লি গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন। এর আগে কয়লা পাচার-কাণ্ডে ২০২১ সালের মার্চ মাসে ভবানীপুরে অভিষেকের বাড়িতে গিয়ে রুজিরাকে প্রশ্ন করেছিলেন…
Read More
বাড়ছে জল্পনা, আগামী মাসে রাজ্যে আসতে পারেন প্রহ্লাদ মোদী

বাড়ছে জল্পনা, আগামী মাসে রাজ্যে আসতে পারেন প্রহ্লাদ মোদী

রাজ্যে তার আগমন নিয়ে ঘনীভূত হচ্ছে জল্পনা। বরাবরই কেন্দ্র সরকার আর প্রধান মন্ত্রীর বিরুদ্ধে সরব থাকেন তিনি। দাদা প্রধানমন্ত্রী হলেও একাধিকবার মোদী সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী। এতদিন ধরে মূলত দিল্লিতেই তাঁর বিরোধ দেখা গিয়েছে। তবে এবার হয়তো সেই প্রতিবাদ রাজধানী ছাড়িয়ে ছড়িয়ে পড়তে চলেছে দেশের অন্য প্রান্তে। সব যদি ঠিক থাকে তাহলে আগামী মাসেই বাংলায় আসতে চলেছে নরেন্দ্র মোদীর ভাই! মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এসে নিজের ভাইয়ের সরকারের বিরুদ্ধে কথা বলবেন তিনি। রেশন ডিলারদের স্বার্থরক্ষায় কেন্দ্রের বিরুদ্ধে কথা বলতে শোনা যায় প্রহ্লাদ মোদীকে। 'অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন' সংগঠনের সহ-সভাপতি…
Read More
এই মুহূর্তের সবচেয়ে বড় খবর: রাজ্য বাড়তে চলেছে গরমের ছুটি

এই মুহূর্তের সবচেয়ে বড় খবর: রাজ্য বাড়তে চলেছে গরমের ছুটি

বর্ষার দেখা নেই। দক্ষিণবঙ্গে কার্যত ভ্যাপসা গরমের পরিস্থিতি। মাঝে মাঝে হাল্কা বৃষ্টির দেখা মিলছে, কিন্তু গরমে কার্যত অস্বস্তিতে দিন কাটছে সকলের। এই পরিস্থিতিতে সরকারি স্কুলের গরমের ছুটি বাড়াতে পারে রাজ্য সরকার। আগে ১৫ই জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করেছিল মমতা প্রশাসন। এবার তা আরও বাড়ানো হবে বলে সূত্রের খবর। জানা গেছে, আগামী ২৬ জুন পর্যন্ত রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে গরমের ছুটি থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনা করেছেন বলে সূত্রের খবর। খুব তাড়াতাড়ি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে স্কুল শিক্ষা দপ্তর। এমনটাই জানা যাচ্ছে।
Read More
পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ? হাওড়া ইস্যু নিয়ে কড়া বার্তা মমতার

পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ? হাওড়া ইস্যু নিয়ে কড়া বার্তা মমতার

নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যর জেরে গত দু’দিন ধরে অগ্নিগর্ভ হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল। অশান্তি ঠেকাতে ইতিমধ্যে ১৪৪ ধারা জারি করেছে হাওড়া জেলা প্রশাসন। পাশাপাশি পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সোমবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নবান্ন। এদিকে আজ হাওড়ার ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও রকম হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন, 'আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে। এবং তাঁরা দাঙ্গা করাতে চায়। কিন্তু এসব বরদাস্ত করা হবে না। এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে।…
Read More