ঘোষিত হল উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিনক্ষণ

ঘোষিত হল উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিনক্ষণ

পূর্বেই ঘোষিত হয়েছিল আজ প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল৷ সেই ঘোষণা অনুযায়ী আজ সকালেই প্রকাশিত হয়েছে ফলাফল৷ এর পরই শিক্ষা সংসদের তরফে ঘোষিত হয় উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিনক্ষণ৷ আগামী ১০ জুন প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল৷ সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ সাড়ে ১১টা থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে৷ ২৭ এপ্রিল এই পরীক্ষা শেষ হয়৷ এর ৪৪ দিনের মাথায় উচ্চমাধ্যমিক ফল প্রকাশিত হতে চলেছে৷ গত দুই বছর করোনা পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ এই বছর ফের সশরীরে পরীক্ষা দেন পড়ুয়ারা৷ প্রকাশিত হবে প্রথম দশ জনের মেধা তালিকা৷ চলতি বছর ৮ লক্ষের কিছু বেশি পড়ুয়া…
Read More
মুখ্যমন্ত্রীর সম্মতিতে সীলমোহর পড়লো ভর্তির নিয়ম

মুখ্যমন্ত্রীর সম্মতিতে সীলমোহর পড়লো ভর্তির নিয়ম

কেন্দ্র সকারের নীতিতেই হবে ভর্তি প্রক্রিয়া, মত দিলো রাজ্য সরকার। কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনের ভর্তিতে সীলমোহর পরল শিক্ষামন্ত্রী-উপাচার্যদের বৈঠকে। অনলাইন ভর্তি প্রসঙ্গে সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রীও। রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে বৈঠক শেষে বিকাশ ভবনে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন শিক্ষামন্ত্রী জানান, কলেজে ভর্তির ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তি প্রক্রিয়ায় সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এরপর থেকে রাজ্যের সমস্ত কলেজেই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালানো হবে। এর সঙ্গেই আরও জানা যাচ্ছে চলতি বছরেই কেন্দ্রীয়ভাবে স্নাতক স্তরে ভর্তির জন্য রাজ্যের সমস্ত কলেজগুলোতে চালু হচ্ছে এই অনলাইন প্রক্রিয়া। এজন্য সরকারের তরফ থেকে একটি পোর্টাল তৈরি করা হবে বলে জানানো হয়েছে। ওই পোর্টালের মারফতই ছাত্রছাত্রীরা তাদের পছন্দ কলেজগুলোতে ভর্তির…
Read More
রাজ্য সরকারের তরফে নতুন উদ্যোগ পথ শিল্পীদের জন্য

রাজ্য সরকারের তরফে নতুন উদ্যোগ পথ শিল্পীদের জন্য

রাজ্যের অলিতে গলিতে বহু প্রতিভা দেখা যায় অবহেলিত হতে৷ স্বীকৃতির অভাবে প্রকাশিত হয়না সেই সব প্রতিভা৷ দিনের শেষে তাঁদের প্রাপ্তি শুধুই অবহেলা৷ তবে এবার সেই দিন পাল্টাতে চলেছে৷ ভুবন বাদ্যকর, রানু মণ্ডলদের সৌজন্যে এরাজ্যের হাটে-বাজারে, স্টেশনে, অলিতে গলিতে অবহেলায় দিন কাটানো পথশিল্পীরা পেতে চলেছেন সরকারি স্বীকৃতি৷ রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে প্রতিটি জেলায় সংশ্লিষ্ট অফিসে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, পথে ঘাঁটে পড়ে থাকা এই ধরনের শিল্পীদের খুঁজে বার করে তাঁদের এক মিনিটের একটি গানের ভিডিও তৈরি করতে হবে৷ তাতে শিল্পীর নাম, ঠিকানা, পেশা, বয়স ও ফোন নম্বর উল্লেখ করে পাঠাতে হবে। লোকপ্রসার প্রকল্পে লোকশিল্পীদের জন্য পেনশনের…
Read More
বিদেশে যাওয়ার অনুমতি মিললো অভিষেকের

বিদেশে যাওয়ার অনুমতি মিললো অভিষেকের

মামলা চলছে তার বিরুদ্ধে। তাই মামলা চলাকালীন তার রাজ্যের বাইরে যাওয়ার অনুমতি নেই। কিন্তু অন্যদিকে বিদেশে চোখের চিকিৎসা চলে তাঁর৷ সেই কারণে মাঝে মধ্যেই বিদেশে যেতে হয় তাঁকে৷ তাই অনুমতি চেয়ে হাই কোর্টে গিয়েছিলেন তিনি৷ এবার মিললো অনুমতি৷ চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে বিদেশে যেতে পারবেন স্ত্রী রুজিরাও৷ অভিষেকের আবেদনে সাড়া দিয়ে জানাল হাই কোর্ট৷ অভিষেকের দুবাই যাত্রায় আপত্তি জানিয়েছিল ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)’। তাঁদের যুক্তি, বিদেশে গিয়ে বিনয় মিশ্রের সঙ্গে দেখা করতে পারেন অভিষেক৷ এর পরেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সেই মামলায় ইডি-র আপত্তি…
Read More
এবার লিখিত বয়ান নেওয়া হলো অনুব্রতর তরফে

এবার লিখিত বয়ান নেওয়া হলো অনুব্রতর তরফে

শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে বারংবার তলব পেছলেও অবশেষে হাজির হতে হয়েছে তাকে। ভোট পরবর্তী হিংসা মামলায় গতকাল সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ বেলা বারোটা নাগাদ সিবিআই দফতরে পৌঁছন তিনি। তৃণমূলের নেতার সঙ্গে ছিলেন তাঁর আইনজীবীরাও। জিজ্ঞাসাবাদের প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোন তৃণমূলের এই নেতা। আপাতত তিনি বাড়ি ফিরেছেন। আজ তাঁর আবার চেকআপের জন্য এসএসকেএম হাসপাতালে আসার কথা রয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আজ সিবিআই অনুব্রত মণ্ডলের থেকে লিখিত বয়ান নিয়েছে। একই সঙ্গে তাঁর বক্তব্য রেকর্ডও করা হয়েছে। এদিন  রাজ্যে ‘ভোট পরবর্তী হিংসা’-র ঘটনায় তাঁর ভূমিকা জানতেই মূলত অনুব্রতকে…
Read More
আজই ঘোষণা করা হলো আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ

আজই ঘোষণা করা হলো আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার চলতি বছরের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে৷ ঠিক সকাল ন’টায় সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়৷ ওই বৈঠকেই ঘোষণা হয়ে গেল ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি৷ আগামী বছর মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি৷ জানানো হয়েছে আগামী বছর ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা৷ শেষ হবে ৪ মার্চ। প্রথম দিন হবে প্রথম ভাষার পরীক্ষা। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা৷ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি আরও জানিয়েছেন, ২৫ ফেব্রুয়ারি হবে ভূগোল, ২৭ ফেব্রুয়ারি ইতিহাস, ২৮ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, ২ মার্চ অঙ্ক, ৩ মার্চ ভৌতবিজ্ঞান এবং ৪ মার্চ হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা৷ অন্যান্য বছরের মতো এ…
Read More
দেশে প্রবেশ করেছে বর্ষা

দেশে প্রবেশ করেছে বর্ষা

বিগত কদিন আগেই আবহাওয়া দফতরের তরফে ঘোষণা করা হয়েছিল যে চলতি বছর সময়ের পূর্বেই এগিয়ে আসতে পারে বর্ষাকাল। এবার প্রতীক্ষার অবসান। আর মাত্র দু দিনের অপেক্ষা। তারপরেই এই তীব্র তাপদাহ এবং অসহনীয় প্যাচপ্যাচে গরমের হাত থেকে রেহাই পাবেন রাজ্যবাসী। হাওয়া অফিস সূত্রে খবর গুটি গুটি পায়ে এবার রাজ্যের দিকেই এগোচ্ছে বর্ষা। আগামী দু'দিনের মধ্যেই উত্তর-পূর্বের বাকি রাজ্যগুলোর মত বঙ্গেও প্রবেশ হবে বর্ষার। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দেশের তিন রাজ্য নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরামে বর্ষা প্রবেশ করেছে। আগামী দু'দিনের মধ্যেই উত্তর-পূর্বের বাদবাকি সমস্ত রাজ্যগুলোতেও পুরোদমে বর্ষা ঢুকে যাবে। ওইদিনই উত্তরবঙ্গের হাত ধরে রাজ্যে প্রবেশ করবে বর্ষা। জানা যাচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিং,…
Read More
প্রকাশিত হলো চলতি বছরের মাধ্যমিকের ফলাফল

প্রকাশিত হলো চলতি বছরের মাধ্যমিকের ফলাফল

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ অর্থাৎ শুক্রবার ঘোষিত ফলপ্রকাশ পেয়েছে মাধ্যমিকের৷ আজ সকালেই প্রকাশিত হয়েছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল৷ পরীক্ষা শুরু হয়েছিল ৭ মার্চ৷ প্রথম পর্বের পরীক্ষা শেষ হয় ১৬ মার্চ৷ দ্বিতীয় পর্বের পরীক্ষা শেষ হয়েছিল ২২ এপ্রিল৷ পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন পড়ুয়া৷ পর্ষদের ইতিহাসে যাএযাবৎ সর্বোচ্চ৷ প্রথমবারের পরীক্ষার ৭৯ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করা হল বলে জানান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়৷ এ বছর ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল ১১ শতাংশ বেশি৷ যা ইঙ্গিত করে কন্যা সন্তানদের স্কুলে পাঠানোর প্রবণতা আগের চেয়ে বেড়েছে৷ তবে সাফল্যের হাতে সামান্য পিছিয়ে ছাত্রীরা৷ এ বছর মোট পাশের…
Read More
আগামীকাল “মাধ্যমিকের রেজাল্ট”… কোথায় দেখবেন?

আগামীকাল “মাধ্যমিকের রেজাল্ট”… কোথায় দেখবেন?

অবশেষে আগামীকাল চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ হতে চলেছে । গত ৩০ মে বিবৃতি জারি করে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল সকাল ৯টা ফলপ্রকাশ করবেন পর্ষদ সভাপতি। তারপর সকাল ১০টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন প্রায়  ১১  লাখ ২৬  হাজার ৮৬৩ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৫ লাখ ৫৯ জন এবং ছাত্রী ৬ লাখ ২৬ হাজার ৮০৪ জন।‌ ৪  হাজার ১৫৪ টি পরীক্ষাকেন্দ্রে এবছর পরীক্ষা নেওয়া হয়েছে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক, পরীক্ষার্থীরা বাড়িতে বসেই কোন কোন ওয়েবসাইটের মারফত জানতে পারবে তাদের পরীক্ষার ফলাফল www.wbbse.wb.gov.in www.wbresults.nic.in www.exametc.com www.results.siksha www.indiaresults.com www.fastresult.in www.schools9.com এবার আসা যাক কিভাবে দেখবেন…
Read More
নিষ্ক্রিয় রেশন কার্ড নিয়ে কোনো সাড়া নেই রাজ্য সরকারের

নিষ্ক্রিয় রেশন কার্ড নিয়ে কোনো সাড়া নেই রাজ্য সরকারের

এইমুহুর্তে বেশ চাপের মধ্যে দিয়েই যাচ্ছে রাজ্য সরকার৷ একদিকে শিক্ষা নিয়োগে দুর্নীতি নিয়ে দুই মন্ত্রীর নাম জড়িয়েছে৷ শিক্ষা নিয়োগে দুর্নীতি নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়েছেন মুখ্যমন্ত্রী-রাজ্যপাল৷ অন্যদিকে কিন্তু, রেশন কার্ড নিয়ে কোনও দলের মধ্যেই কোনও দ্বন্দ্ব নেই৷ নেই পরস্পরের বিরুদ্ধে আক্রমণ৷ অথচ পরিসংখ্যান বলছে গত আট মাসে রাজ্যের প্রায় ১ কোটি ১৪ লক্ষ মানুষের রেশন কার্ড ‘ডিঅ্যাকটিভ’ হয়ে গিয়েছে৷ একবার রেশন কার্ড ডিঅ্যাকটিভ হলে তাতে আর রেশন মেলে না৷ তবে কি বাতিল হয়ে গেল এই সকল রেশন কার্ডগুলি? নিশ্চুপ সরকার৷ এ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের তরফে কোনও জবাব মেলেনি৷ অথচ সরকারি তথ্য-পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে চলতি বছর মে মাস পর্যন্ত রাজ্যের…
Read More
দলের ক্ষতি হলেও! নিজের অবস্থানে অনড় দিলীপ ঘোষ

দলের ক্ষতি হলেও! নিজের অবস্থানে অনড় দিলীপ ঘোষ

অর্জুন সিংকে দল বাড়াবার জন্য বিজেপিতে আনা হয়েছিল। সব তো পালিয়ে গেল। উনিও শেষে পালিয়ে গেলেন। কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শকে গ্রাহ্য না করে অর্জুন সিংয়ের কটাক্ষের পাল্টা জবাব দিলেন দিলীপ ঘোষ। মূলত, এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সতীর্থদের সম্পর্কে বিস্ফোরক মন্তব্যের জেরে দিলীপ ঘোষের মুখে কার্যত লিউকোপ্লাস্ট মারতে চেয়ে তাঁর উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছিল বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। সেখানে লেখা ছিল আপনি প্রকাশ্যে রাজ্যে দলের উচ্চপ্রদস্ত পদাধিকারীদের সমালোচনা করেছেন। এই ধরনের মন্তব্য শুধুমাত্র দলেরই ক্ষতি করে না, বরং আপনি অতীতে যে কঠিন পরিশ্রম করেছেন, সেগুলিকেও মূল্যহীন করে দেয়, পাশাপাশি সর্বভারতীয় সহ সভাপতির মতো পদে থেকে এই ধরনের মন্তব্য দলের মধ্যে সর্বস্তরে…
Read More
অভিষেক বিদেশ যাত্রায় অনুমতি পেতে হাই কোর্টে গেলেন

অভিষেক বিদেশ যাত্রায় অনুমতি পেতে হাই কোর্টে গেলেন

মামলা চলছে তার বিরুদ্ধে। তাই মামলা চলাকালীন তার রাজ্যের বাইরে যাওয়ার অনুমতি নেই। কিন্তু অন্যদিকে বিদেশে চোখের চিকিৎসা চলে তাঁর৷ সেই কারণে মাঝে মধ্যেই বিদেশে যেতে হয় তাঁকে৷ অথচ তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে ইডি৷ ইডির এই নির্দেশে স্থগিতাদেশ চেয়েই হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর আবেদন, আগামী ৩ থেকে ১০ জুন তাঁকে যেন ডাকা না হয়৷ বৃহস্পতিবার দুপুর ২টোয় বিচারপতি বিবেক চৌধুরীর একক বেঞ্চে শুনানির সম্ভাবনা৷ ২০১৬ সালের ১৮ অক্টোবর বহরমপুর থেকে একটি কর্মসূচি সেরে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক। সেই দুর্ঘটনায় তাঁর মাথায় এবং বাঁ চোখে আঘাত লাগে। চোখের আঘাত গুরুতর ছিল। অভিষেক…
Read More
এবার দাদার টুইট নিয়ে জাগছে নতুন জল্পনা

এবার দাদার টুইট নিয়ে জাগছে নতুন জল্পনা

তার রাজনীতিতে আসা নিয়ে জল্পনার অন্ত নেই। বারংবার কথা উঠেছে তার রাজনীতিতে আসা নিয়ে। বিভিন্ন দলীয় মন্ত্রীদের সাথে বৈঠকেও জল্পনা হয়েছে কোন দলে যুক্ত হচ্ছে তিনি। এই সবের মাঝেই এবার মানুষের উপকারে নতুন কিছু করতে চেয়ে বড় সিদ্ধান্ত নিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি যে যে টুইট করেছেন তা বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে। মনে করা হচ্ছে তিনি বিসিসিআই সভাপতির পদ ত্যাগ করতে পারেন। এদিন সৌরভ একটি টুইট করেছেন যেখানে লিখেছেন, ''১৯৯২ সালে ক্রিকেট শুরু করার পর এই বছর অর্থাৎ ২০২২ সালে আমার ৩০ বছর পূর্ণ হল। শুরু থেকে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবথেকে বড় কথা, আপনাদের সবার সমর্থন দিয়েছে।…
Read More
মোদি সরকারের বিরুদ্ধে বাঁকুড়া থেকে জোরদার আন্দোলনের ডাক মমতার

মোদি সরকারের বিরুদ্ধে বাঁকুড়া থেকে জোরদার আন্দোলনের ডাক মমতার

তিনদিনের জঙ্গলমহল সফরের শেষ দিন বুধবার বাঁকুড়ার সতীঘাটের কর্মিসভা থেকে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন নির্ধারিত সময়ের কিছুটা আগেই সভা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, কলকাতায় প্রয়াত সঙ্গীতশিল্পী কে কে (K K)-কে বিমানবন্দরে শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত থাকতে হবে তাকে। এদিন বক্তব্যের শুরুতে সঙ্গীতশিল্পীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মমতা। জঙ্গলমহলের মানুষদের প্রতি লড়াইয়ের বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। অতীতের জঙ্গলমহলের রক্তাক্ত দিনের কথা স্মরণ করে মমতা বলেন, সেই সময় বাঁকুড়া রাস্তা রক্ত ভেসে থাকত, বাড়ির বাইরে বেরতে ভয় পেতেন। কিন্তু তৃণমূল জমানায় বাঁকুড়ায় শান্তি ফিরিয়েছে। এর জন্য স্থানীয়দের ধন্যবাদ জানান তৃণমূল নেত্রী। কিন্তু…
Read More