বড়ো ঘোষণা পুরসভার তরফে

বড়ো ঘোষণা পুরসভার তরফে

বারংবার অগ্নিকান্ডের ঘটনাকে রুখতে বড় সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্য সরকারের তরফে। ফুটপাতজুড়ে স্টল ও প্লাস্টিক নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুরসভার। লালবাজারের আধিকারিকদের এক বৈঠকে এ কথা জানান হকার পুনর্বাসন বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার। তাঁর কথায়, আগামী ৭ দিন সময় দেওয়া হয়েছে। তার মধ্যে প্লাস্টিক বা ত্রিপলের ছাউনি দেওয়া বন্ধ করতে হবে। আগামী দিন গুলিতে এই অভিযানে নামবে কলকাতা পুলিশ। পাশাপাশি ফুটপাতে হাঁটার জায়গায় গজিয়ে উঠেছে বহু দোকান ও স্টল, যার ফলে অবরুদ্ধ হয়ে গিয়েছে সেই জায়গা। এক্ষেত্রে পুরসভার পক্ষ থেকে 'নো ভেন্ডিং জোন' করে দেওয়া হবে। মূলত, অগ্নিকাণ্ডের মত কোন ঘটনা যাতে না ঘটে তার জন্যি এমকন সিদ্ধান্ত নেওয়া…
Read More
চিকিৎস্থা ব্যবস্থা নিয়ে কড়া হুঁশিয়ারি

চিকিৎস্থা ব্যবস্থা নিয়ে কড়া হুঁশিয়ারি

একে করোনা সংক্রমণের পরিস্থিতিতে রাজ্যে নাজেহাল পরিস্থিতি চিকিৎস্থা ব্যবস্থায়। তারই মাঝে চিকিৎসকের অভাবে রাজ্যে বাড়ছে 'রেফার' করা রোগীর সংখ্যা। তার মাশুল গুনতে হয় রোগীর পরিবারকে। রোগীকে নিয়ে ছুটে বেড়ান এ হাসপাতাল থেকে ও হাসপাতাল। এর ফলে রাজ্যে বেড়েছে ‘লিভ এগেনস্ট মেডিক্যাল অ্যাডভাইস’ বা লামার সংখ্যা। সম্প্রতি এই রিপোর্ট হাতে পেয়ে জেলার হাসপাতালগুলির উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দফতরকে সাফ জানিয়ে দিয়েছে, অবিলম্বে এই রেফার বন্ধ করতে হবে। বিশেষ জরুরি ছাড়া অযথা রোগীকে হয়রান করা যাবে না। এই কথা জেলা হাসপাতালগুলিকে জানিয়ে দিতেও বলা হয়েছে। বড় হাসপাতালগুলিতে ৭ শতাংশের বেশি রোগীকে রেফার করা যাবে না…
Read More
কয়েক কোটি টাকার বিনিয়োগের সাক্ষী থাকল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন

কয়েক কোটি টাকার বিনিয়োগের সাক্ষী থাকল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন

এই মুহূর্তে কিছুটা হলেও রোধ করা গেছে করোনা সংক্রমণকে। করোনা সংক্রমণের পরিস্থিতির মাঝেই শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। দু'দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আজ শেষ দিন। আর এই শেষ দিনে উন্নয়নের বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই বাণিজ্য সম্মেলন আসলে শিল্পের উৎসব। এই দু'দিনে প্রচুর ইতিবাচক সাফল্য হয়েছে, এই কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি এদিন মমতা সিআইআই এবং এফসিসিআইআই-এর আবেদনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে এও জানিয়েছেন যে, করোনা কালে এই বাণিজ্য সম্মেলন হবে কিনা তা নিয়ে সংশয় ছিল, কিন্তু বাংলা তা করে দেখিয়েছে। এই সম্মেলনে কোন ক্ষেত্রে কী হয়েছে তারও একটা আভাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, এই বাণিজ্য…
Read More
এবার বাংলায় তৈরী হবে বিশ্বের সবচেয়ে বড় মন্দির

এবার বাংলায় তৈরী হবে বিশ্বের সবচেয়ে বড় মন্দির

পরিস্থিতি একটু নিয়ন্ত্রনে আসতেই পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে অনুষ্ঠান৷ করোনা পরিস্থিতি কাটিয়ে রাজ্য ফের বসেছে বাণিজ্য সম্মেলন৷ দেশ বিদেশের তাবড় তাবড় শিল্পপতিরা যোগ দিয়েছেন এই সম্মেলনে৷ একই মঞ্চে আদানি, জিন্দল, টাটা, হীর নন্দানি, গোয়েঙ্কাদের নিয়ে চাঁদের হাঁট৷ সকলেই এক বাক্যে প্রশংসা করেছেন বাংলার বাণিজ্য পরিকাঠামোর৷ শিল্পপতিদের হাত ধরে আসছে বিনিয়োগও৷ এরই মধ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বিশ্বের বৃহত্তম মন্দির তৈরির প্রস্তাব দিলেন শিল্পপতি সজ্জন জিন্দল৷ তিনি জানান, মায়াপুরে ৭০০ একর জমি পাওয়া গিয়েছে৷ সেখানেই গড়ে তোলা হবে বিশ্বের বৃহত্তম মন্দির৷ মন্দির নির্মাণ প্রসঙ্গে এদিন জিন্দল আরও বলেন, ‘‘মায়াপুরে ৭০০ একর জমির উপর বিশ্বের সর্ববৃহৎ মন্দির স্থাপিত হতে চলেছে।”…
Read More
আবার বাড়ছে মাওবাদী আতঙ্ক

আবার বাড়ছে মাওবাদী আতঙ্ক

দিন প্রতিদিন বাড়ছে আতঙ্ক, আবার ফিরছে পূর্ব চিত্র। ত্রাস বাড়ছে মাওবাদীদের। বাম আমলে মাওবাদীদের দৌরাত্ম্য ছিল চোখে পড়ার মতো। মাও হামলায় তৎকালীন শাসক দলের বেশ কয়েকজন নেতা কর্মীকে খুন হতে হয়েছিল। রাজ্যে শাসক দলের পরিবর্তন হয়। ক্ষমতায় আসে তৃণমূল। ক্ষমতা পরিবর্তনের পর ধীরে ধীরে জঙ্গলমহল শান্ত হয়ে উঠছিল। কিন্তু ফের নতুন করে জঙ্গলমহলে মাও আতঙ্ক দেখা দিয়েছে। মাও আতঙ্কে ভুগছেন তৃণমূলের বেশ কয়েকজন নেতা। তাঁরা নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। মূলত বাঁকুড়া ও ঝাড়গ্রামে নতুন করে মাও আতঙ্ক দেখা দিয়েছে। সূত্রের খবর, বাঁকুড়ার পাঁচ জন তৃণমূল নেতা নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন করেছেন। জানা গিয়েছে, রানিবাঁধ ব্লকের…
Read More
চিন্তা বাড়ছে অনুব্রতকে নিয়ে

চিন্তা বাড়ছে অনুব্রতকে নিয়ে

গরু পাচার কান্ডে তার নাম উঠছে বার বার। পঞ্চমবারের জন্য সিবিআই তাঁকে তলব করেছিল, কিন্তু কলকাতায় আসার পরেও তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল নিজাম প্যালেসে যাননি। আসলে একাধিক সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। জানা গিয়েছিল, শ্বাসকষ্টের সমস্যা থেকে শুরু করে অণ্ডকোষের সংক্রমণ, একাধিক জটিল রোগ হয়েছে তাঁর। অনুব্রতর জন্য গঠন করা হয়েছে পৃথক মেডিক্যাল বোর্ড৷ ইতিমধ্যেই তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন বোর্ডের চিকিৎসকরা৷ এবার তারাই তৃণমূল নেতাকে এসএসকেএম হাসপাতালের অ্যানেক্স রামরিক হাসপাতালে নিয়ে গেলেন। জানা গিয়েছে, বুকের চাপ এবং ব্যথা কমছে না অনুব্রত মণ্ডলের। এই কারণে তাঁর সিটি অ্যানজিও করা প্রয়োজন। ঠিক এই জন্যই তাঁকে এসএসকেএম…
Read More
তিক্ততা ছেড়ে মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজ্যপাল

তিক্ততা ছেড়ে মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজ্যপাল

পূর্ব ঘোষণা অনুযায়ী শুরুও হলো অনুষ্ঠান৷ শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন৷ বিশ্ববাংলা কনভেনশন কেন্দ্রে ২০ এবং ২১ এপ্রিল বসবে বিজিবিএসের আসর। প্রথমে ঠিক ছিল এই সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ পরে অবশ্য আমন্ত্রণ পান রাজ্যপাল জগদীপ ধনকড়৷ আমন্ত্রণপত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা অমিত মিত্র, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর নাম থাকলেও, নাম নেই নমোর৷ ১৯টি দেশ থেকে মোট ২৫০ জন প্রতিনিধি যোগ দিয়েছেন বাংলার বাণিজ্য সম্মেলনে৷ এদিন তাৎপর্যপূর্ণ ভাবে রাজ্যপালের মুখে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের প্রশংসা৷ মুখ্যমন্ত্রীর প্রশংসা করে রাজ্যপাল বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা এগোচ্ছে। আশা করি এই বাণিজ্য সম্মেলন…
Read More
ছেলের মৃত্যু কাণ্ডে বাবাকে কড়া নির্দেশ

ছেলের মৃত্যু কাণ্ডে বাবাকে কড়া নির্দেশ

তৎপরতার সঙ্গে কাজ চলছে আনিস মৃত্যু কাণ্ডে। ছাত্র নেতা আনিস খানের রহস্য মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট জমা পড়ল। ৮২ পাতার রিপোর্ট মুখ বন্ধ খামে জমা দিল সিট। হায়দ্রাবাদ সিএসএফএল রিপোর্ট এবং পেন ড্রাইভ রিপোর্ট জমা দেওয়া হয়েছে। পাশাপাশি ময়না তদন্তের রিপোর্ট এবং কলকাতা সিএসেফেল রিপোর্ট জমা করা হয়। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। এদিন আনিস খান রহস্য মৃত্যুর মামলায় নির্দেশ দেওয়া হয়েছে যে, আনিসের বাবাকে হলফনামার মাধ্যমে ক্ষমা চাইতে হবে। ৮২ পাতার রিপোর্ট ফের সিল করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একটি কপি দিতে হবে। এছাড়া রিপোর্টের গোপনীয়তা বজায় রাখবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এদিকে, মামলার চার্জশিট প্রস্তুত রয়েছে। পাশাপাশি পালিগ্রাফ টেস্ট করার…
Read More
আজ থেকে বৃষ্টির সম্ভবনা কলকাতায়

আজ থেকে বৃষ্টির সম্ভবনা কলকাতায়

প্রখর রোদে তেতে পুড়ে একসার৷ তবে কি এবার একটু স্বস্তি পাবে কলকাতাবাসী? কবে দেখা মিলবে কাল বৈশাখীর? এসব প্রশ্নের মাঝে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, দ্রুত বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা। পাশাপাশি আগামী তিনদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কালবৈশাখীর ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে হাওয়া অফিস সূত্র মারফত আরও জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি এখনই নিস্তার পাচ্ছে না৷ সেখানে তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে। আরও ৪৮ থেকে ৭২ ঘন্টা পশ্চিমের পাঁচ জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তাপমাত্রা ৪২-৪৩ ডিগ্রির আশোপাশে ঘোরাফেরা করবে৷…
Read More
ফের শুনানি শুরু হলো দলত্যাগ মামলায়

ফের শুনানি শুরু হলো দলত্যাগ মামলায়

দল বদল করলেও, এখনো পর্যন্ত দ্বন্দ্ব রয়েছে তার পদ নিয়ে। খাতায় কমলে তিনি বিজেপি বিধায়ক৷ কিন্তু, একুশের নির্বাচনের পরেই আনুষ্ঠানিকভাবে স্বপুত্র তৃণমূলে যোগ দেন মুকুল রায়৷ ফের তাঁর বিধায়ক পদ খারিজের মামলার শুনানি শুরু হবে বলে জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘কোর্টের তরফে একটা রিমাইন্ডার পাঠানো হয়েছে। আমি দেখব আইনত কতটুকু গ্রহণ করা যাবে। দু’পক্ষকে ডেকে হিয়ারিং করা হবে।’’ প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে গত ১১ ফেব্রুয়ারি মুকুলের বিধায়ক পদ খারিজ মামলায় রায়দান করেন বিধানসভার অধ্যক্ষ৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে তিনি জানান, বিরোধীরা মুকুল রায়ের দল বদলের যে সাক্ষ্য পেশ করেছেন তা যথেষ্ঠ…
Read More
বাড়তে থাকা বাজার মূল্যের কারণে চাপ পড়ছে মিড ডে মিল

বাড়তে থাকা বাজার মূল্যের কারণে চাপ পড়ছে মিড ডে মিল

পেট্রোলের দাম বাড়ায় দিন প্রতিদিন বেড়েই চলেছে বাজার মূল্য৷ বাজার অগ্নিমূল্য৷ সবজি থেকে মাছ-ডিম, সব কিছুর দাম উর্ধ্বমুখী৷ যার আঁচ পড়ল মিড ডে মিলে৷ সপ্তাহে দু’দিন করে ডিম পাওয়ার কথা পড়ুয়াদের৷ কিন্তু, সেটাও আর দিতে পারছে না অনেক স্কুল৷ গোটা ডিমের বদলে ডিম ভেজে মিশিয়ে দেওয়া হচ্ছে খিচুড়িতে৷ শুধু তাই নয়, পড়ুয়াদের পাতে জুটছে না ডাল বা সোয়াবিন৷ শিক্ষকদের কথায়, পড়ুয়াদের পুষ্টিকর খাবার দিতে হলে মাথাপিছু বরাদ্দ বাড়াতে হবে৷ শিক্ষকেরা জানাচ্ছেন, মিড-ডে মিলের জন্য পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র পিছু দৈনিক বরাদ্দ ৪ টাকা ৯৭ পয়সা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র পিছু দৈনিক বরাদ্দ ৭ টাকা ৪৫ পয়সা। শিক্ষকরা বলছেন,…
Read More
বড়ো ঘোষণা নবান্নের তরফে

বড়ো ঘোষণা নবান্নের তরফে

রাজ্যের মানুষদের জন্য বড়ো ঘোষণা রাজ্য সরকারের তরফে। স্বাস্থ্যক্ষেত্র থেকে খাদ্য দফতর, রাজ্যে বিপুল কর্মসংস্থান হতে চলেছে বলে ঘোষণা করেছে নবান্ন। এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠক শেষেই বড় ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পার্থ চট্টোপাধ্যায়। স্বাস্থ্য দফতরে চুক্তির ভিত্তিতে প্রচুর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। রাজ্যে প্রায় সাড়ে ১১ হাজার জনের কর্মসংস্থান হতে চলেছে। এদিকে বজ্রপাতে নিহতদের পরিবারকেও চাকরি দেওয়া হবে বলেই জানান হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, 'ফিনান্স হেল্থ কমিশন'-এর বরাদ্দ থেকে রাজ্যে ১১ হাজার ৫১১ জনকে স্বাস্থ্য দফতরে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী হিসাবে নিয়োগ করা হবে। অন্যদিকে খাদ্য দফতরে…
Read More
ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন হাইকোর্টের তরফে

ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন হাইকোর্টের তরফে

ঘটনা ঘটার পর অতিক্রম করে গেছে বেশ কয়েক মাস, কিন্তু তার সুরাহা হয়নি এখনো। শীতলকুচি কাণ্ডে কেন্দ্র, রাজ্যের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শীতলকুচিতে সিআরপিএফের গুলিতে মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের হলফনামা তলব। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা তলব করেছে। শীতলকুচির ঘটনায় ক্ষতিগ্রস্তরা কি ক্ষতিপূরণ পাবেন? পেলে কত পাবেন? কারা ক্ষতিপূরণ দেবেন? নিহতদের ক্ষতিপূরণ নিয়ে কী ভাবছে কেন্দ্র, রাজ্য? এই মর্মে রাজ্য, কেন্দ্রের কাছে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে ক্ষতিগ্রস্তরা যেহেতু নিজেরাই ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছে, তাই তাদের হয়ে তৃতীয় ব্যক্তিদের আবেদন…
Read More
সরকারের তরফে নির্দেশ এলো বেড ভাড়া বাড়ানো নিয়ে

সরকারের তরফে নির্দেশ এলো বেড ভাড়া বাড়ানো নিয়ে

জারি হলো বেসরকারি হাসপাতালের বেশ কিছু নতুন নিয়ম। এবার থেকে বছরে একবারই বেড ভাড়া বৃদ্ধি করা যাবে। বেসরকারি হাসপাতালের জন্য নতুন করে নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য কমিশন। সেখানে জানান হয়েছে, বছরে একবার ১০ শতাংশ বেড ভাড়া বৃদ্ধি করতে পারবে তারা। মোট চারটি নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য কমিশনের তরফে। তার মধ্যে এটি হল অন্যতম। এর আগে কোভিড ইস্যুতে নির্দেশ দেওয়া হয়েছিল যে বেড ভাড়া বৃদ্ধি করা যাবে না। কিন্তু এখন যেহেতু পরিস্থিতি বদলে গিয়েছে আগের থেকে তাই সেই নির্দেশিকা প্রত্যাহার করে নতুন নির্দেশ জারি করল স্বাস্থ্য কমিশন। এছাড়াও তারা বেড ভাড়া বৃদ্ধির ব্যাপারে নির্দেশ দেওয়া ছাড়াও জানিয়েছে, হাসপাতালে আইসিইউতে রোগী…
Read More