রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর

রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর

হুহু করে রাজ্যে বাড়ছে গরম৷ প্রখর রোদে গলদঘর্ম অবস্থা৷ তাপমাত্রার পারদ চড়ছে দিন প্রতিদিন৷ গরমে হাঁসফাঁস করছে মানুষ৷ অপেক্ষা কালবৈশাখীর৷ এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস৷ দুই থেকে তিন ঘণ্টার মধ্যে রাজ্যের কয়েকটি জেলায় ঝেঁপে বৃষ্টি নামবে৷ এই জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ কোন দুই জেলায় বইবে স্বস্তির বাতাস? জানা গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি অংশে৷ সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এছাড়াও বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি…
Read More
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীকে লাগাতার ধর্ষণ!

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীকে লাগাতার ধর্ষণ!

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীকে লাগাতার ধর্ষণ। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের কুইকোঠায়। জানা গিয়েছে,দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে বিয়ের প্রতশ্রুতি দিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্ক করে এক যুবক। এর জেরে গর্ভবতী হয়ে পড়ে ছাত্রী। ছাত্রীর মায়ের অভিযোগ, প্রথমে তার মেয়েকে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয়। তা না মানায় পরে মেয়েকে বিয়ে করতে অস্বীকার করে ওই যুবক। সম্প্রতি তার মেয়ে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছে। মেয়ের পরিবারের তরফে ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মেয়েকে গ্রহণ করতে রাজি হয়নি। পরে থানায় অভিযোগ দায়ের করে মেয়ের পরিবার। অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। সোমবার ওই যুবককে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ…
Read More
তৃণমুল নেতাকে ‘পিটিয়ে খুন’

তৃণমুল নেতাকে ‘পিটিয়ে খুন’

পিটিয়ে খুন করা হল তৃণমূল নেতাকে। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরে। স্থানীয় সূত্রে খবর, বাড়ি থেকে কাজে যাওয়ার সময় রাস্তায় পিটিয়ে খুন করা হয় বিষ্ণুপুরের ২২২ নম্বর বুথের তৃণমূল বুথ কমিটির কোষাধক্ষ্য মঙ্গল প্রামানিকে। নিহত মঙ্গল প্রামানিকের বাড়ির পাশেই থাকতেন তাঁর দূর-সম্পর্কের ভাইজি স্বামী দেবাশীষ প্রামাণিক। দেবাশীষ বিজেপি কর্মী হওয়ার কারণে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল বলে অভিযোগ। রবিবার সন্ধ্যায় ঝামেলা হয় দেবাশীষ ও মঙ্গলের মধ্যে। এর পর সোমবার যখন ভোরে মাছের আড়তে কাজে যাচ্ছিলেন। অভিযোগ,তখন দেবাশীষ তাঁকে পিটিয়ে মারে। এদিকে,খুন নিয়ে বেঁধেছে রাজনৈতিক বচসা। তৃণমূলের দাবি, রাজনৈতিক কারণে বিজেপি খুন করেছে তাদের কর্মীকে। তৃণমূলের পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। বিজেপির…
Read More
নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ২,পলাতক আরও ১

নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ২,পলাতক আরও ১

আবারও ধর্ষণের ঘটনা ঘটল বাংলায়। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের বাদুড়িয়ায়। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে আটক করেছে পুলিশ। পলাতক আরো এক অভিযুক্ত। ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। অভিযোগ,কিশোরীর হবু স্বামীর সঙ্গে মাঠে বেড়াতে গিয়েছিল। বাড়ি ফেরার সময় রাস্তায় হঠাৎই তিন যুবক তাঁদের পথ আটকায়। হবু স্বামীকে মারধর করে ওই যুবকরা। এমনকি তাঁকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। এরপর কিশোরীকে টেনে মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে বাদুড়িয়া থানার গণধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তিনজনের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। পলাতক আরোও এক যুবকের…
Read More
অসম কংগ্রেসে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন রিপুন বোরা! জানালেন দলত্যাগের কারণ

অসম কংগ্রেসে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন রিপুন বোরা! জানালেন দলত্যাগের কারণ

তৃণমূলে যোগ দিলেন অসম কংগ্রেসের প্রাক্তন প্রধান রিপুন বরা। একসময় অসমের শিক্ষামন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রীও ছিলেন রিপুন বরা। রবিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি তৃণমূলে যোগ দেন। https://twitter.com/abhishekaitc/status/1515653525803462656?t=O6Qob8ltViB9EGZBbujsLg&s=19   এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন, অসমের পর্যবেক্ষক সুস্মিতা দেব। সূত্রের খবর, সোমবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন রিপুন বোরা। https://twitter.com/ripunbora/status/1515657913695875076?t=5WvVmNJ7PAJqzNZi3ehpWQ&s=19   এদিকে, সোনিয়া গান্ধীকে লেখা এক চিঠিতে রিপুন লিখেছেন, একবারে শুরু থেকে কংগ্রেস করে আসছিলাম। সেই দলকে ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে। অসমে ক্ষমতা হারানোর পর দলকে টেনে তুলতে অনেক চেষ্টাই করেছি। বিজেপির শাসনে দেশের গণতন্ত্র বিপন্ন। কিন্তু একটা বিষয় আপনাকে…
Read More
এক গুচ্ছ নতুন নিয়ম আসছে আইনি শিক্ষায়

এক গুচ্ছ নতুন নিয়ম আসছে আইনি শিক্ষায়

আইন নিয়ে পড়তে চান তাহলে জানতে হবে এক গুচ্ছ নতুন বিধিনিষেধ। আগামী দিনে উকালতির জন্য শিক্ষা পদ্ধতি আরও কঠিন হতে চলেছে। কারণ হিসেবে উঠে আসছে, ভারতীয় আইন মন্ত্রক ও ভারতীয় বার কাউন্সিল মিলিত সিদ্ধান্ত নিয়েছে, বেশ সংখ্যক আইন শিক্ষালয় বা ল'কলেজ বন্ধ করার। আইন মন্ত্রক ও বার কাউন্সিল সূত্রে খবর, নিম্ন মানের ল'কলেজগুলি নির্বাচন করে সেগুলিকে বন্ধ করে দেওয়া হবে। যেখানে বার কাউন্সিল ৫০০ বেশি ল'কলেজকে চিহ্নিত করেছে। সিনিয়র আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারক এবং শিক্ষাবিদদের নিয়ে একটি দল গঠন করা হবে। এই দলের কাজ হবে ল'কলেজগুলির মান যাচাই করে একটি রিপোর্ট তৈরি করা৷ তারা কলেজগুলিতে 'সারপ্রাইজ ভিজিট' করবেন। সেখানে যাচাই করা হবে…
Read More
খেলার মঞ্চে আত্মপ্রকাশ করলেন অভিষেক

খেলার মঞ্চে আত্মপ্রকাশ করলেন অভিষেক

তবে কি তিনি সরে যেতে চলেছেন রাজনীতি থেকে? এবার রাজনীতির পাশাপাশি খেলার মঞ্চেও আত্মপ্রকাশ করলেন তিনি। ঘোষণা অনেক আগেই করেছিলেন, শুক্রবার বাংলা নববর্ষের দিন আত্মপ্রকাশ করে ফেলল তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাব 'ডায়মন্ড হারবার এফ সি'। এই নতুন ক্লাব 'ডিএইচএফসি'র লোগো উদ্বোধন হয়ে গেল। এই অনুষ্ঠানে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো উপস্থিত ছিলেনই, সঙ্গে ছিলেন সাংসদ প্রসুন বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, কূণাল ঘোষ সহ প্রমুখ। মঞ্চে দেখা গিয়েছিল জনপ্রিয় ফুটবলার রহিম নবিকে। এই নয়া ফুটবল ক্লাব সম্পর্কে কথা বলতে গিয়ে অভিষেক 'রাজনীতি' না করার বার্তা দিলেন। এদিন অভিষেক বলেন, বিজেপি, কংগ্রেস বা সিপিএম, যার সমর্থক বা সদস্যই হোন না…
Read More
জয় হতে পারে বিজেপির

জয় হতে পারে বিজেপির

প্রকাশিত হয়েছে ভোটের ফলাফল। বালিগঞ্জে তো আবার তৃণমূলের পতাকা উড়বে বলেই মনে হচ্ছে। পাশাপাশি আসানসোলে প্রথমবার ঘাসফুলের ধ্বজা দেখা যেতে পারে বলেই প্রবল হচ্ছে সম্ভাবনা। কারণ দুই কেন্দ্রেই এগিয়ে তৃণমূল কংগ্রেস। বালিগঞ্জে আপাতত প্রায় সাড়ে ৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। অন্যদিকে, আসানসোলে এখন পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী ১ লক্ষ ১০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিজেপি নিজের 'গড়' ধরে রাখতে পারবে না বলেই অনুমান। আসানসোলে দ্বিতীয় স্থানে থাকলেও তৃণমূলের থেকে অনেকটাই পিছিয়ে বিজেপি। আসানসোলের সাতটা বিধানসভাতেই এগিয়ে তৃণমূল। বালিগঞ্জে এক সময়ে চতুর্থ স্থানে ছিল বিজেপি, সেখান থেকে এখন এসেছে তৃতীয় স্থানে। চমক দিয়েছে সিপিএম। প্রায় ৩৫…
Read More
দল বদল হলেও পদ নিয়ে রয়েছে দুবিধা

দল বদল হলেও পদ নিয়ে রয়েছে দুবিধা

দল বদল করলেও পদ নিয়ে রয়েছে তালবাহানা৷ তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ গিয়েছেন অনেক আগেই৷ কিন্তু দলত্যাগ আইন মেনে তা হয়নি৷ তাই তাঁর সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে আবেদন জানিয়েছিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ সেই আবেদনে সাড়া দেন ওম বিড়লা৷ কাঁথির সাংসদ শিশির অধিকারীর লোকসভার সদস্য পদ খারিজ সংক্রান্ত বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য তাই ডেকে পাঠানো হল সুদীপকে। আগামী ২৬ এপ্রিল বেলা সাড়ে বারোটা থেকে ১ টার মধ্যে মৌখিক সাক্ষ্য দেওয়ার জন্য সুদীপকে সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে ডেকে পাঠানো হয়েছে বলে খবর৷ একুশের বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন…
Read More
নতুন বছরের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর তরফে

নতুন বছরের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর তরফে

কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বন৷ আজ শুক্রবার শুরু হলো বাংলার নতুন বছরের। রাজ্য জুড়ে পালিত হবে পয়লা বৈশাখ, নতুন বাংলা বছরের প্রথম দিন৷ তার আগে গতকাল কালীঘাট মন্দিরে পুজো দিয়ে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলেই মন্দিরে যান মমতা। ঘুরে ঘুরে মন্দির পরিদর্শন করার পাশাপাশি পুজো দিলেন তিনি। পরে রাজ্যবাসীকে ভাল থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বিকেল পৌনে ছ’টা নাগাদ কালীঘাট মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে নেমে আগে স্কাই ওয়াকের কাজ সম্পর্কে খোঁজ নেন, জানতে চান কাজ কতদূর এগিয়েছে। তারপর মন্দিরে পুজো সারেন তিনি। মন্দির থেকে বেরনোর সময়ে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। সেখানে বলেন, তারাপিঠে যেমন ডেভেলপমেন্ট…
Read More
বগটুই কাণ্ডে গ্রেফতার আরও এক

বগটুই কাণ্ডে গ্রেফতার আরও এক

তৎপরতার সঙ্গে কাজ হচ্ছে বগটুই-কাণ্ডে, গ্রেফতার হচ্ছে একের পর এক। বগটুই-কাণ্ডে সিবিআই-এর দালে আরও এক৷ ধৃত ব্যক্তির নাম রিটন শেখ৷ সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। রিটনকে তোলা হবে আদালতে। বগটুই-কাণ্ডে ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে রিটনের নাম৷ এর পরেই তাকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সম্প্রতি বগটুই-কাণ্ডে সমীর শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই৷ তাকে রামপুরহাটে নিজেদের অস্থায়ী ক্যাম্পে ডেকে এনে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী অফিসাররা। তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ার পরেই সমীরকে গ্রেফতার করে সিবিআই। এর আগে মুম্বই থেকে ধরা পড়ে এই ঘটনার মূল অভিযুক্ত লালন শেখের সঙ্গী বাপ্পা শেখ, সাবু শেখ-সহ চার জন৷ তাদের গ্রেফতার করার পর শুরু হয় জিজ্ঞাসাবাদ৷ জেরা করেই…
Read More
হাঁসখালির ঘটনায় প্রকাশ্য এলো চাঞ্চল্যকর তথ্য

হাঁসখালির ঘটনায় প্রকাশ্য এলো চাঞ্চল্যকর তথ্য

একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্য আসছে হাঁসখালির ঘটনা নিয়ে। অভিযুক্তের বিছানার চাদরে বীর্যের নমুনা থেকে, রক্তমাখা কাপড়ের টুকরো আগেই মিলেছিল। এবার হাঁসখালি কাণ্ডে নয়া মোড় এল। যে শ্মশানে ওই নাবালিকাকে দাহ করে দেওয়া হয়েছিল সেই শ্মশান থেকে মিলেছে তিন টুকরো হাড়! শ্মশানের ছাই ঘেঁটে পাওয়া গিয়েছে সেটি। যদিও এই হাড় আদৌ ওই নাবালিকার কিনা তা জানা বাকি আছে। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা ওই হাড়ের টুকরো গুলি সিবিআই গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি আরও কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিবিআই তদন্তভার হাতে পাওয়ার পর আরও তৎপরতা বেড়েছে। গতকালই মূল অভিযুক্ত ব্রজগোপাল…
Read More
দুটি কারনে কমতে পারে পেট্রোল ও ডিজেলের দাম, মানতে নারাজ শাসকদল

দুটি কারনে কমতে পারে পেট্রোল ও ডিজেলের দাম, মানতে নারাজ শাসকদল

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন মিটতেই পেট্রোল-ডিজেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। বলা বাহুল্য বিগত ২০ দিনে ১৪ বার বেড়েছে পেট্রোলের দাম। কিন্তু কেন এই দাম বাড়ছে? সে বিষয়ই আজ আমরা তুলে ধরব এই প্রতিবেদনে। মূলত, দীপাবলির সময় সেন্ট্রাল এক্সসাইজ ডিউটি বা কেন্দ্রীয় শুল্কে কিছুটা কাটছাঁট করার পরে ২২ মার্চ, ২০২২ পর্যন্ত টানা ১৩৮ দিন পেট্রোলের দাম না বাড়লেও মার্চের মাসে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকে। যেকারনে ৭৭ ডলার থেকে বাড়তে বাড়তে ১০২ ডলার হয়। ৯ মার্চ তা দাঁড়ায় ১২৮ ডলারে। এর মধ্যে ডলারের নিরিখে টাকার দাম পড়তে থাকে। ডলারপিছু টাকার মূল্য ৭৪.৫১ টাকা থেকে ৭৫.৮১ টাকা হয়। এরপরেই ৫…
Read More
মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে এমন ঘটনা লজ্জার, হাঁসখালি কান্ড নিয়ে বিস্ফোরক তৃনমূল সাংসদ

মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে এমন ঘটনা লজ্জার, হাঁসখালি কান্ড নিয়ে বিস্ফোরক তৃনমূল সাংসদ

হাঁসখালি ধর্ষণকান্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আয়োজিত দক্ষিণেশ্বরের এক কর্মসূচিতে যোগ দেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিন হাঁসখালি ধর্ষণকাণ্ড প্রসঙ্গে সৌগত রায় বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে একটা ঘটনা ঘটলেও তার লজ্জার। মহিলাদের উপর অত্যাচার কোনভাবেই বরদাশ্ত নয়। পাশাপাশি এ বিষয়ে পুলিশকে নজর দেওয়ার বার্তা দিয়ে সৌগত রায় বলেন,আমি আশা করব পুলিশ-প্রশাসন এ দিকে নজর রাখবে। এদিকে সৌগত রায়ের মন্তব্য প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, সৌগতবাবু ভাল মানুষ। সঠিক কথা বলেছেন। তবে যতটা দৃঢ় ভাবে বলা প্রয়োজন ছিল তা পারেননি। কারণ ক্ষমতায় রয়েছে তাঁরই দল। সেই সঙ্গে অধীরের মন্তব্য,…
Read More