নতুন সমীকরণ তৈরী করতে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী

নতুন সমীকরণ তৈরী করতে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী

ফের একবার গতকাল উত্তরবঙ্গ পৌছালেন মুখ্যমন্ত্রী৷ পাঁচ দিনের সফর শেষে ১ এপ্রিল কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী৷ জানা গিয়েছে, রবিবার বিকেলে বাগডোগরায় একটি বৈঠক করার কথা রয়েছে তাঁর। বৈঠক শেষে তিনি চলে যাবেন রিচমন্ড হিলে। সোমবার থেকে বুধবার রয়েছে ঠাসা কর্মসূচি৷ ৩১ মার্চ শিলিগুড়িতে বৈঠকের পর ১ এপ্রিল কলকাতায় ফিরে আসবেন তিনি৷ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে সরকারি প্রকল্পের সূচনা করা হতে পারে বলেও জানা যাচ্ছে৷  গত ১৪ ফেব্রুয়ারি শিলিগুড়ি পুরভোটের ফলপ্রকাশের পর উত্তরবঙ্গে একটি সভা করেছিলেন মুখ্যমন্ত্রী। পুরভোটে গোটা বাংলায় সবুজ ঝড় উঠলেও দার্জিলিংয়ে শাসকদলের হাত সাফল্য ধরা দেয়নি৷ তবে আঞ্চলিক দলগুলি তাঁদের সঙ্গেই রয়েছে বলে দাবি তৃণমূল নেত্রীর। জানা যাচ্ছে, এবার উত্তরবঙ্গ সফরে…
Read More
স্বাস্থ্যসাথী তালিকামূক্ত হতে পারে একাধিক হাসপাতাল

স্বাস্থ্যসাথী তালিকামূক্ত হতে পারে একাধিক হাসপাতাল

মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে প্রকল্প। সকলের জন্য স্বাস্থ্য পরিষেবা দিতে রাজ্য সরকার চালু করেছিল স্বাস্থ্যসাথী প্রকল্প। নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেন। কিন্তু এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে বিতর্ক সৃষ্টি হয়েছে। একাধিক হাসপাতাল এই কার্ড নিয়ে চিকিৎসা করাতে রাজি হয়নি মাঝে। রোগী ফিরিয়ে দেওয়ার মতোও ঘটনা ঘটেছে। এবার জানা গিয়েছে, কমপক্ষে ২০ টি হাসপাতাল এই স্বাস্থ্যসাথী থেকে সরে যেতে পারে। কারণ তাদের বিরাট অঙ্কের বকেয়া রয়েছে। টাকা মেটাচ্ছে না রাজ্য সরকার। সরকারের কাছে পাওনা প্রায় ২০০ কোটি টাকা। যদি চিকিৎসার টাকা মেটানো না হয় তবে স্বাস্থ্যসাথী কার্ডে আর পরিষেবা দিতে পারবে না তারা।…
Read More
বাজার মূল্যে হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরা

বাজার মূল্যে হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরা

দিন প্রতিদিন বেড়েই চলেছে বাজার মূল্য৷ মুরগির মাংস থেকে খাসি, কিংবা সবজি বাজার, ছ্যাঁকা লেগেছে বাজারমুখী মধ্যবিত্তের হাতে৷ মুরগির মাংস আড়াইশো পার৷ খাসির মাংস সাড়ে সাতশোর কাছে৷ তবুও দোলে মাংসের দোকানের বাইরে দেখে গেল লম্বা লাইন৷ তবে শুধু মাংস নয়, মাছের দামও আকাশ ছোঁয়া৷ রুই, কালতা, পাবদা থেকে ভেটকি, ভোলা সব মাছেরই দাম চড়া৷ বাজারে বেশ ভালোই চাহিদা রয়েছে তোপসের৷ অনেকেই দোলের দিন জলখাবারে পাতে চাইছেন তোপসে ফ্রাই৷  দোলের কয়েক সপ্তাহ আগে থেকেই বাড়তে শুরু করেছিল মাংসের দাম৷ সেই সঙ্গে চড়া সবজির বাজার৷ বাজারে গিয়ে হিসাব মেলাতে হিমশিম মধ্যবিত্ত। মাঘ-ফাল্গুনজুড়ে চলা বিয়ের মরশুমে মুরগির মাংসের চাহিদা বেশ তুঙ্গে৷ তাই পাল্লা…
Read More
জেলাশাসকের উপস্থিতিতেই সৎকার

জেলাশাসকের উপস্থিতিতেই সৎকার

এই মুহর্তে রাজ্যে উত্তাল পরিস্থিতি রামপুরহাট-কাণ্ডে৷ তৃণমূল নেতা খুনের পর রামপুরহাটের বগটুই গ্রামে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে তাতে একাধিক মৃত্যু হয়েছে। একে গণহত্যাই বলা হচ্ছে। আর এই ঘটনায় যাদের মৃত্যু হয়েছে দেহ সৎকার হল। রামপুরহাট মেডিক্যাল কলেজে দেহগুলির ময়নাতদন্তের পর গ্রামে নিয়ে যান প্রশাসনের আধিকারিকরা। সেখানে জেলাশাসকের উপস্থিতিতে তাদের শেষকৃত্য হয়। তবে প্রশ্ন উঠছে এখানে। রাতের অন্ধকারে সৎকার করা হল কেন? তাহলে কি বিক্ষোভের ভয় ছিল? রামপুরহাটের বগটুই গ্রামের পুড়ে যাওয়া বাড়ি এবং এলাকা পর্যবেক্ষণের পর সিট বলছে, দুর্ঘটনা নয়, আগুন লাগানো হয়েছিল। কারা লাগিয়েছেন, তা তদন্ত করে দেখা হবে। এখনও পর্যন্ত এই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের…
Read More
এবার কার সঙ্গে জোট বাঁধছে পিকে

এবার কার সঙ্গে জোট বাঁধছে পিকে

লক্ষ্য এখন আগামী বিধানসভা ভোট৷ ২০২৪-কে সামনে রেখে জাতীয় স্তরের রাজনীতিতে পালাবদল ঘটাতে রাজনীতির আসরে তৎপর প্রশান্ত কিশোর৷ তৃণমূলের সঙ্গে বিচ্ছেদের দোড়গোড়ায় পৌঁছেও সপ্তাহ দু’য়েক আগে তাঁকে দেখা গিয়েছিল তৃণমূলের বর্ধিত কর্ম সমিতির বৈঠকে৷ শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক সারিতে দেখা গিয়েছিল ভোটকুশলী প্রশান্ত কিশোরকে৷ এরই মধ্যে আজ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর) জানান, প্রশান্ত কিশোরের সঙ্গে তাঁর কথাবার্তা চলছে। লক্ষ্য জাতীয় স্তরে পরুবর্তন আনা৷  ২০২৩ সালে তেলেঙ্গানায় বিধানসভা ভোট৷ রাজনীতির কারবারিরা বলছেন, যে ভাবে তেলেঙ্গানায় গেরুয়া শিবিরের হাত শক্ত হচ্ছে তাতে আশঙ্কিত তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)৷ সেই আশঙ্কা থেকেই পিকে’র সঙ্গে আলোচনায় বসেছেন কেসিআর৷ তাঁর…
Read More
স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা রামপুরহাট-কাণ্ডে

স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা রামপুরহাট-কাণ্ডে

এই মুহর্তে রাজ্যে উত্তাল পরিস্থিতি রামপুরহাট-কাণ্ডে৷ রামপুরহাট-কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ জানালেন বিজেপি’র রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন তিনি৷ তাঁর দাবি, অমিত শাহ রামপুরহাট কাণ্ডে রাজ্য সরকারের কাছে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছে৷ রিপোর্ট পাওয়ার পরেই রাজ্যে পাঠানো হবে কেন্দ্রীয় দল৷  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, এই বিষয়ে উনি আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন৷ উনি আশ্বাস্ত করে বলেছেন, ৭২ ঘণ্টার মধ্যে এই ঘটনার রিপোর্ট নেওয়া হবে৷ এবং রিপোর্ট পাওয়ার পর জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের অফিসাররা রামপুরহাটে আসবেন৷ পশ্চিমবঙ্গে বারবার এই ধরনের ঘটনা ঘটেছে৷…
Read More
রাজ্য সরকারের তরফে কোটি কোটি টাকার ঋণ মঞ্জুর হয়েছে শিক্ষার ক্ষেত্রে

রাজ্য সরকারের তরফে কোটি কোটি টাকার ঋণ মঞ্জুর হয়েছে শিক্ষার ক্ষেত্রে

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পরই শিক্ষার ক্ষেত্রে বড়ো ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য, দেশ এবং আন্তর্জাতিক স্তরে উচ্চশিক্ষার ক্ষেত্রে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে ছাত্র ছাত্রীদের জন্য ৫৩৩ কোটি টাকার বেশি ঋণ মঞ্জুর করেছে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় বিদ্যালয় শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের বাজেট বরাদ্দর উপরে আলোচনার জবাবী ভাষনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে এখনও পর্যন্ত ২০ হাজার ৩২৩ জন ছাত্রছাত্রীর জন্য ৫৩৩ কোটি ১২ লক্ষ টাকা ঋণ মঞ্জুর করা হয়েছে। অন্যদিকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক সহ ১৪ হাজার ৭৮২ জন মাধ্যমিক শিক্ষক, ৮ হাজার ৫৮ জন প্রাথমিক শিক্ষক…
Read More
চিন ফেরত মহিলার মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য

চিন ফেরত মহিলার মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য

এ যেন এক অস্বাভাবিক মৃত্যু! চিনের উহান থেকে ফেরত মহিলার বাগডোগরা বিমান বন্দরে হল মৃত্যু। বুধবার ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রে খবর, মৃতার নাম স্মিতা প্রধান রাই, বয়স ৪৫। দার্জিলিংয়ের মিরিক ব্লকের শিয়কে গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। বিমান বন্দর সূত্রে জানা যায় যাত্রী ছিলেন দিল্লি -বাগডোগরা বিমানের। দুপুর ১ টা নাগাদ বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতার স্বামী বিশাল রাই জানান, স্মিতা চীনের উহানে কাজ করত, বুধবার সকালে দিল্লিতে পৌঁছে তাকে জানায় বেলা ১১ টায নাগাদ সে বাগডোগরা নামবে। বিমানবন্দরে সময়মতো সে পৌঁছে যায়, কিন্তু বেলা ১ টা…
Read More
বহু সময়ের তফাৎ হলেও ফিরছে পুরোনো স্মৃতি

বহু সময়ের তফাৎ হলেও ফিরছে পুরোনো স্মৃতি

সময় বদলালেও ফের আসছে সেই আতঙ্ক। ফিরে আসছে বিভীষিকাময় সেই পুরোনো স্মৃতি। ২০০০ সাল থেকে ২০২২ সাল, তফাত দুদশকেরও বেশি সময়ের। নানুর আর রামপুরহাটের দূরত্বে কম-বেশি ৭৫ কিলোমিটারের। রাজনৈতিক পটভূমিতেও বিস্তর ফারাক। তাতে বীরভূমের রাজনৈতিক হিংসা ও গণহত্যার ধারায় তেমন ফারাক নেই। তফাত শুধু সময়ের, হানাহানি চলছেই। শাসক বদলে গেলেও জেলাবাসীর গা হিংসার কলঙ্ক ঘুচছে না কোনওমতেই। জয়দেব, চণ্ডীদাস, রবীন্দ্রনাথ, তারাশঙ্করের স্মৃতিধন্য এই জেলায় মানুষে মানুষে হানাহানি যেন বন্ধ হতেই চাইছে না। তখন বাম আমল। ২০০০ সালের ২৭ জুলাই। বাইশ বছর আগের নানুর তখন সিপিএমের দুর্গ। যেকোনও নির্বাচনেই একচেটিয়া প্রাধান্য ছিল সিপিএমের। সেই আমলে নানুরের সূচপুরে ১১ জন তৃণমূল সমর্থক…
Read More
বাংলা ভাগ হতে দেবে চন্দ্রিমা

বাংলা ভাগ হতে দেবে চন্দ্রিমা

বাংলা ভাগ নিয়ে সুর চড়ালেন অর্থমন্ত্রী। রাজ্য সরকার বাংলা ভাগের দাবি কখনোই মেনে নেবে না। বিধানসভায় ব্যয় মঞ্জুরি প্রস্তাবের ওপর আলোচনা শেষে জবাবী ভাষণে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কথা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন। বিধানসভায় ব্যয় মঞ্জুরি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা উত্তরবঙ্গকে ভেঙে পৃথক জেলা করার প্রসঙ্গ তোলেন। তাঁর জবাবে চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বিজেপি রাজ্য ভাগের চক্রান্ত করছে। তা কখনোই সফল হতে দেওয়া হবে না। পাহাড়ের বঞ্চনা প্রসঙ্গে বিজেপির পাল্টা সমালোচনা করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী বারবার পাহাড়ে যান। কিন্তু প্রধানমন্ত্রী কত বার সেখানে গিয়েছেন বিজেপি আগে সেই প্রশ্নের জবাব দিক।…
Read More
কয়লা কাণ্ড নিয়ে প্রকাশ্যে আসছে নয়া তথ্য

কয়লা কাণ্ড নিয়ে প্রকাশ্যে আসছে নয়া তথ্য

আবার একবার শুরু হয়েছে কয়লা কান্ডের জিজ্ঞেসাবাদ। কয়লা পাচার মামলায় জিজ্ঞাবাবাদের জন্য ফের সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ তার জন্যই সেখানে আজ হাজিরা দিতে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিন ঘন্টারও বেশি সময় ধরে চলেছে জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, তাঁর কাছে বিনয় মিশ্র সম্পর্কে জানতে চেয়েছে ইডি এবং দুটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কেও প্রশ্ন করেছে তারা। কয়লা পাচার-কাণ্ডে আর্থিক তছরূপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু ইডির তলবকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক৷ তাঁর আর্জি ছিল, ইডির অফিসাররা যেন কলকাতাতেই তাঁদের জিজ্ঞাসাবাদ করেন৷ কিন্তু গত ১১…
Read More
তাপমাত্রা বাড়বে আরো

তাপমাত্রা বাড়বে আরো

শীত যেতেই পারদ চড়ছে তারমাত্রার। মার্চ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার বৃদ্ধি হয়েছিল। সেই রেশ এখনও মোটামুটি বজায় আছে। মাঝে ঘূর্ণিঝড়ের একটা পূর্বাভাস আছে তবে তীব্র গরম থেকে এখনই রেহাই মিলছে না বলেই স্পষ্ট করে দিল হাওয়া অফিস। জানান হল, আগামী এক সপ্তাহ কার্যত একই রকম শুষ্ক আবহাওয়া থাকবে বাংলায়। উত্তরবঙ্গের দুটি জেলায় সামান্য বৃষ্টি হওয়ার কথা থাকলেও বাকি জেলাগুলিতে গরমের প্রভাবই থাকবে। রাজ্যে আপাতত তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন -চার ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। আগামী কয়েক দিনে তার বিশেষ কিছু পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও বাকি জেলাগুলিতে গরম থাকবে…
Read More
বড়ো ঘোষণা, বদলাতে চলেছে স্কুলের ইউনিফর্ম

বড়ো ঘোষণা, বদলাতে চলেছে স্কুলের ইউনিফর্ম

করোনা সংক্রমণের মাঝেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। এরই মাঝে পাল্টাতে চলেছে স্কুলের পোশাক! প্রি-প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের পোশাকে থাকবে মুখ্যমন্ত্রীর পছন্দের রংয়ের ছোঁয়া৷ জানা যাচ্ছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলের ইউনিফর্ম নীল-সাদা করার প্রস্তুতি শুরু হয়েছে৷ সেই পোশাকে থাকবে ব্র্যান্ড ‘বিশ্ব বাংলা’ লোগো৷ এ মর্মে রবিবার সমগ্র শিক্ষা মিশনের তরফে নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ এই পোশাক তৈরি করবে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী৷  সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এই পোশাক সরবরাহ করা হবে বলে সমগ্র শিক্ষা মিশনের তরফে জানানো হয়েছে। পাশাপাশি আগের মতই পড়ুয়ারা স্কুল ব্যাগ এবং জুতোও পাবে৷ প্রত্যেকটি ব্যাগের উপরেও বসানো থাকবে সরকারি লোগো।  কিছুদিন আগেই…
Read More
বদলানো হলো উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়

বদলানো হলো উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়

আগামী মাসেই আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষা। জল্পনা মতোই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সূচি বদলে গেল। নবান্ন থেকে সেটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতির জন্য বিজেপি এবং নির্বাচন কমিশনকে দায়ি করলেন তিনি। ২ এপ্রিল প্রথম ভাষার পরীক্ষা, ৪ এপ্রিল দ্বিতীয় ভাষার পরীক্ষা, ৫ এপ্রিল ভোকেশনাল। এরপর আবার সেই পরীক্ষা ১৬ এপ্রিল। সেদিন অঙ্ক গ্রুপের পরীক্ষা। ১৮ তারিখ অর্থনীতি পরীক্ষা। ১৯ তারিখ কম্পিউটার সায়েন্স গ্রুপের পরীক্ষা। পরের পরীক্ষা ২০ এপ্রিল, কমার্স-ল গ্রুপ। ২২ তারিখ ফিজিক্স গ্রুপের পরীক্ষা, ২৩ তারিখ স্ট্যাটিক্সটিক্স গ্রুপ। ২৬ তারিখ কেমিস্ট্রি গ্রুপ এবং ২৭ এপ্রিল বায়োলজিকাল গ্রুপের পরীক্ষা। মাঝে ৩ দিন পরীক্ষা হবে না কারণ সেদিন জয়েন্ট মেইন পরীক্ষা…
Read More