05
Mar
বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহের শুরু থেকেই আরম্ভ হতে চলেছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা৷ আগামী ৭ মার্চ সোমবার থেকে শুরু হচ্ছে পরীক্ষা৷ তার আগে শনিবার সাংবাদিক বৈঠক করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যপাধ্যায়৷ তিনি জানান, সম্পূর্ণ কোভিড বিধি মেনে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে৷ পরীক্ষা কেন্দ্রে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতেই এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে৷ পরীক্ষা কেন্দ্রে সকলকে স্যানিটাইজার ব্যবহার করতে হবে৷ মাস্ক পরা বাধ্যতামূলক৷ পরীক্ষার্থীদের মধ্যে ৫ ফুট দূরত্ব রাখা হবে৷ তিনি আরও জানান, কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে, তাদের জন্য প্রতিটি পরীক্ষাকেন্দ্রে আইসোলেশন রুম রাখা হবে৷ সেই রুমে বসেই তারা পরীক্ষা দেবে৷ তাঁর কথায়, শুধু করোনা নয়, এই…
