09
Mar
চলতি মাসেই শুরু হয়েছিল বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনের প্রথম দিনেই উত্তাল হয় বিধানসভা। ওয়েলে নেমে ঝড় তোলে পদ্ম শিবির৷ যার জেরে প্রথমে ভাষণই দিতে পারেননি রাজ্যপাল৷ বক্তব্যের প্রথম ও শেষ লাইন পড়ে কক্ষ ছাড়েন জগদীপ ধনকড়৷ বিজেপির এই বিক্ষোভকে ‘নাটক ও পরিকল্পিত বিশৃঙ্খলা’ বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর ইশারায় তৃণমূলের মহিলা বিধায়করা রাজ্যপালকে হেনস্থা করেছে৷ যা নিয়ে তোলপাড় হয়। তবে আজ নারী দিবসে সেই মহিলা বিধায়কদের প্রশংসায় ভরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নজরুল মঞ্চে দলের সাংগঠনিক বৈঠকের শুরুতে এই মহিলা বিধায়কদের প্রশংসা করেন মমতা। তিনি বলেন, বোনেরা সামনে থেকে…
