রাজ্যের সরকারের সিদ্ধান্তে বাদ পড়লো বালি

রাজ্যের সরকারের সিদ্ধান্তে বাদ পড়লো বালি

রাজ্যের তরফে পূর্ব ঘোষিত পুরসভা ভোটের সময়কে সম্মতি জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশন ঠিক করে নিয়েছে যে আগামী মাসের ১৯ তারিখ কলকাতা এবং হাওড়া পুরভোট। এরই মাঝে ৬ বছরের সিদ্ধান্ত বদলে নিতে চলেছে নবান্ন। ফের হাওড়া পুরসভা থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে বালি পুরসভাকে। এমন সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। অর্থাৎ হাওড়া থেকে ফের একবার আলাদা হয়ে যাচ্ছে বালি। প্রথম দফায় রাজ্যের ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া পুরসভা এবং বালি পুরসভার সংযুক্তিকরণ করেন। কিন্তু সেই সিদ্ধান্ত সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি এবং ক্ষোভ জমতে থাকে বালির বাসিন্দাদের মধ্যে। শেষ লোকসভা নির্বাচনে এর প্রভাব পড়েছিল কারণ সেখানে অধিকাংশ ওয়ার্ডে হেরে গেছিল শাসক শিবির।…
Read More
রাজ্যে স্কুল খোলা নিয়ে হচ্ছে মতবিরোধ

রাজ্যে স্কুল খোলা নিয়ে হচ্ছে মতবিরোধ

পূর্বেই ঘোষিত হয়েছে করোনা আবহের মাঝেই চলতি মাসেই খুলছে স্কুল৷ রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়৷  তবে স্কুলে ক্লাস হবে শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণির৷ স্কুল খোলার পর কী ভাবে ক্লাস হবে, সেই সম্পর্কে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার৷  জারি করা হয়েছে বিধি নিষেধ৷ কিন্তু স্কুলে আসার পর কোনও পড়ুয়া সংক্রমিত হলে তার দায়ভার নেবে না স্কুল কর্তৃপক্ষ। পড়ুয়ারা সঠিক ভাবে স্বাস্থ্য-বিধি মানছে কি না, তা দেখার দায়িত্ব রয়েছে অভিভাবকদেরও। স্কুল খোলার আগে অভিভাবকদের এমনটাই জানিয়ে দিল শহরের বেশির ভাগ স্কুল। এমনকি কিছু স্কুল নোটিশ জারি করেও অভিভাবকদের সতর্ক করেছেন তাঁরা৷  স্কুল কর্তৃপক্ষের এ হেন নোটিশেই বিতর্কের ঝড়৷ নোটিশ দিয়ে…
Read More
রাজ্যের মুখ্যমন্ত্রী একাই সামলাচ্ছেন আটটি পদের দায়িত্ব

রাজ্যের মুখ্যমন্ত্রী একাই সামলাচ্ছেন আটটি পদের দায়িত্ব

রাজ্যের উপনির্বাচনেও বড় জয় লাভ করেছেন রাজ্যের শাসক দল। এই জয় লাভের পর একাধিক রদবদল হয়েছে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভায়। রাজ্যের শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় স্তর থেকেই একাধিক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে কাজ করার অভিজ্ঞতা তাঁর রয়েছে অনেক দিন ধরেই। তবে সরকার গঠন করার পর এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই অভ্যাস ত্যাগ করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো সেই রকম কর্মঠ তিনি, এখনো চাপ নিয়ে কাজ করতে ভালোবাসেন। তাইতো এখন একটি বা দুটি নয়, আটটি দফতর একা সামলান রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তো বটেই, এর পাশাপাশি তিনি যে দফতর সামলান সেগুলি হল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, স্বরাষ্ট্র দফতর,…
Read More
অর্থ মন্ত্রকের দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী নিজেই

অর্থ মন্ত্রকের দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী নিজেই

রাজ্যের উপনির্বাচনে জয়ী প্রাথীদের শপথ গ্রহণের দিন ছিলো আজ। বেশ কিছু রদবদল এসেছে মন্ত্রিসভায়। বাংলার বিধানসভা নির্বাচনের আগেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানিয়েছিলেন যাতে তাঁকে নির্বাচনে না দাঁড় করানো হয়। শারীরিক অসুস্থতার কারণেই প্রার্থী হতে চাননি অমিত মিত্র। মমতা অবশ্য সেই অনুরোধ রেখেছিলেন এবং খড়দহ থেকে প্রার্থী হয়েছিলেন কাজল সিনহা। তারপর ওই কিছু পরিবর্তন হয়েছে এবং তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে ঘাসফুল সরকার। এবারেও দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে ছিলেন তিন বারের অর্থমন্ত্রী অমিত মিত্র, তবে এই অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায় যেন রেখেও রাখলেন না। বরং বলা ভালো রাখতে পারলেন না। অর্থমন্ত্রী হলেন না অমিত মিত্র কিন্তু পেলেন বড় দায়িত্ব। আজ বাংলার মন্ত্রিসভায়…
Read More
বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

রাজ্যে চলছে পূজার মরশুম। এরই মাঝে নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ভারতীয় সংস্কৃতির অন্যতম পীঠস্থান নিঃসন্দেহে কলকাতা। নাচ-গান, বাজনা- সবেতেই রয়েছে কলকাতা। বিশ্বখ্যাত শিল্পীরা জন্ম নিয়েছেন এই তিলোত্তমাতেই। আর সেই সংস্কৃতিকেই এবার আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের হাত ধরেই প্রথমবার কলকাতায় আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক সংগীত উৎসব। সোমবার একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে তো একের পর এক উৎসব। দুর্গাপুজো, কালীপুজোর পরই আবার ছটপুজো জগদ্ধাত্রী পুজো রয়েছে। আবার পরের মাসেই বড়দিন ও বর্ষবরণের উৎসবে মাতবেন আমজনতা। কিন্তু বছর পেরিয়ে নতুন বছরের শুরুতেও যে শহরজুড়ে উৎসবের আমেজ থাকবে, তা বলাই বাহুল্য। কারণ জানুয়ারির ৭ তারিখ…
Read More
উপনির্বাচনে জয়ের পর বেশ কিছু রদ বদল ঘটেছে মন্ত্রিসভায়

উপনির্বাচনে জয়ের পর বেশ কিছু রদ বদল ঘটেছে মন্ত্রিসভায়

রাজ্যের উপনির্বাচনের জয় বিধায়ক শপথ গ্রহণের পর্ব ছিল আজ৷ বেশ কিছু রদ বদল ঘটেছে আজ৷ নতুন মন্ত্রিসভায় কাকে পঞ্চায়েত দফতরের দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে জল্পনা চলছিল৷ সেই জল্পনার অবসান৷ রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রী হচ্ছেন পুলক রায়৷ জনস্বার্থ কারিগরি দফতরের সঙ্গে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে তাঁকে৷ এদিক, ক্রেতা সুরক্ষা মন্ত্রী হচ্ছেন মানস ভুঁইয়া৷ জল সম্পদ উন্নয়ন মন্ত্রকের পাশাপাশি ক্রেতা সুরক্ষা দফতরের বাড়তি দায়িত্ব পাচ্ছেন তিনি৷ প্রসঙ্গত, অসুস্থ সাধন পাণ্ডের হাত থেকে ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়ের হাতে৷ কিন্তু তাঁর মৃত্যুর পর এই দফতরটি ফাঁকা হয়ে যায়৷ ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হল মানস ভুঁইয়াকে৷ শিল্প বাণিজ্যের সঙ্গে শিল্প পুর্গঠন দফতরের…
Read More
১৯ শুরু হচ্ছে পুরসভা ভোট

১৯ শুরু হচ্ছে পুরসভা ভোট

অবশেষে স্বস্তি পেল রাজ্য সরকার৷ টালবাহানার পর কমিশনের তরফে সিলমোহর পড়লো রাজ্যের প্রস্তাবে৷ পুরভোট নিয়ে আরও একধাপ এগোল নির্বাচন কমিশন৷ সম্মতিপত্র পাঠানো হল পুর ও নগরোন্নয়ন দফতরে৷ মঙ্গলবার সরকারি ভাবে রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিল রাজ্যের প্রস্তাব মেনে ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোট হবে৷ এদিন রাজ্য নির্বাচন কমিশনের দফতর থেকে পুর ও নগরোন্নয়ন দফতরের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে৷ রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস এই সম্মতিপত্র পাঠিয়েছেন৷ রাজ্যের প্রস্তাব মেনেই কলকাতা ও হাওড়া পুরসভায় ১৯ ডিসেম্বর ভোট হচ্ছে৷ বিরোধীরা একসঙ্গে ভোট এবং একসঙ্গে গণনার দাবি জানালেও আপাতত কলকাতার ১৪৪টি ওয়ার্ড এবং বালি বাদ দিয়ে হাওড়ার ৫০টি ওয়ার্ডে ভোট হবে৷…
Read More
পূজার জন্য শিথিল হলো বিধি নিষেধ

পূজার জন্য শিথিল হলো বিধি নিষেধ

রাজ্যে এখন জারি রয়েছে করোনার বিধি নিষেধ। এরই মাঝে আসন জগদ্ধাত্রী পুজো। গত মাসে রাজ্য সরকার করোনাভাইরাস বিধি নিষেধ জারি করেছিল কিন্তু দুর্গা পুজোর সময় নৈশ কার্ফু তুলে নেওয়া হয়েছিল বেশ কয়েক দিনের জন্য। এবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতেও থাকছে না নৈশ কার্ফু। এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে নবান্নের তরফে। নির্দেশিকা জারি করে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে আগামী ১২ এবং ১৩ নভেম্বর রাতের কার্ফু তুলে নেওয়া হচ্ছে। এদিকে আবার ছট পুজোর জন্যও রাতের কার্ফু শিথিল করেছে রাজ্য সরকার। সরকারি নির্দেশিকা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ১০ এবং ১১ তারিখ ছট পুজোর জন্য রাতের বিধি-নিষেধ শিথিল করা হচ্ছে। তবে বাকি দিনগুলোতে আগের মতই…
Read More
শপথ গ্রহণ করলেন রাজ্যের উপনির্বাচনে জয়ী প্রাথীরা

শপথ গ্রহণ করলেন রাজ্যের উপনির্বাচনে জয়ী প্রাথীরা

রাজ্যের উপনির্বাচনে জয়ী প্রাথীদের শপথ গ্রহণের অনুষ্ঠান ছিল আজ মঙ্গলবার৷ বিধানসভা কক্ষে বিধায়ক হিসাবে শপথ নিলেন তারা৷ তাঁদের শপথবাক্য পাঠ করালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ খড়দা, গোসাবা, দিনহাটা ও শান্তিপুর কেন্দ্রে জয়ী হয়েছেন যথাক্রমে শোভনদেব চট্টোপাধ্যায়, সুব্রত মণ্ডল, উদয়ন গুহ এবং ব্রজকিশোর গোস্বামী৷ বিধানসভায় উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়৷ এদিন সবার আগে শপথ নেন উদয়ন গুহ৷ তার পর যথাক্রমে শপথ নেন ব্রজ কিশোর গোস্বামী, শোভনদেব চট্টোপাধ্যায় এবং সুব্রত মণ্ডল৷ তবে তাঁদের শপথ গ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল৷ রাজ্যপাল-স্পিকার সঙ্ঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল৷ অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জট কাটে৷ রাজ্যপাল বিধায়কদের শপথগ্রহণের দায়িত্ব তুলে দিয়েছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের হাতে। গতকাল পরিষদীয়…
Read More
বিগত তিন বছর ধরে পুরসভা ভোট না হওয়ায় এবার পড়লো নোটিশ

বিগত তিন বছর ধরে পুরসভা ভোট না হওয়ায় এবার পড়লো নোটিশ

সদ্য মাত্রই রাজ্যে শেষ হয়েছে উপনির্বাচন ভোট পর্ব। এরই মাঝে চলছে পুরসভা ভোটের প্রস্তুতি পর্ব। কিন্তু রাজ্যের পুরসভা নির্বাচন নিয়ে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে নোটিশ ইস্যু করল কলকাতা হাইকোর্ট। ২০১৮ সাল থেকে রাজ্যের বহু পুরসভা বা পৌর নিগমের নির্বাচন হয়নি। এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টে AG জানিয়েছিলেন, বিধানসভা নির্বাচনের পরেই এই পুরসভা বা পৌর নিগমের নির্বাচন করা হবে। কিন্তু এখনো পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি। আবেদনকারী মৌসুমী রায়ের পক্ষ থেকে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এই দাবি করেন। এদিকে, রাজ্য নির্বাচন কমিশন বা রাজ্য সরকারের পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকায়,…
Read More
বদলে গেছে রাজ্যের আবহাওয়া

বদলে গেছে রাজ্যের আবহাওয়া

অনেকটাই বদলে গেছে রাজ্যের আবহাওয়া৷ ফুরফুর করে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া৷ নামছে উষ্ণতার পারদ। জাঁকিয়ে শীত পড়ার অপেক্ষায় রাজ্যের মানুষ৷ রাত হলেই ঠাণ্ডা ঠাণ্ডা ভাব৷ ভোরের দিকে বেশ শীত মালুম হচ্ছে৷ বেশ শীত শীত ভাব৷ থাকছে কুয়াশাও৷ তবে বেলায় রোদ উঠলেই শীত গায়েব৷ তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম৷ শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও নামতে শুরু করেছে উষ্ণতার পারদ৷  আগামী দিনগুলিতেও রাজ্যজুড়ে শীত শীত ভাব বজায় থাকবে বলে হাওয়া অফিসের রিপোর্ট৷ কিন্তু এরই মাঝে রয়েছে নিম্নচাপের ভ্রূকুটি৷ আগামী সপ্তাহে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে৷ নিম্নচাপ হলে ধাক্কা খাবে শীতের আমেজ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের…
Read More
এবার বিজেপির ঘর ছড়ালেন অভিনেতা জয়

এবার বিজেপির ঘর ছড়ালেন অভিনেতা জয়

অবসান হলো বিগত কদিনের জল্পনার। ধীরে ধীরে খালি হচ্ছে বিজেপির ঘর। এবার বিজেপির ঘর ছাড়লেন আরো একজন। বিগত বেশ কয়েক দিন ধরেই বেসুরো ছিলেন তিনি৷ এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বিজেপি ছাড়ার কথা জানালেন বিজেপি’র জাতীয় কর্মসমিতির দস্য তথা বঙ্গ বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়৷ অভিযোগ, ২ বছর ধরে দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি৷ কিন্তু কাজের সুযোগ পাননি। মোদীকে লেখা চিঠিতে আপাদমস্তক ‘অভিমান’ ঝরে পড়েছে জয়ের। খুব শীঘ্র তিনি বিজেপি ছাড়বেন বলেও জানিয়ে দিয়েছেন।  নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে ছত্রে ছত্রে ঝরে পড়েছে অভিমান৷ ২০১৭ সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত থেকে, জাতীয় কর্মসমিতির সদস্য হওয়ার পরেও যে ভাবে কাজ করার সুযোগ…
Read More
প্রকাশ্যে এলো আলাপন বন্দোপাধ্যায়কে হুমকি দেওয়া ধৃতেরা

প্রকাশ্যে এলো আলাপন বন্দোপাধ্যায়কে হুমকি দেওয়া ধৃতেরা

এবার পুলিশের জালে ধরা পড়লো ধৃতরা৷ রাজ্যের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি চিঠি দেওয়ার অভিযোগে ধৃত ৩৷ এর মধ্যে রয়েছেন এক চিকিৎসকও৷ এই ঘটনার মাস্টারমাইন্ড আর কেউ নন, কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. অরিন্দম সেন৷ গ্রেফতার করা হয়েছে ওই চিকিৎসকের গাড়ি চালক রমেশ সাই এবং টাইপিস্ট বিজয় কুমার কয়াল৷  পুলিশ সূত্রে খবর, আপালনই প্রথম নন৷ এর আগে একাধিক বিশিষ্টজনকে হুমকি চিঠি পাঠিয়েছিলেন ওই চিকিৎসক৷ তিনজনকে লাগাতার জেরা করে গোয়া রহস্যের কিনারা করতে চাইছে পুলিশ৷ প্রসঙ্গত অক্টোবর মাসের শেষে আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি হুমকি চিঠি আসে৷ সেখানে লেখা হয়, আপনার স্বামীকে খুন…
Read More
ভুট্টা বোঝাই ট্রাক উল্টে গিয়ে পড়ল খাদে

ভুট্টা বোঝাই ট্রাক উল্টে গিয়ে পড়ল খাদে

ভুট্টা বোঝাই ট্রাক উল্টে গিয়ে পড়ল খাদে। সোমবার সকাল সাড়ে নয়টায় এই দুর্ঘটনা শিলিগুড়ির উপকণ্ঠে ফুলবাড়ী-বাংলাবান্ধা সীমান্তপথে। জানা গেছে ভুট্টা বোঝাই ট্রাকটি বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিল।ফুলবাড়ি বাজার হয়ে বর্ডার রোড ধরে এগোতেই কিছুটা দূরে গিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায়।এতে চালক আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এদিকে ঘটনার পরই পৌঁছান ফুলবাড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভঙ্কর নস্কর। তিনি জানান ট্রাকটি রাস্তার পাশের সাইট করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। তাতে ভুট্টা নষ্ট হচ্ছে। বড় ক্ষতি হয়েছে গাড়িরও।
Read More