পুজো কমিটিগুলিকে পাঁচ গুণ টাকা রাজ্য সরকারের

পুজো কমিটিগুলিকে পাঁচ গুণ টাকা রাজ্য সরকারের

শারদোৎসবে সমস্ত পুজোগুলিকে প্রতিবছর ১০ হাজার টাকা করে অনুদানে দিত রাজ্য সরকার। এবার সেটাকেই পাঁচ গুণ কমিটিকে ৫০,০০০ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একথা ঘোষণার সঙ্গে তিনি জানান দমকল, কর্পোরেশন ও অন্যান্য কর দিতে হবে না কমিটিগুলিকে। পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ খরচের ৫০ শতাংশ দিতে হবে বলে জানিয়েছেন তিনি।
Read More
কলকাতায় উডেন স্ট্রিট

কলকাতায় উডেন স্ট্রিট

এক মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্য নিয়ে কাস্টম ফার্নিচার স্টার্ট-আপ উডেন স্ট্রিট পশ্চিমবঙ্গে ব্যবসা বৃদ্ধির জন্য দুইটি নতুন এক্সপিরিয়েন্স স্টোর খুলতে চলেছে কলকাতায়। প্রথমটি চালু হল সল্ট লেকের আবাসিক এলাকায়। পরের স্টোরটি খোলা হবে ৬ মাসের মধ্যে। নতুন স্টোরটি হল ফার্নিচার, ফার্নিশিং ও ডেকর অ্যাক্সেসরিজের ওয়ান-স্টপ শপ।  কোম্পানির লক্ষ্য হল পূর্ব ও দক্ষিণ-পূর্ব ভারতে প্রসারণ ঘটান। কোম্পানির কোয়ালিটি ও সার্ভিস বিষয়ে গ্রাহকদের অবহিত করানোর জন্য এইসব এক্সপিরিয়েন্স স্টোর টাচ-অ্যান্ড-ফীল পয়েন্ট হিসেবে কাজ করবে। উডেন স্ট্রিট দেশব্যাপী প্রসারণ ঘটানর জন্য আগামী ১২ থেকে ১৪ মাসের মধ্যে একাধিক স্টোর খুলবে। বর্তমানে দেশের ১৫টি শহরে এই কোম্পানির ২৫টিরও বেশি স্টোর চালু রয়েছে, যেগুলি…
Read More
নয়া অধ্যায়ের সূচনা কলকাতার ট্রাম রুটে

নয়া অধ্যায়ের সূচনা কলকাতার ট্রাম রুটে

করোনা আবহে নয়া ইতিহাস গড়ছে কলকাতা। করোনা আর আমফানের জোড়াফলায় বিদ্ধ কলকাতার ঐতিহাসির ট্রাম রুটগুলি। ছ’টি রুটের মধ্যে আপাতত চারটি রুটে ট্রাম চলাচল শুরু করেছে। দেশে এই প্রথম মহানগরেই তৈরি হচ্ছে ট্রাম লাইব্রেরি। উদ্বোধনের প্রথম সপ্তাহে ট্রামের যাত্রীরা টিকিট কিনলেই পাবেন পেনও। ২৪ সেপ্টেম্বর, শুক্রবার থেকে শ্যামবাজার-এসপ্ল্যানেড রুটও চালু হচ্ছে। ট্রামের যাত্রা পথেই মিলবে বই পড়ার সুযোগ। ট্রামের ভিতরেই সাজানো থাকবে নানা ধরণের বই। শুধুমাত্র ছাপার অক্ষর নয়, যাত্রীরা অনলাইনেও বই পড়তে পারবেন। ট্রামেই থাকছে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা। এক নয়া অধ্যায়ের সূচনা করতে চলেছে কলকাতার ট্রাম।
Read More
মাত্র বারো ঘন্টায় হাওড়া থেকে দিল্লি

মাত্র বারো ঘন্টায় হাওড়া থেকে দিল্লি

করোনা কালে গোটা দেশ জুড়ে যখন রেল পরিষেবা ব্যাহত, হাওড়া নয়া দিল্লি রুটকে ঢেলে সাজাচ্ছে ইস্টার্ন রেলওয়ে। হাওড়া থেকে দিল্লি যেতে এখনো অব্দি কম সময় নেয় রাজধানী এক্সপ্রেস, ঘন্টায় ১৩০ কিমি বেগে দিল্লি পৌঁছে দেয় যাত্রীদের , বর্তমানে আরো ৫ ঘন্টা আগে যাত্রী দের পৌঁছানোর কাজ দ্রুতগতি তে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মাত্র ১২ ঘন্টায় হাওড়া থেকে দিল্লি পৌঁছবে সেই ট্রে। ইস্টার্ন রেলওয়ে জানিয়েছে হাওড়া-দিল্লি ও দিল্লি-মুম্বাই ১৬০ কিলোমিটার গতিবেগে ট্রেন চালানোর প্রচেষ্টা শুরু হয়েছ এবং প্রাথমিক আনুমানিক খরচ ৬ হাজার কোটি টাকার হিসেব জারি করা হয়েছ। ওভারহেড ইলেক্ট্রিকাল মডিফিকেশন, ট্র্যাক মডিফিকেশন, সীমানা প্রাচীর নির্মাণ এবং ট্র্যাক অভয়ডেন্স সিস্টেম রেডি…
Read More
রমনাবাগান অভয়ারণ্যে থেকে উধাও চিতাবাঘের শাবক

রমনাবাগান অভয়ারণ্যে থেকে উধাও চিতাবাঘের শাবক

হদিশ পাওয়া যাচ্ছে না বর্ধমানের রমনা বাগানে জন্ম হওয়া চিতাবাঘ শাবকের। ন’দিনের শাবকটি কীভাবে উধাও হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভযারণ্যের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি নিয়ে উঠেছে প্রশ্ন। কর্তৃপক্ষের গাফিলতি সামনে আসছে। পশুপ্রেমীদের অনেকেরই আশঙ্কা, লকডাউনের সুযোগকে কাজে লাগিয়ে চিতা শাবকটিকে বিক্রি করে দেওয়া হতে পারে। অভয়ারণ্য কর্তৃপক্ষ ও বন দফতরের দাবি চিতাবাঘের শাবকটিকে তার মা খেয়ে ফেলেছে। কেন চিতাবাঘের শাবকটির উপর নজরদারি চালানো হয়নি তা নিয়ে প্রশ্ন তুলছেন পশুপ্রেমীরা। তাঁরা এও বলছেন মা চিতাবাঘ শাবককে খেয়ে নিয়েছে এটা বিরলতম ঘটনা। গত ১১ সেপ্টেম্বর রমনাবাগান অভয়ারণ্যে একটি শাবকের জন্ম দেয় এখানকার আবাসিক চিতাবাঘ কালী। শনিবার খাঁচা পরিদর্শনে গিয়ে চিতাশাবকটিকে দেখতে…
Read More
পুজোর আগেই পুরোহিত ভাতা , ঘোষণা রাজ্যসরকারের

পুজোর আগেই পুরোহিত ভাতা , ঘোষণা রাজ্যসরকারের

পুজোর মাস থেকে অর্থাৎ আগামী মাস থেকেই রাজ্যের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করল রাজ্যসরকার । আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামীমাস থেকেই রাজ্যের পুরোহিতদের জন্য ভাতা দেবে রাজ্যসরকার । মুখ্যমন্ত্রী এই ভাতা চালুর বন্দোবস্ত করলেও সেই প্রকল্প কিভাবে রূপায়ন করা হবে এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকরা । এদিকে উত্তরবঙ্গ পুরোহিত উন্নয়ন সমিতির সভাপতি বিকাশ রায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই ভাতা চালু করলেও কারা এই ভাতা পাবে সেবিষয়ে কিছু জানাননি । আর এই নিয়েই সংশয়ে পড়েছেন পুরোহিতরা । বিকাশ বাবু আরো জানিয়েছেন রাজ্যে প্রায় দুই থেকে আড়াই লক্ষ পুরোহিত রয়েছে । এদের মধ্যে রাজ্যসরকার…
Read More
বৃষ্টিপাত কে উপেক্ষা করে শহর পরিদর্শনে বিধায়ক অশোক ভট্টাচার্য

বৃষ্টিপাত কে উপেক্ষা করে শহর পরিদর্শনে বিধায়ক অশোক ভট্টাচার্য

টানা বৃষ্টিতে জলমগ্ন শহর শিলিগুড়ি ।আজ জলমগ্ন ওয়ার্ডগুলি পরিদর্শনে বের হলেন প্রশাসক তথা বিধায়ক অশোক ভট্টাচার্য। এদিন সকালে পুরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে হায়দারপাড়া এলাকা পরিদর্শনে যান অশোক ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বৃষ্টির পরিমাণ অধিক হওয়ায় কারণে রাস্তাঘাট জলমগ্ন।পাশাপাশি বেশ কিছু অসাধু ব্যবসায়ী ড্রেনের উপর স্ল্যাব বসিয়ে নিকাশি ব্যবস্থার গতিরোধ করার কারনে তা নতুন করে জল জমার কারণ হয়ে দাঁড়িয়েছে। কি করে দ্রুত এর থেকে শহরকে রেহাই দেওয়া যায় সেই কারণে আজ পুরনিগমের আধিকারিকদের নিয়ে তিনি পরিদর্শনে বেরিয়েছেন। তিনি আশাবাদী খুব দ্রুত এই সমস্যা সমাধান করতে পারবেন তিনি।
Read More
উদ্ধার হলো টোটো চালকের গুলিবিদ্ধ মৃতদেহ

উদ্ধার হলো টোটো চালকের গুলিবিদ্ধ মৃতদেহ

শীতলকুচির গাঙধার এলাকা থেকে উদ্ধার হলো টোটো চালকের গুলিবিদ্ধ মৃতদেহ।‌এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় এলাকায় । সূত্রের খবর মৃত টোটো চালকের নাম রবিকান্ত বর্মণ। এবং বাড়ি শীতলকুচি ধরলার পার এলাকায়।স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ৮টা নাগাদ গাঙধর এলাকায় গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এলে তারা দেখতে পান রাস্তার পাশে গুলিবিদ্ধ অবস্থায় ওই টোটো চালক পড়ে রয়েছেন এবং তার কিছুটা দূরে একটি পিস্তল ও পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ । পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Read More
টানা বৃষ্টিতে বেহাল শিলিগুড়ি

টানা বৃষ্টিতে বেহাল শিলিগুড়ি

শিলিগুড়ি সহ উত্তর বঙ্গে বিভিন্ন জেলার চলছে টানা বৃষ্টি। লাগাতার বৃষ্টিতে পাহাড়-সমতল এলাকায় নেমেছে বিপর্যয় । লাগাতার বৃষ্টিতে পাহাড়ে সেবক কালিবাড়ি সংলগ্ন অঞ্চলে নেমেছে ধস । যার ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ছে পাহাড় অঞ্চলের সঙ্গে সমতলের যোগাযোগ ব্যবস্থা । জানা গেছে কাল রাত থেকে চলা টানা বৃষ্টিতে সেবক থানা থেকে সেবকেশ্বরী কালি বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ধস নামেচ্ছে । রাস্তায় ধস নামার কারণে ১০ ও ৩১ নম্বর জাতীয় সাদাকে বন্ধ যোগাযোগ ব্যবস্থা। এদিকে যোগাযোগ বিচ্ছিন্ন সিকিম, কালিম্পং সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকা।
Read More
রাজ্যের অন্যান্য জেলার পর মালদায় কৃষি বিলের প্রতিবাদে আন্দোলন

রাজ্যের অন্যান্য জেলার পর মালদায় কৃষি বিলের প্রতিবাদে আন্দোলন

তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রায় প্রতিটি জেলায় কৃষি বিলের প্রতিবাদে চলেছে আন্দোলন। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি এবার মালদা জুড়ে কৃষি বিলের প্রতিবাদে আন্দোলনে নামলো তৃণমূল যুব কংগ্রেস।সোমবার বৃষ্টিকে উপেক্ষা করেই মালদা শহরের গান্ধী মূর্তির পাদদেশে কৃষি বিলের প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। এই আন্দোলনের নেতৃত্ব দেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিত্ দাস। এদিনের অবস্থান-বিক্ষোভে ইংরেজবাজার সহ মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে যুব কংগ্রেস কর্মীরা অবস্থান বিক্ষোভে সামিল হন। এদিন তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা অভিনব কায়দায় চাষের লাইন সহ চাষের বিভিন্ন সামগ্রী নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন। এই বিষয়ে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিত্দাস জানান, কৃষক বিরোধী…
Read More
উদ্ধার হল জালনোট ছবং সোনার বিস্কুট, ধৃত নয়

উদ্ধার হল জালনোট ছবং সোনার বিস্কুট, ধৃত নয়

কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশের হাতে জালনোট ও সোনার বিস্কুট সহ গ্রেফতার নয়জন দুষ্কৃতী।গোপন সূত্রে খবর পেয়ে ডাওয়াগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ ও এসএসবি’র ১৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। পরবর্তীতে একটি গাড়িকে আটক করে পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালিয়ে সোনার বিস্কুট ও জালনোট উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে আটক করা হয় একটি বাইক।ধৃতরা জালনোট ও সোনার বিস্কুট নিয়ে কোচবিহার থেকে অসমে যাচ্ছিল।ধৃতদের কাছ থেকে ১ কোটি টাকার ওপরে জালনোট সহ ১৭টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, আজ ধৃতদের আদালতে তোলা হবে। এবং খুব তাড়াতাড়ি এই বিষয়টি নিয়ে তদন্তে নামবে পুলিশ।
Read More
প্রাচীন মুদ্রা সংগ্রহে আগ্রহী মালদার বাসিন্দা সুবীর কুমার সাহা

প্রাচীন মুদ্রা সংগ্রহে আগ্রহী মালদার বাসিন্দা সুবীর কুমার সাহা

মোঘল আমল থেকে ব্রিটিশ সাম্রাজ্য, তারপর স্বাধীন ভারত। পুরনো সেইসব সময়ের কয়েক হাজার মুদ্রা সংগ্রহের পর এখন মিউজিয়াম করতে চান এক লাইবেরিয়ান সুবীর কুমার সাহা। তিনি মালদার বাসিন্দা । তবে শুধু প্রাচীন মুদ্রা সংগ্রহ নয়, প্রাচীন আমলের কলম, দেশলাইয়ের বাক্স সংগ্রহের তালিকায় রয়েছে সুবির বাবুর নাম । এখন দেশের ঐতিহ্য হিসেবে এগুলোকে গন্য করা যায় বলে দাবি করেছেন লাইবেরিয়ান সুবিরবাবু। তাই তিনি এইসব প্রাচীন আমলের মুদ্রা , কলমের একটি সংগ্রহশালা তৈরি করে সুরক্ষিত করতে চান। সুবিরবাবু জানিয়েছেন,  এই সংগ্রহশালা তৈরীর ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে আবেদন জানিয়েছেন তিনি। প্রশাসনের সহযোগিতা পেলে অবশ্যই প্রাচীন মুদ্রা সংরক্ষণের জন্য সংগ্রহশালা…
Read More
বিধ্বংসী আগুন দিঘা মোহনায়, ব্যাপক ক্ষতির মুখে মৎস্যজীবীরা

বিধ্বংসী আগুন দিঘা মোহনায়, ব্যাপক ক্ষতির মুখে মৎস্যজীবীরা

গত কয়েক দিনে দিঘা মোহনায় ইলিশের যোগান বাড়ায় হাসি ফুটেছিল মৎস্য ব্যবসায়ীদের মুখে, কিন্তু টিকল না সেই হাসি। বিধ্বংসী আগুন লাগল দিঘা মোহনায় মাছের দোকানে। এই ঘটনায় আগুনে পুড়ে নষ্ট হয়েছে প্রায় ২০ লাখ টাকার ইলিশ। দোকানপাঠ সব পুড়ে গিয়েছে। সব মিলিয়ে কোটি টাকার বেশি সম্পত্তি নষ্ট হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা। গভীর রাতে হঠাৎ আগুন লাগে দিঘা মোহনায় অবস্থিত মৎস্য নিলাম কেন্দ্রের অন্তর্গত একটি পাইকারি মাছের দোকানে। দ্রুত ছড়াতে থাকে আগুন। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানগুলিতে আগুন ছড়িয়ে যায়। পুড়ে গিয়েছে বেশ কয়েকটি দোকান, মাথায় হাত ব্যবসায়ীদের। আগুন লাগার সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়। জানা গিয়েছে, এখনও পর্যন্ত আগুন…
Read More
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গায়িকা ইমন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গায়িকা ইমন

গানের সুরে তাল মিলিয়ে এবার ঘর বাঁধতে চলেছেন জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তী ও সুরকার নীলাঞ্জন ঘোষ, টলি ইন্ডাস্ট্রিতে কিন্তু এমন খবরই হাওয়ায় ভাসছে। পাত্র, ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ। নীলাঞ্জনের সাথে কিছু কাজও করেছেন ইমন। ইমনের পরিচিত মহল কিন্তু দাবি করছে চুটিয়ে প্রেম করছেন এই জুটি। সোশ্যাল মিডিয়াতেও মিলেছে ইমন-নীলাঞ্জনের সম্পর্কের ঘনিষ্ঠতার ইঙ্গিত এবং বিয়ের পাকা সিদ্ধান্তটাও নেওয়া হয়ে গিয়েছে। শোনা গিয়েছে অক্টবর মাসেই রেজিস্ট্রি সেরে ফেলবেন তাঁরা। সম্প্রতি ইমনের গাওয়া একি লাবণ্যে পূর্ণ প্রাণের মিউজিক অ্যারেঞ্জমেন্টস করেছেন প্রেমিক নীলাঞ্জন, এছাড়াও নজরুলের গান- ‘পরদেশী মেঘ’ একটি গানের মিউজিক ভিডিয়োয় সম্প্রতি ইউটিউবে লঞ্চ করেছেন ইমন। সেখানেও একসঙ্গে দেখা গিয়েছে এই…
Read More