বিজেপিতে বৈশালী ডালমিয়া

বিজেপিতে বৈশালী ডালমিয়া

যাবতীয় জল্পনায় ইতি। এবার শনিবার ৩১ জানুয়ারি অমিত শাহের সভাতেই আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। বেশ কিছুদিন ধরেই বেসুরো শোনাচ্ছিল বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে। আসন্ন বিধানসভা নির্বাচনে বালি থেকেই বিজেপির প্রার্থী হতে পারেন তিনি।
Read More
ভোটের আগে ফের আজ বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী

ভোটের আগে ফের আজ বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা জয়ে একুশের ভোটকেই পাখির চোখ করেছে গেরুয়া বাহিনী। শুক্রবার রাত ১১টা নাগাদ ফের রাজ্যে পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনি ও রবিবার ঠাসা রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবারের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।  মুলত মতুয়াদের আশ্বস্ত করবেন শাহ। শনিবার সকাল থেকে ই শুরু হবে দলীয় কর্মসূচিগুলি। মায়াপুর ইসকন মন্দিরে পুজো দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অমিত শাহর এই সফর আগামী দিনে রাজ্য তথা গোটা দেশের রাজনীতির রূপরেখা তৈরি করতে পারে।
Read More
শ্যুটিং শুরু মনোহর পাণ্ডের

শ্যুটিং শুরু মনোহর পাণ্ডের

কোভিড অতিমারিতে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের হাল কেমন হয়েছে, কীভাবে পালটে গিয়েছে জীবন- এই নিয়েই শ্যুটিং শুরু হবে, জাতীয় পুরস্কার জয়ী বাঙালি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘মনোহর পাণ্ডে’। পরিস্থিতির কারণে সাধারণ জীবনই কী ভাবে হয়ে ওঠে রূপকথা, সে কথাই বলবে এই ‘মনোহর পাণ্ডে’। এই প্রথমবার হিন্দি ভাষায় ছবি করছেন কৌশিক। শ্যুটিং শুরু হল টলিপাড়ায়। এই ছবি সত্য ঘটনা অবলম্বনে তৈরি এবং এই গল্পের মধ্যেই একটা বিশ্বজনীন আবেদন রয়েছে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সৌরভ শুক্লা, রঘুবীর যাদব ও সুপ্রিয়া পাঠক।
Read More
শহীদ সুবোধ ঘোষের বাড়িতে রাজ্যপাল

শহীদ সুবোধ ঘোষের বাড়িতে রাজ্যপাল

গত ১৩ নভেম্বর অস্ত্রসংবরন চুক্তি ভেঙে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। কাশ্মীরে বারামুল্লা সীমান্তে নিয়ন্ত্রণরেখায় গুলি চালায় পাকিস্তানি সেনারা। আর তাতেই মারা যান নদিয়ার তেহট্টের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা ২৪ বছরের ভারতীয় সেনায় কর্মরত সেনা সিপাই সুবোধ। আজ শহীদ সুবোধ ঘোষের বাড়িতে যাবেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকর ও সস্ত্রীক কমান্ডার লেফটেনান্ট জেনারেল অনিল চৌহান। সাড়ে পাঁচ লক্ষ টাকা সাহায্য করবেন রাজ্যপাল।
Read More
রাজীববাবুকে বিজেপিতে যোগদনের আহ্বান করলেন

রাজীববাবুকে বিজেপিতে যোগদনের আহ্বান করলেন

হাওড়ার ডোমজুরের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় পদ্মশিবিরেই যোগ দেবেন বলে জানালেন প্রাক্তন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, “রাজীববাবু ভদ্রলোক, শিক্ষিত ও কাজের লোক। আমি আশা করব তিনি ভারতীয় জনতা পার্টিতেই আসবেন। আমরা একসঙ্গে কাজ করব। ভাল হবে।” এই সপ্তাহের শেষে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দু দলবদল করেই আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিতে যোগদনের কথা রাজীববাবুকে।
Read More
চালু হল ভাসমান লাইব্রেরি

চালু হল ভাসমান লাইব্রেরি

একটি আস্ত লঞ্চের ভেতরেই শিশুদের জন্য গ্রন্থাগার তৈরি হল শহরে এই প্রথমবার। শিশু-কিশোরদের বইয়ের সঙ্গে বাঁধতে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম হুগলি নদীতে ভাসল বোট লাইব্রেরি। দিনে ৩ বার মিলেনিয়াম পার্ক ও বেলুড় মঠ জেটির মধ্যে চলাচল করবে এই বোট লাইব্রেরি। এই লঞ্চে রয়েছে ৫০০ ইংরাজি ও বাংলা বই। এই বোট লাইব্রেরি সাজিয়ে তোলা হয়েছে অক্সফোর্ড বুক স্টোর থেকে সংগ্রহ করা বিভিন্ন বই দিয়ে। বোটে মিলবে WiFi পরিষেবা। এর আগে শহরবাসী পেয়েছে লাইব্রেরি ট্রাম।
Read More
সাইবার ক্রাইমের পাঠ পাবে স্কুল পড়ুয়ারা

সাইবার ক্রাইমের পাঠ পাবে স্কুল পড়ুয়ারা

পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইম। সেই কারণেই এবার সাইবার ক্রাইম নিয়ে সচেতনতার পাঠ দেওয়া হবে স্কুল পড়ুয়াদের। শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে এই বিষয়ে। প্রথমে প্রাথমিকের পড়ুয়াদের দিয়ে শুরু করলেও ধাপে ধাপে সব পড়ুয়াদের মধ্যেই সচেতনতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের। স্কুল পড়ুয়ারা সাইবার ক্রাইমের ফাঁদে যেন না পড়েন সেই বিষয়ে সচেতন করা হবে।
Read More
সুখবর ভোট দাতাদের জন্য

সুখবর ভোট দাতাদের জন্য

নাগরিকদের জন্য সুখবর নিয়ে এল নির্বাচন কমিশন। এবার থেকে ভোটার কার্ড না থাকলেও ভোটদানের সুযোগ মিলবে। এবার আসতে চলেছে ডিজিট্যাল ভোটার আইডি কার্ড বা ই-এপিক কার্ড। প্রতিটি ই-এপিক কার্ডে থাকবে একটি করে আলাদা আলাদা সুরক্ষিত কিউআর কোড, সিরিয়াল নম্বর, ভোটদাতার ছবি, পার্ট নম্বর সহ একাধিক তথ্য। মোবাইল বা কম্পিউটারে খুব সহজেই পিডিএফ ফর্মেটে ডাউনলোড করা যাবে এই ডিজিট্যাল ভোটার কার্ডটি। রেজিস্টা মোবাইল নম্বর থেকে ডাউনলোড করতে পারবেন এই ডিজিটাল এপিক কার্ড। দেশকে ডিজিট্যাল করার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Read More
পদ ছাড়লেন তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল

পদ ছাড়লেন তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল

দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং কোর কমিটি থেকে নিজের নাম তুলে নেন তিনি। 'বেসুরো' ছিলেন গত বেশ কয়েকদিন ধরে। বিগত কয়েকদিন ধরে ওনাকে নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা চলছিল। এলাকায় বিধায়ক না থাকলে সাধারণ মানুষ অনেক অসুবিধের মধ্যে পড়বে। আর সেই কারণে তিনি বিধায়ক পদ ছাড়লেন না।
Read More
বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়ন হবে রাজ্যে পুরসভা ভোটে

বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়ন হবে রাজ্যে পুরসভা ভোটে

এবার রাজ্যে পুরসভা ভোট হবে করোনা পরিস্থিতির মধ্যে। পুরসভা ভোট করার জন্য সবরকমের প্রস্তুতি সেরে ফেলতে রাজ্য নির্বাচন কমিশন জেলা গুলিকে নির্দেশ দিয়েছে। প্রত্যেক জেলায় স্পর্শকাতর বুথের সংখ্যা, ভোটকেন্দ্রের অবস্থা, ভোট কর্মী নিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলেছে। এবার করোনা পরিস্থিতির মধ্যে রাজ্যে ভোট হওয়ার জেরে বুথের সংখ্যা বেড়ে হতে পারে। বুথ বৃদ্ধির জেরেই এবার রাজ্যে ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিক।
Read More
নিজের অবস্থানে অনড় প্রাক্তন বনমন্ত্রী

নিজের অবস্থানে অনড় প্রাক্তন বনমন্ত্রী

আসন্ন বিধানসভা নির্বাচনে ডোমজুড় থেকেই লড়াই করার সিদ্ধান্ত জানালেন সদ্য প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে কোন দলের হয়ে লড়বেন, তা স্পষ্ট করলেন না প্রাক্তন বনমন্ত্রী। প্রসঙ্গত, ২০১১ এবং ২০১৬ সালের বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী হিসেবে ডোমজুড় থেকেই জয়ী হন রাজীব। গত ২১ জানুয়ারি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ জানুয়ারি ডুমুরজলা মাঠে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিতে পারেন তিনি বলে জল্পনা চলছে।
Read More
কালীঘাটে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী

কালীঘাটে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী

বিধানসভা ভোটের মুখে নজিরবিহীন ভাঙন শুরু হয়েছে তৃণমূলে৷ অমিত শাহের এবারের বঙ্গ সফরেও কয়েকজন তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন৷ ৩০ জানুয়ারি ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ হাওড়ায় শাহী জনসভায় বেশ কিছু বিদ্রোহী নেতা-নেত্রী বিজেপিতে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। তার একদিন আগেই দলীয় বিধায়ক ও সাংসদদের কালীঘাটের বাসভবনে ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী শুক্রবার ২৯ তারিখ কালীঘাটে নিজের বাড়িতে বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী। বিধায়ক-সাংসদদের ডেকে বেসুরো নেতাদের সতর্ক করতে পারেন মমতা৷ দলে ভাঙন রুখতেই বিধায়ক ও সাংসদদের নিয়ে এই বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো৷
Read More
ফের অসুস্থ মহারাজ

ফের অসুস্থ মহারাজ

বুধবার ফের কলকাতার অ্যাপোলো হাসপাতালে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০ দিনের মাথায় ফের বুকে ব্যাথা। ইতিমধ্যে হাসপাতালের জরুরী বিভাগে তৈরি রয়েছেন চিকিৎসকরা সৌরভ গঙ্গোপাধ্যায় পৌঁছানো মাত্রই তার চিকিৎসা শুরু করা হয়েছে। মঙ্গলবার থেকেই তিনি বুকে অস্বস্তি বোধ করছিলেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে। এর আগে ওনার বুকে দুটি স্টেন্ট বসানো হয়েছিল আরও একটি স্টেন্ট বসানো বাকি আছে।
Read More
বিধানসভা চত্বরে ধুন্ধুমার কাণ্ড

বিধানসভা চত্বরে ধুন্ধুমার কাণ্ড

অধিবেশন শুরুর আগেই ধুন্ধুমার কাণ্ড বিধানসভায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার দাবীতে বুধবার বিধানসভা গেটের সামনে বিক্ষোভ দেখান পার্শ্ব শিক্ষকরা। সম কাজে সম বেতনের দাবিতেই এদিনের বিক্ষোভ। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর। বিক্ষোভকারীদের সকলেই মহিলা। পুলিশি নিরাপত্তা উপেক্ষা করে বিধানসভার গেটে উঠে বিক্ষোভ দেখালেন কয়েকশো শিক্ষক৷
Read More