বদল হলো বেশ কিছু পদে

বদল হলো বেশ কিছু পদে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্য পুলিশের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। একসঙ্গে মোট ২২ জন আইপিএস অফিসারকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জেলায় পুলিশ সুপার থেকে শুরু করে রেঞ্জ আইজি, এমনকি কলকাতা পুলিশের শীর্ষ পদেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন ঘটনাপ্রবাহের পর এই রদবদল বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহল। বিজ্ঞপ্তি অনুযায়ী, চন্দননগর পুলিশ কমিশনার (সিপি) ও বর্ধমান রেঞ্জের আইজি অমিত পি জাভালগিকে বারাসাত রেঞ্জের আইজি পদে বদলি করা হয়েছে। অন্যদিকে ডিআইজি ট্র্যাফিক এবং বারাসাত রেঞ্জের ডিআইজি অলোক রাজোরিয়াকে বর্ধমান রেঞ্জের…
Read More
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ঝাড়পুর পরিদর্শন ও স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সংলাপ

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ঝাড়পুর পরিদর্শন ও স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সংলাপ

ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রংপুর সফরের দ্বিতীয় দিনে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার শ্বশুরবাড়ির গ্রাম ঝাড়পুর পরিদর্শন করেছেন। রাষ্ট্রপতি সকালে কঠোর নিরাপত্তার মধ্যে রায়রংপুরে তার বাসভবন থেকে ঝাড়পুরের উদ্দেশ্যে রওনা হন। তিনি কুসুমি ব্লকের পাহাড়পুরে তার প্রয়াত পুত্র এবং স্বামীর স্মরণে নির্মিত এসএলএস মেমোরিয়াল আবাসিক বিদ্যালয়ে পৌঁছান। সেখানে, ঐতিহ্যবাহী উপজাতীয় নৃত্য এবং গানের মধ্য দিয়ে তাকে জমকালো স্বাগত জানানো হয়। তিনি এসএলএসে স্থানীয় যুবক/যুবতীদের সাথে মতবিনিময় করেন। সেখান থেকে চলে যাওয়ার পর, রাষ্ট্রপতি গ্রামের রাস্তা ধরে হেঁটে মুর্মু চাকের কাছে অবস্থিত তার স্বামী নৈনত শ্যামচরণ মুর্মুর মূর্তির কাছে যান। তিনি তার স্বামীর মূর্তিতে প্রদীপ ও ধূপ দান করেন এবং ফুল দেন। সেখান…
Read More
দেবগ্রামের শিবমন্দির: ছায়ার মাঝে হারিয়ে যাওয়া ইতিহাস

দেবগ্রামের শিবমন্দির: ছায়ার মাঝে হারিয়ে যাওয়া ইতিহাস

দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বিশ্বনাথপুর গ্রাম, যা স্থানীয়ভাবে দেবগ্রাম নামে পরিচিত, আজ এক নীরব ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে ছয় শতকেরও বেশি পুরনো এক শিবমন্দিরের ভগ্নাবশেষ এখনও টিকে আছে। কিন্তু এই প্রত্নতাত্ত্বিক স্থাপনা আজ চরম অবহেলা আর উদাসীনতার শিকার। আমাদের বাঙালি জাতি যেন নিজের অতীতকে ধ্বংস করার শিক্ষা নিখুঁতভাবে রপ্ত করেছে। একসময় দেবগ্রামের এই শিবমন্দির ছিল স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু। মন্দিরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ বহু আগেই অদৃশ্য হয়ে গেছে। ভগ্নপ্রায় দেওয়ালগুলোতে আজ জন্মেছে বিলাই হাঁচড়ি গাছ, দেওয়ালে লেপটে আছে গোবর। স্থাপত্যটি জরাজীর্ণ, পরিত্যক্ত, এবং ধ্বংসস্তূপে পরিণত। তবু এই অবশিষ্টাংশই যেন এক মহাকালের সাক্ষ্য বহন করছে। মন্দিরের গঠনশৈলী…
Read More
নির্বাচনের মুখে বড় চমক, লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ল অনুদান

নির্বাচনের মুখে বড় চমক, লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ল অনুদান

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। বৃহস্পতিবার সরকারিভাবে ঘোষণা হতেই রাজ্যের কোটি কোটি মহিলাদের মধ্যে খুশির জোয়ার। জানানো হয়েছে, আগামী ১লা এপ্রিল থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তারা অতিরিক্ত ৫০০ টাকা করে পাবেন। নতুন ঘোষণা অনুযায়ী, জেনারেল ও এসসি- এসটি দুই ক্যাটাগরিতেই সমানভাবে ৫০০ টাকা করে অনুদান বাড়ানো হয়েছে। ফলে এতদিন সাধারণ শ্রেণির মহিলারা যেখানে মাসে ১০০০ টাকা পেতেন, এখন থেকে তাঁরা পাবেন ১৫০০ টাকা। অন্যদিকে, তফশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা ১২০০ টাকার বদলে এবার থেকে মাসে ১৭০০ টাকা করে পাবেন। সরকারের তরফে জানানো হয়েছে, ১লা এপ্রিল থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বর্ধিত টাকা…
Read More
রেল কর্তৃপক্ষ তরফে নেওয়া হলো নয়া উদ্যোগ

রেল কর্তৃপক্ষ তরফে নেওয়া হলো নয়া উদ্যোগ

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে অদূর ভবিষ্যতে বড় পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের। সম্প্রতি চালু হওয়া বাংলা এবং অসমকে সংযোগকারী হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার শুরুতেই সুপারহিট। প্রথম দিনই হাউসফুল হয়েছে ট্রেনটি। তাই এবার সেই সাফল্যে ভর করে আরও বড় উদ্যোগ নিতে চলেছে রেল মন্ত্রক। জানা গিয়েছে, এবার বন্দে ভারত স্লিপারের কোচের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। কোচ সংখ্যা বাড়িয়ে ২৪ হতে চলেছে বলে খবর। বর্তমানে যে বন্দে ভারত স্লিপার চলছে তাতে রয়েছে ১৬ টি কোচ। রেল আধিকারিকদের সূত্রে পাওয়া খবর অনুযায়ী, চলতি বছরের…
Read More
৬২ কেজি গাঁজা সহ দুজন গাঁজা পাচারকারী কে গ্রেফতার করলো নয়াগ্রাম থানার পুলিশ

৬২ কেজি গাঁজা সহ দুজন গাঁজা পাচারকারী কে গ্রেফতার করলো নয়াগ্রাম থানার পুলিশ

গত রাতে নয়াগ্রাম থানার পুলিশের কাছে খবর আসে দুজন ব্যক্তি একটি অটোতে করে বিপুল পরিমাণ গাঁজা , উড়িষ্যা থেকে খড়্গপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই খবর পেয়ে নয়াগ্রাম থানা থেকে বিশাল পুলিশ বাহিনী বিভিন্ন জায়গায় নাকা চেকিং এর ব্যবস্থা করেন। প্রায় দশটা নাগাদ সেই অটো টি কে নয়াগ্রাম থানার অন্তর্গত ডাহি এলাকায় আটক করা হয়, যার  থেকে  উদ্ধার হয় ৬২ কেজি গাঁজা পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তরা এই গাঁজা উড়িষ্যা থেকে খড়্গপুরে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল। তার আগেই পুলিশের জালে এসে পড়ে অভিযুক্তরা, যে অটোতে করে গাঁজা পাচার করা হচ্ছিল সেই অটোটিকে বাজেয়াপ্ত করে নয়াগ্রাম থানার পুলিশ এবং উড়িষ্যার বাসিন্দা…
Read More
দিঘায় সমুদ্রের বালি চুরি : ৩টি ডাম্পারসহ গ্রেফতার ৬ পাচারকারী

দিঘায় সমুদ্রের বালি চুরি : ৩টি ডাম্পারসহ গ্রেফতার ৬ পাচারকারী

পর্যটন নগরী দিঘার সমুদ্র সৈকত থেকে অবৈধভাবে বালি চুরির অভিযোগে হাতেনাতে ধরা পড়ল ৬ জন পাচারকারী।রাতে দিঘা মোহনা উপকূল থানার পুলিশ মৈত্রাপুর সংলগ্ন এলাকা থেকে তিনটি বালি ভর্তি ডাম্পারসহ তাদের গ্রেফতার করে। স্থানীয় সূত্রে জানা গেছে,রাতের অন্ধকারে মৈত্রাপুর এলাকায় সমুদ্রের চর থেকে ডাম্পারে বালি লোড করছিল একদল যুবক। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তারা পুলিশে খবর দেন। দিঘা মোহনা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বালি বোঝাই ডাম্পারগুলিকে আটক করে।বালি পরিবহণের বৈধ কাগজ দেখাতে না পারায় তিন ডাম্পার চালক ও তিন খালাসীসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলো শেখ সোলেমান (চণ্ডীপুর), আশীষ প্রতিহার (লালগড়), সুরজিৎ প্রামাণিক, স্বপন কুমার মিদ্দ্যা,…
Read More
বালি ও কয়লা কাণ্ডে ইডির হানা জামুরিয়ায় বনসাল পরিবারের একাধিক ঠিকানায় একযোগে তল্লাশি

বালি ও কয়লা কাণ্ডে ইডির হানা জামুরিয়ায় বনসাল পরিবারের একাধিক ঠিকানায় একযোগে তল্লাশি

বালি ও কয়লা কাণ্ডে তদন্তের অংশ হিসেবে শুক্রবার ভোরে আসানসোলের রানিগঞ্জ ও জামুরিয়া এলাকায় একযোগে অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানা গেছে, ভোর আনুমানিক সাড়ে ছ’টা নাগাদ কলকাতা থেকে তিনটি গাড়িতে করে ইডির একটি দল জামুরিয়ায় পৌঁছয়। ইডি সূত্রে জানা গেছে, জামুরিয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায় অবস্থিত ব্যবসায়ী রমেশ বনসালের বাসভবন, তাঁর দুই ছেলে সুমিত বনসাল ও অমিত বনসালের আবাস, পাশাপাশি পাঞ্জাবি মোড়ে অবস্থিত একটি হার্ডওয়্যার এবং ওই এলাকার একটি গুদামেও একযোগে তল্লাশি চালানো হয়। অন্যদিকে, জামুরিয়া হাটতলা এলাকায় অবস্থিত বনসাল হার্ডওয়্যারেও ইডির তল্লাশি অভিযান চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বালি ও কয়লা কাণ্ডের আর্থিক লেনদেন…
Read More
দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী

দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার চলছে SIR-এর কাজ। এসআইআর এর নামে আমজনতাকে হয়রান করার অভিযোগ বহুদিন ধরেই করে আসছে তৃণমূল। এর মাঝেই খবর, দিল্লি সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তিন দিনের এই রাজনৈতিক সফরে একাধিক ইস্যু জাতীয় রাজনৈতিক মঞ্চে উঠে আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। দলীয় নেতৃত্বের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বৈধ ভোটারদের এমতাবস্থায় তাঁর দিল্লি সফর নিয়ে বাড়ছে জল্পনা। দিল্লিতে গিয়ে তিনি জাতীয় নির্বাচন কমিশনের দফতরে যেতে পারেন। এদিকে ১ লা ফেব্রুয়ারি বাজেট পেশের আগেই…
Read More
জারি হলো নয়া নির্দেশিকা

জারি হলো নয়া নির্দেশিকা

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার চলছে SIR-এর কাজ। সামনে এল আরেকটি বড় প্রশাসনিক কাজের ঘোষণা। আগামী এপ্রিল মাস থেকেই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। কীভাবে হবে এই জনগণনা, কবে থেকে কবে চলবে এবং ঠিক কী কী তথ্য জানতে চাওয়া হবে, সবটাই স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সূত্রে খবর, আগামী এপ্রিল মাস থেকেই শুরু হতে চলেছে জনগণনা বা সেনসাস। রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেনসাস কমিশনার অব ইন্ডিয়ার তরফে গত ২২ জানুয়ারি একটি নির্দেশিকা জারি করে এই তথ্য জানানো হয়েছে। গেজেট…
Read More
আকাশে আমিরের ঘুড়ি, অরিজিতের বাড়িতে হঠাৎ হাজির বলিউডের ‘পারফেকশনিস্ট’ – জল্পনায় তুঙ্গে ভক্তমহল

আকাশে আমিরের ঘুড়ি, অরিজিতের বাড়িতে হঠাৎ হাজির বলিউডের ‘পারফেকশনিস্ট’ – জল্পনায় তুঙ্গে ভক্তমহল

এক হাতে লাটাই, অন্য হাতে ঘুড়ির সুতো। মুক্ত আকাশে উড়ছে হলুদ পেটকাটি ঘুড়ি। দৃশ্যটা যেন ঠিক ‘১৯৪৭ আর্থ’ ছবির পর্দা ছেড়ে বাস্তবে নেমে এসেছে। তবে এ বার বড়পর্দা নয় বাস্তবেই ঘুড়ি ওড়াচ্ছেন বলিউডের পারফেকশনিস্ট আমির খান। স্থান মুর্শিদাবাদের জিয়াগঞ্জ, প্রখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের বাড়ির ছাদ। দুপুরবেলা কোনও রকম ভিআইপি মুভমেন্টের আগাম খবর ছাড়াই আচমকা জিয়াগঞ্জে হাজির হন আমির খান। জেলা পুলিশ বা স্থানীয় থানার কাছেও আগে থেকে কোনও তথ্য ছিল না। বম্বার জ্যাকেট ও হালকা জলপাই রঙের ট্রাউজারে অরিজিতের বাড়ির গলিপথ ধরে হেঁটে যেতে দেখা যায় তাঁকে। প্রথমে চোখে বিশ্বাস না হলেও, মুহূর্তের মধ্যেই বুঝে যান স্থানীয় বাসিন্দারা ইনিই তো…
Read More
গোপন সূত্রে খবর পেয়ে ৩০০ কিলো গাজা উদ্ধার করল এস টি এফ

গোপন সূত্রে খবর পেয়ে ৩০০ কিলো গাজা উদ্ধার করল এস টি এফ

ঘটনাটি ঘটেছে বারাসাত ময়না এলাকায়। জাতীয় সড়ক ১২ নম্বর ধরে আসা একটি সবজি বোঝাই গাড়িকে থামায় এস টি এফ। গাড়ির তল্লাশি চালালে উদ্ধার হয় ১১ বস্তা গাজা। পুলিশ সূত্রে খবর, প্রায় 300 কিলো গাজা মজুদ ছিল ওই উত্তরবঙ্গ থেকে আসা কলকাতাগামী  ট্রাকে। ঘটনাস্থল থেকে ট্রাক ও তার চালক এবং আরো একজনকে আটক করে নিয়ে যায় এস টি এফ।
Read More
জারি করা হলো নয়া নির্দেশিকা

জারি করা হলো নয়া নির্দেশিকা

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই পরীক্ষার প্রস্তুতিও তুঙ্গে। মাঝে বাকি আর কটা দিন তারপরেই শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা শুরু হওয়ার আগে প্রতিবছরের মতন এই বছরও শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের জন্য একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে পর্ষদ। জানানো হয়েছে, প্রতিবছরের মতন এ বছরও পরীক্ষক, প্রধান পরীক্ষক ও স্ক্রুটিনিয়াদের কাজের সুবিধার্থে অন ডিউটি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এই বছর বিজ্ঞপ্তিতে স্বস্তির খবর হল ছুটির দিনে কাজের বিনিময়ে বিশেষ ছুটি পাওয়া যাবে। অর্থাৎ খাতা দেখা বা জমা দেওয়ার কাজে যাদের রবিবার বা অন্য কোন সরকারি ছুটির দিনে ব্যস্ত থাকবেন, তাদের জন্য পর্ষদ কম্পেনসেটরি লিভ…
Read More
প্রকাশিত হবে মেধা তালিকা

প্রকাশিত হবে মেধা তালিকা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। দীর্ঘদিনের অনিশ্চয়তার পর অবশেষে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। প্রকাশ হতে চলেছে বহু প্রতীক্ষিত মেধা তালিকা। এই তালিকার উপরেই নির্ভর করছে পরবর্তী কাউন্সেলিং ও নিয়োগের ভবিষ্যৎ। কমিশন সূত্রে খবর, যে মেধা তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় প্রায় ১৮ হাজার ৫০০ জন পরীক্ষার্থীর নাম থাকতে পারে। এর মধ্যে শেষ পর্যন্ত প্রায় ১২ হাজারের মতো শিক্ষক নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। মেরিট লিস্টে নাম থাকা প্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে। কাউন্সেলিংয়ের পরই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। প্রাথমিকভাবে মেরিট লিস্টে থাকা কিছু প্রার্থী সরাসরি নির্বাচিত…
Read More