সামাজিক দূরত্ব বজায় রেখে মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট বিতরণ

সামাজিক দূরত্ব বজায় রেখে মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট বিতরণ

বৃহস্পতিবার রাজ্যজুড়ে লকডাউনের জন্য মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট বিতরণের দিন বদল করল মধ্যশিক্ষা পর্ষদ। আজ বুধবার মার্কশিট দেওয়া হয়েছে এবং শুক্রবার স্কুলগুলি থেকে তা পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। বিজ্ঞপ্তি জারি জানানো হয় বৃহস্পতিবারের পরিবর্তে বুধবার (২২ জুলাই) এবং শুক্রবার (২৪ জুলাই) তা বিলি করা হবে। সেই সমস্ত নির্দেশ মেনে আজ পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন স্কুলে সামাজিক দূরত্ব বজায় রেখে মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
Read More
বকরি ঈদের দিনে কোন লকডাউন হবে না পশ্চিমবঙ্গে

বকরি ঈদের দিনে কোন লকডাউন হবে না পশ্চিমবঙ্গে

রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় গতকাল জানান, রাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার দিকে এগোচ্ছে। রাজ্যে গোষ্ঠী সংক্রমণও শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছিলেন তিনি। আর এই কারণে ভাইরাসের সংক্রমণ শৃঙ্খলা ভাঙতে হবে বলে জানান তিনি। এই বিষয়ে পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম  জানান, আগামী ১লা আগস্ট মুসলিমদের জন্য একটি বড় দিন। ওই দিন বখরি ঈদ পালন হবে। তাই ওইদিন রাজ্যে লকডাউন থাকবে না। উনি জানান, পশ্চিমবঙ্গ একটি ধর্মনিরপেক্ষ রাজ্য। কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান লকডাউনকে ভুল বুঝিয়ে বিরোধিতা করছে। আমাদের সরকার ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। উনি আরাও জানান, রাজ্যে যেমন হিন্দুদের পূজা পার্বণে লকডাউন হবে না, তেমনই মুসলিমদের কোন ধর্মীয় অনুষ্ঠানে লকডাউন হবে না। একই…
Read More
কলকাতা পুলিশের অভিনব অভিযান

কলকাতা পুলিশের অভিনব অভিযান

করোনার প্রকোপ দিনের পর দিন বেড়েই চলেছে। কিন্তু এখনও মানুষ সচেতন নয়। মানছেন না সামাজিক দুরত্ব বা মাস্ক পরার যথাযথ নিয়ম। মানুষের সচেতনতা বাড়াতে কলকাতা পুলিশ মাস্ক পরার জন্য বিশেষ গান প্রকাশ করে এক অভিনব অভিযান শুরু করেছে। গানটি গেয়েছন বিশিষ্ট শিল্পী উষা উত্থুপ। সাধারন মানুষকে করোনা থেকে সুরক্ষিত রাখার জন্য যেসব পন্থা অবলম্বন করতে হবে, সেই বিষয়ে এই গানে বলা আছে। এই অভিযানের মুল কাণ্ডারি কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। অভিযানের নাম দেওয়া হয়েছে মাস্ক আপ কলকাতা। শহরের বিভিন্ন প্রান্তে মোবাইল ভ্যান এবং ট্যাবলোর মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হবে। প্রচার করা হবে মাস্কের প্রয়োজনীয়তা এবং উপকারিতা। শহরের বিভিন্ন অঞ্চলে…
Read More
করোনা চিকিৎসার জন্য আলাদা বিভাগের পরিকল্পনা করছে সরকার

করোনা চিকিৎসার জন্য আলাদা বিভাগের পরিকল্পনা করছে সরকার

রাজ্যে বাড়তে থাকা করোনা সংক্রমনের কথা বিবেচনা করে সমস্ত সরকারি এবং বেসরকারি সমস্ত হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা বিভাগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারি হাসপাতালগুলিতে পরিকাঠামো এবং আলাদা বিভাগ করার নির্দেশিকা জারি হয়ে গিয়েছে। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ১৯টি রিভার্স ট্রান্সস্ক্রিপশন পলিমেরাসে চেন রিঅ্যাকশনের পরীক্ষার সামগ্রী আনা হয়েছে, যার ফলে একই দিনে ২৫,০০০ নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। যে হারে করোনা সংক্রমন বাড়ছে, তা বিপদের আভাস দিচ্ছে। দ্রুততার সঙ্গে নমুনা পরীক্ষা করার জন্য পরিকাঠামোকে আরও উন্নত করা হবে। রাজ্য সচিবালয়ের সূত্রে জানা গিয়েছে, এই সপ্তাহে সরকারি এবং বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের একটি দল সরকারি আধিকারিকের সঙ্গে বৈঠকে বসবেন। এছাড়াও…
Read More
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত ৩৬ জন রোগী

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত ৩৬ জন রোগী

বাংলায় করোনার কবলে পড়া মানুষের সংখ্যা বেড়ে হল ৪২,৪৮৭ জন। পশ্চিমবঙ্গে রবিবার সারাদিনে মোট ৩৬ জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। ফলে এখনও পর্যন্ত এরাজ্যে কোভিড- ১৯ এর ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে ১,১১২ জনে দাঁড়িয়েছে। মৃত ৩৬ জনের মধ্যে কলকাতায় ১৫ জন মারা গেছে এবং উত্তর ২৪ পরগনাতে মৃত ৯ জন। হুগলীতে ৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন করে এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে একজন করে করোনা রোগী মৃত্যুর খবর পাওয়া গেছে। একদিনের মধ্যে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যাও, ২,২৭৮ জন নতুন করোনা রোগীর সন্ধান মিলেছে রাজ্যে।
Read More
কলকাতায় কনটেইনমেন্ট জোন বেড়েছে ৮ টি

কলকাতায় কনটেইনমেন্ট জোন বেড়েছে ৮ টি

এখন থেকে হটস্পট আর বাফার জোন মিলিয়ে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হচ্ছে। শুক্রবার রাজ্যের কনটেইনমেন্ট জোনে আরও ৩৫টি এলাকা যুক্ত হল। এই ৩৫টি এলাকা সেই বৃহদাকার কনটেইনমেন্ট জোনের অংশ। এই সংখ্যা ধরে রাজ্যে মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭৬। শুক্রবার স্বরাষ্ট্র দফতরের এক কর্তা এই তথ্য দিয়েছেন। যদিও কলকাতায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা ২৮ থেকে কমে হয়েছে ২৪। শহরতলিতে দিন দিন বাড়ছে সংক্রমণের সংখ্যা। তাই বৃহত্তর কলকাতা এখন উদ্বেগে রেখেছে নবান্নকে।
Read More
উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী পেল ৪৯৯ নাম্বার

উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী পেল ৪৯৯ নাম্বার

এদিন বিকেল সাড়ে তিনটের সময় ফলাফল প্রকাশ করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভানেত্রী মহুয়া দাস। তিনি জানান, চলতি বছর পাশের হার ৯০.১৩ শতাংশ, যা এত বছরের ফলাফলের নিরিখে সর্বোচ্চ। মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল করতে না পারলেও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার কলকাতায় সবচেয়ে বেশি। আগামী ৩১ শে জুলাই বেলা ২ টো থেকে ৫২ টি কেন্দ্রে বিতরণ করা হবে মার্কশিট। এদিন বিকেল সাড়ে তিনটের সময় ফলাফল প্রকাশ করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভানেত্রী মহুয়া দাস। এই বছর মোট উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩। তাদের মধ্যে পাশ করেছে ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ অর্থাৎ ৯০.১৩ শতাংশ। উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার কলকাতায়…
Read More
উচ্চমাধ্যমিকে রেকর্ড পাস, এগিয়ে কলকাতা

উচ্চমাধ্যমিকে রেকর্ড পাস, এগিয়ে কলকাতা

 কোভিড পরিস্থিতির মোকাবিলা করে অবশেষে প্রকাশিত উচ্চমাধ্যমিকের রেজাল্ট ৷ এবারের উচ্চমাধ্যমিকে কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। নির্ধারিত সময়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। মাধ্যমিকে পিছিয়ে পড়লেও উচ্চমাধ্যমিকে উল্লেখযোগ্য ফল কলকাতার পড়ুয়াদের ৷ এবার উচ্চমাধ্যমিকে মেধাতালিকা প্রকাশ হল না৷ মোট পরীক্ষার্থী ৭ লাখ ৭৫ হাজার ৩৩৪ ৷ পাস করেছেন ৯০.১৩ শতাংশ ৷  ৫০০-এর মধ্যে সর্বোচ্চ নম্বর উঠেছে ৪৯৯৷ চলতি বছরে পাসের হারে নজির উচ্চমাধ্যমিকে ৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, এবারে পাশের হারে রেকর্ড ৷  গতবারের তুলনায় পাসের হার বাড়ল ৩.৮৩ শতাংশ ৷ ছেলেদের পাসের হার ৯০.৪৪ শতাংশ ৷ উচ্চমাধ্যমিকে ছাত্রীদের পাসের হার…
Read More
জঙ্গিপুরে উদ্ধার জাল নোট

জঙ্গিপুরে উদ্ধার জাল নোট

জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ থানা গতকাল পাপাই ঘোষ ও কৌশিক কুমার মন্ডল নামে দুই ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় ফেরিঘাট থেকে আটক করে এবং তাদের কাছ থেকে এক লক্ষ দুই হাজার টাকার জাল নোট উদ্ধার করে। জঙ্গিপুরের অ্যাডিশনাল এসপি সন্দীপ কাররা জানান, এরা মালদার বৈষ্ণবনগর থেকে নদীপথে ডাউনলোডগুলি নিয়ে আসছিল তখনই পুলিশ সন্দেহ অবস্থায় তাদেরকে ধরে এবং তাদের কাছ থেকে জাল নোট উদ্ধার করে।আজ জঙ্গিপুর মহাকুমা আদালতে তোলা হবে
Read More
রাজ্যে বিজেপির নজর তরুণদের দিকে

রাজ্যে বিজেপির নজর তরুণদের দিকে

আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি।কেন্দ্রীয় বিজেপি রাজ্যের বিধানসভা ভোটকে লক্ষ্য করে রাজ্যের তরুণ নেতা কর্মীদের দিকে নজর দিচ্ছে। বিজেপির কেন্দ্রীয় সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা রাজ্যে ক্ষমতা দখল করতে বিজেপির নতুন তরুণ নেতা নেত্রী কর্মীদের সামনের সারিতে নিয়ে আসতে রাজ্য কমিটিকে জানিয়েছেন।কিছুদিন আগেই রাজ্য কমিটির নির্বাচনে যুব দলের মুখ করা হয়েছে সৌমিত্র খাঁ কে।সামনের সারিতে আনা হয়েছে লকেট চ্যাটার্জিকে। রাজ্যের প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিতে তরুণ দের হাতে ক্ষমতা তুলে দিয়ে পারদর্শী করে তুলছে চাইছে।কেন্দ্রীয় কমিটিতে রাজ্যের সাংসদ সুকান্ত মজুমদারকেও গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাজ্যের ক্ষমতা দখলের ছক কষছে বিজেপি রাজ্য ও কেন্দ্রীয় কমিটি
Read More
পুজো মণ্ডপে রাতের ভিড় নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর বার্তা

পুজো মণ্ডপে রাতের ভিড় নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর বার্তা

কলকাতা: বাকি আর ১০০ দিন বাকি বাঙালির প্রাণের উৎসব আসতে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোক্তাদের স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুজো আয়োজনের বার্তা দিয়েছেন। কিন্তু এবারে উৎসবের আনন্দ খানিকটা ম্লান হওয়ার সম্ভাবনা প্রবল করোনার জন্য। করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে ভিড় নিয়ন্ত্রণই হয়ে উঠতে চলেছে আসল চ্যালেঞ্জ। মূলত রাতের আলোকসজ্জা উৎসবের অন্যতম বড় আকর্ষণ। সেই আলোর চাকচিক্য এবার কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে গাইডলাইনে। ফোরামের সাধারণ সম্পাদক শাশ্বত বসু জানিয়েছেন, দর্শনার্থীরা যাতে সারাদিন ধরে ঠাকুর দেখেন, পুজোর আগে থেকেই সেব্যাপারে প্রচার করা হবে। শুধু রাতের কয়েক ঘণ্টা ঠাকুর দেখার জন্যে বেছে না নেওয়ার আর্জিও জানাব। ফোরামের প্রস্তাবিত নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেক দর্শক যাতে মাস্ক পরে…
Read More
যান্ত্রিক গোলযোগের কারণে উচ্চমাধ্যমিকে ফলপ্রকাশে বিভ্রাট,

যান্ত্রিক গোলযোগের কারণে উচ্চমাধ্যমিকে ফলপ্রকাশে বিভ্রাট,

প্রতীক্ষার অবসান ৷ কোভিড পরিস্থিতির মোকাবিলা করে অবশেষে প্রকাশিত উচ্চমাধ্যমিকের রেজাল্ট ৷ এবারের উচ্চমাধ্যমিকে কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। নির্ধারিত সময়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। কিন্ত যান্ত্রিক গোলযোগের কারণে উচ্চমাধ্যমিকে ফলপ্রকাশে বিভ্রাট ৷আপাতত ওয়েবসাইটে দেখা যাচ্ছে না ফল
Read More
স্বপ্না নির্দোষ,সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী

স্বপ্না নির্দোষ,সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী

স্বপ্না বর্মনের বাড়িতে অভিযান চালানোর ঘটনার নিন্দা করে সংশ্লিষ্ট বনাধিকারিককে বদলির নির্দেশ মুখ্যমন্ত্রীর। নবান্নে সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী। স্বপ্না নির্দোষ এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী জানান সপ্নার সাথে টেলিফোনে কথা বলেছেন। বনদপ্তর এর আধিকারিক কর্তাদের না জানিয়ে সপ্নার বাড়িতে অভিযান চালানোয় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন সপ্নার পক্ষে বোঝা সম্ভব নয় ওটা চোরাই কাঠ কি নয়। যা হয়েছে এটা ঠিক হয়নি। সংস্লিষ্ট বন আধিকারিককে বদলি করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দুদিন আগেই সোনাজয়ী অ্যাথলেটিকস স্বপ্না বর্মন এর বাড়িতে হানা দেয় উত্তরবঙ্গ বনদপ্তর এর স্পেশাল টাস্কফোর্সের রেঞ্জার সঞ্জয় দত্ত ও সহকর্মীরা। তার বাড়িতে নদীতে ভেসে আসা কাঠ উদ্ধার হয় বলে জানান বনকর্মীরা।…
Read More
তৃণমূলে ফিরতে চলেছেন মুকুল রায়?

তৃণমূলে ফিরতে চলেছেন মুকুল রায়?

তৃণমূলে কি ফিরতে চলেছেন মুকুল রায় , চলছে জোর জল্পনা! কিছুদিন ধরে তার নিষ্ক্রিয়তা ও নীরবতা অনেক প্রশ্ন এনে দিয়েছে রাজ্য রাজনীতিতে। ইদানিং রাজ্য কমিটির পুনর্গঠনের পর থেকেই তার মুকুল রায়ের নিষ্ক্রিয়তা ,বিধায়কের মৃত্যু নিয়ে তার মন্তব্য নানা প্রশ্ন উঠে আসছে।রাজ্যের বিজেপি দল যেখানে হেমতাবাদের বিধায়কের মৃত্যুতে রাজ্যের শাসকদল তৃণমূলের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছে সেখানে মুকুল রায় তৃণমূলের বিরুদ্ধে কোনো মন্তব্য করেনি।এমনকি তাঁর মৃত্যুতে সিবিআই তদন্তেরও দাবি জানাননি।এর সঙ্গে আরও একটি বিষয় যোগ করেছে তাঁর টুইটার একাউন্ট ডিলিট করার প্রসঙ্গ।তিনি যে টুইটার একাউন্ট থেকে প্রতিনিয়ত রাজ্য ও মমতা ব্যানার্জির বিরুদ্ধে তোপ তাগতেন সেই একাউন্ট ডিলিট আরো জল্পনা বাড়িয়েছে এতে মুকুল…
Read More