সেলফ স্ক্যান:  নিজস্ব অ্যাপ বানাল রাজ্য সরকার,”আত্মনির্ভর ভারত”এর একধাপ এগিয়ে

সেলফ স্ক্যান: নিজস্ব অ্যাপ বানাল রাজ্য সরকার,”আত্মনির্ভর ভারত”এর একধাপ এগিয়ে

গত কয়েকদিন আগেই ভারত সরকার জনপ্রিয় চিনা অ্যাপ ক্যাম স্ক্যানারকে নিষিদ্ধ করেছে ৷ এবার নথিপত্র স্ক্যান করার জন্য নিজস্ব অ্যাপ তৈরি করল পশ্চিমবঙ্গ সরকার৷ নতুন এই অ্যাপের নাম 'সেলফ স্ক্যান'৷ এদিন নবান্নে আনুষ্ঠানিক ভাবে এই অ্যাপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, রাজ্যের আইটি দফতর এই অ্যাপ তৈরি করেছে৷ বিনামূল্যেই এই অ্যাপ ব্যবহার করা যাবে৷ মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় তৈরি এই অ্যাপ গোটা দেশকে পথ দেখাবে৷ দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও এই অ্যাপ জনপ্রিয় হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷
Read More
করোনামুক্ত লকেট চট্টোপাধ্যায়

করোনামুক্ত লকেট চট্টোপাধ্যায়

করোনামুক্ত বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বুধবার তিনি হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। আপাতত ১০ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে সাংসদকে। গত শুক্রবার টুইটে লকেট জানিয়েছিলেন, তিনি করোনা আক্রান্ত। উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করানোর প্রায় ১ সপ্তাহ আগেই নিজেকে হোম আইসোলেশনে রেখেছিলেন লকেট। আর বাড়ি ফিরে এদিন লকেট বলেন, করোনা হলে ভয় পাবেন না। আর উপসর্গ থাকলে লুকাবেন না। লকেটের করোনা আক্রান্ত হওয়ার খবরে তাঁর আরোগ্য কামনা করে ফুলের তোড়া পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংসদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ফোন আসে প্রধানমন্ত্রীর দফতর থেকে। 
Read More
অপারেশনের পর টেনে হিঁচড়ে খুলে দেওয়া হল পায়ের ট্র্যাকশন

অপারেশনের পর টেনে হিঁচড়ে খুলে দেওয়া হল পায়ের ট্র্যাকশন

গত ২৪ জুন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি সিবিএস মেল বিভাগে এই ঘটনা ঘটে। দাবি মতো টাকা দিতে পারেননি তাই অপারেশনের পর টেনে হিঁচড়ে খুলে দেওয়া হল পায়ের ট্র্যাকশন। তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে উঠলেন রোগী। তাতেও অবশ্য মন ভিজলো না অভিযুক্ত আয়ার। এ ছবি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার পর অবশ্য ওই আয়াকে সাসপেন্ড করেছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গাছ থেকে পড়ে গিয়ে বাঁ পা ভেঙে গিয়েছিল বর্ধমান ১ নম্বর ব্লকের সিজেপাড়ার বাসিন্দা সেখ আনোয়ারের। তাঁকে নিয়ে আসা হয়েছিল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সঙ্গে সঙ্গে ডাক্তাররা তাঁর অপারেশন করেন। অপারেশনের পর সিবিএস মেল ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে। অপারেশন…
Read More
মুখে মাস্ক ছাড়াই রাস্তায়, আটক ৩০

মুখে মাস্ক ছাড়াই রাস্তায়, আটক ৩০

মাস্ক না পরে রাস্তায় বের হওযায় ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল নরেন্দ্রপুর থানার পুলিস। সোনারপুর থানার পুলিস আটক করল ৩০ জনকে।  মাস্ক ব্যবহার নিয়ে সচেতনতা বাড়াতে বারুইপুর পুলিস জেলার পুলিস সুপার রশিদ মুনির খানের নির্দেশে এদিন বিশেষ অভিযান চালায়  সোনারপুর ও নরেন্দ্রপুর থানার পুলিস ৷ প্রত্যেকেই যাতে মাস্ক ব্যবহার করেন তারজন্য পুলিসের পক্ষ থেকে যাঁরা-ই রাস্তায় মাস্ক ছাড়া বেরিয়েছেন, তাঁদেরকে সতর্ক করা হয় ৷ পুলিসের পক্ষ থেকে মাস্ক পরিয়েও দেওয়া হয়৷ পাশাপাশি, ফের মাস্ক ছাড়া বের হলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও এদিন পথচলতি মানুষজনকে সতর্ক করেছে পুলিস ৷ বারুইপুর পুলিস জেলার পুলিস সুপার জানিয়েছেন, তাদের এই অভিযান নিয়মিতভাবে…
Read More
কনটেনমেন্ট জোনে কমপ্লিট লকডাউন, ৯ জুলাই থেকে বন্ধ সমস্ত অফিস-কাছারি

কনটেনমেন্ট জোনে কমপ্লিট লকডাউন, ৯ জুলাই থেকে বন্ধ সমস্ত অফিস-কাছারি

৯ জুলাই থেকে ফের বজ্র আঁটুনি রাজ্যে। উর্ধ্বমূখী করোনা গ্রাফ, কাজেই বাংলায় সংক্রমণ ঠেকাতে শুধু কনটেনমেন্ট জোনই নয়, বাফার জোনেও লকডাউন কড়াকড়ি করার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। এ ক্ষেত্রে কনটেনমেন্ট জোনের অন্তর্ভূক্ত করা হচ্ছে বাফার জোনগুলিকে। সোমবার প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, ৯ জুলাই বিকেল ৫টা থেকে অনির্দিষ্ট কালের জন্য জারি থাকবে লকডাউন। জরুরি পরিষেবা ছাড়া সমস্ত কাজ বন্ধ থাকবে এই এলাকাগুলিতে। বন্ধ থাকবে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস। ইতিমধ্যে রাজ্য প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সাতটি জেলা। সেগুলো হল  কলকাতা, হাওড়া, হুগলি, শিলিগুড়ি, মালদা এবং দুই চব্বিশ পরগনা। সোমবার এই সব জেলার জেলা শাসকদের কাছে লকডাউন নিয়ে প্রস্তাব পাঠাতে বলেন…
Read More
জঙ্গলে উদ্ধার প্রথম বর্ষের কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ

জঙ্গলে উদ্ধার প্রথম বর্ষের কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ

 কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জঙ্গলের মধ্যে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল  দুর্গাপুর-ফরিদপুর থানা এরিয়ার অফিস সংলগ্ন এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রোহিত সূত্রধর। ডাক নাম রানা। বয়স ১৯ বছর। মঙ্গলবার সন্ধ্যেয় বাড়ি থেকে বের হয় সে। তারপর আর আর বাড়ি ফেরেনি । খাঁদরা কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল রোহিত। রাতে বাড়ি না ফেরায় সন্দেহ হয় বাড়ির লোকের। রাত থেকেই পরিবারের লোকেরা ও পাড়া-প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু রাতভর কোনও খোঁজ মেলেনি নিখোঁজ রোহিতের। এরপরই এদিন ঝাঁঝরা এরিয়া অফিস সংলগ্ন জঙ্গলের মধ্যে রোহিতের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গেই…
Read More
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেতা অরুণ গুহঠাকুরতার

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেতা অরুণ গুহঠাকুরতার

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেতা অরুণ গুহঠাকুরতার। মঙ্গলবার দুপুর ১:৪৫ মিনিটে এমআর বাঙুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অরুণবাবুর মেয়ে বলেন, ‘গত ১ জুলাই বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে গিয়েছিলেন। তখন তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ম মেনে কোভিড-১৯ পরীক্ষার পর দেখা যায় বাবার রিপোর্ট পজিটিভ এসেছে। তখন আর ওই হাসপাতাল কর্তৃপক্ষ বাবাকে ভর্তি রাখতে চায়নি। পরিচালক গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের সহযোগিতায় আমরা বাবাকে তখন এমআর বাঙুরে ভর্তি করি। এদিন তাঁর মৃত্যু হয়েছে।’ সব নিয়ম মেনে সম্ভবত আগামীকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সাম্প্রতিক অতীতে ‘বিসর্জন’, ‘সিনেমাওয়ালা’, ‘বসু পরিবার’-এর মতো ছবিতে দেখা গিয়েছিল…
Read More
শিয়ালদার গেস্টহাউস মালিকের দেহ মিলল গঙ্গায়

শিয়ালদার গেস্টহাউস মালিকের দেহ মিলল গঙ্গায়

রবিবার বিকেলে হাওড়ার শিবপুরে রামকৃষ্ণপুর লঞ্চঘাট থেকে উদ্ধার হয় এই ব্যবসায়ীর দেহ। মৃতের স্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২৯ জুন বিকেলে এক বন্ধুর ফোন এসেছিল ভূপালবাবুর কাছে। বাড়িতে তিনি জানান, ওই বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তিনিও কলকাতারই বাসিন্দা। তারপর মোটর সাইকেল নিয়ে বেরিয়ে যান। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ। মুচিপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয় মৃতের পরিবারের তরফে। প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার হল গঙ্গা থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের লোকজনের থেকেই তাঁরা ওই বন্ধুর কথা জানতে পারেন। তাঁর কাছ থেকে ভূপালবাবুর মোবাইল ফোন পাওয়া যায় বলে জানা গিয়েছে। এবং এও জানা…
Read More
উমফানের টাকা তাড়াতাড়ি পাঠাতে গিয়ে কোথাও কোথাও ভুল হয়েছে

উমফানের টাকা তাড়াতাড়ি পাঠাতে গিয়ে কোথাও কোথাও ভুল হয়েছে

উমফানের ত্রাণ নিয়ে যে গ্রামে গ্রামে বিস্তর দুর্নীতি হচ্ছে সেই অভিযোগ জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই উঠতে শুরু করেছিল। রথের পরের দিন সর্বদল বৈঠকে ত্রাণ দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীর সামনে ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছিলেন দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তীরা। তার পরেও অশান্তি থামেনি। কুলতলিতে খুনোখুনি পর্যন্ত হয়ে গিয়েছে। আজ, সোমবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকে এই ত্রাণ নিয়ে মুখ্যমন্ত্রী বললেন, “দ্রুত টাকা পাঠাতে গিয়ে কোথাও কোথাও ভুল হয়ে গিয়েছে।” এ ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন, “তৃণমূলের নেতাদের চুরি ধরা পড়ে গিয়েছে। দলের নেতাদের লুঠ ঢাকতে মুখ্যমন্ত্রী এসব কথা বলছেন।” তিনি আরও বলেন, “ক্ষতিগ্রস্থ মানুষকে তো টাকা দিতেই হবে। কিন্তু যে…
Read More
বর্ধমানের সিরিয়াল কিলারকে ফাঁসির সাজা দিল

বর্ধমানের সিরিয়াল কিলারকে ফাঁসির সাজা দিল

২০১৯ সালের ৩০ মে কালনার সিঙ্গারকোণ গ্রামে নিজের বাড়িতে একাই ছিল নাবালিকা ছাত্রী। সেই সুযোগ নিয়ে চুপিসারে বাড়িতে ঢুকে কামরুজাম্মান সরকার প্রথমে ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দেওয়াই ওই ছাত্রীকে একটি ধারালো অস্ত্র দিয়ে মাথায় নৃশংস ভাবে কোপ মারে ও গলায় লোহার শেকল পেঁচিয়ে ধরে। তারপর মৃত ভেবে ছাত্রীকে ফেলে চম্পট দেয় ওই ব্যক্তি। সোমবার ফাঁসির সাজা শোনাল কালনা আদালত। বিচারক ওই ঘটনায় দোষী সাব্যস্ত কামরুজাম্মান সরকারকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিলেন। এই রায়ে খুশি মৃত ছাত্রীর মা। চোখের জল মুছতে মুছতে তিনি বলেন, মেয়েকে তো আর ফিরে পাব না। কিন্তু অপরাধীতো শাস্তি পেল। ওকে যে এমন করে মারল সে চরম…
Read More
কলকাতার সেতু সংষ্কার নিয়ে তৈরি হচ্ছে মাস্টারপ্ল্যান

কলকাতার সেতু সংষ্কার নিয়ে তৈরি হচ্ছে মাস্টারপ্ল্যান

সেতু সারাতে বিপুল খরচ। অর্থের জোগান ভাবাচ্ছে কে এম ডি এ'কে।কলকাতা শহরের একাধিক সেতুর ইতিমধ্যেই স্বাস্থ্য পরীক্ষা করে ফেলেছেন ব্রিজ অ্যাডভাইসরি কমিটির সদস্যরা। সেই অনুযায়ী কিছু সেতুর অবস্থা ভীষণ খারাপ। কালীঘাট, চিংড়িঘাটা ও বাঘাযতীন সেতুর অবস্থা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এছাড়া বাকি বেশ কিছুর স্প্যান বদল, কোথাও এক্সপ্যানশন জয়েন্ট মেরামত আবার কোথাও বছরভর রক্ষণাবেক্ষণ করতে হবে এমনও সেতুর তালিকা জমা দেওয়া হয়েছে। এবার সেই তালিকা অনুযায়ী কাজ শুরু করবে কে এম ডি এ। প্রথমেই সংষ্কার করতে হবে কালীঘাট ব্রিজ। যদিও এই ব্রিজটি ভেঙে নতুন করে তৈরির পক্ষে মত দিয়েছে সেতু বিশেষজ্ঞ কমিটি। কিন্তু দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত এই সেতু ভেঙে…
Read More
রাস্তায় মৃত্যু প্রৌঢ়ার

রাস্তায় মৃত্যু প্রৌঢ়ার

কলকাতা: শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট এক নম্বরের কাছে যশোর রোডের উপর। রাস্তায় পড়ে থেকে মৃত্যু হল এক প্রৌঢ়ার। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই প্রৌঢ়া জ্বরে কাঁপতে কাঁপতে রাস্তায় পড়ে যান। করোনা আতঙ্কের জেরে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসার সাহস দেখায়নি। পুলিস আসতে দেরি করেছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। যদিও বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত পুলিসকর্মীদের এরকম পরিস্থিতি মোকাবিলার জন্য পিপিই কিট দেওয়া হয়েছে। তাই সেটা পরে যেতে যেটুকু সময় লেগেছে। দ্রুত প্রৌঢ়াকে উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিস আরও জানিয়েছে, প্রৌঢ়া ভবঘুরে। গোটা লকডাউনের সময় থেকেই তিনি ওই ফুটপাতের কাছেই…
Read More
দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও

দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও

আমফানে ঝড়ে বিধ্বস্ত প্রকৃত ক্ষতিগ্রস্তরা পাননি ক্ষতিপূরণ। কাঁথি শহরের তৃণমূলের যুব নেতা ইমরান আলী খান নিজের লোকদের আমফানের টাকা দিয়েছেন বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। এরপর কাঁথি শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তৃণমূল নেতা ইমরান আলী খানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরে কাঁথি শহর থেকে মেচেদা বাইপাস যাওয়ার রাস্তায় গাছের ডাল ফেলে প্রায় দুই ঘণ্টা পর্যন্ত রাস্তা আটকে রাখেন বিক্ষুব্ধরা। এক বিক্ষোভকারী বলেন, আমফান ঘূর্ণিঝড়ে এলাকার অনেকের ঘরবাড়ি ভেঙেছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু তৃণমূলের যুব নেতা প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দিয়ে, নিজের পরিবারের সদস্য আর তৃণমূল ঘনিষ্ঠ মানুষদের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দিয়েছেন। উনি জানান, এই বিষয়ে অভিযোগ জানানো হলে…
Read More
থমকে শহরের একাধিক প্রকল্প

থমকে শহরের একাধিক প্রকল্প

সম্প্রতি কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, '২০১৯ - ২০ অর্থবর্ষে মার্চ মাস পর্যন্ত প্রায় ৪০০ কোটি টাকার কাজ হয়েছে। কলকাতা পুরসভা ধীরে ধীরে সেই অর্থ মিটিয়ে দিযেছি।' তবে আম্ফান ও করোনার জোড়া চাপে পুরভাঁড়ারের স্বাস্থ্য যে খুবই খারাপ হয়েছে তাও স্বীকার করে নেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে ফিরহাদ হাকিম বলেন, রাজ্য সরকার যাবতীয় বকেয়া মিটিয়ে দিচ্ছে। ঠিকেদাররা বকেয়া পেয়ে যাবেন। প্রশ্ন উঠছে, তবে কি করোনা ও আমফানের জেরে কি পুরসভার কোষাগার শূন্য ? তার জেরে কি থমকে আছে পুরসভার উন্নয়ন প্রকল্পের কাজ ? পুরসভা সূত্রের খবর, সম্প্রতি পুরসভার অর্থ কোষে টান দেখা দিয়েছে। আর এর…
Read More