বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের

মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে মঙ্গলবারেই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মধ্য এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ২৮ মে, বুধবার থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। এ ছাড়া, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে ২৯ তারিখ, বৃহস্পতিবার থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া দপ্তরের তরফে, বুধবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতি কতদিনে স্বাভাবিক হবে, এখনও তা স্পষ্ট নয়। নিম্নচাপ পরিস্থিতির দিকে নজর রেখেছে হাওয়া দপ্তর। নিম্নচাপের ফলে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের অনেক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে…
Read More
ঝড়বৃষ্টির জন্য রাজ্য জুড়ে সতর্কতা, তবে ভ্যাপসা গরম থেকে রেহাই নেই

ঝড়বৃষ্টির জন্য রাজ্য জুড়ে সতর্কতা, তবে ভ্যাপসা গরম থেকে রেহাই নেই

সকাল থেকে মেঘলা আকাশ। বেলা বাড়লে ভ্যাপসা গরম। আপাতত এমনই থাকবে রাজ্যের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর থেকে দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার এই ঝড়বৃষ্টির জেরে গোটা রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রয়েছে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হওয়ার সম্ভাবনা। হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। ওই চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের বাকি জেলায় জারি হলুদ সতর্কতা। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় এই হলুদ সতর্কতা জারি থাকবে। ঝড়বৃষ্টি হলেও…
Read More
বৃহস্পতিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি কোন কোন জেলায়?

বৃহস্পতিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি কোন কোন জেলায়?

রাতভর তুমুল বৃষ্টির পর বৃহস্পতিবার সকাল থেকে কিছুটা স্বস্তি মিলেছে রাজ্যের একাধিক শহরবাসীর। তীব্র গরমের অস্বস্তিও কিছুটা কমেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবারও বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা। কোথাও কোথাও ভারী দুর্যোগের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া সূত্রের খবর, আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, দুই দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা (৭ থেকে ১১ সেন্টিমিটার)। দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া । দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং…
Read More
রাজ্য সেচদপ্তরের উদ্যোগে নদীর বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে চন্দ্রকোনার ভবানীপুর গ্রামে

রাজ্য সেচদপ্তরের উদ্যোগে নদীর বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে চন্দ্রকোনার ভবানীপুর গ্রামে

দীর্ঘ কয়েক মাস পর যাতায়াতের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে একাধিক গ্রামের মানুষজন। রাজ্য সেচদপ্তরের উদ্যোগে নদীর বাঁধ মেরামতের কাজ শুরু হওয়ায় খুশি চন্দ্রকোনার ভবানীপুর গ্রামের বাসিন্দারা। জানাযায় ২০২৪ সালের বর্ষার সময় পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনার ভবানীপুর এলাকায় শিলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল পুরো এলাকা। আর এই শিলাবতী নদীর বাঁধের উপরেই ছিল গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক, বাঁধ ভাঙ্গায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা,এর পর থেকেই ঝুঁকি নিয়ে চলছিল যাতায়াত। অবশেষে সেচদপ্তরের উদ্যোগে ৩৮লক্ষ ৫৩ হাজার ৪৩২ টাকা ব্যয় শুরু হলো নদীবাঁধ নির্মাণের কাজ। ফলে খুশি একাধিক গ্রামের মানুষজন।
Read More
বালুরঘাটে পানীয় জলের মেশিন উদ্বোধন, খুশি এলাকাবাসী

বালুরঘাটে পানীয় জলের মেশিন উদ্বোধন, খুশি এলাকাবাসী

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের এক নম্বর ওয়ার্ডে একটি নতুন পানীয় জলের মেশিনের উদ্বোধন হল বৃহস্পতিবার। একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে মেশিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুরসভার অন্যান্য কাউন্সিলর ও স্থানীয় বিশিষ্টজনেরা। প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই পানীয় জলের মেশিনটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির ফলস্বরূপ। অনেক দিন ধরেই ওই এলাকায় পরিষ্কার পানীয় জলের অভাব ছিল। এই মেশিন স্থাপনের ফলে এলাকার বাসিন্দারা যেমন উপকৃত হবেন, তেমনি স্থানীয় স্কুল ও বাজারে আসা মানুষজনেরও সুবিধা হবে বলে মনে করছেন সকলে। চেয়ারম্যান অশোক মিত্র জানান, "এলাকাবাসীর চাহিদা অনুযায়ী আমরা এই প্রকল্প বাস্তবায়ন করেছি। ভবিষ্যতেও সাধারণ মানুষের…
Read More
শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন দক্ষিণ দিনাজপুরে

শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন দক্ষিণ দিনাজপুরে

সারা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হলো। জেলার বালুরঘাট, তপন, কুমারগঞ্জ, কুশমণ্ডি সহ প্রতিটি ব্লকের ঈদগাহে ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষজন ঈদের নামাজ আদায় করেন। সকাল থেকেই ঈদগাহগুলিতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ধর্মীয় রীতি মেনে নামাজ আদায়ের পর একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন শান্তিপূর্ণ ঈদ উদযাপনের জন্য সর্বত্র নজরদারি চালায়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। উৎসবের আবহে ভাসলো গোটা জেলা। সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ল সর্বত্র।
Read More
দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত আনুমানিক ৭০ থেকে ৮০ জন

দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত আনুমানিক ৭০ থেকে ৮০ জন

দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ আহত প্রায় ৭০ থেকে ৮০ জন ঘটনাটি ঘটেছে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের আলমপুর এলাকায়। সূত্র মারফৎ জানা যায় দুটি বাসের রেষারেষি কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। একটি বাসের চালক মদ্যপ অবস্থায় থাকার অভিযোগ করছেন যাত্রীরা। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসা হয়। একটা গুসকরা রূটের বাস ওপর বাসটি ইলামবাজার রুটের বাস। একটি বাস বর্ধমান থেকে গুসকড়ার দিকে যাচ্ছিলো ওপর বাসটি গুসকড়া থেকে বর্ধমানের দিকে আসছিলো সেই সময়  দ্রুতগতিতে যাবার সময় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে আহত ব্যক্তিদের তড়িঘড়ি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার খবর পেয়ে দেওয়ান…
Read More
সর্বোচ্চ আদালতের শুনানির অপেক্ষায় রয়েছেন নির্যাতিতার বাবা-মা

সর্বোচ্চ আদালতের শুনানির অপেক্ষায় রয়েছেন নির্যাতিতার বাবা-মা

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় প্রায় দেড় মাস পর সুপ্রিম কোর্টে আবার উঠছে আরজি কর মামলা। এদিন দেশের সর্বোচ্চ আদালতে নির্যাতিতার বাবা-মায়ের আবেদনের শুনানি হবে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে আরজি কর মামলা শুনতে পারেন বিচারপতি জয়মাল্য বাগচী। সব ঠিক থাকলে, আগামীকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে, বিচারপতি সঞ্জয় কুমারের সঙ্গেই তৃতীয় বিচারপতি হিসাবে বসতে পারেন জাস্টিস বাগচী। প্রসঙ্গত গত বছর ৯ আগস্ট মাসে কলকাতার আরজি কর হাসপাতালের চার তলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসক পড়ুয়ার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। তারপরেই প্রকাশ্যে আসে হাড় হিম করা ওই…
Read More
ভুয়ো নথিপত্র তৈরির অভিযোগে গ্রেফতার তিনজন

ভুয়ো নথিপত্র তৈরির অভিযোগে গ্রেফতার তিনজন

বড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হিলি থানার ত্রিমোহিনী এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিকসহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, শ্যাম কুমার সাহা নামে এক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করে বসবাস করছিলেন। তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে অমৃত দাস নামে এক ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে। এছাড়া, ভুয়ো প্যান কার্ড, আধার কার্ড ও ভারতীয় ব্যাংকের পাসবুক তৈরি করে দেওয়ার অভিযোগে কিসমত দাপট এলাকার বাসিন্দা অলক পালকেও আটক করেছে পুলিশ। ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ এক সাংবাদিক সম্মেলনে জানান, ধৃতদের আদালতে পেশ করা হবে। পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
Read More
ক্ষতিপূরণ পেতে চলেছে কৃষকরা

ক্ষতিপূরণ পেতে চলেছে কৃষকরা

সুখবর, দীর্ঘ সময় ধরে আটকে থাকা পেতে চলেছেন রাজ্যবাসী। নবান্নের তরফে বাংলা শস্য বীমার আওতায় এবার মোটা টাকার ক্ষতিপূরণ পেলেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৯ লক্ষের বেশি কৃষক। গত বছরের অক্টোবর মাসের শেষের দিকে ওড়িশা উপকূলে আছড়ে পড়েছিল শক্তিশালী ঘূর্ণিঝড় ডানা’। এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল খরিফ মরশুমের ধান চাষ। ওই সময় যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা পেয়েছেন এই বিপুল অর্থ। অতিরিক্ত বৃষ্টির প্রভাবে দক্ষিণের কয়েকটি জেলায় ধানের ধান চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছিল। তার কিছুদিন আগে ডিভিসি থেকে জল ছাড়ায় হাওড়া, হুগলি ও বর্ধমান জেলায় ধান চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সারা দেশের মধ্যে এই রাজ্যেই প্রথম ইসরোর…
Read More
২৬৪ গ্রাম ব্রাউন সুগারসহ একজনকে গ্রেপ্তার করলেন পুলিশ

২৬৪ গ্রাম ব্রাউন সুগারসহ একজনকে গ্রেপ্তার করলেন পুলিশ

শুক্রবার রাতে চোপড়া থানার সোনাপুর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করেছে চোপড়া থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত ওই যুবকের নাম তোতন দাস। বাড়ি চোপড়া থানার বেদ বাড়ি এলাকায়। অভিযুক্তের কাছ থেকে প্রায় ২৬৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। তবে কথা থেকে কথায় ব্রাউন সুগার পাঁচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
Read More
নয়া ঘোষণা রাজ্য সরকারের তরফে

নয়া ঘোষণা রাজ্য সরকারের তরফে

বদলে গেল নিয়ম, ঘোষিত হলো সরকারের তরফে। রাজ্যে বাধ্যতামূলক হল সম্পত্তি কর নির্ধারণের জন্য স্বমূল্যায়ন অর্থাৎ সেল্ফ অ্যাসেসমেন্ট। আগেই রাজ্যের সব পুরসভায় এই পদ্ধতিতে চালু হয়েছে। এবার রাজ্যের গ্রামাঞ্চলেও একই পদ্ধতি চালু করতে উদ্যোগ নেওয়া হল পঞ্চায়েত দপ্তর তরফে। নতুন জমি-বাড়ি কেনার পর রেজিস্ট্রেশনের সময়েই সেল্ফ অ্যাসেসমেন্ট বাধ্যতামূলক করা হচ্ছে রাজ্যে। জানা যাচ্ছে, কোনো ব্যক্তি নতুন কেনা সম্পত্তি কিনলে তার রেজিস্ট্রেশনের সাথেই ক্রেতার কাছে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে সেল্ফ অ্যাসেসমেন্টের নোটিস। যদি কোনো ক্রেতা ওই প্রক্রিয়া সম্পন্ন না করে তাহলে আইনি পদক্ষেপের পথে হাঁটবে রাজ্য। সম্পত্তি কর ফাঁকির প্রবণতা রুখতেই এই উদ্যোগ পঞ্চায়েত দপ্তরের। এদিকে সম্প্রতি অনলাইনে সম্পত্তি কর জমা দেওয়ার…
Read More
বাংলা পরীক্ষায় টুকলির খবর হতেই স্কুলে জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের আনাগোনা

বাংলা পরীক্ষায় টুকলির খবর হতেই স্কুলে জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের আনাগোনা

টুকিলির ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসলো প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ। রাজগঞ্জের কেবল পাড়া স্কুলে আজ কড়া চেকিং পুলিশের। পাশাপাশি ব্যাবস্থা খতিয়ে দেখতে ADM সহ অন্যান্য আধিকারিকদের স্কুলে ঘন ঘন আনাগোনা। একইসাথে স্কুলের শৌচাগার সংলগ্ন উন্মুক্ত এলাকায় টিনের বেড়া দিয়ে ঘিরে দেওয়ার কাজ শুরু। গতকাল এই স্কুলেই টুকলি মিলিয়ে দেখার ছবি প্রকাশ্যে আসে।যার জেরে চাঞ্চল্য ছড়ায় শিক্ষানুরাগী মহলে। অস্বস্তিতে পড়ে প্রশাসন।
Read More
তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় কোন তত্ত্বের ওপর ভিত্তি করে রায় দিলেন বিচারক

তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় কোন তত্ত্বের ওপর ভিত্তি করে রায় দিলেন বিচারক

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছিল শিয়ালদহ আদালত। বিচারক তাঁকে আমৃত্যু কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ দিয়েছেন। এরপরই চর্চার কেন্দ্রে রয়েছে এই রায়। বিচারক দাস নিজের রায়ে জানিয়েছেন, সঞ্জয় রায়কে মোট ১০৪টি প্রশ্ন করা হয়েছিল। এর মধ্যে বেশ কয়েকটি প্রশ্নের উত্তরে সহমত হলেও ধর্ষণ খুন সংক্রান্ত প্রশ্নে এই প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার কোনও জবাব দেননি। বিচারক আরও লিখেছেন, সঞ্জয় কেন তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন করলেন তার কোনও স্পষ্ট কারণ নেই। আরজি করের নিহত তরুণী চিকিৎসক এবং সঞ্জয় রায় আগে থেকে একে অপরকে চিনতেন না। ফলে এই ধর্ষণ খুনের…
Read More