25
Jul
হাওড়া আদালতে নতুন সাততলা ভবনের উদ্বোধন হল। এখন থেকে সাততলা এই ভবনটিতেও আদালতের কাজকর্ম চলবে। আজ, শুক্রবার এই নতুন ভবনটির উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের অপর দুই বিচারপতি রবিকৃষ্ণ কাপুর, শম্পা দত্ত ও রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। অনুষ্ঠানে ছিলেন হাওড়ার জেলাশাসক পি দীপ প্রিয়া ও পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠিও। এদিন প্রধান বিচারপতি বলেন, ‘‘রাজ্য সরকারের সাহায্যে এই ভবনটি তৈরি কর হল। খুব শীঘ্রই দ্বিতীয় পর্যায়ে এরকমই আরও একটি ভবন তৈরির কাজ শুরু হবে। এরপর দুটি ভবন একসঙ্গে জুড়ে সম্পূর্ণ বিচারালয় তৈরি হবে। বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী সকলেরই সুবিধা হবে।’’ নতুন ভবন তৈরির…
