সম্পত্তি বৃদ্ধি নিয়ে আয়কর দফতরের কাছে হলফনামা চেয়েছিল হাইকোর্ট

সম্পত্তি বৃদ্ধি নিয়ে আয়কর দফতরের কাছে হলফনামা চেয়েছিল হাইকোর্ট

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ২০২২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইদের সম্পত্তির বিপুল বৃদ্ধির অভিযোগ তুলে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। এই মামলায় আদালতে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছিলেন এক আইনজীবী। তবে আইনজীবীর সেই আবেদনে সাড়া দিল না হাইকোর্ট। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ ওই মামলার জরুরি শুনানিতে সায় দেয়নি। মামলার আবেদনকারী আদালতে জানান, পূর্বে এই মামলায় আদালত আয়কর দফতরের কাছে হলফনামা চেয়েছিল। সেই হলফনামা জমা পড়েছে। আয়কর দফতরের তথ্যের ভিত্তিতে এই মামলার…
Read More
দুঃসংবাদ, আগামী দু মাস বন্ধ থাকবে বেহালার একটি রাস্তা

দুঃসংবাদ, আগামী দু মাস বন্ধ থাকবে বেহালার একটি রাস্তা

বেহালা বাসিন্দাদের জন্য দুঃসংবাদ, নিকাশির পাইপ বসানোর কাজের জন্য একটানা দু মাস বন্ধ থাকবে কলকাতা বেহালার সন্তোষ রায় রোড। মঙ্গলবার থেকেই এই পথে যানবাহন রাস্তা বন্ধ থাকার ফলে বদলে যাচ্ছে দুটি বাস ও একটি মিনিবাসের রুট, জানানো হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। এই সন্তোষ রায় রোড টালিগঞ্জ থেকে বেহালা যাওয়ার প্রধান রাস্তা। ট্রাফিক দপ্তর বলছে, সন্তোষ রায় রোড জুড়ে নতুন নিকাশির পাইপ বসানোর উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। তাই আগামী ৬০ দিন টালিগঞ্জ থেকে বেহালা চৌরাস্তা ও তার সংলগ্ন রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে। আগামী ১লা অক্টোবর খোলা হবে এই রাস্তা। ছোট গাড়িগুলি টালিগঞ্জ থেকে মুচিপাড়া মোড় হয়ে রাজা রামমোহন রায়…
Read More
হাইকোর্টের নির্দেশের পর নয়া পন্থা রাজ্যের শাসক শিবিরের

হাইকোর্টের নির্দেশের পর নয়া পন্থা রাজ্যের শাসক শিবিরের

সম্প্রতি মহানগরীর বুকে শহর জুড়ে পালিত হয়েছে ২১ জুলাই, রাজ্যের শাসক দল তৃণমূলের শহীদ দিবস। ছিল কয়েক হাজার হাজার লোকের জন্য ভিড়। এই পরিস্থিতিতেই মঞ্চ থেকে আগামী ৫ই অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের এই ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করে বিজেপি। যদিও গতকালই সেই ‘বিজেপির বাড়ি ঘেরাও’ কর্মসূচিতে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। হাইকোর্টের নির্দেশের পর এই নিয়ে ভিন্ন পন্থার কথা ভাবছে তৃণমূল। বাড়ি ঘেরাও নয় তবে প্রতীকী কর্মসূচি চলবেই। এই বিষয়ে তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী সেদিনই বলেছিলেন ব্লকে ব্লকে গিয়ে বঞ্চনার কথা…
Read More
কড়া নির্দেশ বিচারপতির তরফে

কড়া নির্দেশ বিচারপতির তরফে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিজের এজলাসে স্কুলের জীর্ণ দশা নিয়ে ইস্টার্ন কোলফিল্ডকে তীব্র ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইস্টার্ন কোলফিল্ডের অধীনে ঝাড়খণ্ডে ৯টি ও পশ্চিমবঙ্গে ৭টি বিদ্যালয় রয়েছে। এই স্কুলে কর্মরত শিক্ষকদের বেতন না পাওয়া নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। মামলার শুনানি চলাকালীন ইস্টার্ন কোলফিল্ডের উদ্দেশে ক্ষুব্ধ বিচারপতির প্রশ্ন, ‘দেশে স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করা হচ্ছে আর শিক্ষকদের এই অবস্থা? কোনও সভ্য নাগরিক এটা সহ্য করতে পারে?’। এই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘স্কুল…
Read More
শারীরিক অসুস্থতার কারণে দল ত্যাগ করলেন কাউন্সিলর

শারীরিক অসুস্থতার কারণে দল ত্যাগ করলেন কাউন্সিলর

দল বদলের আবহে দল ত্যাগের থেকে ইস্তফা দিলেন পুরসভার চেয়ারম্যান প্রণব কর। একই সঙ্গে সরে দাঁড়ালেন কাউন্সিলর পদ থেকে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে পৌরসভা এলাকায়। এদিন প্রণববাবু সিউড়ি এসডিও অফিসে আসেন এবং সেখানে নিজের চেয়ারম্যান ও কাউন্সিলর পর থেকে পদত্যাগের জন্য ইস্তফা পত্র প্রদান করেন। যদিও তিনি যাবতীয় জল্পনার অবস্থান টেনে জানান শারীরিক ও পারিবারিক সমস্যার কারণেই তার এই পদত্যাগ। অন্যদিকে এই কাউন্সিলর তথা চেয়ারম্যান আবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলেই পরিচিত। গত বছর অগাস্ট মাস থেকে গরু পাচার মামলায় জেলে রয়েছেন কেষ্ট। শোনা যায় অনুব্রত জেলবন্দী হওয়ার পর একের পর থেকেও নাকি একের পর…
Read More
বড় ধাক্কা, অভিষেকের ঘোষণা নিয়ে বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি

বড় ধাক্কা, অভিষেকের ঘোষণা নিয়ে বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি

সম্প্রতি মহানগরীর বুকে শহর জুড়ে পালিত হয়েছে ২১ জুলাই, রাজ্যের শাসক দল তৃণমূলের শহীদ দিবস। ছিল কয়েক হাজার হাজার লোকের জন্য ভিড়। এই পরিস্থিতিতেই মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের এই ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করে বিজেপি। অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ বলেন, ‘কেউ যদি বলেন, কাল হাই কোর্ট ঘেরাও করা হবে তবে কি সরকার বা পুলিশ কোনও পদক্ষেপ করবে না? কেউ যদি কোথাও বোমা রাখা হবে বলে, তবে কি সরকার বা পুলিস কোনও পদক্ষেপ করবে…
Read More
রাজ্যে বাড়তে থাকা ডেঙ্গি ইস্যুতে উত্তাল বিধানসভা

রাজ্যে বাড়তে থাকা ডেঙ্গি ইস্যুতে উত্তাল বিধানসভা

গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ডেঙ্গির উপদ্রব৷ এবারও রাজ্যে ক্রমেই উর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ৷ জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির দাপট৷ এমতাবস্থায় ডেঙ্গি ইস্যুতে উত্তাল বিধানসভা। ডেঙ্গি নিয়ে মুলতুবি প্রস্তাব দেয় বিজেপি। স্পিকার নাকচ করায় বিধানসভায় বিজেপির ওয়াকআউট। রাজ্য সরকারকে জোর কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘স্পিকার এই বিষয়ে কোনও আলোচনা করেননি। আমাদের অধ্যক্ষের ডানদিকে মুখ্যমন্ত্রী বসেন, ওইদিকের চোখ শুধু খোলা ছিল!’ প্রতিবাদ জানাতে এদিন সামনে মশা, মশারি নিয়ে বিধানসভার মধ্যেই অভিনব ওয়াকআউট বিজেপির। রীতিমতো বিক্ষোভে মেতে ওঠেন বিজেপি বিধায়করা। শুভেন্দু বলেন, ‘সরকার গোল গোল উত্তর দিচ্ছে। এখনও পর্যন্ত…
Read More
পরিকল্পনা থাকলেও থমকে গেলো মেট্রো রেলের কাজ

পরিকল্পনা থাকলেও থমকে গেলো মেট্রো রেলের কাজ

দীর্ঘ দিনের পরিকল্পনা থাকলেও আবার থমকে গেলো কাজ, চিন্তা ভাবনা করেই তা বন্ধ করা হল। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফেই বড়সড় আপডেট এল। জানা গিয়েছে, চলতি বছর পুজোর সময়েও নিউ গড়িয়া থেকে রুবির মেট্রো পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা নেই। এক্ষেত্রে অবশ্য পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই মেট্রো কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলেই অনুমান করা হচ্ছে। দেখা গিয়েছে, বেহালা রুট যেহেতু ওয়ান ওয়ে সেই কারণে সেখানকার মেট্রোয় যাত্রীর দেখা নেই বললেই চলে। রুবির ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। এই পরিস্থিতিতে আপাতত হয়ত চালু করা হবে না এই রুটের মেট্রো পরিষেবা। গত মে মাসে কেএমআরসি জিএম উদয় রেড্ডি দাবি করেছিলেন রুবি-নিউ…
Read More
নিয়োগ দুর্নীতির টাকা গিয়েছে বিদেশে, দাবি তদন্তকারী সংস্থার

নিয়োগ দুর্নীতির টাকা গিয়েছে বিদেশে, দাবি তদন্তকারী সংস্থার

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, দুর্নীতির টাকা হাওয়ালার মাধ্যমে এ রাজ্যের ‘প্রভাবশালী’ নেতার কাছ থেকে পৌঁছেছে তার রাশিয়ার ‘বান্ধবী’র কাছে। লন্ডনের বাসিন্দা ওই ‘বান্ধবী’ পেশায় ‘মডেল’। সংস্থার দাবি, হাওয়ালার মাধ্যমে প্রথমে পাঠানো হয়েছে পশ্চিম এশিয়ার এক দেশে। তারপর ওই দেশে কয়েকটি ভুয়ো সংস্থা বানিয়ে তাতেই বিনিয়োগ করা হয়েছে কোটি কোটি টাকা। ২০১৮ থেকে ২০২০, এই সময়ের মধ্যে ওই প্রভাবশালী নেতা, এক হিসাবরক্ষক এবং কয়লা পাচার মামলায় অভিযুক্ত ও পলাতক বিনয় মিশ্র বহুবার বিদেশ গিয়েছেন।…
Read More
আবার বিস্ফোরণের ঘটনা, পলাতক তৃণমূল কর্মীর পরিবার

আবার বিস্ফোরণের ঘটনা, পলাতক তৃণমূল কর্মীর পরিবার

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতেই নতুন করে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগনার এক তৃণমূল কর্মীর বাড়ি। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের নেতাজি গ্রাম পঞ্চায়েতের পাকুরতলা গ্রামের ১৭৫ নম্বর বুথের এক শাসকদলের কর্মীর বাড়িতে ঘটনাটি ঘটেছে। ওই তৃণমূল কর্মীর নাম আসাদুল খান। গতকাল বিকালে হঠাৎই আসাদুলের বাড়ির বারান্দায় বিকট আওয়াজ হওয়ায় ছুটে যায় প্রতিবেশীরা। তবে ততক্ষনে সব তছনছ। বিস্ফোরণের তীব্রতায় ওই তৃণমূল কর্মীর এডবেস্টারের চাল ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা…
Read More
দাম কমলো মাংসের

দাম কমলো মাংসের

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার কারণে কিছুটা যেন স্বস্তি মিলল। গত কয়েকদিন ধরেই চিকেনের দাম একটু কম। আর এবার গত কয়েক মাসের মধ্যে রেকর্ড কম দামে বিক্রি হচ্ছে মুরগির মাংস। এদিকে মাছের বাজার দাপিয়ে বেড়াচ্ছে ইলিশ। রেকর্ড হারে কমল ইলিশের দাম। এইদিন কলকাতার বাজারে ইলিশ পাওয়া গেল ৫০০ থেকে ১৮০০ টাকার মধ্যে। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের বিক্রি হয়েছে ১০০০ টাকায়। এবং ১ কেজি ওজনের ইলিশ মাছের দাম ছিল ১৩০০ – ১৫০০ টাকা। রুই বিক্রি হয়েছে কেজি প্রতি ২০০ টাকায়। কাতলা বিক্রি হয়েছে কেজি প্রতি…
Read More
চিকিৎসক-এর তরফে জানা গিয়েছে বুদ্ধবাবুর ক্রিটিকাল কিন্তু স্থিতিশীল

চিকিৎসক-এর তরফে জানা গিয়েছে বুদ্ধবাবুর ক্রিটিকাল কিন্তু স্থিতিশীল

আবার নতুন করে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাঁকে ভর্তি করানো হয়েছে আলিপুরের বেসরকারি হাসপাতালে। দুদিন হল হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। বুদ্ধবাবুর চিকিৎসায় গড়া মেডিক্যাল বোর্ডের অন্যতম চিকিৎসক কৌশিক চক্রবর্তী বলেন, ‘‘২৪ ঘণ্টার বেশি হয়ে গেছে, ওনার কিন্তু আর জ্বর আসেনি। এর ফলে আমরা নিশ্চয়ই আশাবাদী যে ওনার ইনফেকশনটা কমছে।’’ চিকিৎসক জানিয়েছেন বুদ্ধবাবুর অবস্থা ক্রিটিকাল কিন্তু স্থিতিশীল। এখনও ১০০ শতাংশ ভেন্টিলেশনেই রয়েছেন তিনি৷ তবে ঘুমের ওষুধ কমানোয় জ্ঞান এসেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর৷ চিকিৎসকদের ডাকেও সাড়া দিচ্ছেন৷ রক্তচাপ এবং হৃদস্পন্দন স্থিতিশীল রয়েছে।…
Read More
ডেলিভারি কর্মীদের জন্য রাজ্য সরকারের তরফে নেওয়া হচ্ছে বড় পদক্ষেপ

ডেলিভারি কর্মীদের জন্য রাজ্য সরকারের তরফে নেওয়া হচ্ছে বড় পদক্ষেপ

রাজ্য সরকারের তরফে নেওয়া হচ্ছে বড় পদক্ষেপ, উত্তরপ্রদেশ, গুজরাত, বেঙ্গালুরুর মতো জায়গায় যখন ফুড ডেলিভারি বয়দের উপর মারধরের ছবি সামনে আসছে, তখন তাঁদের জন্য বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার৷ রাজ্যে ফুড জেলিভারি কাজের সঙ্গে যুক্ত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চলেছে রাজ্য। জীবন-জীবিকার তাগিদে, রোদ-জলে ভিজে, নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই ডেলিভারি বয়রা কখনও মোটরবাইক, কখনও আবার সাইকেলে ঘুরে ঘুরে অর্ডার করা জিনিস ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আসেন। অসংগঠিত শ্রেণির এই কর্মীদের সামাজিক সুরক্ষার বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই ভাবনাচিন্তা করছিল রাজ্য সরকার। জানা গিয়েছে, ডেলিভারি কর্মীদের সুরক্ষার জন্য পৃথক একটি ওয়েলফেয়ার বোর্ড গঠন করা হবে। তাঁদের সামাজিক সুরক্ষা এবং কল্যাণের…
Read More
দুষ্কৃতীর গুলিতে খুন তৃণমূল প্রার্থী

দুষ্কৃতীর গুলিতে খুন তৃণমূল প্রার্থী

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতেই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জয়ী প্রার্থীকেই এবার খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের অর্জুনপুর এলাকায়। মৈমুর ঘরামি নামে এক ব্যক্তি কাজ সেরে বাড়ি ঢোকার কিছু আগেই বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁকে ঘিরে এলোপাথাড়ি গুলি চালায়। সঙ্গে ধারালো অস্ত্র দিয়েও কোপানো হয় তাঁকে। এমনকি মৈমুরের চিৎকার শুনে তাঁকে বাঁচাতে আসা এক প্রতিবেশী ব্যক্তিকেও গুলি করে এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয়রাই তাঁদের দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ড হারবার…
Read More