গরু পাচার মামলায় পিছিয়ে গেলো শুনানির তারিখ

গরু পাচার মামলায় পিছিয়ে গেলো শুনানির তারিখ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে গরু পাচার মামলা নিয়ে আরও চাপ বাড়ল তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের। তাঁকে দিল্লি নিয়ে যেতে বদ্ধপরিকর ইডি। কিন্তু তাদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন নেতা। ইডির মামলা খারিজের আর্জি জানান অনুব্রত। সোমবার সেই মামলার শুনানি থাকলেও তা হল না। পিছিয়ে গিয়েছে এই মামলার শুনানি। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টে ইডি জানিয়েছে এই মামলার প্রতিলিপি এখনও হাতে পায়নি তারা। এদিকে অনুব্রত মণ্ডল এই মামলায় দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। কিন্তু ইডিকে আদালত অতিরিক্ত সময় দেওয়ার কারণে এই মামলার শুনানি পিছিয়ে গেল। আদালত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে নিজেদের অবস্থান জানাতে বলেছিল। কিন্তু ইডি জানিয়েছে,…
Read More
খারিজ হল স্থগিতাদেশ, নির্দেশ সুপ্রিম কোর্টের

খারিজ হল স্থগিতাদেশ, নির্দেশ সুপ্রিম কোর্টের

রাজ্য জুড়ে ডিএ আদায় নিয়ে চলেছে একাধিক মামলা৷ এই পরিস্থিতিতে ডিএ বা মহার্ঘ্য ভাতা মামলায় হাই কোর্টের নির্দেশে আপাতত স্থগিতাদেশ নয়৷ সব পক্ষকে নোটিস দিন সুপ্রিম কোর্ট৷ ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷ আদালত অবমাননার মামলার শুনানিও হবে না হাই কোর্টে৷ ডিএ ইস্যুতে হাই কোর্টের নির্দেশ অবমাননার অভিযোগ এনে তিনটি সংগঠনের মামলা হয়৷ প্রসঙ্গত, গত ৪ নভেম্বর মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। হাই কোর্টে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে সে কথা জানান রাজ্যের আইনজীবী। রাজ্যের দাবি ছিল, আদালত অবমাননার…
Read More
রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা

রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা

কেন্দ্রীয় সরকারের প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা যোগ্য ব্যক্তিরা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। আর এর জন্য প্রতিটি জেলায় একজন করে বিশেষ আধিকারিককে দ্বায়িত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও প্রকল্পের কাজে স্বচ্ছতা আনতে ইতিমধ্যে জেলা শাসক, মহকুমাশাসক, বিডিওদের ভূমিকা রাজ্য সরকার নিশ্চিত করে দিয়েছে। জানা গিয়েছে, প্রতিটি জেলায় একজন করে সিনিয়র আইএএস অফিসার বা ডব্লুবিসিএস অফিসারকে কাজে নিয়োগ করা হচ্ছে। তবে এখানেই থেমে থাকেনি রাজ্য সরকার। পাশাপাশি নেওয়া হয়েছে আরও একগুচ্ছ পদক্ষেপ। যাতে যোগ্যরা আবাস যোজনার টাকা পায়, তা নিশ্চিত করতে একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এছাড়া এও জানান হয়েছে, কারা কারা এই প্রকল্পের…
Read More
চলতি মাসেই চালু হতে পারে জোকা-তারতলা মেট্রো

চলতি মাসেই চালু হতে পারে জোকা-তারতলা মেট্রো

সম্প্রতি এক বড় সুখবর পেয়েছে বেহালাবাসী। সব ঠিক থাকলে, ডিসেম্বরেই এই মেট্রো চড়তে পারে বেহালার মানুষ। পূর্ব রেলের তরফ থেকে জানান হয়েছে, ডিসেম্বরের ১০ তারিখের মধ্যেই জোকা-তারাতলা মেট্রো লাইনের সব কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ এমনটা হতেই পারে যে, ১১ কিংবা ১২ তারিখ থেকেই চালু হয়ে যাবে বেহালার এই বহু প্রতীক্ষিত মেট্রো পরিষেবা। কিন্তু এর ভাড়া কেমন হবে, সেই প্রশ্নও ছিল সকলের মনে। তা এবার জানা গেল। জোকা-তারতলা মেট্রোর ভাড়া নিয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, আপাতত জোকা-তারাতলা পর্যন্ত সর্বোচ্চ ২০ টাকা ভাড়া পড়বে। সর্বনিম্ন ভাড়া থাকছে ৫ টাকা। জোকা-বিবাদী বাগ মেট্রো লাইনের (পার্পল লাইন) অন্তর্গত এই পরিষেবা আপাতত…
Read More
পঞ্চায়েত ভোটের আগে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

পঞ্চায়েত ভোটের আগে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

লক্ষ্য এখন, আসন্ন আগামী নির্বাচন৷ ভোটার দামামা বেজে গিয়েছে৷ পঞ্চায়েত ভোটের আগে উত্তেজনা আজ আরও বৃদ্ধি করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করলেন, যারা ভোটে লড়তে চায় না তারা নানা টালবাহানা করছে। তবে ভোট হবে অবাধ। একই সঙ্গে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিশানা করে 'ওপেন চ্যালেঞ্জ' করলেন অভিষেক। সভামঞ্চ থেকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তিনি। অভিষেক বলেন, রাজ্যের সবচেয়ে বড় তোলাবাজ, ঘুষখোরের নাম কী? টিভির পর্দায় কাকে ঘুষ নিতে দেখা গিয়েছে? সুদীপ্ত সেন কার নামে চিঠি দিয়েছে? কথায় কথায় তাঁকে তোলাবাজ বলা হয়। পরের সভায় বোঝা যাবে। এই মন্তব্য করে অভিষেক আরও বলেন, ১৫ দিন সময় দিচ্ছেন। এই কলেজ…
Read More
নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফে

নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফে

খুশির খবর, বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে৷ এতদিন পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হত পরিবারের মহিলাদের নামে৷ কিন্তু এবার থেকে স্বাস্থ্যসাথীর সুবিধা পাবেন ‘সিঙ্গেল পুরুষ’রাও৷ তবে এর জন্যক আবেদনকারীকে স্থানীয় কাউন্সিলর বা বিধায়কের কাছ থেকে একাকী, পরিবারহীন হওয়ার ‘বৈধতাপত্র’ সংগ্রহ করতে হবে৷ এবং সেটি জমা দিতে হবে ফর্মের সঙ্গে৷ প্রয়োজনে সত্যতা যাচাই করবেন বিভাগীয় আধিকারিকরা৷ এর পরই ওই একাকী পুরুষকে স্বাস্থ্যরসাথী কার্ডের অনুমোদন দেওয়া হবে৷ এ প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যরসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, ‘‘প্রথম যখন স্বাস্থ্যুসাথী চালু হয় তখন মহিলাদের নামেই গোটা পরিবারকে এই চিকিৎসা বিমা দেওয়া হচ্ছিল। এরপর সিঙ্গল মহিলা এবং পরে সিঙ্গেল পুরুষদেরও স্বাস্থ্যংসাথী কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্যং…
Read More
বাড়ানো হলো দুয়ারে সরকারের সময়সীমা

বাড়ানো হলো দুয়ারে সরকারের সময়সীমা

রাজ্যবাসীর সুবিধার্থে আরো একবার শুরু করা হয়েছে দুয়ারে সরকার শিবির৷ নভেম্বর মাসে রাজ্য জুড়ে চলেছে দুয়ারে সরকার শিবির৷ তাতে অভূতপূর্ব সাড়াও মিলেছে৷ রাজ্যবাসীর সুবিধার্থে দুয়ারে সরকারের মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্নে বৈঠকের পর ক্যাম্পের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ এ কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব। প্রথমে ৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর কথা বলা হলেও পরে সিদ্ধান্তে বদল করে দুয়ারে সরকারের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ ১ নভেম্বর থেকে রাজ্যজুড়ে একাধিক শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরগুলি থেকে সরকারি পরিষেবার জন্য আবেদনের সুযোগ পেয়ে থাকেন সাধারণ মানুষ। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, ৩০ নভেম্বর পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি…
Read More
আরো একবার ফুটে উঠলো নৃশংসতার ছবি, এবার কাটা দেহাংশ উদ্ধার কল্যাণীতে

আরো একবার ফুটে উঠলো নৃশংসতার ছবি, এবার কাটা দেহাংশ উদ্ধার কল্যাণীতে

সম্প্রতি এক নৃশংস খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গোটা দেশ জুড়ে৷ শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস খুনের ঘটনা৷ শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় পুলিশের জালে অভিযুক্ত প্রেমিক খুনি আফতাব। শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনার পর থেকে এই ধরনের ঘটনার খবর বারবার আসছে। নৃশংস ঘটনার সাক্ষী থেকে বাদ নেই বাংলা। পশ্চিমবঙ্গে কাটা দেহাংশ উদ্ধার হল। নদিয়ার কল্যাণী থানার ২ নম্বর আনন্দনগর পিঞ্জিরাপোল সোসাইটির পাশে একটি জঙ্গল থেকে একটি কাটা মাথা পাওয়া গিয়েছে। তার সঙ্গে ছিল কিছু দেহাংশ। জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরে ওই এলাকাবাসীরা পচা গন্ধ পাচ্ছিল। কিন্তু বোঝা যাচ্ছিল না যে কোথা থেকে এই দুর্গন্ধ আসছে। শেষে হদিশ মেলে কাটা মাথার। সেটি…
Read More
বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা

বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা

বড় সিদ্ধান্ত নেওয়া হলো কলকাতা পুরসভার তরফে। শহর কলকাতার সমস্ত হুক্কা বার বন্ধ করার নির্দেশ দিল কলকাতা পুরসভা। সাম্প্রতিক সময়ে হুক্কা বারের আড়ালে নিষিদ্ধ মাদক ব্যবহারের অভিযোগ উঠেছে। সেই কারণে কড়া নির্দেশ দেওয়া হল পুরসভার তরফে। বলা হয়েছে, মাদকে আসক্ত হয়ে পড়ছে তরুণ প্রজন্ম। তার জন্যই শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানান মেয়র ফিরহাদ হাকিম। মেয়র জানান, হুক্কা বার নিয়ে একটা খারাপ জিনিস হচ্ছে। প্রথমত হুক্কা বারে যে রাসায়নিক ব্যবহৃত হচ্ছে, এর ধোঁয়া, তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দ্বিতীয়ত, কোনও কোনও জায়গায় যদিও তার প্রমাণ নেই, নেশার জিনিস হুক্কাতে মেশানো হচ্ছে। এর ফলে তরুণ প্রজন্ম তাতে…
Read More
বিগত কদিন ধরে প্রায় মৃত্যুশূন্য বাংলা

বিগত কদিন ধরে প্রায় মৃত্যুশূন্য বাংলা

বছর প্রায় শেষের পথে, প্রশ্ন জাগছে বছর শেষের সাথে সাথে কি আবার সংক্রমণও শেষের পথে। বেশ খানিকটা স্বস্তি দিয়ে বঙ্গের কোভিড গ্রাফ একেবারে তলানিতে মিশে গিয়েছে। আবারও মৃত্যু শূন্য বঙ্গ। দৈনিক সংক্রমণও ১০-এর নীচেই আছে। রাজ্যের সুস্থতার হার প্রায় ৯৯ শতাংশ। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৬ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ৪৭২ জন। এদিকে, রাজ্যে আজও কারোর মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩১ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১০ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৬ হাজার ৮৮০…
Read More
সম্প্রতি দায়িত্ব পাওয়া নতুন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন সুকান্ত

সম্প্রতি দায়িত্ব পাওয়া নতুন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন সুকান্ত

দীর্ঘ টালবাহানার পর অবশেষে স্থায়ী রাজ্যপাল পেয়েছে রাজ্য। রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোস দায়িত্ব গ্রহণ করেছেন। শহর কলকাতাতেও চলে এসেছেন তিনি এবং রাজভবন থেকে নিজের কাজও শুরু করেছেন। তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। জানা গিয়েছে, বঙ্গের নয়া রাজ্যপালকে তিনি প্রথম সাক্ষাতেই একটি বড় রিপোর্ট দিয়েছেন। জানা গিয়েছে, ৬৩ পাতার একটি রিপোর্ট রাজ্যপালকে দিয়েছেন সুকান্ত। রাজভবনে পৌছে রাজ্যপালের সঙ্গে দেখা করে এই রিপোর্ট তাঁর হাতে তুলে দেন সুকান্ত। জানা গিয়েছে, এই ৬৩ পাতার রিপোর্টে রাজ্যের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সবিস্তারে সব তথ্য দেওয়া হয়েছে। এদিন রাজভবন থেকে বেরিয়ে তিনি জানিয়েছেন, রাজ্যের অর্থনৈতিক এবং সামাজিক…
Read More
সভার অনুমতি পেল বিরোধী দলনেতা শুভেন্দু

সভার অনুমতি পেল বিরোধী দলনেতা শুভেন্দু

একাধিক জল্পনার মাঝেই স্বস্তি পেল বিরোধী দলনেতা। কাঁথিতে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতে শুভেন্দু যে অভিযোগ করেছিলেন তা মান্যতা পায়নি। এদিকে অভিষেক গড় ডায়মন্ড হারবার শুভেন্দুর সভা নিয়েও জল্পনা ছিল। সেই অনুমতিও দিল কলকাতা হাইকোর্ট। তবে সেখানেও রয়েছে কিছু শর্ত। ডায়মন্ড হারবারের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সভার অনুমোদন দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, সভার নিরাপত্তা দেবে স্থানীয় প্রশাসন। প্রশাসনিক নিয়ম মেনে শান্তিপূর্ণ সভা করতে হবে এমনই জানিয়েছে আদালত। গতকাল শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা। সেই সভার…
Read More
পঞ্চায়েত ভোটের আগে রাজ্যবাসীর মন জয়ের প্রস্তুতি রাজ্যের শাসক শিবিরের

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যবাসীর মন জয়ের প্রস্তুতি রাজ্যের শাসক শিবিরের

লক্ষ্য এখন, আসন্ন আগামী নির্বাচন৷ ভোটার দামামা বেজে গিয়েছে৷ পঞ্চায়েত ভোটের আগে জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জেলা সফরে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। গত পঞ্চায়েত ভোটে বিরোধীদের অভিযোগ ছিল তাদের অধিকাংশ আসনে মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজার হাজার আসনে তৃণমূল প্রার্থীরা জিতে গিয়েছিলেন। কিন্তু এবার বিনা যুদ্ধে শাসকদলকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় বিরোধীরা। রাজনৈতিক মহল মনে করে এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে। একুশের নির্বাচনে বিপুল সংখ্যক আসনে জেতার পর তৃণমূলের আত্মবিশ্বাস বহু গুণে বেড়ে যায়। এরপর বিজেপির বহু নেতা, বিধায়ক, সাংসদ দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। সেই সঙ্গে একের পর…
Read More
বাড়ছে তাপমাত্রা, কমছে শীতের প্রভাব

বাড়ছে তাপমাত্রা, কমছে শীতের প্রভাব

বছর শেষের সাথে সাথেই বদলে যাচ্ছে আবহাওয়া। বাড়ছে শীতের আমেজ। কুয়াশায় ঢেকে গিয়েছে গোটা কলকাতা। চলতি মাস শেষ হতে বাকি আর কটা দিন, কিন্তু এরই মাঝে ডিসেম্বর শুরুর আগেই শীত এসে হাজির দোরগোরায়৷ হাওয়া অফিস জানাচ্ছে, জাঁকিয়ে ঠাণ্ডা পরতে এখনও বেশ কিছু দিন সময় লাগবে৷ যদিও শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা গত কয়েক দিনের চেয়ে কিছুটা কমেছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের চেয়ে বেশি বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার শহরে তাপমাত্রার পারদ ২ ডিগ্রি কমেছে। তবে এখনও ধরা দিল না শীতের আমেজ। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা…
Read More