পঞ্চায়েত নির্বাচনে বীরভূম নিয়ে চলছে চর্চা

পঞ্চায়েত নির্বাচনে বীরভূম নিয়ে চলছে চর্চা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে গরুপাচার কাণ্ডে দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। এই অবস্থায় নতুন করে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল ইডি। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে পঞ্চায়েত নির্বাচনের সময় অনুব্রত জেল থেকে জামিনে আদৌ মুক্তি পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বীরভূম জেলা জুড়ে আপাতত এই চর্চাই চলছে। আদালতের এজলাসে বসেই অনুব্রত দলীয় কর্মীদের প্রতি যে কড়া বার্তা দিয়েছেন তাতে গোটা বিষয়টি অন্য মাত্রা পেয়েছিল। সেদিন অনুব্রতকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিল। সেখানে দেখা করতে এসেছিলেন তাঁর জেলার তৃণমূলের কিছু নেতা-কর্মী। পঞ্চায়েত ভোটে দলের রণকৌশল নিয়ে সেখানেই তাঁদের নির্দেশ…
Read More
সবুজ সংকেত মিললো জোকা-তারাতলা মেট্রো পরিষেবায়

সবুজ সংকেত মিললো জোকা-তারাতলা মেট্রো পরিষেবায়

সবুজ সংকেত মেলার সাথে সাথেই স্বস্তি পেল বেহালাবাসী। এখন শুধু প্রতীক্ষায় দিন গুনছে। জোকা-বিবাদীবাগ রুট পুরোপুরি খুলতে এখনও বিরাট সময় লাগবে। কিন্তু জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা তো মিলতেই পারে। রেলের সবুজসঙ্কেত মিলেছে এই রুটে মেট্রো পরিষেবা চালু করতে। আগামী তিন মাসের মধ্যে এই মেট্রো পরিষেবা শুরু করা যেতে পারে বলে আপাতত জানা গিয়েছে। ইতিমধ্যেই মেট্রো পরিষেবা চালু করতে সবুজসঙ্কেত দিয়েছে রেলওয়ে সেফটি কমিশন। অর্থাৎ নতুন বছরের শুরুতেই এই পরিষেবা চালু হয়ে যাবে বলে অনুমান। সপ্তাহখানেক আগেই এই রুটের মেট্রো পরিষেবার যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখা হয়েছে এবং তাতে ইতিবাচক সঙ্কেতই মিলেছে। তাই আপাতত মোট ৬টি স্টেশন দিয়েই এই পরিষেবা…
Read More
পাল্টে যাচ্ছে ছবি, এবার ভোটের প্রচারে গুজরাতে যাচ্ছেন বঙ্গের বিজেপি নেতারা

পাল্টে যাচ্ছে ছবি, এবার ভোটের প্রচারে গুজরাতে যাচ্ছেন বঙ্গের বিজেপি নেতারা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। তবে এবারের নির্বাচনের ছবি একটু আলাদা। নির্বাচনী প্রচারের ক্ষেত্রে মূলত বিজেপি কেন্দ্রীয় স্তরের নেতারা এসে বঙ্গের ভোটের প্রচার করেন। এবার উলটো ছবি ধরা পড়বে। গুজরাতে ভোট প্রচারে যেতে চলেছেন বঙ্গের বিজেপি নেতারা বলে সূত্রের খবর। আগামী মাসেই মোদী রাজ্যে ভোট। তার জন্যই প্রচারে যাবেন বাংলার নেতারা। দলীয় সূত্রে খবর, আগামী মাসে গুজরাতে প্রচারে যাচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, মালদহের ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী সহ আরও অনেকে। এও জানা গিয়েছে, বিধায়ক শুভেন্দু অধিকারী, নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও সাংসদ দিলীপ ঘোষও মোদী রাজ্যে প্রচারে যাবেন। আপাতত জি২০ সম্মেলনে রয়েছেন নরেন্দ্র মোদী। জানা গিয়েছে,…
Read More
স্বস্তি পেল মেনকা, মামলার শুনানি আপাতত স্থগিত

স্বস্তি পেল মেনকা, মামলার শুনানি আপাতত স্থগিত

অসুস্থ মাকে দেখতে ব্যাঙ্কক যেতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর, আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এরপর এই আর্জি প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। এরইমাঝে মেনকাকে রক্ষা কবচ কেন? একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ এই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। আদালত সাফ জানিয়ে দিল, আপাতত এই সংক্রান্ত পুরনো নির্দেশই বহাল থাকবে। আগামী ২৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। গরু পাচার মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকাকে রক্ষাকবচ দিয়েছিল দেওয়া সিঙ্গল বেঞ্চ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর বেঞ্চে আবেদন জানায় ইডি। হাই কোর্টের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতিও দেওয়া হয়। বৃহস্পতিবার ছিল…
Read More
ঘোষিত হলো বাংলার নতুন স্থায়ী রাজ্যপালের নাম

ঘোষিত হলো বাংলার নতুন স্থায়ী রাজ্যপালের নাম

অবশেষে ঘোষিত হলো তার নাম। এবার বাংলা পেল নতুন স্থায়ী রাজ্যপাল। রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতি দিয়ে জানান হয়েছে, পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন ড. সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই এই ঘোষণা করে দেওয়া হয়েছে। বর্তমানে ডঃ আনন্দ বোস মেঘালয় সরকারের উপদেষ্টা। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদজীপ ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার পর অস্থায়ী রাজ্যপাল হিসাবে এ রাজ্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন লা গনেশন। রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, 'সি ভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। তিনি যে দিন থেকে দায়িত্ব নেবেন সেদিন থেকেই এই নির্দেশ কার্যকর হবে।' দীর্ঘদিন ধরে প্রশাসনিক রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকা আনন্দ প্রাক্তন আইএএস। প্রধানমন্ত্রী নরেন্দ্র…
Read More
অনুব্রতর নামে ওয়ারেন্ট আনতে তৎপর ইডি-র অফিসাররা

অনুব্রতর নামে ওয়ারেন্ট আনতে তৎপর ইডি-র অফিসাররা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে সিবিআই-এর পর বৃহস্পতিবার গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। আজ শুক্রবার তাঁকে আসানসোলের সিবিআই আদালতে হাজির করানো হতে পারে বলে জানা যাচ্ছিল। কিন্তু ইডি সূত্রে জানা গেল, ‘অ্যারেস্ট মেমো’তে সই-ই করেননি তৃণমূলের এই নেতা। তাই, আর আসানসোল আদালত নয়, ইডি আধিকারিকেরা একেবারে দিল্লি রওনা দিয়েছেন। দিল্লিতে ইডি আদালত থেকে কোর্টে হাজির করানোর ওয়ারেন্ট জারি করে অনুব্রতকে সোজা দিল্লি নিয়ে আসা হবে বলেই ইডি সূত্রে খবর। বৃহস্পতিবার আসানসোল জেলে গিয়ে অনুব্রতকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ জিজ্ঞাসাবাদের…
Read More
দুর্নীতির মামলায় গঠিত হলো নতুন সিট

দুর্নীতির মামলায় গঠিত হলো নতুন সিট

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে স্কুলে গ্রুপ ডি মামলার তদন্তে এবার সিবিআই-এর পুরনো সিট ভেঙে নতুন সিট গঠন করল কলকাতা হাই কোর্ট৷ গত ৭ মাসে ৫৪২ জনের মধ্যে মাত্র ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করায় ক্ষুব্ধ আদালত৷ সিবিআই-এর স্পেশ্যাল ইনভেস্টিগেন টিম (সিট)-এর ভূমিকায় অসন্তুষ্ট বিচাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এর পরেই সিট-এর দুই অফিসারকে সরিয়ে চারজনকে অন্তর্ভুক্ত করা করেন তিনি৷ প্রসঙ্গত, সন্দীপ প্রসাদ নামে এক চাকরিপ্রার্থীর করা মামলার ভিত্তিতে গত বছর ২২ নভেম্বর কলকাতা হাইকোর্ট গ্রুপ ডি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। মামলাকারীর অভিযোগ ছিল, অর্থের বিনিময়ে চাকরিতে নিয়োগ করা হয়েছে। চলতি বছর ১৮ মে কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয়, গ্রুপ ডি-তে যে…
Read More
অভিযোগ জানানোর একদিনের মধ্যে মিটে গেল জলের সমস্যা

অভিযোগ জানানোর একদিনের মধ্যে মিটে গেল জলের সমস্যা

পূর্ব ঘোষণা অনুযায়ী বেলপাহাড়ি সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ সেখানে আদিবাসীদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী৷ বেলপাহাড়িয় সভা শেষে আদিবাসীদের মুখোমুখি হলে, মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন তাঁরা৷ সেখানে তাঁকে কাছে পেয়ে সরকারি প্রকল্পে ঘর, একশো দিনের টাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আদিবাসীরা। এছাড়াও মূলত জলের সমস্যার কথা জানান হয় তাঁকে। তবে পরে তাঁর থেকে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়াও গিয়েছিল। সেই আশ্বাসের ২৪ ঘণ্টার মধ্যে পানীয় জলের ব্যবস্থা করতে সেই গ্রামে পৌঁছে গিয়েছেন সরকারি আধিকারিকরা। ঝাড়গ্রামের শিলদার কুরচিবনি এবং মালাবতী গ্রামের বাসিন্দাদের থেকে পানীয় জল নিয়ে সমস্যার কথা শুনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ শোনার পর তিনি জানিয়েছিলেন যে, মিলবে জল। সেই…
Read More
বাড়তে থাকা বাজার দর নিয়ন্ত্রণে আনার নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাড়তে থাকা বাজার দর নিয়ন্ত্রণে আনার নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রতি নিয়ত বেড়ে চলেছে বাজারদর, চাপ বাড়ছে মধ্যবিত্তদের ওপর। বিগত দু বছরের বেশি সময় ধরে চলতে থাকা করোনা পরিস্থিতিতে বহু মানুষ চাকরি হারিয়েছেন। আবার অনেকের চাকরি থাকলেও বেতনে কোপ পড়েছে। অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে বাস-অটোর ভাড়া। আর এরই মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি শাকসবজি থেকে মুরগির মাংস, মাছ, ফল সব কিছুর দামই অনেকটা বেড়ে গিয়েছে। এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার ব্যাপারে বিশেষ জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তিনি। নির্দেশ দিলেন দাম কমানোর। কয়েক মাস পরেই পঞ্চায়েত নির্বাচন। শীতের মরশুম শুরুর সময় থেকেই বাজারে শাক-সবজির দাম কমতে থাকে। কিন্তু এবার দেখা যাচ্ছে শাকসবজি থেকে মাছ-মাংসের দাম কার্যত…
Read More
আবার একবার নিম্নচাপের আশঙ্কা

আবার একবার নিম্নচাপের আশঙ্কা

ধীরে ধীরে বদল হচ্ছে আবহাওয়া৷ বৃষ্টি প্রায় বিদায় নিয়েছে৷ কখনও বেশ শীত শীত ভাব৷ কখনও আবার গরম লাগছে৷ আপাতত শীতের অপেক্ষায় প্রহর গুণছে বঙ্গবাসী৷ ভোর হলেই কুয়াশায় ঢাকা পড়ছে শহর৷ পশ্চিমী ঝঞ্ঝা সরতেই পারদ পতন বঙ্গে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে তাপমাত্রা নেমেছে৷ কলকাতায় তাপমাত্রা কমেছে আরও ১ ডিগ্রি৷ জাঁকিয়ে শীত না পড়লেও, বাংলা জুড়ে বেশ শীত শীত আমেজ৷ বদলাচ্ছে আবহাওয়া, চারিদিকে শীত শীত ভাব ৷ এরই মাঝে আবার নিম্নচাপের ভ্রুকুটি৷ ভারতীয় মৌসম ভবন জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে৷ আন্দামান সাগর সংলগ্ন ট্রপোস্ফিয়ার স্তরে এর গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে বলে জানাচ্ছে আইএমডি৷ এর জেরে বুধবার…
Read More
গরু পাচার কাণ্ডে নতুন তথ্য এল সিবিআই-এর হাতে

গরু পাচার কাণ্ডে নতুন তথ্য এল সিবিআই-এর হাতে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে গরু পাচার কাণ্ডে আপাতত জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ১ কোটি টাকার লটারির রহস্য ভেদে নেমেছে সিবিআই৷ অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যার লটারিতে লক্ষ্মীলাভ নিয়ে শোরগোলের মাঝেই সিবিআই-এর হাতে উঠে এল নতুন তথ্য৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, গত চার বছরে অনুব্রত মণ্ডল, তাঁর স্ত্রী, মেয়ে সুকন্যা, তাঁদের আত্মীয় ও ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬ কোটি ৪৫ লক্ষ টাকা জমা পড়েছে৷ সিবিআই সূত্রে খবর, বীরভূমের দু’টি রাষ্ট্রায়ত্ত ও একটি বেসরকারি ব্যাঙ্কে তাঁদের এই অ্যাকাউন্টগুলি রয়েছে। আরও বিস্তারিত তথ্য পেতে ওই তিন ব্যাঙ্কের আধিকারিকদের তলব করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।…
Read More
বাড়ানো হলো প্রাথমিকের নিয়োগে সময়সীমা

বাড়ানো হলো প্রাথমিকের নিয়োগে সময়সীমা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। এই পরিস্থিতিতে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় সময়সীমা বাড়ানো নিয়ে পর্ষদের আইনজীবীকে প্রশ্ন করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবিলম্বে পর্ষদ সভাপতিকে সচিবের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিয়ে আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্রের খবর, এই সময়সীমা বাড়তে চলেছে। এদিন জানা গিয়েছিল যে, ৮২ পাওয়া একাধিক প্রার্থী আবেদন করতে পারেননি এখনও। সেই প্রেক্ষিতে সময়সীমা বাড়ানো নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল। তবে এই মুহূর্তে জানা গিয়েছে, ২০১৪ এবং ২০১৭ সালে টেটে ৮২ পাওয়া চাকরিপ্রার্থীদের আবেদনের সময়সীমা বাড়ছে। প্রাথমিকে নিয়োগের আবেদনের সময়সীমা ৭ দিন বাড়ছে…
Read More
বাড়তে থাকা সংক্রমণের সংখ্যার মাঝেই স্বস্তি দিয়ে মৃত্যু শূন্য বাংলা

বাড়তে থাকা সংক্রমণের সংখ্যার মাঝেই স্বস্তি দিয়ে মৃত্যু শূন্য বাংলা

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এই পরিস্থিতিতে বঙ্গের কোভিড গ্রাফ একেবারে তলানিতে মিশে গিয়েছে বলাই যায়। আবারও মৃত্যু শূন্য বঙ্গ, এটাই বড় স্বস্তি। এদিকে একদিনে সুস্থ হওয়ার সংখ্যাও আক্রান্তের থেকে অনেক বেশি। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৯ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ৩৫৯ জন। এদিকে, রাজ্য আজও কারোর মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩১ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১৯ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৬ হাজার ৫৯২ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৫…
Read More
মুখ্যমন্ত্রী আদিবাসীদের মুখোমুখি হলে ক্ষোভ উগরে দিলেন আদিবাসীরা

মুখ্যমন্ত্রী আদিবাসীদের মুখোমুখি হলে ক্ষোভ উগরে দিলেন আদিবাসীরা

পূর্ব ঘোষণা অনুযায়ী বেলপাহাড়ি সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ সেখানে আদিবাসীদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী৷ বেলপাহাড়িয় সভা শেষে আদিবাসীদের মুখোমুখি হলে, মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন তাঁরা৷ গ্রামবাসীদের অভিযোগ, এখানে পানীয় জল নেই৷ ২ কিলোমিটার দূর থেকে পানীয় জল বয়ে আনতে হয় তাঁদের৷ অভিযোগ শুনে অবশ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মমতা৷ মুখ্যমন্ত্রী বলেন, ২০২৪-এর মধ্যে ঘর হবে৷ ১০০ দিনের কাজের টাকা দিল্লি বন্ধ রেখেছে৷ টাকার জন্য আমরা রোজই লড়াই করছি৷ ঘরের টাকাও বন্ধ রেখেছে৷ টাকা পেলেই ঘর দিয়ে দেওয়া হবে৷ এর জন্য রাজ্য সরকার অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ বেলপাহাড়ি অঞ্চলে মোট চারটি জায়গায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সব অভিযোগ শুনেই তাঁর জবাব, কেন্দ্র টাকা দিচ্ছে না৷ বরাদ্দ…
Read More