প্রযুক্তির দিক দিয়ে আরো এক ধাপ এগিয়ে গেল, কলকাতা নয় শিলিগুড়ি হতে চলেছে এয়ারটেলের প্রথম ৫জি শহর

প্রযুক্তির দিক দিয়ে আরো এক ধাপ এগিয়ে গেল, কলকাতা নয় শিলিগুড়ি হতে চলেছে এয়ারটেলের প্রথম ৫জি শহর

প্রযুক্তির দিক দিয়ে আরো এক ধাপ এগিয়ে গেল দেশ৷ সব জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি ভারতে আনুষ্ঠানিকভাবে ৫জি পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রাথমিক ভাবে ১৩টি শহরে মিলবে এই পরিষেবা৷ ধাপে ধাপে তা গোটা দেশে ছড়িয়ে পড়বে৷ উদ্বোধন হয়ে গেলেও এখনই ৫জি পরিষেবা মিলছে না৷ রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল জানিয়েছে ৫জি পরিষেবা মিলবে দিওয়ালিতে৷ তবে ভোডাফোন কবে ৫জি পরিষেবা বাজারে আনবে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি৷ তবে এয়ারটেল কলকাতা থেকে এই পরিষেবা শুরু করবে না বলেই জানিয়েছে। তাহলে বাংলার কোন শহর থেকে শুরু হবে এয়ারটেল ৫ জি? জানা গিয়েছে, শিলিগুড়ি হতে চলেছে এয়ারটেলের জন্য প্রথম শহর যেখানে তারা সর্বপ্রথম…
Read More
প্রকাশিত হলো আগামী বছরের দুর্গাপুজোর সময়সীমা

প্রকাশিত হলো আগামী বছরের দুর্গাপুজোর সময়সীমা

সদ্য মাত্রই সমাপ্তি হয়েছে দুর্গাপুজো। এবার আবার একবার এক বছরের অপেক্ষা। বছরভর বাঙালি এই দিনগুলির অপেক্ষা করে থাকে। দুর্গাপুজোর এই চার-পাঁচ দিন বাঁধন ভাঙা উচ্ছ্বাসে সামিল হয় প্রত্যেকে। পুজোর সমাপ্তি হলেও আবার একবার প্রতীক্ষার শুরু হয় আগামী বছরের দুর্গাপুজোর। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে আগামী বছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট। ২০২৩ সালের দুর্গাপুজো পড়েছে অক্টোবরের তৃতীয় সপ্তাহে। যে সময়টা আক্ষরিক ভাবে পুজোর সময় বলা যায়। খাতায়-কলমে বৃষ্টি বিদায় নেয় এবং হালকা একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপারও অনুভূত হতে পারে। এতএব একদম সঠিক সময় বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুরু হতে চলেছে আগামী বছর তা বলা যায়। এক ঝলকে দেখে নেওয়া যাক আগামী বছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট। ১৪…
Read More
দুর্গাপুজোর পর এবার লক্ষ্মীপুজোতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

দুর্গাপুজোর পর এবার লক্ষ্মীপুজোতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

পূর্বাভাস ছিল পুজো জুড়ে বাড়বে বৃষ্টির প্রকোপ৷ সেই পূর্বাভাসকে সত্যি করে গোটা পুজোয় বিক্ষিপ্তভাবে বৃষ্টি পেয়েছে কলকাতাবাসী৷ এবার বাঙালির আশঙ্কা লক্ষ্মীপুজোয় বৃষ্টি হবে না তো? উৎসবমুখী বাংলায় যেন ভিলেন বৃষ্টি। শুরু হয়েছে লক্ষ্মীপুজোর তোড়জোড়৷ আগামীকাল রবিবার ধনদেবীর আরাধনা করবে বাংলার মানুষ। তার আগে আগামী শুক্রবার পর্যন্ত গোটা বাংলায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস। সঙ্গে বজ্রগর্ভ মেঘের দেখাও মিলতে পারে৷ এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। অন্যদিকে, আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ ফলে লক্ষ্মীপুজোতেও নিস্তার নেই৷ ভাসবে উত্তরের পাঁচ জেলা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ১০ অক্টোবর পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার,…
Read More
হড়পা বানের মর্মান্তিক ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তরফে

হড়পা বানের মর্মান্তিক ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তরফে

সমাপ্তি হয়েছে পুজোর, পুজো শেষেই আচমকাই মর্মান্তিক ঘটনা। প্রতিমা বিসর্জনের সময়েই ঘটে এই দুর্ঘটনা। পুজো শেষে প্রতিমা বিসর্জনের সময়, বিসর্জন দেখতে এসেছিলেন বহু মানুষ। এরই মাঝে আচমকাই জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বান চলে আসে। এক ধাক্কায় নদীর জলস্তর অনেকখানি বেড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই জলের ধাক্কায় ভেসে যান অনেকে। বিজয়ায় জলপাইগুড়ির মালবাজারে হড়পা বানে মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী। সম পরিমাণ আর্থিক সাহায্যের ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতরও৷ জলপাইগুড়ির…
Read More
জলপাইগুড়ির ঘটনার পর বাড়ানো হলো কলকাতা পুজো কার্নিভালের নিরাপত্তা

জলপাইগুড়ির ঘটনার পর বাড়ানো হলো কলকাতা পুজো কার্নিভালের নিরাপত্তা

বাঙালির সব চেয়ে বড়ো মহোৎসব দুর্গাপুজো শুরু আগেই ঘোষিত হয়েছিল কার্নিভালের সময়সীমা। আজ দুর্গাপুজো কার্নিভাল, অপেক্ষা আর কিছু সময়ের। কলকাতা সহ রাজ্যের সবকটি জেলায় শান্তিপূর্ণভাবে প্রস্তাবিত দুর্গাপুজো কার্নিভালের আয়োজন করার জন্য প্রতিটি জেলা প্রশাসনকে একটি সমন্বয় কমিটি তৈরির নির্দেশ দিল রাজ্য সরকার। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজারে দুর্ঘটনার পর বিসর্জনের ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা ও কড়া নজরদারির কথা বলা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দলগুলিকেও সতর্ক থাকতে বলা হয়েছে৷ পুজো কমিটিগুলির সঙ্গে কথা বলে কোন মহকুমা শহরে শোভাযাত্রার আয়োজন করা হবে তা স্থির করার কথা বলা হয়েছে। প্রয়োজনে জেলাস্তরে বিশ্ব বাংলা স্মারক সম্মানের জন্য গঠিত বিচারক মন্ডলীর মতামত নিয়ে কার্নিভালে অংশ নিতে…
Read More
পুজোর সময়ে বাড়তি পরিষেবা দেওয়ায় বড় লক্ষীলাভ মেট্রোর

পুজোর সময়ে বাড়তি পরিষেবা দেওয়ায় বড় লক্ষীলাভ মেট্রোর

চলতি বছরের পুজো শুরু আগেই মেট্রোর তরফে ঘোষণা করা হয়েছিল যে বাড়তি সময় ধরে পরিষেবা দেওয়া হবে তাদের তরফে। উৎসবের দিনগুলিতে যদি মেট্রো না চলে তাহলে তো অর্ধেকের পুজো দেখাই মনে হয় বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু তেমনটা কোনওবারেই হয় না কারণ উৎসবের দিনগুলিতে প্রায় সারা রাত চলে মেট্রো। তাতে যাত্রীদের যেমন সুবিধা, তেমনই বড় লক্ষ্মীলাভ হয় মেট্রো কর্তৃপক্ষের। আজ মেট্রোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, পঞ্চমী থেকে বুধবার, বিজয়া দশমী পর্যন্ত মেট্রো রেল তাদের দুটি করিডর দিয়ে চলাচলকারী ট্রেনে ৩৯ লক্ষের বেশি যাত্রী বহন করেছে। এই ৬ দিন উত্তর-দক্ষিণ করিডরের বিভিন্ন স্টেশনে ৩৭ লক্ষ ৪১ হাজার ৩৬১ জন এবং…
Read More
প্রতিমা বিসর্জনের সময়েই মর্মান্তিক ঘটনা জলপাইগুড়িতে

প্রতিমা বিসর্জনের সময়েই মর্মান্তিক ঘটনা জলপাইগুড়িতে

সমাপ্তি হয়েছে পুজোর, পুজো শেষেই আচমকাই মর্মান্তিক ঘটনা। প্রতিমা বিসর্জনের সময়েই ঘটে এই দুর্ঘটনা। প্রতিমা বিসর্জনের সময়েই, জলপাইগুড়ির মাল নদীতে আচমকা হড়পা বানে তলিয়ে যান বেশ কয়েক জন। এই ঘটনায় মর্মাহত হয়ে পুজো কার্নিভাল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। জানান হয়েছে, জলপাইগুড়ির পুজো কার্নিভাল বাতিল। বুধবার প্রতিমা বিসর্জন করতে মাল নদীর তীরে এসে দাঁড়িয়েছিল বহু গাড়ি। বিসর্জন দেখতে এসেছিলেন বহু মানুষ। বহু শিশু ও মহিলা নদীর ধারে দাঁড়িয়েছিলেন। এরই মাঝে আচমকাই হড়পা বান চলে আসে। এক ধাক্কায় নদীর জলস্তর অনেকখানি বেড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই জলের ধাক্কায় ভেসে যান অনেকে। মালবাজারে হড়পা বানে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ…
Read More
বাড়ছে আমিরের সম্পত্তির পরিমাণ, উদ্ধার আরো কুড়ি কোটি

বাড়ছে আমিরের সম্পত্তির পরিমাণ, উদ্ধার আরো কুড়ি কোটি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে গত মাসে গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে নগদ ১৭ কোটি টাকা উদ্ধার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকরা৷ নিসার আলি নামে ওই ব্যবসায়ীর খাটের নীচে থরে থরে সাজানো ছিল নোটের বান্ডিল৷ যথারীতি পলাতক আমির খান নামে সেই ব্যবসায়ী। মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা ব্যবসা চালাতেন তিনি। এরপর প্রায় ৪৮ লক্ষ টাকার ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করে ইডি। এবার গার্ডেন রিচের ব্যবসায়ী আমির খানের আরও ২০ কোটি টাকা বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশ। আগেই আমিরের সল্টলেকের অফিসে হানা দিয়ে দেড় হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছিল পুলিশ। সেই সব অ্যাকাউন্ট থেকেই এই অর্থ উদ্ধার হয়েছে। গত ১০…
Read More
পুজোতেও চিন্তার ভাঁজ কলকাতাবাসীর কপালে, বেড়ে চলেছে ডেঙ্গির প্রকোপ

পুজোতেও চিন্তার ভাঁজ কলকাতাবাসীর কপালে, বেড়ে চলেছে ডেঙ্গির প্রকোপ

শুরু হয়ে গেছে পূজার মরশুম, কিন্তু পুজোতেও চিন্তার ভাঁজ কলকাতাবাসীর কপালে। একদিকে করোনার বাড়বাড়ন্ত, অন্যদিকে একই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ডেঙ্গির প্রকোপ। ঠিক পুজোর মুখে দাঁড়িয়ে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় ২০ হাজারে! একই সঙ্গে মৃত্যু নিয়েও চিন্তা বেড়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৯২৪ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে, কতটা চিন্তা বাড়ছে বঙ্গের জনতার। মহালয়ার পর থেকেই পুজো মণ্ডপগুলিতে ভিড় বাড়তে শুরু করেছিল। এই ভিড়ের জন্য একদিকে যেমন করোনার বাড়বাড়ন্ত নিয়ে ভয়, অন্যদিকে ডেঙ্গির প্রকোপ কোন দিকে যাবে সে নিয়েও আতঙ্ক। তবে ইতিমধ্যেই নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। স্বাস্থ্য দফতরের…
Read More
পুজো আসতেই মালদা ছেড়ে শিলিগুড়ি পারি দিচ্ছে ঢাকিরা

পুজো আসতেই মালদা ছেড়ে শিলিগুড়ি পারি দিচ্ছে ঢাকিরা

কবে আসবে মরশুম আর কবেইবা আসবে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গাপূজো। সারা বছর তারই অপেক্ষায় থাকে ঢাকিরা।করোনার দুটো বছর পর স্বাভাবিক ছন্দে ফিরেছে উৎসব। করোনার সময় ভালো করে পূজো না হওয়ায় অনেক ঢাকিরাই শিলিগুড়ি আসেনি। এবার ফের উৎসবের আসায় শিলিগুড়িতে আসতে শুরু করেছে ঢাকিরা। পূজোর কদিন কাটবে মন্ডপেই। আশা এবার অন্তত কিছু টাকা রোজগার করে পরিবারের জন্য নিয়ে যাওয়া যাবে। দুটো পয়সার জন্য ভিটেমাটি ছেড়ে শিলিগুড়িতে এসেছে মালদহের প্রচুর ঢাকি। বাবা কাকুদের সঙ্গে আসতে দেখা গিয়েছে মিঠুন রবিদাস, নিখিল রবিদাসকে। প্রত্যেকেই স্কুল পড়ুয়া। কেউ তৃতীয় আবার কেউ পঞ্চম শ্রেণীতে পরে। ঢাকের সঙ্গে কেউ বাজায় তাসা আবার কেউ কাঁসর। সেগুলোর পাশাপাশি প্রথমবারের…
Read More
ভাঙন রোধে ৫৩ কোটি টাকা বরাদ্দ

ভাঙন রোধে ৫৩ কোটি টাকা বরাদ্দ

পুজোর আগেই এল সুখবর। শমসেরগঞ্জ ও ধুলিয়ানে গঙ্গার ভাঙন রোধে কেন্দ্র ৫৩ কোটি ১২ লক্ষ টাকা বরাদ্দ করল। কেন্দ্রের ‘অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্স ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট’ নামে তহবিল থেকে ওই টাকা দেওয়া হচ্ছে। স্টেট ডেভলপমেন্ট স্কিমের অধীনে রাজ্যের সেচ দফতর ওই টাকায় চারটি জায়গায় ভাঙন রোধে কাজ করবে। গত বছর ওই এলাকায় দু’ কিমি এলাকার ভাঙন রোধে ২৭ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। নতুন করে আরও ৫৩ কোটি ১২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যেই ভাঙন রোধের কাজের জন্যে দরপত্র আহ্বান করা হয়েছে বলে খবর। আগামী ১২ অক্টোবরের মধ্যেই দরপত্রের প্রক্রিয়া শেষ করতে হবে। কাজ শুরু হবে পুজোর পরেই।গত বছর থেকে গঙ্গায় ভয়াবহ ভাঙন…
Read More
দুঃখের খবর, পুজোয় বাড়বে বৃষ্টি

দুঃখের খবর, পুজোয় বাড়বে বৃষ্টি

পুজোর আগে একের পর এক নিম্নচাপের প্রকোপ রাজ্যে৷ পূর্বাভাসকে সত্যি করে নিম্নচাপের জেরে রাতভর ভিজল শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ৷ আকাশে-বাতাসে চারদিকে পুজোর গন্ধ৷ ষষ্ঠীতে মায়ের বোধন হলেও ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে৷ ভিড় জমতে শুরু করেছে দর্শনার্থীদের৷ তবে চতুর্থীতেও পুজোর আনন্দে ভিলেন সেই বৃষ্টি! বৃহস্পতিবার সকালে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুখ ভার হতে পারে আকাশের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, চতুর্থীতে দিনভর জেলায় জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ সপ্তমী থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বৃষ্টি…
Read More
আদালতের নির্দেশ মেনে চাকরিতে যোগ দিলেন জলপাইগুড়ির ৭জন

আদালতের নির্দেশ মেনে চাকরিতে যোগ দিলেন জলপাইগুড়ির ৭জন

প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা দিয়েছিলেন ২০১৪ সালে। ২০১৬ সালে নিয়োগের তালিকা প্রকাশ হলেও জলপাইগুড়ি জেলার ৭ জনের নাম ছিল না সেই তালিকায়। অভিযোগ, নিয়োগের পরীক্ষায় ৬ টি প্রশ্ন ভুল ছিল। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে এই সাত চাকরি প্রার্থীও মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে। ২০১৮ সালের সেই মামলার রায় ঘোষণা করেছেন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ মেনে অবশেষে চাকরিতে যোগ দিয়েছেন সাত জন। চাকরি পেয়ে খুশি তারা। জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামল চন্দ্র রায় বলেন, " দুই শিক্ষিকা ও পাঁচ শিক্ষককে নিয়োগ পত্র দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তাঁরা কাজে যোগ দিয়েছেন জেলার রাজগঞ্জ, ময়নাগুড়ি এবং ধুপগুড়ি ব্লকে।"
Read More
তদন্তের মাঝেই শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় বড় স্বস্তি পেল মানিক, বাড়ানো হলো মেয়াদ

তদন্তের মাঝেই শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় বড় স্বস্তি পেল মানিক, বাড়ানো হলো মেয়াদ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সিবিআই হাজিরা দিতেই হবে এমন নির্দেশ ছিল। সব শেষে শীর্ষ আদালত মানিকের স্বস্তি আরও বাড়িয়ে দিল। কারণ তাঁর 'কবচের' মেয়াদ বাড়ান হল। আগামী শুক্রবার পর্যন্ত মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। এমনই নির্দেশ দিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। অর্থাৎ ৩০ তারিখ পর্যন্ত চরম স্বস্তি পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। আদালত জানিয়েছে, তদন্ত চলবে কিন্তু তাঁর বিরুদ্ধে কঠোর…
Read More