নতুন এক নির্দেশিকা জারি করা হল জাতীয় নির্বাচন কমিশনের তরফে

নতুন এক নির্দেশিকা জারি করা হল জাতীয় নির্বাচন কমিশনের তরফে

ভোট পর্ব নিয়ে নয়া ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের তরফে। নতুন এক নির্দেশিকা জারি করে স্পষ্ট জানান হয়েছে যে, প্রচারের সময় কী কী করা যাবে না। সভা বা সমাবেশ করার ক্ষেত্রেও নয়া সিদ্ধান্ত নিয়েছে তারা। কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব, প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং মুখ্য নির্বাচন আধিকারিককে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। তাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই বিষয়ে অবগত করা হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী প্রচারের সময় শাড়ি ও জামা বিলি করা যাবে না। এছাড়া নির্বাচনী প্রচারের ক্ষেত্রে স্কুলে সভা বা সমাবেশ করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিজ্ঞাপন দেওয়া এবং দেওয়াল লিখনের…
Read More
বেশ খানিকটা বৃষ্টির পরিমাণ কমেছে পাহাড়ে

বেশ খানিকটা বৃষ্টির পরিমাণ কমেছে পাহাড়ে

আবার এক নিম্নচাপের পূর্বাভাস রাজ্য জুড়ে, আগামী ১৮ থেকে ২৫ তারিখের মধ্যে এই সুপার সাইক্লোন সৃষ্টি হওয়ার কথা রয়েছে। এরই মাঝে শেষ কিছুদিন ধরেই পাহাড়ে এক নাগাড়ে বৃষ্টিপাত হচ্ছে। আগে থেকেই দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা এবং কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরে জারি করা হয়েছিল হলুদ সতর্কতা। সিকিমেও প্রবল বৃষ্টির ফলে জায়গায় জায়গায় ধস নেমেছে। তবে এখন জানা গেল, আজ সকাল থেকে বৃষ্টির পরিমাণ কমেছে উত্তরে। এতদিন ধরে পাহাড়ে লাগাতার ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হচ্ছিল। ধস এবং নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে পর্যটকদের চিন্তা বাড়ছিল। এছাড়াও পাহাড়ের মানুষদের জীবন নিয়ে আতঙ্ক বাড়ছিল। কিন্তু হাওয়া অফিস এখন জানিয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও ভারি…
Read More
আবার ফাটল দেখা দিল বৌবাজারের একাধিক বাড়িতে

আবার ফাটল দেখা দিল বৌবাজারের একাধিক বাড়িতে

মাঝে দুটো বছর কেটে গেলেও এখনো যেন আতঙ্ক রয়েই গেছে মানুষের মনে। দীর্ঘ দু বছর সময় পর আজ আবার আতঙ্কের মধ্যে দিয়ে সময় কাটছে বৌবাজারের বাসিন্দাদের৷ ফের ফাটল দেখা দিল বৌবাজারের বাড়িতে। দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেনে একাধিক বাড়িতে ভোরবেলায় ফাটল দেখা যায়৷ আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। এলাকা খালি করে দেওয়ার আবেদন জানানো হয়েছে৷ শুক্রবার ভোর থেকে ঘর ছাড়া একাধিক পরিবার৷ বারবার বাড়িতে ফাটল ধরায় ক্ষুব্ধ স্থানীয়রা৷ তাঁদের দাবি, মেট্রোর কাজের জন্যই এই ঘটনা ঘটেছে৷ জানা গিয়েছে, শিয়ালদহের দিকে মেট্রোর লাইনে ক্রস প্যাসেজে কাজ চলার সময়…
Read More
আরো চাপ বাড়ল রাজ্যের বিরোধী দলনেতার ওপর

আরো চাপ বাড়ল রাজ্যের বিরোধী দলনেতার ওপর

বিতর্ক যেন কিছুতেই তার পিছু ছাড়ে না, রাজ্যের বিরোধী দলনেতার ওপর চাপ বাড়লে আরো। খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সৌমেন্দু অধিকারীর পর এ বার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠাল তমলুক থানার পুলিশ৷ প্রকাশ্য জনসভায় ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ রয়েছে বিজেপি নেতার বিরুদ্ধে। সেই মামলাতেই জেরা করা হবে তাঁকে৷ তবে কবে ও কোথায় জিজ্ঞাসাবাদ করা হবে তা নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে হবে শুভেন্দুকে৷ তেমনটাই জানিয়েছে তমলুক থানার পুলিশ। ২০২১ সালের ১৯ শে জুলাই তমলুকে বিজেপির সভায় বিতর্কিত মন্তব্য করেছিলেন শুভেন্দু৷ এই ঘটনায় শুভেন্দুর নামে মামলা দায়ের করে তমলুক থানার পুলিশ। পাল্টা হাই কোর্টে যান বিরোধী…
Read More
অবশেষে হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

অবশেষে হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

পুজো শেষেই আচমকাই মর্মান্তিক ঘটনা। প্রতিমা বিসর্জনের সময়েই ঘটে এই দুর্ঘটনা। পুজো শেষে প্রতিমা বিসর্জনের সময়, বিসর্জন দেখতে এসেছিলেন বহু মানুষ। বিসর্জন দেখারর মাঝেই আচমকাই জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বান চলে আসে। কিছু বুঝে ওঠার আগেই জলের ধাক্কায় ভেসে যান অনেকে। বিপর্যয়ের ঘটনা নিয়ে এখনও আতঙ্কের ছাপ এলাকার বাসিন্দাদের চোখে-মুখে। এই ঘটনায় গাফিলতির অভিযোগে একদিকে যেমন রাজ্য সরকার ব্যাপকভাবে সমালোচিত হয়েছে অন্যদিকে, ঘটনার আবহে কলকাতায় পুজোর কার্নিভাল করার জন্যও কটাক্ষের শিকার হয়েছে। তবে এবার চিত্র বদলাচ্ছে। কারণ আগামী সপ্তাহে উত্তরবঙ্গে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে গিয়ে হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন তিনি বলে সূত্রের খবর।…
Read More
তথ্য পাওয়ার আশায় এবার পার্থ-মানিককে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি

তথ্য পাওয়ার আশায় এবার পার্থ-মানিককে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড যেন পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। এই অবস্থায় ইডি গ্রেফতার করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে। কেন্দ্রীয় তদন্তকারীরা নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে আরও তথ্যের হদিস পেতে চান। সেক্ষেত্রে তাঁরা চাইছেন মানিক ভট্টাচার্য এবং পার্থ চট্টোপাধ্যায়কে একসঙ্গে বসিয়ে জেরা করতে। ইডি সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে। তবে সেক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে ইডিকে। ইডি আধিকারিকদের দাবি পার্থ এবং মানিকের মধ্যে…
Read More
বাড়তে থাকা ডেঙ্গির সংখ্যা নিয়ে নতুন করে বাড়ছে চিন্তা

বাড়তে থাকা ডেঙ্গির সংখ্যা নিয়ে নতুন করে বাড়ছে চিন্তা

ঊর্ধ্বমুখী করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। এই করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে সাধারণ মানুষকে। এরই মধ্যে আবার ডেঙ্গি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা প্রায় ৯০০। আক্রান্তদের মধ্যে রয়েছে শিশুরাও। তাই পরিস্থিতি যে খুব একটা ভাল নয় তা একদমই পরিষ্কার। ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। কিন্তু তা আদতে কতটা কাজে লাগছে সেটা বলা মুশকিল। পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের মধ্যে বাঁকুড়া জেলার অবস্থা সবথেকে খারাপ কারণ এই জেলাতেই সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দেখা গিয়েছে। ২০০-র ওপর মানুষ ডেঙ্গি সংক্রামিত এই জেলায়। এছাড়াও…
Read More
বড় আন্দোলনের ডাক, কলকাতার রাজপথে হতে চলেছে বিশাল প্রতিবাদ মিছিল

বড় আন্দোলনের ডাক, কলকাতার রাজপথে হতে চলেছে বিশাল প্রতিবাদ মিছিল

মাসের পর মাস কেটে গেলো, শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ চলছে একভাবে। একাধিক প্রতিশ্রুতির পরেও সুরাহা মিলছেনা কিছুই। এই পরিস্থিতিতে কলকাতার মাতঙ্গিনী হাজরা এবং মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে নিয়োগের দাবিতে যে সাতটি ধর্না মঞ্চ চলছে সেই ধর্না মঞ্চে গিয়ে তাঁদের আন্দোলনের প্রতি সমর্থন জানাল শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। নবম থেকে দ্বাদশ শ্রেণির নিয়োগ না পাওয়া বঞ্চিত চাকরি প্রার্থী, গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থী, আপার প্রাইমারি, সরকারি কর্মচারীদের গ্রুপ ডি, প্রাথমিক টেট ২০১৪ চাকরি প্রার্থী, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাথমিক শিক্ষক পদের চাকরি প্রার্থী সহ মোট সাতটি ধর্না মঞ্চে যান তারা। সব ধর্না মঞ্চের চাকরিপ্রার্থীদের এক হওয়ার ডাক দিয়ে তারা…
Read More
পড়ুয়াদের খাবারের মান যাচাই করতে মিড্-ডে-মিল খেলেন বিডিও

পড়ুয়াদের খাবারের মান যাচাই করতে মিড্-ডে-মিল খেলেন বিডিও

পুজোর ছুটির পর সদ্য খুলেছে প্রাইমারি স্কুলগুলি। এরপর বৃহস্পতিবার কালচিনি ব্লকের একাধিক প্রাইমারি স্কুলে মিড ডে মিল খাবারের মান খতিয়ে দেখতে পৌঁছলেন কালচিনি বিডিও প্রশান্ত বর্মন ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। এ বিষয়ে বিডিও প্রশান্ত বর্মন জানান, ছাত্র-ছাত্রীরা সঠিক পুষ্টিকর খাদ্য পাচ্ছে কী না। এছাড়াও বিদ্যালয়ে ঠিকমতো পঠন-পাঠন হচ্ছে কী না তা দেখতেই এদিন একাধিক প্রাইমারি স্কুলে আসা। এদিন ছাত্র ছাত্রীদের সাথে বসে মিড ডে মিল খেতে দেখা যায় বিডিওকে।
Read More
গরু পাচার মামলায় আদালতে বড় ধাক্কা খেল ইডি

গরু পাচার মামলায় আদালতে বড় ধাক্কা খেল ইডি

যত সময় এগোচ্ছে ততই জটিল হয়ে উঠেছে গরু পাচার মামলা। এই মামলায় সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আবেদন জানিয়েছিল ইডি। তবে হাইকোর্ট তাদের সেই আবেদন খারিজ করেছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভর্ৎসনাও করে। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন সায়গলের আইনজীবী। অনেকেই মনে করছেন, ইডি সুপ্রিম কোর্টে গিয়ে সায়গলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আর্জি জানাতে পারে। তাই আগে থেকেই এই ক্যাভিয়েট দাখিল করল সায়গল। গরু পাচার মামলায় সায়গল হোসেনকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যেতে চেয়েছিল ইডি। কিন্তু সেই আবেদন আদালত খারিজ করে দিয়েছে। ইডি যুক্তি দিয়ে জানিয়েছিল, যেহেতু মূল মামলা নয়াদিল্লির এবং অফিসাররা নয়াদিল্লি থেকেই আসছেন তদন্ত করতে, তাই সায়গলকে…
Read More
চলতি বছর পুজোর মরশুমে বড়ো অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে রাজ্যের

চলতি বছর পুজোর মরশুমে বড়ো অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে রাজ্যের

সমাপ্তি হয়েছে পুজোর, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই উৎসব ঘিরে যে চরম উত্তেজনা থাকে তা বলাই বাহুল্য। কিন্তু এর একটা ব্যবসায়িক দিকও যে থাকে সেটাও অস্বীকার করা যায় না। সেই দিক থেকেই চলতি বছর বিরাট লাভবান হয়েছে রাজ্য, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এই বছর উৎসবের মরশুমে ৫০ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই বছরে জঙ্গলমহলকে কেন্দ্র করে ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। বিরোধীরা বরাবরই রাজ্যের শিল্পের অবস্থা নিয়ে প্রশ্ন তুলে এসেছে। মূলত টাটা গোষ্ঠীর চলে যাওয়ার পর রাজ্যে তৃণমূল সরকারের আসা এবং পরবর্তী ক্ষেত্রের পরিস্থিতি নিয়ে কটাক্ষ চলতেই থাকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়…
Read More
ধেয়ে আসছে আরো এক ঘূর্ণিঝড়

ধেয়ে আসছে আরো এক ঘূর্ণিঝড়

চলতি বছর বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের। পূর্বের ঘোষণা অনুযায়ী দুর্গা পুজোয় বৃষ্টি হয়েছে রাজ্যে৷ লক্ষ্মীপুজোয় দক্ষিণবঙ্গ না ভিজলেও বৃষ্টি হয়েছে উত্তরে৷ এবার কালীপুজোয় বাংলার আকাশে দুর্যোগের মেঘ৷ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে দীপাবলীতে৷ নেপথ্যে সুপার সাইক্লোন৷ জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের দিকে আগামী সপ্তাহে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় 'সিত্রাং'। আগামী ১৮ থেকে ২৫ তারিখের মধ্যে এই সুপার সাইক্লোন সৃষ্টি হওয়ার কথা রয়েছে। এই ঘূর্ণিঝড় তৈরি হলে তা সরাসরি আঘাত হানতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে। ঝড়ের গতি ঘণ্টায় ২০০ কিমি পর্যন্ত ছুঁতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। এটা যদি হয় তাহলে কালীপুজোতে বৃষ্টি হওয়ারই প্রবল সম্ভাবনা। কারণ আপাতত বর্ষা বিদায়ের কোনও…
Read More
সফলতার দিকে এগোল আরও এক ধাপ, তাজপুর বন্দর নিয়ে ইচ্ছাপত্র পেলেন আদানি

সফলতার দিকে এগোল আরও এক ধাপ, তাজপুর বন্দর নিয়ে ইচ্ছাপত্র পেলেন আদানি

ঘোষণা হয়েছিল পূর্বেই এবার ধীরে ধীরে তা সফলতা পেতে চলেছে। রাজ্য সরকার পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর নির্মানের জন্য আদানি গোষ্ঠীর হাতে ইচ্ছাপত্র তুলে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানির ছেলে করণ আদানির হাতে এই ইচ্ছাপত্র তুলে দেন। পরে তিনি বলেন, রাজ্যে অনেক শিল্প হচ্ছে। জঙ্গলমহলকে কেন্দ্র করে ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। আগে সেপ্টমবর মাসে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগে পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ার ছাড়পত্র আদানি গোষ্ঠীকে দেওয়া হয়েছিল। গ্লোবাল টেন্ডারে অংশ নিয়েই এই প্রকল্প গড়ে তোলার বরাত পেয়েছে আদানি গোষ্ঠী৷ জানা গিয়েছে, মোট বিনিয়োগ হবে ২৫ হাজার কোটি টাকা। ১৫…
Read More
বাড়ির পরিচারকের অ্যাকাউন্টেই লক্ষ লক্ষ টাকা, লেনদেনের নির্দেশ অনুব্রতরই

বাড়ির পরিচারকের অ্যাকাউন্টেই লক্ষ লক্ষ টাকা, লেনদেনের নির্দেশ অনুব্রতরই

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ। একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য। এক সময় তিনি ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচারক৷ সেই তিনিই এখন বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নাম বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন৷ এই মুনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই হয়েছে কোটি কোটি টাকার লেনদেন। গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রতর বিরুদ্ধে দেওয়া চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। ২০১১ সালে অনুব্রতর বাড়িতে পরিচারক হিসাবে কাজ যোগ দিয়েছিলেন বিশ্বজ্যোতি। মাসিক বেতন ছিল ৫ হাজার টাকা৷ সেই বিশ্বজ্যোতির ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী ভাবে প্রায় ৪৬ লক্ষ টাকা জমা…
Read More