02
Nov
বিগত কয়েক মাসে একাধিক নতুন প্রজাতির সন্ধান মিলেছে করোনার। এখন আবার এক নয়া প্রজাতি সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের কোভিড সংক্রমণ আরও তলানিতে এসে ঠেকেছে। করোনার গ্রাফ নিয়ে আবার আশার আলো। যদিও গতকালের তুলনায় আজ সংক্রমণ কিঞ্চিৎ বেড়েছে। তাই সকলকে সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। এদিকে আজও রাজ্যের সুস্থতার হার ৯৮ শতাংশের ওপরে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২৯ জন। এদিকে, রাজ্য আজও মৃত্যুহীন, যা বিরাট স্বস্তির। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ০৪৯ জন। মোট মৃত্যু হয়েছে ২১…
