09
Aug
গত সপ্তাহের শেষের দিকেই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল যে চলতি সপ্তাহের শুরুতেই প্রভাব দেখা দেবে নিম্নচাপের৷ সেই ঘোষণা অনুযায়ী বাংলার আকাশে দেখা দিলো নিম্নচাপের ভ্রুকুটি৷ উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় শক্তিবাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ এর প্রভাবেই মঙ্গল থেকে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে৷ সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া৷ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণায়৷ মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা৷ সোমবার সকাল থেকেই দিঘায় শুরু হয়ে গিয়েছে ভারী বৃষ্টিপাত৷ পূর্ণিমার ভরা কটালের জেরে জলচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে৷ পর্যটকদের সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ গার্ডওয়ালের…
