02
Nov
করোনা আবহে আসন্ন দীপাবলিতে বাজি পোড়ানো নিয়ে চলছে ডামাডোল। মামলাও করা হয়েছিল এই ক্ষেত্রে। অবশেষে দীপাবলির বাজি পোড়ানো নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে, পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে দীপাবলি, কালীপুজোতে। কিছুদিন আগেই বাজি পোড়ানো নিষিদ্ধ করেছিল কলকাতা হাইকোর্ট। বাজি বিক্রি ও ব্যবহারের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা ছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও অনিরুদ্ধ রায়ের বেঞ্চ সবরকম বাজি নিষিদ্ধ করে৷ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বলা হয়েছিল, যে কোনও ধরণের বাজির ব্যবহার, প্রদর্শন, ফাটানো বন্ধ করার বিষয়টি রাজ্যকে নিশ্চিত করতে হবে।…
