15
Dec
প্রতি নিয়ত অভিযোগের আঙুল উঠেছে রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি-র পাশাপাশি গ্রুপ সি-র কর্মী নিয়োগেও বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে৷ নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছ্বতা নিয়ে গত ২ ডিসেম্বর বিস্তারিত রিপোর্ট কলকাতা হাই কোর্টে জমা করেছেন মামলাকারীরা। ওই রিপোর্ট খতিয়ে দেখে ‘ভুয়ো’ কর্মীদের বেতন বন্ধের নির্দেশও দেয় আদালত। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি৷ তাতে বেশ কিছু প্রশ্ন তুলেছে আদালত- ১) কত জনকে এসএসসি রেকমেন্ডেশন করেছে।২) কত জনকে নিয়োগ করা হয়েছে৷৩) কতজন চাকরিপ্রার্থী এখনও ওয়েটিংয়ে আছে।৪) কত পোস্ট খালি পড়ে রয়েছে৷ বলা হয়েছে, বিভিন্ন জেলার বিদ্যালয় পরিদর্শকদের পক্ষ থেকে রাজ্য হাফনামা জমা দেবে। তারা কতগুলো রেকমেন্ডেশন লেটারের ভিত্তিতে নিয়োগ করেছে…
