পেট্রোলের পর এবার ডিজেলের দাম ঠেকলো শতরানে

পেট্রোলের পর এবার ডিজেলের দাম ঠেকলো শতরানে

বহুদিন ধরেই শতরান অতিক্রম করে সেই ঘরেই ঘোরা ঘুরি করছে পেট্রোলের দাম। এবার তার সেঞ্চুরি করার তিন মাসের মধ্যেই শতরান করে ফেলল ডিজেলও! এখন দুই জ্বালানির দাম ১০০-র উপরে পশ্চিমবঙ্গে। রাজ্যের দুই জেলা যথাক্রমে আলিপুরদুয়ার এবং পুরুলিয়ায় ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ১০০ টাকা ৭ পয়সা এবং ১০০ টাকা ১৪ পয়সা। জ্বালানির এই দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের আবারো দাম বাড়বে বলে আশঙ্কা করছে সাধারণ মানুষ। এখনই যা পরিস্থিতি তাতে বাজারে সমস্ত জিনিসের দাম প্রায় অগ্নিমূল্য। শাকসবজি থেকে শুরু করে মাছ এবং মাংস, আগের তুলনায় অনেকটাই বেশি দামে কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। এরই মধ্যে ডিজেলের মূল্যবৃদ্ধি অবশ্য ভাবে চিন্তায় ফেলে…
Read More
দলের প্রাক্তন ও বর্তমান সভাপতির সামনেই রনক্ষত্র বাধলো দলীয় কর্মীদের মধ্যে

দলের প্রাক্তন ও বর্তমান সভাপতির সামনেই রনক্ষত্র বাধলো দলীয় কর্মীদের মধ্যে

বাংলায় একুশে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে সময় খারাপ যাচ্ছে বঙ্গ বিজেপির। বিজেপি শিবিরের মধ্যে একাধিকবার গন্ডগোল বেঁধেছে। অনেক বিধায়ক এবং নেতা ইতিমধ্যেই দল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছে, তার জন্য অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে। যত দিন যাচ্ছে ততই যেন সংগঠন হারাতে শুরু করেছে পদ্ম বাহিনী। সম্প্রতি আবার রাজ্যের তিন কেন্দ্রের নির্বাচনেই পরাস্ত হতে হয়েছে তাদের। এরই মাঝে আজ বিজেপির অন্তর্দ্বন্দ্ব আরো বেশি মাত্রায় প্রকাশ্যে চলে এলো। রণক্ষেত্রের চেহারা নিল কাটোয়ার দাঁইহাটে জেলা কার্যালয়। বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এই জেলা কার্যালয়। সেখানে বিজেপির কর্মীরা দলীয় নেতৃত্বের উপস্থিতিতে ভাঙচুর করে কার্যালয়। ভেঙে ফেলা হয়েছে আর এবং ওই…
Read More
বিশেষজ্ঞদের চিন্তা বাড়চ্ছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

বিশেষজ্ঞদের চিন্তা বাড়চ্ছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

চিন্তা বাড়ছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ নিয়ে। আজও অনেকটাই বেশি করোনা সংক্রমণের সংখ্যা। তথ্য অনুযায়ী, আজ একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৮৩৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। একই সময়ে সুস্থ ৭৭৫ জন। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। আজ রাজ্যের করোনা আক্রান্তদের মধ্যে ২৩২ জন কলকাতার! অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথমে তিলোত্তমা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে আক্রান্ত ১৪৩ জন। এরপর তৃতীয় স্থানে রয়েছে হুগলি। একদিনে সেখানে ৮২ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৬৯ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৮৩ হাজার ৬৪৬…
Read More
বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

দেশে করোনা সংক্রমণে টিকাকরণের সংখ্যা রেকর্ড করেছে। কিন্তু অন্যদিকে বৃদ্ধি পাচ্ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৪৫৪ জন। একই সময় ১৭ হাজার ৫৬১ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ১৬০ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ২৭ হাজার ৪৫০ জন। মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ৯৫ হাজার ৮০৮ জন। এতদিনে মোট প্রাণ হারিয়েছেন মোট ৪ লক্ষ ৫২ হাজার ৮১১ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ৮৩১ জন। সংক্রমণের হার রয়েছে ৫.৭৩ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায়…
Read More
বড় কর্মস্থানের সুযোগ মিলতে পারে হাওড়ায়

বড় কর্মস্থানের সুযোগ মিলতে পারে হাওড়ায়

বিপুলহারে কর্মস্থানের সুযোগ। হাওড়ায় গার্মেন্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠলে আগামী দিনে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানালেন অরূপ রায়। হাওড়ায় পূর্ব ভারতের সবচেয়ে আধুনিক গার্মেন্ট ট্রেডিং হাব 'কোণা হাওড়া হাট' এর প্রকল্পের কাজের সূচনা করে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, 'কোণা হাওড়া হাটে' প্রজেক্টের কাজ আজ থেকে শুরু হল। আগামী দিনে এখানে নতুন বিল্ডিং, আধুনিক মানের পাঁচতারা হোটেল, ট্রেনিং ইনস্টিটিউট গড়ে উঠবে। এখানে বড়ো প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। আগামী দিনে প্রকল্প রূপায়িত হলে বহু মানুষের কর্মসংস্থান হবে এখানে।" পশ্চিমবঙ্গ সরকারের স্কিম ফর অ্যাপ্রুভড ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্কিমের অধীনে অনুমোদিত নতুন কোণা-হাওড়া গার্মেন্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সম্পূর্ণ রূপে গড়ে উঠলে আগামী দিনে…
Read More
পূজা শেষেই বাড়ছে রাজ্যের সংক্রমণ

পূজা শেষেই বাড়ছে রাজ্যের সংক্রমণ

শেষ হয়েছে রাজ্যে পূজার মরসুম। এবার ধীরে ধীরে ফের বাড়ছে রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা। যা নিয়ে চিন্তা বাড়ছে বিশেষজ্ঞ মহলে। প্রায় আড়াই মাস পর ফের রাজ্যে ৮০০র বেশি দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৮৬৭ জন, মৃত্যু হয়েছে ৯ জনের। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত ২৪৪ জন। মোট সংক্রমিত ১৫,৮২,৮১৩ আর মৃত ১৯,০০৭। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯৫ জন। রাজ্যে এখন সংক্রমণের হার ২.৪৩%, সুস্থতার হার ৯৮.৩৩%। দুর্গাপুজো পরবর্তী সময়ে ক্রমে এই সংক্রমণবৃদ্ধিতে সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, সামনে নমুনা পরীক্ষা যত বাড়বে, ততই লাফিয়ে লাফিয়ে বাড়বে সংক্রমণ। এদিকে, বৃহস্পতিবার অর্থাৎ ২১ অক্টোবর থেকে…
Read More
একাধিক প্রকল্পের ভারে টান পড়ছে রাজ্য সরকারের ভাড়ারে

একাধিক প্রকল্পের ভারে টান পড়ছে রাজ্য সরকারের ভাড়ারে

রাজ্যের সাধারণ মানুষের জন্য একের পর এক নয়া প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার৷ বিপুল জনাদেশ নিয়ে তৃতীয়বার ক্ষমতায় আসার পর ‘দুয়ারে সরকার’ কর্মসূচি, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো প্রকল্প বাস্তবায়নে আর্থিক চাপে পড়েছে নবান্ন৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতে পেরেছেন, তাঁর মুকুটে যোগ হয়েছে নতুন পালকও৷ বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের রূপায়নে শুরু থেকেই অনীহা ছিল রাজ্য সরকারের৷ সরকারের অবশ্য বক্তব্য ছিল, রাজ্যেই যখন সমতুল প্রকল্প রয়েছে তখন কেন্দ্রীয় প্রকল্পের প্রয়োজন কী! কিন্তু টান পড়েছে ভাঁড়ারে৷ কোষাগারের সেই চাপ সামাল দিতে গিয়েই এখন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা গ্রহণ করে চালু প্রকল্পগুলি এগিয়ে নিয়ে যাওয়ার কথা বিবেচনা করছে বলে সূত্রের খবর। বেশ কয়েকটি দফতর থেকে সেই…
Read More
স্কুল খোলার প্রস্তুতি তুঙ্গে

স্কুল খোলার প্রস্তুতি তুঙ্গে

সমাপ্তি হয়েছে দুর্গাপূজার৷ এবার শুরু হয়েছে স্কুল খোলার প্রস্তুতি৷ আগেই ঘোষিত হয়েছিল যে পূজা শেষেই খুলবে স্কুল৷ কালীপুজোর মধ্যেই ক্লাসঘরগুলিকে উপযোগী করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে৷ দীর্ঘদিন বন্ধ থাকা স্কুল ভবনগুলি মেরামতির জন্য ১০৯ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ৬ হাজার ৪৬৮টি স্কুল মেরামতির সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, স্কুলগুলি মেরামতির জন্য ১০৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ স্কুল মেরামতির লক্ষ্যে সমস্ত জেলা শাসককে বার্তা পাঠানো হয়েছে যে, অবিলম্বে ক্লাসগুলো যেন পঠনপাঠনের উপযোগী করে তোলা হয়৷ শিক্ষা দফতরের কমিশনার জানিয়েছেন, কালীপুজোর আগেই স্কুলগুলোকে ক্লাস উপযোগী করে তুলবে হবে৷  স্বয়ং…
Read More
আবারো ঝড়ের পূর্বাভাস রাজ্যে

আবারো ঝড়ের পূর্বাভাস রাজ্যে

বিগত এক মাস ধরে বৃষ্টির মরশুম রাজ্য জুড়ে। লাগাতার বৃষ্টি দেখেছে রাজ্যের মানুষ। বহু সমস্যায় পড়েছে রাজ্যবাসী। মাঝে কিছুদিন বৃষ্টিপাত বন্ধ রয়েছে এবং বেশ কিছু জায়গায় জল নেমে গিয়েছে যা স্বস্তির ব্যাপার। কিন্তু আগামী কয়েক দিনে আবার মাঝারি থেকে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। মানে পুজোতেও বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস। পাশাপাশি উৎসবের পরেই রাজ্যে হানা দিতে পারে ঘূর্ণিঝড়! লক্ষ্মীপুজোর আগে প্রবল ঝড়ের আশঙ্কা। এমনটাই জানিয়েছেন আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, ঘণ্টায় ১০০ কিলোমিটার বা তার বেশি বেগে পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এর ফলে ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে রাজ্যের দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা। আবার সুন্দরবন এলাকা ক্ষতিগ্রস্ত…
Read More
পূজার মরসুমে বন্ধ থাকছে টিকাকরণ

পূজার মরসুমে বন্ধ থাকছে টিকাকরণ

আসন্ন করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। এরই মাঝে পড়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আশঙ্কা বাড়ছে সংক্রমণ বৃদ্ধির। অন্যদিকে এই পুজোর মধ্যে আবার বেশ কয়েক দিন বন্ধ থাকছে টিকাকরণ কর্মসূচিও। জানা গিয়েছে, শহরে ১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অর্থাৎ সপ্তমী থেকে দশমী বন্ধ থাকছে করোনার টিকাকরণ। পুরসভার স্বাস্থ্যবিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানিয়েছেন এমনটাই। তাই সকলকে যে চূড়ান্ত সতর্ক থাকতে হবে তা বলাই বাহুল্য। কিন্তু কেউ কি সাবধান থাকছে? প্রশ্ন এটাই। এমনিতেই দ্বিতীয়া-তৃতীয়া থেকেই রাজপথে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ছে যা রীতিমত চিন্তা বাড়াচ্ছে। দ্বিতীয়ার সন্ধ্যাতে রাজপথে যে ভিড় দেখা গিয়েছে জায়গায় জায়গায় তাতে তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা বাড়বে বৈ কমবে…
Read More
পূজার মরশুমে বাংলায় জারি হাই এলার্ট

পূজার মরশুমে বাংলায় জারি হাই এলার্ট

শুরু হয়েছে দেবীপক্ষের। প্রারম্ভ হয়েছে পূজার। এই উৎসবের মরসুমে বিভিন্ন জঙ্গি ক্রিয়াকলাপের আশঙ্কা রয়েছে। এই সময় বাড়তে পারে নাশকতা। এই পরিস্থিতিতে এবার পুজোয় জঙ্গিহানা বা নাশকতার আশঙ্কা এড়াতে রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে বিশেষ ভাবে সতর্ক করে দিয়েছে। পুজোর সময় রাস্তা ও মণ্ডপে কোভিড বিধি কার্যকর করার কাজে ব্যস্ততার কারণে জঙ্গি ও অপরাধমূলক কাজ কর্ম রোখার কাজ যাতে ব্যাহত না হয় সেকথা স্মরণ করিয়ে দিতেই এই সতর্ক বার্তা বলে স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে। একই সঙ্গে এদিন গোটা রাজ্যে দুর্গা প্রতিমা নিরঞ্জনের দিনক্ষণও ঘোষণা করা হয়েছে স্বরাষ্ট্র দফতরের তরফে। ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত প্রতিমা নিরঞ্জন করা যাবে বলে জানানো…
Read More
চলতি বছর পূজাতেও বাজিতে নিষেধাজ্ঞার আর্জি

চলতি বছর পূজাতেও বাজিতে নিষেধাজ্ঞার আর্জি

আসন্ন দুর্গা পূজার পরই কালী পুজো। এই সময়ই শুরু হবে চারদিকে বাজি ফাটানোর ধুম। তাই এবার কালীপুজো সময় বাজি পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়েরের আবেদন। জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ভ্যাকেশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত, গতবছর কোভিড পরিস্থিতিতে বাজি পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। গত বছর কালীপুজো, দীপাবলি, কার্তিক পুজো, জগদ্ধাত্রী পুজো ও ছটপুজো পর্যন্ত গোটা উৎসবের মরশুমে সম্পূর্ণভাবে বাজি নিষিদ্ধ করেছিল কলকাতা হাইকোর্ট। সারা রাজ্য জুড়ে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। বাজি কেনা, বিক্রি ও ফাটানো নিষিদ্ধ করেছিল আদালত। পাশাপাশি প্রতিমা বিসর্জনেও আলোকসজ্জা বা বাজি ব্যবহার করা চলবে না…
Read More
অবশেষে প্রতীক্ষার অবসান শপথ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী

অবশেষে প্রতীক্ষার অবসান শপথ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী

অবশেষে অবসান হলো অপেক্ষার। বিপুল ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর নিজ পদে ফিরছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনের ফল প্রকাশের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় কবে শপথ নেবেন তা নিয়ে কৌতূহল বেড়েছিল। এবার সব সমস্যার সমাধান করে নিজ পদে ফিরছেন মুখ্যমন্ত্রী। আজ ৭ অক্টোবর বৃহস্পতিবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে শপথ নেবেন জঙ্গিপুর এবং শমশেরগঞ্জের তৃণমূল বিধায়করাও। টুইট করে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ৭ অক্টোবর পশ্চিমবঙ্গের বিধায়ক হিসেবে বিধানসভায় শপথগ্রহণ করবেন ভবানীপুরের জয়ী প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, জঙ্গিপুরের জাকির হোসেন এবং শমশেরগঞ্জের আমিরুল ইসলাম। সকাল ১১টা ৪৫-এ হবে এই শপথগ্রহণ। প্রচলিত রীতি অনুযায়ী বিধায়করা বিধানসভাতেই শপথ নেন৷ বিধানসভায় তাঁকে শপথবাক্য…
Read More
তর্পনের দিন শিকেয় উঠলো করোনা বিধিনিষেধ

তর্পনের দিন শিকেয় উঠলো করোনা বিধিনিষেধ

আজ বুধবার শুরু হলো দেবী পক্ষের৷ আজ তর্পনের দিন৷ সকাল থেকেই ঘাটে ঘাটে চলছে তর্পণ৷ কিন্তু চোখে পড়ল না কোনও করোনা বিধি৷ উপচে পড়া ভিড়ে ঘেঁষাঘেষি করে দাঁড়িয়েই চলল পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা৷ এই পরিস্থিতিতিতে চিন্তা বাড়ছে সবার৷ যদিও করোনা পরিস্থিতি সামাল দিতে পর রাজ্য প্রশাসন৷ ইতিমধ্যে প্রতিটি মণ্ডপে নো-এন্ট্রি ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট৷ কিন্তু আজ সকালে যে চিত্র দেখা গেল তা রীতিমতো উদ্বেগের৷ নেই দূরত্ব বিধি৷ মুখে নেই মাস্ক৷ করোনা আবহে গত বছরই কলকাতা পুরসভার তরফে বলা হয়েছিল ন্যূনতম ৬ ফুট দূরত্ব রেখে তর্পণ করতে হবে৷ কিন্তু দেখা গেল না সেই সবের বালাই৷  বরং ধরা পড়ল অসচেতনতার চিত্র৷    এদিকে…
Read More