29
Nov
তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার আগে থেকেই জনসাধারণের জন্য বহু প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্য সরকার৷ বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিটি পরিবারের ন্যূনতম আয় নিশ্চিত করবেন৷ বিপুল জনাদেশে ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যা সারা দেশের নজর কেড়েছে৷ প্রশংসিত হয়েছে তাঁর প্রকল্প৷ কিন্তু সেই সঙ্গে একটি প্রশ্নও উঠতে শুরু করেছে৷ কোথা থেকে আসবে এই প্রকল্পকে জিইয়ে রাখার টাকা? সরকারি ভাঁড়ারের দৈন্যদশায় কতদিন ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘স্বাস্থ্যসাথী’র মতো প্রকল্প চালানো যাবে তা নিয়েই এখন সংশয়৷ এমতাবস্থায় একটাই পথ, ঋণ৷ প্রশাসনিক মহলের মতে, এই সকল সরকারি প্রকল্প চালাতে ঋণ নেওয়াই একমাত্র পথ। ধার নেওয়া টাকাতে প্রকল্পের খরচ চালানোর জল্পনা শুরু হয়েছে…
