জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘে মানুষের লড়াই, জয়ী মৎস্যজীবী, আহত অবস্থায় নিয়ে যাওয়া হল হাসপাতালে

জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘে মানুষের লড়াই, জয়ী মৎস্যজীবী, আহত অবস্থায় নিয়ে যাওয়া হল হাসপাতালে

আবারো দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন জঙ্গলে কাংরা ধরতে গিয়ে বাঘের আক্রমণের আহত মৎস্যজীবী সোনু রাম ভক্তা বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের জিপ্লোট গ্রাম পঞ্চায়েতের সত্য দাসপুর এলাকায়।গত পরশুদিন পাঁচজন মিলে নৌকা নিয়ে সুন্দরবন জঙ্গলে কাংরা ধরতে যায়। হঠাৎ করে দি রয়েল বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়ে শনুরাম ভক্তার উপর। আত্মচিৎকার বাঁচার লড়াই। কিছুটা দূরে থাকা অন্যান্য সহপাঠীরা লোহার রড সাবল নিয়ে বাঘের উপরে ঝাঁপিয়ে পড়ে সহযোগী মৎস্যজীবীকে বাঁচাতে। আর শেষ পর্যন্ত সেই লড়াইয়ে সফল হয় মৎস্যজীবীরা রনি ভঙ্গ দিয়ে গভীর জঙ্গলে পালিয়ে যায় বাঘ। পরিশেষে সেখান থেকে নৌকায় করে মৎস্যজীবীকে সরাসরি আনা হয় পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে, অবস্থার আশঙ্কা…
Read More
বেলডাঙায় জমায়েত, বাবরি মসজিদের ভিওিপ্রস্তর স্থলে জুম্মার নামাজ

বেলডাঙায় জমায়েত, বাবরি মসজিদের ভিওিপ্রস্তর স্থলে জুম্মার নামাজ

বাবরি মসজিদের ভিওিপ্রস্তর স্থলে শুক্রবার জুম্মার নামাজ পাঠ করলেন অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ জন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ​প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষজন ভিওিপ্রস্তর স্থলে জমায়েত হতে শুরু করেন। জুম্মার নামাজের নির্দিষ্ট সময়ে ভিড় ছিল চোখে পড়ার মতো। সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ সম্পন্ন করেন। ​এদিনের কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিচিত ব্যক্তিত্ব তথা রাজনৈতিক নেতা হুমায়ুন কবির। তাঁর উপস্থিতি জমায়েতে এক নতুন মাত্রা যোগ করে। তিনি উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ জন। হুমায়ুন কবিরের উপস্থিতি।
Read More
সাইবার অপরাধে ব্যারাকপুর থেকে গ্রেফতার এক যুবক

সাইবার অপরাধে ব্যারাকপুর থেকে গ্রেফতার এক যুবক

সাইবার অপরাধে ব্যারাকপুর থেকে এক যুবককে গ্রেফতার করলো সাগরদিঘী থানার পুলিশ। ধৃত ওই যুবকের নাম দুরন্ত দাস শর্মা। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী এলাকার এক ব্যক্তি সাগরদিঘী থানায় অভিযোগ দায়ের করে। সে জানাই তার মোবাইলে অজানা নাম্বার থেকে একটা ফোন আসে এবং তাকে জানাই যে তাকে লোন দেওয়া হবে। লোন দেওয়ার নাম করে উক্ত ব্যক্তির মোবাইল ফোনে বিভিন্ন ওটিপি আসে এবং সেই ওটিপির মাধ্যমে উক্ত ব্যক্তির কাছ থেকে ১ লক্ষ ২৭ হাজার টাকা প্রতারণা করে। তারপর ওই ব্যক্তি সাগরদিঘী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে উক্ত মোবাইল নাম্বার ধরে।  সাগরদিঘী থানার পুলিশ  তদন্তে নেমে মোবাইল নাম্বারের সূত্র ধরে ব্যারাকপুরে  পৌঁছায় সাগরদিঘী থানার…
Read More
মা সারদা জন্মতিথি উদ্‌যাপনে বেলুড় মঠে ব্যাপক সমাগম

মা সারদা জন্মতিথি উদ্‌যাপনে বেলুড় মঠে ব্যাপক সমাগম

শ্রী শ্রী মা সারদার ১৭৩তম জন্মতিথিকে ঘিরে বেলুড় মঠে ভক্তদের ব্যাপক সমাগম। ভোর রাত থেকেই দীর্ঘ লাইন পড়তে শুরু করে মঠ প্রাঙ্গণে। নির্ধারিত সূচি অনুযায়ী ভোর ৪টা ৪৫ মিনিটে মঙ্গলারতি দিয়ে দিনের আনুষ্ঠানিক পুজো-অর্চনা শুরু হয়। তার পরই ৪টা ৫০ মিনিটে বেদপাঠ অনুষ্ঠিত হয়, যেখানে ভক্তরা গভীর ভক্তিভাবে যোগ দেন। এদিন সকাল ৭টায় বিশেষ পুজোর আয়োজন করা হয়। মঠজুড়ে তখন শান্ত, ধ্যানমগ্ন ও আধ্যাত্মিক আবহ। দুপুর ১২টায় হোমযজ্ঞ অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে বহু ভক্ত অংশ নেবেন বলে জানা গিয়েছে। জন্মতিথিকে কেন্দ্র করে মঠ কর্তৃপক্ষের পক্ষ থেকে ভক্তদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে।
Read More
মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বগুলা হাসপাতালে আজ থেকে চালু হলো প্রেসক্রিপশন

মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বগুলা হাসপাতালে আজ থেকে চালু হলো প্রেসক্রিপশন

নদীয়া জেলার হাঁসখালি থানার অন্তর্গত বগুলা রুরাল হাসপাতালে আজ থেকে চালু হলো পশ্চিমবঙ্গের অন্যান্য মেডিকেল কলেজের মতোই প্রেসক্রিপশন। সাধারণত সরকারি মেডিকেল কলেজ গুলোতে এই ধরনের সুবিধা দেখা যায়। রুরাল এলাকায় এই ধরনের পরিষেবা সচরাচর চোখে পড়ে না। কি এই প্রেসক্রিপশন ? এই ই প্রেসক্রিপশন হলো ডিজিটাল প্রেসক্রিপশন যেখানে রোগের বিবরণী এবং ওষুধের বিবরণ সম্পূর্ণ প্রিন্টেড ফরমেটে রেজিস্ট্রেশন নাম্বার সহ ছাপানো থাকে। এর ফলে রোগী এবং রোগীর পরিজন এরা খুব সহজে বুঝতে পারেন কি ওষুধ প্রেসক্রাইব করা হয়েছে এবং রোগীর কি ধরনের উপসর্গ বিদ্যমান। ইতিপূর্বে হাতে লেখা প্রেসক্রিপশনের  উপর সাধারণ মানুষের অনেক অভিযোগ এবং অনেক অসুবিধার সম্মুখীন হতে দেখা গেছে। বিশেষ…
Read More
১০ বছর পর বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন ওড়িশার নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক

১০ বছর পর বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন ওড়িশার নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক

দশ বছর আগে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার জগন্নাথপুর গ্রামের মানসিক ভারসাম্যহীন আদিবাসী যুবক সুদাম হেমব্রম(৪০) নিখোঁজ হয়ে যায়। পরিবার কোনোভাবেই তার খোঁজ পায়নি। স্থানীয় থানাতেও অভিযোগ জানানো হয়। এরপর কেটে যায় দশটি বছর। বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী সংস্থা মানসিক ভারসামহীন ও যুবক সুদামকে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে সে ভারতীয়। যোগাযোগ করা হয় পশ্চিমবঙ্গ হ্যাম রেডিওর সঙ্গে। হ্যাম রেডিওর কাছে খবর আসতে  আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিল সাংগঠনিক সভাপতি উৎপল রায়কে বিষয়টি জানানো হলে। নিখোঁজ যুবকের বাড়ির লোকের সাথে কথা বলে উৎপল বাবু দুই দেশের বিদেশ মন্ত্রণালয়,ভারতীয় হাই কমিশন, বাংলাদেশের হাই কমিশন সহ ওড়িশার মুখ্য সচিব ও …
Read More
আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার এক যুবক

আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার এক যুবক

গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা এনটিপিসি ফাঁড়ির পুলিশ ফরাক্কার চন্ডিপুর এলাকা থেকে এক যুবকের কাছে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, ধৃতের নাম রুবেল সেখ (২২), বাড়ি ফরাক্কার রানীপুর। গতকাল রাতে ফরাক্কার চন্ডিপুর এলাকায় অসৎ উদ্দেশ্যে ঘোড়াফেরা করছিলো এক যুবক। গোপন সুত্রে সেই খবর পেয়ে ফরাক্কার থানার আইসি সুজিত পালের নেতৃত্ব ফরাক্কা এনটিপিসি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক প্রিয়তোষ সিংঙ্ঘ পুলিশের একটি টিম নিয়ে তাকে আটক করে। তার কাছে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করে। তারপর তাকে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু…
Read More
প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে কল্যাণীঘাটে বিশেষ মহড়ার আয়োজন করল এনডিআরএফ

প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে কল্যাণীঘাটে বিশেষ মহড়ার আয়োজন করল এনডিআরএফ

বন্যা সহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আত্রেয়ী নদীর কল্যাণীঘাটে বিশেষ মহড়ার আয়োজন করল এনডিআরএফ। শুক্রবারের এই মহড়ায় জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দপ্তর ও বন দপ্তর সহযোগিতা করে। বন্যার সময় কীভাবে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে হয় নৌকা ব্যবহার, দড়ি সহায়তা, প্রাথমিক চিকিৎসা এসব হাতে কলমে দেখানো হয়। মূলত বন্যায় কি ভাবে উদ্ধাত কাজ চালায় উদ্ধারকারীরা সেই সব দেখানো হয়৷ যাতে সাধারণ মানুষও বিপদে নিজে সুরক্ষিত থাকতে পারে ও অন্যকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় রাখতে পারে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনডিআরএফের ডেপুটি কমান্ড্যান্ট সঞ্জয় কুমার রঞ্জন, জেলা ডিএম অ্যান্ড সিডি অফিসার ইনচার্জ তপন জ্যোতি বিশ্বাস, ডিডিএমও অনিল গুপ্তা ও…
Read More
রেলপথের উন্নয়নে রেলমন্ত্রীর দরবারে দুই সাংসদ

রেলপথের উন্নয়নে রেলমন্ত্রীর দরবারে দুই সাংসদ

বালুরঘাট - হিলি, বুনিয়াদপুর - কালিয়াগঞ্জ ও গাজোল - গুঞ্জরিয়া রেলপথের দ্রুত সম্প্রসারণের দাবিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। বৃহস্পতিবার দিল্লিতে রেলমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে দুই সাংসদ জানিয়ে দেন, দিনাজপুরের দু’জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যাতায়াতের সুবিধার জন্য উল্লিখিত রেলপথগুলির কাজ দ্রুত সম্পন্ন করা অত্যন্ত জরুরি। সাংসদরা রেলমন্ত্রীর কাছে আরও দাবি জানান বালুরঘাট থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত নতুন ট্রেন পরিষেবা চালু, দুই দিনাজপুরে রেল অবকাঠামো আরও উন্নত করা সহ সাধারণ মানুষের জন্য যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ ও আধুনিক করা হোক। রেলমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস…
Read More
মাত্র তিন বছরেই শত জ্ঞান! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সাঁকরাইলের অভ্রদীপ

মাত্র তিন বছরেই শত জ্ঞান! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সাঁকরাইলের অভ্রদীপ

মাত্র তিন বছর পাঁচ মাস বয়সেই অভ্রদীপ সেন জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ। বয়সে একরত্তি হলেও প্রতিভায় যেন ভরপুর এই বিস্ময় বালক। অভ্রদীপের শিক্ষক, আত্মীয়-পরিজন থেকে শুরু করে প্রতিবেশীরাও তার প্রতিভায় মুগ্ধ। কী নেই তার ঝুলিতে! বিভিন্ন দেশের নাম, রাজধানী, জাতীয় পতাকা চেনা, ভারতের ২৯টি রাজ্যের রাজধানী মুখস্থ, ১০০-রও বেশি জেনারেল নলেজ প্রশ্নের উত্তর সে দিতে পারে অনায়াসে। শুধু তাই নয়, গায়ত্রী মন্ত্র থেকে নানা ছড়া– সবই তার ঠোঁটস্থ। অভ্রদীপের বাবা দেবাশীষ সেন পেশায় অধ্যাপক এবং মা নমিতা সেন গৃহবধূ। বাড়িতে অধিকাংশ সময় মায়ের সঙ্গেই কাটে তার। খেলতে খেলতেই শেখানোর পদ্ধতিতেই জন্ম নিয়েছে এই প্রতিভা। বয়স যখন দুই-আড়াই,…
Read More
ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় নিবেদিতা সেতুর নিচে চারটি দোকান

ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় নিবেদিতা সেতুর নিচে চারটি দোকান

ভোররাতে বিধ্বংসী আগুন বালি নিমতলা নিবেদিতা সেতুর নিচে চারটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ জানা যায়নি। দমকলের চারটি ইঞ্জিন দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে করে। পাশেই ছিল একটি বস্তি এলাকার মানুষ আতঙ্কের ভয় বেরিয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। দোকানের ভেতর গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আরো আগুন ছড়িয়ে পড়ে। হতাহত এর খবর নেই। ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। দিল্লি রোড বোম্বে রোড যাবার অ্যাপ্রচ রোডে ব্রিজের নিচে আগুন লাগে। রোলের দোকান, চায়ের দোকান, এবং অন্যান্য দোকানে পুড়ে  ভস্মভূত হয়ে যায়। বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
Read More
ফের তাজা বোমা উদ্ধার সামসেরগঞ্জে  

ফের তাজা বোমা উদ্ধার সামসেরগঞ্জে  

সামসেরগঞ্জে ফের তাজা বোমা উদ্ধারের ঘটনা এলাকাবাসীর আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। এবার জোতকাশী এলাকার একটি আমবাগান থেকে বালতিভর্তি একাধিক তাজা বোমা উদ্ধার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ। শনিবার  সকালেই এলাকার কিছু বাসিন্দা আমবাগানে সন্দেহজনক বালতি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। বোমা উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গেই গোটা আমবাগান ঘিরে ফেলে পুলিশ এবং স্থানীয়দের সেখানে যেতে নিষেধ করা হয়। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। পরে বোম স্কোয়াড এসে বোমাগুলির নিষ্ক্রিয়করণের প্রক্রিয়া শুরু হবে । পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, কে বা কারা এই বোমাগুলি আমবাগানে রেখে গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সামসেরগঞ্জ থানার আধিকারিকদের…
Read More
বাংলাদেশে ভূমিক*ম্প, পশ্চিমবঙ্গেও তী*ব্র ঝাঁকুনি

বাংলাদেশে ভূমিক*ম্প, পশ্চিমবঙ্গেও তী*ব্র ঝাঁকুনি

শুক্রবার সকালে আচমকাই প্রবল কম্পনে কেঁপে উঠল বাংলাদেশ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের নরসিংদী থেকে ১৩ কিলোমিটার দক্ষিণ – দক্ষিণ - পশ্চিমে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। জানা যায়, ঢাকাতেও তীব্র কম্পন অনুভূত হয়। এর জেরে বাংলাদেশে মারা গেছেন ছয়জন, আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই কম্পন পৌঁছে যায় পশ্চিমবঙ্গেও। তীব্র ঝাঁকুনি অনুভূত হয় কলকাতা সহ শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, নদিয়া, দক্ষিণ দিনাজপুর সহ উত্তর – দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। প্রায় ৩০ সেকেন্ড ধরে বহুতল দুলতে থাকে। অফিস–কাছারি, সরকারি দফতর, ব্যাংক—সব জায়গা থেকেই কর্মীরা আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। বহু জায়গায় লিফট বন্ধ…
Read More
বাঁদরের তাণ্ডবে থমথমে সাঁকরাইলের ধানঘোরী বাজার

বাঁদরের তাণ্ডবে থমথমে সাঁকরাইলের ধানঘোরী বাজার

সাঁকরাইলের ধানঘোরী বাজার এলাকায় আজ সকাল থেকেই চরম উত্তেজনা। তিনটি বাঁদর হঠাৎই বাজার এলাকায় ঢুকে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই আক্রমণাত্মক হয়ে ওঠে বলে জানান স্থানীয়রা। কখনো চলন্ত বাইকের ওপর ঝাঁপিয়ে পড়া, কখনো আবার বাজারের মিষ্টির দোকানে ঢুকে তাণ্ডব চালানো—এমন নানান ঘটনা বাজারজুড়ে আরও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। বাঁদরগুলির মধ্যে একটি অত্যন্ত আক্রমণাত্মক আচরণ করছে, পথচারী ও বাজারে কেনাকাটা করতে আসা মানুষজনকে তাড়িয়ে বেড়াচ্ছে। ফলে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বহু দোকানদার ভয়ে দোকানের শাটার নামিয়ে দেন। স্থানীয়দের মতে, বাঁদরগুলির আচরণ অস্বাভাবিক। তারা মনে করছেন, সম্ভবত মানসিকভাবে অসুস্থ বা আঘাতপ্রাপ্ত হওয়ার কারণেই এমন অস্বাভাবিক আক্রমণাত্মক আচরণ করছে প্রাণীগুলি। তবে এখনো পর্যন্ত বনদপ্তরের…
Read More