পশ্চিমবঙ্গ নির্বাচনী সংস্কার: নির্বাচন কমিশন প্রথম সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে

পশ্চিমবঙ্গ নির্বাচনী সংস্কার: নির্বাচন কমিশন প্রথম সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে

ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর অংশ হিসেবে আজ পশ্চিমবঙ্গের প্রথম সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে। এই গুরুত্বপূর্ণ হালনাগাদটি সুপ্রিম কোর্টের নির্দেশিত একটি প্রক্রিয়ার ফলস্বরূপ, যার উদ্দেশ্য হলো পূর্বে চিহ্নিত বা বাদ পড়া লক্ষ লক্ষ ভোটারের অবস্থা নিষ্পত্তি করা। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তার মতে, এই তালিকায় প্রধানত সেইসব নাগরিক অন্তর্ভুক্ত হবেন, যাদের নথি বিচার বিভাগীয় কর্মকর্তাদের দ্বারা সম্পূর্ণরূপে যাচাই ও বিচার করা হয়েছে। এই প্রশাসনিক মাইলফলকটি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভোটার ভিত্তি নিশ্চিত করার জন্য পরিকল্পিত, যা ২০২৬ সালের ২৩শে এপ্রিল এবং ২৯শে এপ্রিল দুই ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজ্যের…
Read More
দিনমজুর থেকে প্রার্থী: ভোটে দাঁড়িয়ে চমক অভিজিৎ হাজরার

দিনমজুর থেকে প্রার্থী: ভোটে দাঁড়িয়ে চমক অভিজিৎ হাজরার

পেশায় দিনমজুর। দৈনিক আয় চারশো টাকা। বাড়িতে দাদা,বৌদি,মা থাকলেও সংসার করা হয়ে ওঠেনি।নিজের নাছোড় মনোভাবের ফল হাতে নাতে পেয়েছে হাওড়ার আমতা থানার তেগেছিয়া গ্রাম।২০০৩ সালে বাস্তবিক লড়াইকে এলাকায় বিদ্যুৎ সংযোগ এনেছেন। সেই থেকে তেগাছিয়া  এলাকার মানুষের কাছে তিনি বেশ জনপ্রিয়। নির্বাচনে ভোট দেওয়া ছাড়া ও প্রার্থীপদ সহ বিভিন্ন প্রক্রিয়া কেমন তা জানতে গাঁটের কড়ি খরচ করে এবার বিধানসভা ভোটে দাঁড়িয়ে সকলকে চমকে দিয়েছেন তেগেছিয়া হাজরা পাড়ার যুবক অভিজিৎ হাজরা।প্রতীক কলিং বেল। এলাকার মানুষ ও বেশ খুশি।তেগাছিয়া মাঠ সংলগ্ন মন্দিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসানো থাকে সাজেশন বক্স। আগামীতে এলাকার উন্নয়নের জন্য কি কি চাই তা জানিয়ে অনেকেই চিঠি লিখে বাক্সে…
Read More
তলব করা হলো দুই প্রার্থীকে

তলব করা হলো দুই প্রার্থীকে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ভোটের আগে ইডি স্ক্যানারে রাজ্যের দুই মন্ত্রী। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মন্ত্রী সুজিত বসু এবং রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিধানসভা ভোটের ঠিক মুখে ইডি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে শাসক শিবির। জানা গিয়েছে, মন্ত্রী সুজিত বসুকে সোমবার এবং রথীন ঘোষকে বুধবার সিজিও কমপ্লেক্সের দফতরে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, ২৬ বিধানসভা নির্বাচনে সুজিত বিধাননগরে এবং রথীন মধ্যমগ্রামেই প্রার্থী হয়েছেন। ২০২৩…
Read More
মামলার শুনানি হলো সুপ্রিমকোর্টে

মামলার শুনানি হলো সুপ্রিমকোর্টে

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার আই-প্যাককে ঘিরে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েন এখন চরমে। সেই বিতর্কের মাঝেই সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি। বিচারপতি পি কে মিশ্র ও কে ভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। ইডি অভিযোগ করেছে, গত ৮ জানুয়ারি আই-প্যাক দপ্তরে তল্লাশির সময় তাদের কাজে বাধা দেওয়া হয়েছিল। সেই কারণেই তারা সুপ্রিম কোর্টে আবেদন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়েছে। ইডির দাবি, প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির সময় মুখ্যমন্ত্রী ও শীর্ষ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে…
Read More
কেশপুরে তৃণমূল সাংসদের ভাইয়ের বাড়িতে বিজেপি প্রার্থী

কেশপুরে তৃণমূল সাংসদের ভাইয়ের বাড়িতে বিজেপি প্রার্থী

কেশপুরের রাজনীতিতে চমক দিল বিজেপি প্রার্থী! ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারীর তথা অভিনেতা দেবের ভাইয়ের বাড়িতে দেখা করতে গেলেন কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। দীর্ঘদিন ধরে অবহেলিত ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের ভাই বিক্রম অধিকারী! পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ১০ নম্বর অঞ্চলের মহিষদা গ্রামে বাড়ি তৃণমূল সাংসদ দীপক অধিকারীর। তবে মহিষদা গ্রামে বাড়ি হলেও তিনি থাকেন কর্মসূত্রে কলকাতা তে। গ্রামে রয়েছে তার কাকু জেঠু সহ বাকি আত্মীয় স্বজনেরা। দেবের কাকুর ছেলে বিক্রম অধিকারী! দিন আনা, দিন খাওয়া, এক সাধারণ মানুষ হিসেবেই জীবন যাপন করেন তিনি। যেই বাড়িতে থাকেন বাড়িটিও ভগ্ন প্রায় হয়ে গিয়েছে। বারবার প্রশাসনের…
Read More
শঙ্কায় রয়েছে বিবেচনাধীন ভোটাররা

শঙ্কায় রয়েছে বিবেচনাধীন ভোটাররা

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার বড় অনিশ্চয়তায় রয়েছেন লক্ষ লক্ষ ভোটার। চূড়ান্ত তালিকা প্রকাশের পরও এখনও বহু মানুষের নাম ‘বিবেচনাধীন’ অবস্থায় ঝুলে রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিবেচনাধীন’ হিসেবে রাখা হয়েছিল। তালিকা প্রকাশের পর কেটে গিয়েছে দু’সপ্তাহেরও বেশি সময়। এই সময়ের মধ্যে বিবেচনাধীন ভোটারদের তথ্য খতিয়ে দেখে নিষ্পত্তির কাজ করছেন জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রায় ২১ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি করা…
Read More
বড় সিদ্ধান্ত নিচ্ছে কমিশন

বড় সিদ্ধান্ত নিচ্ছে কমিশন

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার ভোট হবে মাত্র দুই দফায়। তবে ভোট যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই আগাম ব্যবস্থা নিতে শুরু করেছে কমিশন। ২০২১ সালের নির্বাচনে যেখানে আট দফায় ভোটগ্রহণ হয়েছিল, সেখানে এবার ভোট হবে মাত্র দুই দফায়। প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাধারণত মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ের ঠিক আগে পর্যবেক্ষকরা রাজ্যে আসেন। প্রথম দফার ক্ষেত্রে…
Read More
নৈহাটী জুটমিল রোড থেকে ১২টি তাজা বোমা উদ্ধার, এলাকায় তীব্র আতঙ্ক

নৈহাটী জুটমিল রোড থেকে ১২টি তাজা বোমা উদ্ধার, এলাকায় তীব্র আতঙ্ক

হালিশহর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নৈহাটী জুটমিল রোডের পাক্কা লাইন এলাকায় আজ বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় ১২টি তাজা বোমা উদ্ধার করেছে। বিধানসভা নির্বাচনের আবহে জনবসতিপূর্ণ এলাকায় এত বিপুল পরিমাণ বোমা উদ্ধার হওয়ায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার বিবরণ :- বোমা উদ্ধার: পুলিশের কাছে আগাম খবর ছিল যে, পাক্কা লাইন এলাকায় কিছু সন্দেহজনক বস্তু লুকিয়ে রাখা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে তল্লাশি চালাতেই একের পর এক ১২টি জ্যান্ত বোমা উদ্ধার হয়। এলাকা ঘেরাও: ঘটনার গুরুত্ব বুঝে স্থানীয় পুলিশ তৎক্ষণাৎ পুরো এলাকাটি সিল করে দেয়। সাধারণ মানুষের…
Read More
বারুইপুরে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, গ্রেফতার ৩ ডাকাত

বারুইপুরে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, গ্রেফতার ৩ ডাকাত

বারুইপুরের সাগর সংঘ মাঠের কাছে রাতের অন্ধকারে জমায়েত হয়েছিল তিন দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর বড়সড় ডাকাতি উদ্দেশ্যে জড়ো হয়েছিল। কিন্তু তাদের ছক ভেস্তে দিতে পুলিশ তিনজনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতি সরঞ্জাম। বারুইপুর থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে, ওই এলাকায় ডাকাতির পরিকল্পনা করছে একটি দল। রাত বাড়তেই পুলিশ সেখানে অভিযান চালায়। হাতেনাতে ধরা পড়ে তিনজন—দীপ্তজিত দাস, রবিউল শেখ ও অরিন্দম ব্যানার্জি। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ধারালো ভোজালি ও দুটি তালা ভাঙা যন্ত্র। পুলিশ জানায়, ধৃতদের মধ্যে একজন মুর্শিদাবাদের বাসিন্দা, আর বাকি দু’জন বারুইপুরের বাসি। ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
Read More
শিক্ষা ক্ষেত্রে কাটছে অনিশ্চয়তা: বকেয়া ডিএ মেটাতে তৎপর বিকাশ ভবন

শিক্ষা ক্ষেত্রে কাটছে অনিশ্চয়তা: বকেয়া ডিএ মেটাতে তৎপর বিকাশ ভবন

দীর্ঘদিনের টানাপোড়েন ও আইনি জটিলতা কাটিয়ে অবশেষে রাজ্যের আধা সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মেটানোর প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশের পর যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কাটিয়ে শিক্ষা দফতরের সদর দফতর বিকাশ ভবনে জোরকদমে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এই পদক্ষেপের ফলে কয়েক লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মীর বকেয়া পাওনা পাওয়ার পথ প্রশস্ত হলো বলে মনে করা হচ্ছে। শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, স্কুলস্তরের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলিতে কর্মরত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বিস্তারিত তথ্যও ইতিমধ্যেই তলব করা হয়েছে। বিশেষত ২০১৬ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়কালের নির্দিষ্ট তথ্য চাওয়া হয়েছে। ওই সময়ে সংশ্লিষ্ট কর্মীরা…
Read More
দুর্গাপুরের ২১ নং ওয়ার্ডের চাষীপাড়ায় উত্তেজনা

দুর্গাপুরের ২১ নং ওয়ার্ডের চাষীপাড়ায় উত্তেজনা

দুর্গাপুরের ২১ নং ওয়ার্ডের চাষীপাড়া এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এলাকার একাধিক বিদ্যুতের তার কেটে দেয়, যার ফলে বহু বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুধু তাই নয়, স্থানীয় তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স ও ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাও সামনে আসে। এলাকাবাসীর অভিযোগ, তৃণমূল করার কারণেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণভেরি: দুই দফায় ভোটগ্রহণের বিজ্ঞপ্তি জারি করল কমিশন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণভেরি: দুই দফায় ভোটগ্রহণের বিজ্ঞপ্তি জারি করল কমিশন

অবশেষে প্রতীক্ষার অবসান। পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনের জন্য নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করল ভারতের নির্বাচন কমিশন। গত ১৫ মার্চ এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছিল। তবে বাংলাতে এবার লড়াই হবে দুই দফায়। আজ থেকেই রাজ্যে নির্বাচনী তৎপরতা তুঙ্গে।নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে আগামী ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল—এই দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট নেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টা থেকে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ মে। রাজনৈতিক ময়দানে ইতিমধ্যেই তাপমাত্রার পারদ চড়তে শুরু…
Read More
বড় দায়িত্ব পেল আসন্ন নির্বাচন পূর্বে

বড় দায়িত্ব পেল আসন্ন নির্বাচন পূর্বে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলা—জঙ্গিপুর, বহরমপুর এবং বারাসাতের জন্য নির্বাচনী কোর কমিটির ঘোষণা করা হয়েছে। আর সেই ঘোষণাতেই বাড়তি দায়িত্ব পেলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন-কাণ্ডে নাম জড়িয়ে কারাবাসের পর সম্প্রতি জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি দলের অন্দরে ‘বালু’ নামেই পরিচিত। মুক্তির পর থেকেই সংগঠনের কাজে সক্রিয় ছিলেন তিনি। এবার ছাব্বিশের ভোট প্রস্তুতিকে সামনে রেখে বারাসাত সাংগঠনিক জেলার নির্বাচনী কোর কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। বারাসাতের এই কোর কমিটিতে মোট ১৬ জন সদস্য রয়েছেন।…
Read More
ব্যস্ত সময়ে বিপর্যয়: হাওড়া মেট্রোয় পরিষেবা বিঘ্ন

ব্যস্ত সময়ে বিপর্যয়: হাওড়া মেট্রোয় পরিষেবা বিঘ্ন

মঙ্গলবার দুপুরে হাওড়া মেট্রো স্টেশন-এ আচমকা গেট বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। ব্যস্ত সময়ের মধ্যে প্রায় ২০ মিনিটের বেশি সময় কোনও পূর্ব ঘোষণা ছাড়াই স্টেশনের সব প্রবেশদ্বার বন্ধ রাখা হয়, ফলে বাইরে ও ভিতরে দ্রুত ভিড় জমে যায়।ঘটনার সময় অফিসযাত্রীসহ বিভিন্ন পেশার মানুষের চাপ বাড়তে থাকে। যাত্রীরা প্রথমে কোনও স্পষ্ট কারণ জানতে না পেরে বিভ্রান্ত হয়ে পড়েন। এর মধ্যেই শোনা যায়, মহাকরণ মেট্রো স্টেশন এলাকায় আগুন লাগার জল্পনা, যার জেরে মেট্রো চলাচলে বিঘ্ন ঘটেছে বলে অনুমান করা হয়।প্রায় ২৫ মিনিট পরে মেট্রো কর্তৃপক্ষ ঘোষণা করে যে ট্রেন চলাচলে বিলম্ব হবে এবং নতুন করে টিকিট না কাটার পরামর্শ…
Read More