উত্তর পূর্ব

অসুস্থতার কারণে বাতিল হলো একগুচ্ছ কর্মসূচী

অসুস্থতার কারণে বাতিল হলো একগুচ্ছ কর্মসূচী

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছর শুরুর সাথে সাথেই এক গুচ্ছ কর্মসূচীর কথা জানানো হয়েছিলো। নয়া বছর ঠাসা কর্মসূচী ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে জানা যাচ্ছে স্থগিত করা হয়েছে সব কর্মসূচী। ঠিক কি কারণে পরপর মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি স্থগিত রাখা হল, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যজনিত সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বেশ কিছুদিন ধরেই ভুগছেন মমতা। মাঝে বহুদিন ভুগেছেন পায়ের যন্ত্রনায়। পুজোর সময়ও ঘরবন্দি ছিলেন। ছোটখাটো অস্ত্রোপচারও হয়েছিল পায়ে। কলকাতার এসএসকেএম হাসপাতালে পায়ের চোটের রুটিন চেকআপের দিনই ডান কাঁধে ছোট অস্ত্রোপচারও হয়। তারপর চিকিৎসা সেরে উডবার্নের সামনে নতুন বছরের শুভেচ্ছাও জানান…
Read More
দুর্নীতি কান্ডে এবার তলব আরও এক বিধায়ককে

দুর্নীতি কান্ডে এবার তলব আরও এক বিধায়ককে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বেশ কিছুদিন ধরে রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছে আয়কর দপ্তর। কেন্দ্রীয় এসেন্সির নজরে এসেছে রাজ্যের একের পর এক নেতা বিধায়ক। এরই মধ্যে এবার স্ক্যানারে শাসকদলের আরও এক বিধায়ক। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিককে নোটিস পাঠিয়েছে আয়কর দফতর। আগামী ৮ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে তাকে আয়কর ভবনে হাজিরার নির্দেশ দিয়েছেন আধিকারিকরা। জানা যাচ্ছে, ২০১৬-১৭ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত ইনকাম ট্যাক্স রিটার্ন সংক্রান্ত গরমিলের অভিযোগ সামনে…
Read More
চলতি মাসে মোট ছুটি বারোদিন

চলতি মাসে মোট ছুটি বারোদিন

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই সুখবর দিল রাজ্য সরকার। জানুয়ারি মাসে পরপর ছুটি পাবেন সরকারি কর্মীরা। বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস-কাছারি। পাশাপাশি অনেক সরকারি অফিসই শনিবার করেও ছুটি থাকে। সব মিলিয়ে জানুয়ারি মাসে তাদের ছুটি সংখ্যা হবে ১২। ২০২৪ জানুয়ারি মাসের ছুটির তালিকা: ১ জানুয়ারী: ইংরেজি নববর্ষ ৭ জানুয়ারী: রবিবার ১২ জানুয়ারী: স্বামী বিবেকানন্দের জন্মদিন ১৪ জানুয়ারী: রবিবার ২১ জানুয়ারি: রবিবার ২৩ জানুয়ারি: নেতাজির জন্মদিন ২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস ২৮ জানুয়ারি: রবিবার
Read More
কড়া নজরদারি চলবে গঙ্গাসাগরের মেলায়

কড়া নজরদারি চলবে গঙ্গাসাগরের মেলায়

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছর শুরু মানেই এবার পালা গঙ্গাসাগর মেলার। আর কিছুদিন পরই মেলা। জানুয়ারি মাসে সাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী জড়ো হবেন গঙ্গাসাগর মেলা উপলক্ষে। গঙ্গাসাগর সংক্রান্ত প্রস্তুতির বিষয়ে রাজ্যের মন্ত্রী থেকে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা বৈঠকে করেন। মেলায় আগত মানুষদের নিরাপত্তা জনিত ব্যবস্থা, পুণ্যার্থীদের দেখভাল সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। পুণ্যস্নান হবে ১৫ জানুয়ারি রাত থেকে ১৬ জানুয়ারি সকাল পর্যন্ত। এ বছর প্রায় ৪০ লক্ষ মানুষের সমাগম হবে। মেলা উপলক্ষে ২২৫০টি বাস, ৬৬টি অতিরিক্ত ট্রেন চলবে। গঙ্গাসাগর মেলা উপলক্ষে স্পেশাল ট্রেন ছাড়বে শিয়ালদা থেকে। এছাড়াও আপৎকালীন অবস্থায় জন্য থাকবে অ্যাম্বুলেন্স। ১১৫০ সিসিটিভির নজরদারি থাকবে এই কদিন। ভারতের…
Read More
রাজ্যে চলতে থাকা দুর্নীতি নিয়ে তদন্তকারীদের তরফে প্রকাশিত হলো বেশ কিছু নাম

রাজ্যে চলতে থাকা দুর্নীতি নিয়ে তদন্তকারীদের তরফে প্রকাশিত হলো বেশ কিছু নাম

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আদালতের নির্দেশে একজোটে নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে ইডি, সিবিআই। ইতিমধ্যেই এই নিয়ে দুই আলাদা খসড়া তালিকা তৈরী করেছে সিবিআই। যেই তালিকায় রয়েছে বড় চমক। CBI এর সম্ভাব্য প্রভাবশালী তালিকা: পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী। চন্দ্রনাথ সিনহা, মন্ত্রী। মানিক ভট্টাচার্য, TMC বিধায়ক। তাপস সাহা, TMC বিধায়ক। জীবন কৃষ্ণ সাহা, TMC বিধায়ক। জাফিকুল ইসলাম, TMC বিধায়ক। কানাই মণ্ডল, TMC বিধায়ক। অমল আচার্য, প্রাক্তন বিধায়ক। প্রবীর কয়াল, ব্যাক্তিগত সচিব, বিধায়ক নবকুমার সাহা, নবগ্রাম, মুর্শিদাবাদ। জয়দীপ দাস, বারাকপুর,…
Read More
বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর তরফে

বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর তরফে

শুরু হয়েছে নতুন বছর। এবার পালা শুরু পরীক্ষা পর্বের। বলতে গেলে হাতে বাকি মাত্র আর কিছুদিন। এই মুহূর্তে জোর কদমে প্রস্তুতি নিতে ব্যস্ত পড়ুয়ারা। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীরা রীতিমত যুদ্ধকালীন তৎপরতায় চালাচ্ছে প্রস্তুতি। তবে অন্যদিকে আর দিনকয়েকের মধ্যেই শুরু হয়ে যাবে জয়েন্ট এন্ট্রান্স। তারমধ্যেই জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রশনের ফিজ প্রসঙ্গে বড় তথ্য সামনে নিয়ে এল রাজ্য সরকার। জানা যাচ্ছে, এবার থেকে মহিলাদের জন্য থাকবে বিশেষ ছাড়ের ব্যবস্থা। বলা হয়েছে, মহিলা ও ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় থাকবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, জেনারেল ক্যাটাগরির রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা, সংরক্ষিত শ্রেণির পরীক্ষার্থীদের জন্য ফি ধার্য করা হয়েছে ৪০০ টাকা। এদিকে মহিলা…
Read More
বড় সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্যের মন্ত্রিসভার তরফে

বড় সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্যের মন্ত্রিসভার তরফে

চলতি বছর প্রায় শেষের পথে, বাকি মাত্র আর একটাদিন। তারপরেই শুরু নতুন বছরের। তবে তার আগে নতুন বছরে নিয়োগের ঝুলি খুলল পশ্চিমবঙ্গ সরকার। মন্ত্রিসভায় অনুমোদন পেল রাজ্যের পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্যবিমার আওতায় আনার বিল। পাশাপাশি রাজ্য মন্ত্রিসভায় নতুন পদ সৃষ্টি, কর্মী নিয়োগ, কর্মী বদলি সহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্যবিমার আওতায় আনার বিল অনুমোদন পেল। ফলে এই সকল কর্মীরা এবার থেকে ক্যাশলেস চিকিৎসা বিমার সুবিধা পাবেন। প্রসঙ্গত, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলিয়ে মোট ৩০ হাজার কর্মী রয়েছে। অবসরপ্রাপ্ত কর্মীর সংখ্যা ২০ হাজার। এবার থেকে এদের স্বাস্থ্যবিমার আওতায় আনা হল। এর পাশাপাশি এদিন একাধিক ক্ষেত্রে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া…
Read More
নতুন বছরেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক

নতুন বছরেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে বিনামূল্যে রেশন দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, চিনি ইত্যাদি পেয়ে থাকে। তবে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ওনার্স ফেডারেশনের পক্ষ থেকে নতুন বছরের শুরুতেই রেশন ধর্মঘটের ডাক দেওয়া হল। রেশন ধর্মঘটের ফলে সমস্যায় পড়তে চলেছেন দেশের ৮১ কোটি মানুষ। আগামী ১লা জানুয়ারি থেকে ধর্মঘটে শামিল হচ্ছে দেশের ৫ লক্ষ ৩৮ হাজার রেশন দোকান। রেশন ডিলাররা দাবি তুলেছেন, এফসিআই থেকে চটের বস্তায় খাদ্যশস্য দিতে হবে রেশনের খাদ্য নষ্ট এড়াতে। অন্যান্য জেলাতেও দার্জিলিংয়ের মতো…
Read More
আগামী বছর থেকে নতুন করে পড়বে ঠান্ডা

আগামী বছর থেকে নতুন করে পড়বে ঠান্ডা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। আগমন হয়েছে শীত কালের, তবে দেখা নেই শীতেরই। ক্রমাগত বেড়েই চলেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী বেশ কিছু দিন দক্ষিণবঙ্গে এই রকমই থাকবে। আপাতত বেশ কিছুদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে বাড়ছে তাপমাত্রা। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বর্তমানে বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই কারণেই বেড়েছে পুবালী হাওয়ার দাপট। উত্তর-পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব বেশ খানিকটা কমেছে। দক্ষিণবঙ্গে ফের কবে পড়বে, সেই বিষয়…
Read More
বহু প্রচেষ্টার পরেও টেট নিয়েও বিস্তর অভিযোগ এসেছে

বহু প্রচেষ্টার পরেও টেট নিয়েও বিস্তর অভিযোগ এসেছে

বছর প্রায় শেষের পথে। বছর ঘুরলেই শুরু নতুন বছর। হাতে বাকি মাত্র আর একছুদিন। এই মুহূর্তে সদ্দ্যই সমাপ্ত হয়েছে প্রাথমিকের টেট। বেশ কিছু সমস্যার কারণে ২০১৬ সাল থেকে থমকে ছিল প্রাথমিক টেট। তারপর গত বছর থেকে ফের শুরু। তবে প্রতিবারের মতো এ বারের টেট নিয়েও বিস্তর অভিযোগ এসেছে। পর্ষদ প্রথম থেকেই দাবি করেছে কড়া নিরাপত্তার মধ্যে নেওয়া হবে টেট, থাকবে সিসিটিভি। তবে এত সবের মধ্যেও এবার টেটের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরীক্ষা শেষ হওয়ার অনেক আগেই সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে টেটের প্রশ্নপত্র। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে যেখানে জলের বোতল পর্যন্ত নিয়ে ঢোকা…
Read More
আগরতলা থেকে বাংলায় গাঁজা পাচার করতে গ্রেপ্তার ২ মহিলা পাচারকারী

আগরতলা থেকে বাংলায় গাঁজা পাচার করতে গ্রেপ্তার ২ মহিলা পাচারকারী

নতুন বছরের শুরুতে বিভিন্ন রাজ্যে দেদার গাঁজার জোগান দেওয়ার এক বড় চক্রের সন্ধান পেল আরপিএফ। বৃহস্পতিবার ২ জন মহিলাকে গ্রেপ্তার করা হয় এবং তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা আটক করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ২৮শে ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার আগরতলা থেকে কলকাতাগামী স্পেশালে ওই দুই মহিলার সন্দেহজনক আচরণ দেখে তাঁদেরকে মালদহ স্টেশনে নামিয়ে তাঁদের সঙ্গে থাকা ব‌্যাগের তল্লাশি নিতেই উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গাঁজা।যার দাম মূলত ২ লক্ষ টাকা। তদন্তকারীদের মাধ্যমে জানা গিয়েছে, শীতকালীন বিভিন্ন পার্টিতে জোগান দেওয়ার উদ্দেশ্যে চায়ের প্যাকেটে করে মাহিলাদের মাধ‌্যমে সেগুলি শহরে আনা হচ্ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পর আরপিএফ উত্তর-পূর্বের বেশ কিছু পাচার কারীদের নাম…
Read More
শীতের দেখা নেই দক্ষিণবঙ্গে

শীতের দেখা নেই দক্ষিণবঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। আগমন হয়েছে শীত কালের, তবে দেখা নেই শীতের। বেড়ে চলেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত এই রকমই রোদ-কুয়াশার খেলা চলবে দক্ষিণবঙ্গে। ২০২৩ এ আর শীতের মুখ দেখবে না কলকাতা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পুবালী হাওয়ার দাপটে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে বাড়ছে তাপমাত্রা। ৩১ ডিসেম্বর হোক বা ১ জানুয়ারি, উত্তরে মাঝারি ঠান্ডা থাকলেও কনকনে ঠান্ডা থেকে বঞ্চিত থাকবে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। তার প্রভাব পড়তে পারে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একই…
Read More
আসন্ন পরীক্ষা নিয়ে পর্ষদের তরফ থেকে নেওয়া হলো বড় সিদ্ধান্ত

আসন্ন পরীক্ষা নিয়ে পর্ষদের তরফ থেকে নেওয়া হলো বড় সিদ্ধান্ত

চলতি বছর প্রায় শেষের পথে, বাকি মাত্র আর কটা দিন। তারপর বছর ঘুরলেই শুরু পরীক্ষা পর্ব। জোর কদমে চলছে প্রস্তুতি নিতে ব্যস্ত পড়ুয়ারা। আসন্ন বছরের ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তবে ইদানিং দেখা যাচ্ছে ফি বছরই ফাঁস হয়ে চলেছে মাধ্যমিকের প্রশ্নপত্র। পর্ষদের তরফ থেকে নানা ধরণের নিরাপত্তার বন্দোবস্ত করলেও প্রতিবছরই পর্ষদের মুখ পুড়ছে। আর এবার সেই চুরি রুখতে নয়া কৌশল নেওয়া হচ্ছে পর্ষদের তরফ থেকে। শোনা যাচ্ছে সম্পূর্ণভাবে বদলে ফেলা হচ্ছে প্রশ্নপত্রের চেহারা। এই প্রসঙ্গে মুখ খুললেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সভাপতি জানালেন, চলতি বছর প্রতিটি প্রশ্নপত্রেই থাকবে আলাদা আলাদা কোড। প্রতিটি পরীক্ষার্থীর জন্য আলাদা আলাদা কোড দেওয়া হবে।…
Read More
এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর

এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। এবার দিঘা পৌঁছানো এখন আরও সহজ। এ বারে আমতা বিধানসভা কেন্দ্র থেকে শুরু হচ্ছে নতুন বাস রুট। এবারে আরও কম সময়ে পৌঁছে যাবেন দিঘা। খুব সহজেই আমতা বিধানসভা কেন্দ্রের জয়পুর থেকে সরাসরি দিঘা পৌঁছে যাবে বাস। দিঘা যাওয়ার এই বাস প্রত্যেকদিন সকাল সাড়ে ৬টায় আমতা জয়পুর থেকে যাবে দিঘা। জয়পুর থেকে শুরু করে শেয়াগড় মোড়, এবং তারপর বেতাই মোড়, খোরাপ হাটতলা, গাজীপুর বাজার, নারিট বাজার, চক শ্রীরামপুর, বাইনান, খাজুট্টি, হিজালক মোড়, বাগনান, কোলাঘাট হয়ে দিঘা পৌঁছে…
Read More