উত্তর পূর্ব

ক্যান্সার চিকিৎসা নিয়ে রাজ্য সরকারের তরফে বড় উদ্যোগ

ক্যান্সার চিকিৎসা নিয়ে রাজ্য সরকারের তরফে বড় উদ্যোগ

মারণ রোগের নাম উঠলেই সবার প্রথম নাম মনে পরে ক্যান্সারের। এই ক্যান্সার শব্দটি শুনলে আমাদের সকলের মনের মধ্যেই ভেসে ওঠে মৃত্যু। সেই অর্থে এখনো পর্যন্ত ক্যান্সার চিকিৎসার কোনো ওষুধ বা প্রতিষেধক আবিষ্কার হয়নি। কেমোথেরাপির সাহায্যে ক্যান্সার রোগীর আয়ু খানিকটা বৃদ্ধি করা যায়। তবে আমাদের রাজ্যের কিছু সরকারি ও বেসরকারি হাসপাতালে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। গত বিধানসভা নির্বাচনে জয়লাভের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন টাটা গোষ্ঠীর সাথে যৌথভাবে এসএসকেএম ক্যান্সার হাসপাতাল গড়ে তুলবে। রাজ্যের মন্ত্রিসভা এবার সেই বিষয়ে চূড়ান্ত সিলমোহর দিল। বাংলার মানুষের কথা ভেবে নতুন ক্যান্সার হাসপাতাল তৈরীর পরিকল্পনা করছে রাজ্য। রাজ্যে কিছু সরকারি ও কিছু বেসরকারি হাসপাতালে ক্যান্সার…
Read More
ঝড়ের সতর্কতা জারি রাজ্যের বেশ কিছু জেলায়

ঝড়ের সতর্কতা জারি রাজ্যের বেশ কিছু জেলায়

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ফের রাজ্য জুড়ে চলবে বিধ্বংসী ঝড়ের তান্ডব। আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যার ফলে ২৩ থেকে ২৭মে টানা পাঁচ দিন রাজ্যে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে৷ রাজ্যের কিছু জায়গায় ঝড়-বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে। ইতিমধ্যেই মঙ্গলবার কমলা ও বুধবার হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া দফতর। অন্যদিকে, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের বেগ থাকবে আরও বেশি, ঘণ্টায় প্রায় ৫০-৬০ কিমি। কলকাতায় ঝড়…
Read More
প্রায় পঞ্চান্ন কেজি বাজি উদ্ধার হল বজবজ থেকে

প্রায় পঞ্চান্ন কেজি বাজি উদ্ধার হল বজবজ থেকে

বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে বঙ্গে। সম্প্রতি এগরায় ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তার পুনরাবৃত্তি ঘটলো বজবজে।পঞ্চায়েত পূর্বে ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল, দক্ষিণ ২৪ পরগনার বজবজের নন্দরামপুরের দাসপাড়ায় বিস্ফোরণের ঘটনায় ঝলসে মৃত ৩। বিস্ফোরণের তীব্রতা এতটাই যে একটি দোতলা বাড়ির অস্থায়ী ছাউনির একাংশ ধসে মাটিতে লুটিয়ে পড়েছে। ঘটনার পরই রবিবার রাতভর এলাকায় চলে ডায়মন্ড হারবার পুলিশের অভিযান। আটক করা হয়েছে বহুজনকে। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় প্রচুর পরিমাণ বাজি ও বাজি তৈরির বারুদ। বিস্ফোরণের ঘটনার পর সোমবার সকাল থেকে এতটাই উত্তেজনা ছড়ায় যে ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। সূত্রের খবর প্রায় ৩৭ হাজার কেজি…
Read More
বাংলার মিডডে মিল নিয়ে এবার প্রশংসা কেন্দ্র সরকারের তরফে

বাংলার মিডডে মিল নিয়ে এবার প্রশংসা কেন্দ্র সরকারের তরফে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সম্প্রতি রাজ্যের মিডডে মিল নিয়ে দেদার দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। তবে এবার কেন্দ্রেরই আরেক সংস্থা পিএম পোষণ বিভাগ নাকি মিডডে মিল নিয়ে রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ। এ কথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। টুইটে ব্রাত্য লেখেন, ‘রাজ্যগুলোর মিড-ডে মিল নিয়ে একটি বৈঠকে কেন্দ্রীয় পিএম পোষণ বিভাগ রাজ্যের মিড-ডে মিলের প্রশংসা করেছে। শুধু তা-ই নয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মিড-ডে মিলের জন্য ২০০০ কোটি টাকা অনুমোদনও করেছে। কিছু দিন আগে জয়েন্ট রিভিউ কমিশন রাজ্যের মিড-ডে মিল নিয়ে যে-রিপোর্ট দিয়েছিল, সেটা পুরোপুরি…
Read More
বড় ধাক্কা খেল রাজ্য, এনআইএ-এর হাতে গেলো তদন্তভার

বড় ধাক্কা খেল রাজ্য, এনআইএ-এর হাতে গেলো তদন্তভার

সম্প্রতি রামনবমী উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে এক তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি এতোটাই জটিল হয়েছিল যে দায়ের হয়েছিল মামলা। এই পরিস্থিতিতে বেশ কিছুটা চাপ বাড়ল রাজ্যের ওপর। রামনবমীতে বঙ্গে বিক্ষিপ্ত বিশৃঙ্খলার ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মামলাগুলির প্রেক্ষিতে এনআইএ-র হাতে তদন্তভার তুলে দিয়েছিল হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া, উত্তর দিনাজপুরের ডালখোলা-সহ কয়েকটি এলাকায় হিংসার ঘটনা নিয়ে গত ২৭ এপ্রিল এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনস্বার্থ মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম…
Read More
সরকারের তরফে বড় ঘোষণা স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে

সরকারের তরফে বড় ঘোষণা স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে সরকারের অন্যতম একটি প্রকল্প স্বাস্থ্য সাথী কার্ডে একটি বিশেষ পরিবর্তন করা হয়েছে। দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল যে স্থানীয় ও মাঝারি কিছু নার্সিংহোম স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে জালিয়াতি করছে। নবান্নে তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, বড় হাসপাতাল ছাড়া অন্যান্য কোনও হাসপাতাল থেকে আর স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে কেমোথেরাপি নেওয়া যাবে না। স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে রেডিয়েশন থেরাপি এবং নিউক্লিয়ার মেডিসিন থেরাপির জন্য ক্যান্সার চিকিৎসা পদ্ধতির হার সম্প্রতি নির্ধারণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, স্বাস্থ্য সাথীর অধীনে কেমোথেরাপির ওষুধ…
Read More
বিপদের সম্মুখীন বন্দে ভারত এক্সপ্রেস

বিপদের সম্মুখীন বন্দে ভারত এক্সপ্রেস

চালু হওয়া থেকে একের পর বিপদের সম্মুখীন হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। এবার পুরী থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে ঘটে গেল দুর্ঘটনা। ওই ট্রেনেই সফরকারী এক ব্যক্তি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যেখান তিনি দাবি করেছেন কিছুক্ষণ আগেই ট্রেনে ঘটে গেছে দুর্ঘটনা। ভিডিটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি বলছেন, ‘আমরা আছি পুরী থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে আমরা রয়েছি। আমরা হাওড়াতে ফিরছি। আমরা রয়েছি সি১৪ কম্পার্টমেন্টে। পৌনে পাঁচটা নাগাদ দুর্ঘটনা ঘটেছে। ভদ্রক ঢোকার ২০ কিমি আগে প্রচন্ড ঝড় বৃষ্টি এবং বাজ পড়ে উপরে তারে কিছু তার ফ্লাসিং হয়ে ট্রেন বন্ধ হয়ে পড়েছে। লোকো পাইলটের এর কাঁচ ভেঙে গেছে, শীল পরে সি১২…
Read More
রাজ্যের বেশ কিছু জায়গায় জারি কমলা হল সতর্কতা

রাজ্যের বেশ কিছু জায়গায় জারি কমলা হল সতর্কতা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, সোমবার রাজ্যের সব জেলায় বৃষ্টি চলবে। সঙ্গে ঝড়েরও পূর্বাভাস। তবে আগামীকাল ও পরশু অর্থাৎ মঙ্গলবার ও বুধবার রাজ্যের ১৫ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মঙ্গলবার কমলা সতর্কতা ও বুধবার হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। হাওয়া দফতর সূত্রে খবর, আগামী পাঁচদিন রাজ্যের কোনও জেলায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর…
Read More
আচমকাই নোট প্রত্যাহারের সিদ্ধান্তে, কেন্দ্র সরকারকেই খোঁচা মুখ্যমন্ত্রীর

আচমকাই নোট প্রত্যাহারের সিদ্ধান্তে, কেন্দ্র সরকারকেই খোঁচা মুখ্যমন্ত্রীর

সম্প্রতি কেন্দ্র সরকারের এক সিদ্ধান্তে দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক-এর তরফে দেশে ২,০০০ টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হল। অন্যদিকে এটি আচমকা নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। ২০১৮-১৯ সালেই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে RBI। তবে এই খবর সামনে আসতেই শুরু রাজনৈতিক তরজা। এই নিয়ে মোদী সরকারকে টুইটবাণে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো। টুইটে নেত্রী লেখেন, “এটা কোনও ২০০০ টাকার ধামাকা ছিল না, আসলে কোটি কোটি ভারতীয়কে ধোঁকা দেওয়া হয়েছে। আমার ভাই-বোনেরা এবার জেগে উঠুন। নোট বাতিলের সময় যে কষ্ট ভোগ করতে হয়েছিল আমাদের তা ভোলার নয়। যারা এই কষ্ট দিয়েছিল তাদের কোনওভাবেই ক্ষমা করা যাবে…
Read More
আবারও বড় ভাঙন তৃণমূলে

আবারও বড় ভাঙন তৃণমূলে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে আবারও বড় ভাঙন তৃণমূলে। কুলতলির আড়াই হাজার তৃণমূল কর্মী যোগ দিলেন সিপিএমে। এর মধ্যে রয়েছেন তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি। কান্তি গাঙ্গুলী দলীয় পতাকা তুলে দেন এই আড়াই হাজার প্রাক্তন তৃণমূল কর্মীদের হাতে। কুলতলী ব্লকের চুপড়িঝাড়া তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সভাপতি রবিউল হক মোল্লা তৃণমূল ত্যাগ করে যোগ দিয়েছেন বাম শিবিরে। দলত্যাগ করার পর তিনি তোপ দেগেছেন তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তার বক্তব্য, “তৃণমূলের নেতা- মন্ত্রী সবাই চোর। সেই পার্টিতে থেকে কখনো মানুষের জন্য কাজ করা সম্ভব নয়।” কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পিন্টু প্রধান পাল্টা বলেছেন, “রবিউলকে…
Read More
সাময়িক স্বস্তি, স্থগিতাদেশ পরল বিচারপতির নির্দেশের উপর

সাময়িক স্বস্তি, স্থগিতাদেশ পরল বিচারপতির নির্দেশের উপর

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ। ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে দায়ের প্রাথমিক শিক্ষা পর্ষদের আপিল মামলার শুনানি হয় গত বুধবার। এই আপিল মামলার শুনানিতে পর্ষদকে দোষী বলে দাবি করেন চাকরিহারা শিক্ষকদের একাংশও। ডিভিশন বেঞ্চে কর্মচ্যুতদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তিনি প্রশ্ন তোলেন, পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন, মানিক ভট্টাচার্য জেলে আছেন, তাঁরা দুর্নীতিতে যুক্ত…
Read More
ঘটনার পুনরাবৃত্তি, এবার বিস্ফোরণে কেঁপে উঠল বজবজ

ঘটনার পুনরাবৃত্তি, এবার বিস্ফোরণে কেঁপে উঠল বজবজ

বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে বঙ্গে। এগরার রেশ কাটতে না কাটতেই এবার বজবজ। পঞ্চায়েত পূর্বে ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল, দক্ষিণ ২৪ পরগনার বজবজের নন্দরামপুরের দাসপাড়ায় বিস্ফোরণের ঘটনায় ঝলসে মৃত ৩। বিস্ফোরণের তীব্রতা এতটাই যে একটি দোতলা বাড়ির অস্থায়ী ছাউনির একাংশ ধসে মাটিতে লুটিয়ে পড়েছে। সূত্রের খবর, বিস্ফোরণস্থল থেকে পাওয়া গিয়েছে প্রচুর পরিমানে শব্দবাজি। যেখানে রাজ্যে তো শব্দ বাজি নিষিদ্ধ সেখানে কিভাবে আড়ালে এত শব্দ বাজি মজুত করা হচ্ছিল সেই নিয়েও উঠছে প্রশ্ন। পাশাপাশি সেই জায়গা থেকে উদ্ধার হয়েছে বারুদ, সুতুলি দড়ি জাতীয় উপাদানও। যেই বাড়িতে ভয়াবহ ঘটনাটি ঘটেছে সেই বাড়ির দোতলার উপর বাজির গোডাউন তৈরি হয়েছিল বলে জানা…
Read More
পুকুর খুরতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত এক শ্রমিক

পুকুর খুরতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত এক শ্রমিক

জমিতে পুকুর খুরতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে দিনহাটার ভেটাগুড়ি দক্ষিণ বালাডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মোজাফফর মিয়া সহ আরও এক শ্রমিক এদিন সকালে এক প্রতিবেশীর জমিতে পুকুর খননের কাজ করছিল। সেই সময় মাটির নীচে থাকা একটি বোমা কোদালের আঘাতে ফেটে যায়। দুজনের মধ্যে একজন শ্রমিক আগেই পুকুর খননের কাজ শেষ করে উঠে আসায় অপরজন অর্থাৎ মোজাফফর মিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দিনহাটা থানার পুলিশকে। ঘটনাস্থল থেকে আরও একটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনার তদন্ত শুরু…
Read More
অসুস্থতার কারণে জামিনের আবেদন কেষ্টর

অসুস্থতার কারণে জামিনের আবেদন কেষ্টর

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে আরও একবার গরু পাচার মামলায় জামিনের আবেদন করলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। শারীরিক ভাবে অসুস্থ তিনি। এই দাবিতেই দেখিয়ে ফের জেলমুক্তির আবেদন করলেন অনুব্রত। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের সিবিআইয়ের বিশেষ বেঞ্চে আগামী ২৩মে ওই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। নানান শারীরিক সমস্যায় জর্জরিত তিনি। তাঁর বাইরে চিকিৎসার প্রয়োজন। জেল হাসপাতালের চিকিৎসকদের উপর যে আস্থা নেই, তা আগেই জানান কেষ্ট। এবার জামিনের আরজি জানালেন তৃণমূল নেতা। আগামী ২৩ মে রাউস…
Read More