উত্তর পূর্ব

নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল নতুন এক ব্যক্তির

নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল নতুন এক ব্যক্তির

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে একের পর এক নাম উঠে আসছে। তালিকায় সর্বশেষ সংযোজন সুজয় কৃষ্ণ ভদ্র। যিনি সদ্য পরিচিত হয়েছেন 'কালীঘাটের কাকু' নামে। তিনি কর্মসূত্রে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি অফিসে। যদিও নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সুজয়। সেই সঙ্গে নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়ানো গোপাল দলপতিকে চেনেন না বলেও জানিয়েছেন তিনি। সুজয় বলেন,'' কুন্তল যেদিন বলবেন কালীঘাটের কাকুকে টাকা দিয়েছি সেদিন জবাব দেব"‌। সেই সঙ্গে জানিয়েছেন কয়লা পাচার মামলায় সাক্ষী হিসেবে তাঁকে ডেকে পাঠিয়ে…
Read More
প্রায় দেড়শো বছরে পা দিতে চলেছে কলকাতার ট্রাম

প্রায় দেড়শো বছরে পা দিতে চলেছে কলকাতার ট্রাম

আগামীকাল অর্থাৎ শুক্রবার ১৫০ বছরে পা দিতে চলেছে কলকাতার ঐতিহ্য ট্রাম। ১৮৭৩ সালে প্রথমবারের জন্য শহর কলকাতায় ট্রাম চলা শুরু হয়। সেই যাতায়াতের মাধ্যম আজও অটল হয়ে আছে তিলোত্তমায়। ট্রাম নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বিমান বলেন, ট্রাম যেন কলকাতা থেকে উঠে না যায় সে দিকে সরকারকে নজর দিতে অনুরোধ করছেন তিনি। ট্রামের সঙ্গে কলকাতার তথা বাংলার মানুষের আবেগ জড়িয়ে আছে। তাই সরকারের উচিত ট্রাম পরিষেবা বহাল রাখা। আরও একটি বড় বিষয় হল, ট্রামের সঙ্গে জড়িয়ে থাকা শহরের তথা দেশের ইতিহাস। এই ইস্যুতে রাজ্য সরকারের পক্ষ থেকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান,…
Read More
বাড়ানো হলো স্বাস্থ্যসাথী কার্ডের  বরাদ্দ

বাড়ানো হলো স্বাস্থ্যসাথী কার্ডের বরাদ্দ

রাজ্যবাসীর জন্য খুশির খবর, একলাফে অনেকটা টাকার বরাদ্ধ বাড়ানো হলো কার্ডে৷ স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসা বাবদ সরকার যে টাকা বরাদ্দ করেছে, তা ‘যথেষ্ট’ নয় বলেই বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমগুলির অনুযোগ। আইসিইউ বা সিসিইউর জন্যত স্বাস্থ্যসাথী কার্ডে বরাদ্দ মাত্র ৩ হাজার টাকা। এত কম টাকা পরিষেবা দিতে বেশিরভাগ বেসরকারি হাসপাতালই গররাজি৷ নির্দিষ্ট প্যাকেজের আওতায় না-থাকা ওষুধপত্র ও ডায়াগনস্টিক পরীক্ষার জন্য মাত্র পাঁচ হাজার টাকা বরাদ্দ ছিল স্বাস্থ্যসাথী কার্ডে। এতে স্বাস্থ্যসাথীর অধীনে থাকা বড় বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়তে হত রোগীদের। এ বার সেই খরচ একে লাফে পাঁচ গুণ বাড়ানোর প্রস্তাবে ছাড়পত্র দিল রাজ্য সরকার। নতুন নির্দেশিকায় ওষুধপত্র ও ডায়াগনস্টিক পরীক্ষার জন্য বরাদ্দ…
Read More
কোচবিহার জেলায় মোট ২৬৬২৭ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে

কোচবিহার জেলায় মোট ২৬৬২৭ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে

আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। কোচবিহার জেলায় মোট ২৬৬২৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে ছাত্র সংখ্যা রয়েছে ১১৬৩৫ জন। এবং ছাত্রী সংখ্যা রয়েছে ১৪৯৯২ জন। মোট ১৩৮ টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। প্রথম দিন শান্তিপূর্ণভাবেই শুরু হলো মাধ্যমিক পরীক্ষা।প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে বোর্ড। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভির নজরদারির ব্যবস্থা রয়েছে। পরীক্ষাকেন্দ্রের বাইরেও মোতায়েন থাকবে পুলিশ। তবে এবার আর পরীক্ষাকেন্দ্রের বাইরে থাকবেন না কোনও সিভিক ভলেন্টিয়ার।
Read More
ভাল নেই প্রাক্তন শিক্ষামন্ত্রী, সাইজ নিয়ে কটূকথা শুনতে হচ্ছে পার্থকে

ভাল নেই প্রাক্তন শিক্ষামন্ত্রী, সাইজ নিয়ে কটূকথা শুনতে হচ্ছে পার্থকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর অবস্থা একদমই ভাল নেই। দিন কয়েক আগেই তাঁকে লক্ষ্য করে মল ভরতি মগ ছুড়েছিল জঙ্গি মুসা৷ আচমকা মল আক্রমণ থেকে বাঁচতে তাড়াহুড়ো করে সরতে গিয়ে মুখ থুবড়ে পড়েছিলেন তিনি৷ চোট লেগেছিল থুতনিতে৷ কিন্তু বিড়ম্বনার এখানেই শেষ নয়৷ জেলের অন্দরে এবার ‘সাইজ’ নিয়ে কটূকথা শুনতে হচ্ছে তাঁকে৷ পার্থ চট্টোপাধ্যায় যখন জেলের বাইরে ছিলেন, তখনও দলের ভিতরেও কেউ কেউ তাঁকে ‘মোটা দা’, ‘টেন এক্সেল’ বলে মশকরা করতেন। কিন্তু, তেমন মশকরা জেলের ভিতরে শুনতে হবে সেটা হয়তো কল্পনাও করতে পারেননি তিনি৷ ছিঁচকে চোরেদের কাছ থেকে…
Read More
চূড়ান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ বিচারকের

চূড়ান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ বিচারকের

বেঁধে দেওয়া হলো সময়, দিতে হবে সমস্ত রিপোর্ট। সম্প্রতি ঘটে যাওয়া কাঁথি ধর্ষণ মামলায় অভিযুক্ত পূর্ব মেদিনীপুরের তৃণমূল ছাত্রনেতা শুভদীপ গিরি আদালতে আত্মসমর্পণ করেছিলেন। এবার এই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা এই ব্যাপারে কার্যত ডেডলাইন দিয়েছেন। এই ধর্ষণ মামলার শুনানিতে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে পুলিশকে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতে। পাশাপাশি নির্যাতিতা এবং অভিযুক্তের হোয়াটসঅ্যাপ কথোপকথনের বিস্তারিত রেকর্ডে রাখতে হবে তাঁদের। এমনই নির্দেশ এসেছে আদালতের তরফে। এদিকে শুভদীপ গিরির আইনজীবী রাজদীপ মজুমদার জানান, তাঁর মক্কেল যদি আত্মসমর্পণ করেন, তবে তিনি জামিনের আবেদন করতে পারবেন। সেই অনুযায়ী হয়তো তারা জামিনের আবেদন করবেন। তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে মূল…
Read More
শিল্প করতে চাইলেও সরকারকে কিনতে হবে জমি ঘোষণা আদালতের তরফে

শিল্প করতে চাইলেও সরকারকে কিনতে হবে জমি ঘোষণা আদালতের তরফে

বড় ঘোষণা আদালতের তরফে। আর জমি অধিগ্রহণ করতে পারবে না রাজ্য। এমনকি শিল্প করতে চাইলেও সরকারকে জমি কিনতেই হবে। কলকাতা হাইকোর্টে জমি সংক্রান্ত এক মামলার শুনানিতে এমনটাই বললেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালতে এদিন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সিঙ্গুর আন্দোলনের পর এই রাজ্যই জমি সংক্রান্ত এমন আইন করেছে। তাই বাস্তবে সেটাই মানতে হবে রাজ্যকে। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঠিক কোন মামলায় এই মন্তব্য করলেন তিনি? আসলে রায়গঞ্জ এলাকায় চিড়িয়াখানা করতে জমি নিয়েছিল রাজ্য সরকার। চিড়িয়াখানার বাইরেও কিছু জমি রয়েছে, যেগুলি ব্যবহার করতে পারছেন না ওই জমির মালিক-মামলাকারীরা। তাদের আইনজীবী কল্যাণ বলেন,…
Read More
মানিক স্ত্রী এবং পুত্রকেও জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল

মানিক স্ত্রী এবং পুত্রকেও জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য জেল হেফাজতে আছেন। শেষমেষ তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং পুত্র শৌভিক ভট্টাচার্যকে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ৬ মার্চ পর্যন্ত জেল হেফাজতে থাকবেন তাঁরা। মানিক ভট্টাচার্যের দুর্নীতি কাণ্ডে গ্রেফতারির পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) যে সাপ্লিমেন্টরি চার্জশিট দিয়েছিল, তাতে তাঁর স্ত্রী এবং পুত্রের নাম ছিল। আগে তদন্তের প্রয়োজনে একাধিকবার তলব করা হয়েছিল মানিক-পুত্র শৌভিককে। মাঝে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারির প্রক্রিয়া শুরু করেছিল ইডি। তবে ইডির বিশেষ আদালতে হাজিরা…
Read More
বৃষ্টির পূর্বাভাষ রাজ্যে

বৃষ্টির পূর্বাভাষ রাজ্যে

প্রায় বিদায়ের পথে শীত। চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারি শেষ হতে এখনও এক সপ্তাহ দেরি কিন্তু গরমের ভাব পড়ে গিয়েছে। এই অবস্থায় আবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানান হয়েছে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টি হবে। আপাতত কিছু জেলায় হালকা ঝড় হয়েছে তবে তার গতিবেগ বেশি ছিল না। কিন্তু বৃষ্টি হলেও যে শীতের দাপট আবার ফিরে আসবে এমনটাও নয়। জানা গিয়েছে, উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় যেমন ওদলাবাড়ি, মালবাজার, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হয়েছে সঙ্গে ছিল দমকা হাওয়া। আগামী কয়েক ঘণ্টায় ডুয়ার্স এবং তার লাগোয়া এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। তবে কলকাতা বা দক্ষিণবঙ্গে এখনই কোনও বৃষ্টি বা…
Read More
শারীরিক অসুস্থতার কারণে ছুটি নেওয়ায় বন্ধ করা হল অনুব্রত কন্যার বেতন

শারীরিক অসুস্থতার কারণে ছুটি নেওয়ায় বন্ধ করা হল অনুব্রত কন্যার বেতন

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকে তাঁর কন্যা সুকন্যা মণ্ডলকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। এখন জানা গিয়েছে, গত জানুয়ারি মাস থেকেই তিনি আর বেতন পাচ্ছেন না। কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুকন্যা স্কুলে না গিয়ে বাড়ি বসে এতদিন বেতন নিচ্ছিলেন। তাই আগের মাস থেকে তাঁর বেতন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত বছরের আগস্ট মাস থেকেই ছুটিতে রয়েছেন সুকন্যা। তাঁর পেড লিভ-সহ সমস্ত ছুটিই শেষ হয়ে গিয়েছে কিন্তু তাও তিনি স্কুলে…
Read More
চিন্তা বাড়াচ্ছে অ্যাডিনোভাইরাস

চিন্তা বাড়াচ্ছে অ্যাডিনোভাইরাস

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার রাজ্যে ছড়িয়ে পড়েছে অ্যাডিনোভাইরাস আতঙ্ক। কলকাতা হোক কিংবা জেলা, হাসপাতালগুলিতে বাড়ছে শিশু রোগীদের সংখ্যা। তবে এতে শুধু বাচ্চারাই আক্রান্ত হচ্ছে তাই নয়, বয়স্করাও রেহাই পাচ্ছে না। এই অবস্থায় একাধিক সতর্কবার্তা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যর প্রায় সব হাসপাতালগুলির উদ্দেশ্যে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। বলা হয়েছে, সামগ্রিক পরিস্থিতির ওপর নজর রাখতে হবে। রাত ১২টা থেকে পরের দিন রাত ১২টার হিসেবে প্রতিদিনের রিপোর্ট করতে হবে। আর নির্দিষ্ট স্বাস্থ্যকর্তার হোয়াটসঅ্যাপ নম্বরে এবং ইমেলে…
Read More
ঘটে চলেছে একই ঘটনার পুনরাবৃত্তি, এবার বিপুল টাকা উদ্ধার পার্কস্ট্রিটে

ঘটে চলেছে একই ঘটনার পুনরাবৃত্তি, এবার বিপুল টাকা উদ্ধার পার্কস্ট্রিটে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে এবার টাকা উদ্ধার হল পার্কস্ট্রিট থেকে। জানা গিয়েছে, গড়িয়াহাটের মতো পার্কস্ট্রিটেও গাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকা। নগদ ৫০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এদিন এক তল্লাশি অভিযান চালিয়েছিল। গোপন সূত্রে তারা এক ব্যক্তির সন্ধান পায় যার কাছে বড় অঙ্কের অর্থ আছে বলে জানা গিয়েছিল। সেই প্রেক্ষিতেই পার্কস্ট্রিট এলাকায় ওই গাড়িতে তল্লাশি চালান হয় এবং ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আর এই ঘটনায় এক ব্যক্তিকেও আটক করেছে পুলিশ। এখন তিনি কার টাকা, কোথায়…
Read More
পরীক্ষা শুরুর আগে বড় ঘোষণা রেলের তরফে

পরীক্ষা শুরুর আগে বড় ঘোষণা রেলের তরফে

অপেক্ষা আর মাত্র একটা দিনের আগামী কাল থেকেই শুরু পরীক্ষা। ২৩ তারিখ থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। বাড়ানো হচ্ছে একাধিক ট্রেনের স্টপেজ। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানান হয়েছে, ২৩ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি, ২৫ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি, ১ মার্চ, ২ মার্চ, ৩ মার্চ এবং ৪ মার্চ, এই দিনগুলিতে একাধিক ট্রেনের স্টেশন বাড়ানো হবে। যাদের মধ্যে রয়েছে শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি, শিয়ালদহ-লালগোলা মেমু প্যাসেঞ্জার, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-রানাঘাট, লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার, শান্তিপুর-শিয়ালদহ। জগদ্দল, কাঁকিনাড়া, বিভূতিভূষণ হল্ট, পলতা, পায়রাডাঙা সহ বিভিন্ন স্টেশনে দাঁড়াবে ট্রেনগুলি। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সকাল ১০টা থেকে ১১টা ৪৫ পর্যন্ত এবং…
Read More
মাধ্যমিক শুরুর দিনই বনধের ডাক

মাধ্যমিক শুরুর দিনই বনধের ডাক

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে বঙ্গভঙ্গ ইস্যু নিয়ে লাগাতার চর্চা চলেছে এবং এখনও চলছে। এই ‘বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব’ পাশের বিরোধিতায় বনধের ডাক দিয়েছে জিটিএ বিরোধীরা। আগামী ২৩ ফেব্রুয়ারি পাহাড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে। ঘটনাচক্রে ওই দিন শুরু মাধ্যমিক পরীক্ষা। ২৩ তারিখ বনধের ডাক দেওয়া হলেও তার আগেই আপাতত ২৪ ঘণ্টার অনশন শুরু করেছে জিটিএ বিরোধী গোষ্ঠী। তাদের মধ্যে আছেন বিনয় তামাং, হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড-সহ জিটিএ-র ৭ সদস্য। দার্জিলিঙের ভানু ভবনের সামনে অনশন চলার পাশাপাশি আগামী বৃহস্পতিবারের বনধের ঘোষণা করা হয়েছে। জিটিএ বিরোধীরা পাহাড়বাসীকে অনুরোধ জানিয়েছে…
Read More