উত্তর পূর্ব

আরো একবার বিচারপতির ভর্ৎসনার মুখোমুখি শিক্ষা পর্ষদ

আরো একবার বিচারপতির ভর্ৎসনার মুখোমুখি শিক্ষা পর্ষদ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে তীব্র ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর মন্তব্য, শিক্ষা পর্ষদ পাহাড় প্রমাণ দুর্নীতিগ্রস্ত। যুব সমাজের কাছে তা প্রমাণিত। এক চাকরিপ্রার্থীর করা প্রশ্ন ভুল মামলার শুনানিতেই এই মন্তব্য করতে শোনা যায় তাঁকে। একই সঙ্গে এও বলেন, মেধাবী চাকরি প্রার্থী দেওয়ালে মাথা ঠুকছে আর পর্ষদের ভুলে তারা বঞ্চিত হচ্ছে। আসলে নেফাউর শেখ একজন চাকরিপ্রার্থী যিনি ২০১৪ সালে পরীক্ষা দেন। কিন্তু ২০১৬ সালে জানতে পারেন যে তিনি পাশ করেননি। এদিকে ২০২১ সালে মামলা করার…
Read More
গুজরাতের মর্মান্তিক ঘটনার জেরে বৈঠকের ডাক নবান্নের তরফে

গুজরাতের মর্মান্তিক ঘটনার জেরে বৈঠকের ডাক নবান্নের তরফে

আচমকাই এক ভয়াবহ ঘটনার সাক্ষী হল গুজরাট, যা সবার কাছেই খুব মর্মান্তিক। এই ঘটনা নিয়ে এখন উত্তাল পরিস্থিতি গোটা দেশ। মৃতের সংখ্যা ১৪০ ছাড়িয়ে। এদিকে এই ঘটনাকে বাংলার প্রশাসনকে মনে করিয়ে দিয়েছে পোস্তা, মাঝেরহাট সেতু দুর্ঘটনার কথা। তাই এখনই চুপ করে না বসে তড়িঘড়ি বৈঠকের ডাক দিল নবান্ন। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দফতর এই বৈঠকের ডাক দিয়েছে। রাজ্যের মন্ত্রী পুলক রায়ের পৌরহিত্যে এই বৈঠক হবে রাজ্যের সেতু সংক্রান্ত বিষয় নিয়ে। রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পুলক রায় মঙ্গলবার পূর্ত দফতরের সমস্ত শীর্ষ আধিকারিকদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। গুজরাতে সেতু ভেঙে পড়ার পর রাজ্যের সেতুগুলির অবস্থা…
Read More
জলপাইগুড়ি থেকে উদ্ধার হল পঙ্খীরাজ সাপ

জলপাইগুড়ি থেকে উদ্ধার হল পঙ্খীরাজ সাপ

জালে ধরা পরে একটি অচেনা সাপ। সেটিকে দেখা মাত্র উদ্ধারের জন্য গ্রামবাসীরা যোগাযোগ করেন বিভিন্ন মহলে। বেলাকোবা রেঞ্জ অফিসে ফোন করেও সুরাহা হয়নি বলে অভিযোগ। দীর্ঘ পাঁচ ঘন্টায় জলপাইগুড়ির রংধামালী সংলগ্ন মোরল পাড়ায় পৌঁছায়নি কেউই বলে স্থানীয়রা জানান। বেলাকোবা জলপাইগুড়ি রাজ্য সড়কের পাশে একটি অচেনা সাপকে দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমতে থাকে। অবশেষে গ্রামের একজন খবর দেন গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবেশ প্রেমী তথা গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাস ও সহ সভাপতি অমৃত ঘোষ। জাল কেটে উদ্ধার করেন Trinket প্রজাতির একটি বিষবিহীন সাপ। বাংলায় যাকে বলে পঙ্খীরাজ সাপ। গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার…
Read More
জেল হেফাজতই থাকে হবে পার্থকে

জেল হেফাজতই থাকে হবে পার্থকে

শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন ও পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। গতকাল সশরীরে হাজিরা দিয়েছেন নিয়োগ কাণ্ডে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালতে এদিনও তিনি জামিনের কাতর আবেদন করেন। যদিও পার্থর কোনও আবেদন মঞ্জুর হয়নি। তাঁকে আবার ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, আগামী ১৪ নভেম্বর পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। নির্দেশ আসার আগে পর্যন্ত পার্থর আইনজীবী জামিনের আবেদন জানিয়েছিলেন। পার্থ নিজে জানান, তাঁর শরীর ভালো নেই। শরীর আর দিচ্ছে না। তারপরও জামিন পাচ্ছেন না। যদিও আদালত…
Read More
বাড়তে থাকা কাঁচামালের দামের কারণে বাড়লো পাউরুটির দাম

বাড়তে থাকা কাঁচামালের দামের কারণে বাড়লো পাউরুটির দাম

প্রতি মুহূর্তে বাড়ছে বাজার দর, চাপ বাড়ছে মধ্যবিত্তদের ওপর৷ এই পরিস্থিতিতে চাপ বাড়ল আরো৷ অস্বাভাবিক হারে বেড়ে চলেছে কাঁচামালের দাম। এই ভাবে দাম বাড়তে থাকার কারণ দিখিয়ে আরও এক দফায় পাউরুটির দাম বৃদ্ধির ঘোষণা বেকারি মালিকদের সংগঠনের৷ এদিন ঘোষণা করা হলো তাদের তরফে৷ চলতি মাস থেকেই তা ধার্য করা হবে৷ আগামী ২০ নভেম্বর থেকে ৪০০ গ্রাম পাউরুটির দাম ২৮ টাকা থেকে বেড়ে হবে ৩২ টাকা ধার্য করা হচ্ছে। অন্যদিকে ২০০ গ্রাম পাউরুটির দাম ১৬ টাকা ও ১০০ গ্রামের পাউরুটির দাম ৮ টাকা হবে বলে পশ্চিমবঙ্গ বেকার্স কো অডিনেশন কমিটি এবং জয়েন্ট অ্যাকশন কমিটি যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
Read More
চাকরিপ্রার্থীদের জন্য এক সাধু উদ্যোগ নিলো NSQF

চাকরিপ্রার্থীদের জন্য এক সাধু উদ্যোগ নিলো NSQF

রাজ্যের মহানগরীতে চলছে ন্যায্য চাকরি পাওয়ার লড়াই। কিছু মানুষের জীবনে নেমে এসেছে অন্ধকার৷ চাকরির দাবিতে পথে পড়ে রয়েছে ওঁরা৷ ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসে টেট চাকরিপ্রার্থীদের। ৫৯৬ দিনে পড়ল তাঁদের আন্দোলন। গত ৭০ দিন ধরে চলছে তাঁদের অনশন৷ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবার সংগঠনের Health Care Sector-এর শিক্ষক, শিক্ষিকাদের উদ্যোগে সকল চাকরিপ্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হল। এছাড়াও হবু শিক্ষিকাদের স্যানিটারি ন্যাপকিন বিতরণ, মহিলা চাকরিপ্রার্থীদের জন্য স্যানিটারি প্যাড ব্যাঙ্ক উদ্বোধন করাও হয়েছে। সংগঠনের বক্তব্য, শিক্ষক হিসেবে তাঁদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য আছে। তারা সবাই পাশে আছেন। এদিনের কর্মসূচিতে পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক শুভদীপ…
Read More
স্বস্তি বহাল রইল বঙ্গের সংক্রমণের সংখ্যায়

স্বস্তি বহাল রইল বঙ্গের সংক্রমণের সংখ্যায়

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। বিগত কয়েক মাসে একাধিক নতুন প্রজাতির সন্ধান মিলেছে করোনার। এখন আবার এক নয়া প্রজাতি সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের কোভিড সংক্রমণ আরও তলানিতে এসে ঠেকেছে। শেষ এক সপ্তাহ ধরে নিম্নমুখী হয়েছে বঙ্গের কোভিড গ্রাফ। যদিও সকলকে সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২১ জন। এদিকে, রাজ্যে একদিনে আজ একজনেরও মৃত্যু হয়নি। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ০২০ জন। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫২৭ জনের। গত…
Read More
বাতিল হলো স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর

বাতিল হলো স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর

পূর্বেই ঘোষণা হয়েছিল যে নভেম্বর মাসে বঙ্গে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি মাসেই রাজ্যে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু বিশেষ কারণে স্থগিত বৈঠক। ফলে আপাতত আর রাজ্যে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ৫ নভেম্বর পূর্বাঞ্চল পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল কলকাতায়। সেই উপলক্ষে রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সমন্বয় সাধন, নিরাপত্তা, সমস্যা সমাধানের কৌশল নির্ধারণ করতে নবান্নের সভাঘরে পূর্বাঞ্চল পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল। ঠিক ছিল, ওই বৈঠকে পৌরোহিত্য করবেন অমিত শাহ। দেশের পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল৷ একটি জরুরি কাজ পড়ে যাওয়ায় আপাতত স্থগিত তাঁর পশ্চিমবঙ্গ…
Read More
মেজাজ হালারেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

মেজাজ হালারেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন ও পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। প্রযুক্তিগত জটিলতা এবং আদালত-জেল কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝির জেরে গত শুক্রবার মামলার শুনানির কথা থাকলেও হাজির করাই হল না পার্থ চট্টোপাধ্যায়কে। শুক্রবার হাজিরা না হওয়ায় আজ সোমবার আদালতে সশরীরে পেশ করতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। আলিপুর আদালতে ঢোকার পথে মেজাজ হারালেন পার্থ চট্টোপাধ্যায়। সংবাদমাধ্যমের প্রশ্নে রীতিমতো ধমক দিলেন তিনি। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ কি সত্যি? প্রশ্ন শুনেই মেজাজ হারালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। আঙুল উঁচিয়ে দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী বললেন, “চুপ করে থাকুন।” সোমবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়…
Read More
নিজের করা মামলা প্রত্যাহার করে নিলেন মেনকা

নিজের করা মামলা প্রত্যাহার করে নিলেন মেনকা

অসুস্থ মাকে দেখতে ব্যাঙ্কক যেতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর, আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবার আজ সোমবার বিদেশ যাওয়ার এই আর্জি প্রত্যাহার করে নিলেন তিনি। মেনকার আইনজীবী জানান, ফের নতুন করে আবেদন করবেন তাঁর মক্কেল৷ বিচারপতি রাজাশেখর মান্থা নতুন করে আবেদন করার অনুমতি দিয়েছেন মেনকাকে। এর আগে কলকাতা হাই কোর্টে অভিষেকের শ্যালিকা জানিয়েছিলেন, তাঁর মা অসুস্থ। পরিবারের বাকি সদস্যরা সকলেই ব্যাংককে আছেন৷ সেখানে যাওয়াটা তার পক্ষেও জরুরি৷ মাকে দেখতে ব্যাংককে যেতে চান। এই মর্মে আদালতে মামলাও করেন। মেনকার আবেদনের তীব্র বিরোধিতা করেন ইডি’র আইনজীবী ফিরোজ এডুলজি। তিনি জানান, মেনকা গম্ভীরের নামে লুকআউট নোটিস জারি করা…
Read More
আগামীকাল থেকে শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’

আগামীকাল থেকে শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মসনদে বসার পর রাজ্যবাসীর জন্য বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেছিলেন। তার মধ্যে অন্যতম হলো 'দুয়ারে সরকার'। আবার শুরু হতে চলেছে রাজ্য সরকারের প্রকল্প 'দুয়ারে সরকার'। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে এই প্রকল্পের শিবির থেকে আরও নতুন দুটি পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এর ফলে এবার 'দুয়ারে সরকার' শিবির থেকে রাজ্যবাসী মোট ২৭ টি পরিষেবার সুবিধা পাবেন। জানা গিয়েছে, জমির পাট্টা ছাড়াও রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের অধীনে থাকা গ্রাহকরা নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন ও পুরনো বকেয়া মেটাতে পারবেন এবার থেকে। আগামী ১ নভেম্বর থেকে দুয়ারে সরকার শিবির শুরু হচ্ছে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।…
Read More
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বড় সম্মান এনে দিলো বাংলাকে

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বড় সম্মান এনে দিলো বাংলাকে

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মসনদে বসার পর রাজ্যবাসীর জন্য বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেছিলেন। তার মধ্যে অন্যতম হলো 'লক্ষ্মীর ভাণ্ডার'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প 'লক্ষ্মীর ভাণ্ডার'। এখনও পর্যন্ত এই প্রকল্প থেকে ১ কোটিরও বেশি মহিলা উপকৃত হয়েছেন বলেই দাবি করে সরকার। আর এই প্রকল্পই বাংলাকে এনে দিল সম্মান। স্কচ পুরস্কার পেয়েছে এই প্রকল্প। জানা গিয়েছে, নারী ও শিশুকল্যাণ বিভাগে প্ল্যাটিনাম পেয়েছে রাজ্য। নারী ও শিশুকল্যাণ বিভাগে স্কচ পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। টুইট করে এই বিষয়টি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ''আমি অত্যন্ত গর্বিত। নারীদের ক্ষমতায়নকে সর্বদা অগ্রাধিকার দিয়েছে সরকার। এই পুরস্কার শুধু রাজ্য সরকারের স্বীকৃতি…
Read More
বাধা বিপত্তির পর অবশেষে আজ সোমবার আদালতে পেশ করা হবে পার্থকে

বাধা বিপত্তির পর অবশেষে আজ সোমবার আদালতে পেশ করা হবে পার্থকে

শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন ও পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। প্রযুক্তিগত জটিলতা এবং আদালত-জেল কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝির জেরে গত শুক্রবার মামলার শুনানির কথা থাকলেও হাজির করাই হল না নিয়োগ মামলায় গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কে। শুক্রবার হাজিরা না হওয়ায় আজ সোমবার আদালতে সশরীরে পেশ করতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। আগের শুনানিতে ২৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। একই সঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যদেরও আদালতে পেশের কথা। গতবার আদালতের তরফে পরবর্তী শুনানি অর্থাৎ ২৮ অক্টোবর পার্থ চট্টোপাধ্যায়দের সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিল। কিন্তু সূত্র মারফৎ…
Read More
তৎপরতা তুঙ্গে, শুরু হল ভোটার তালিকা সংশোধনের কাজ

তৎপরতা তুঙ্গে, শুরু হল ভোটার তালিকা সংশোধনের কাজ

তৎপরতার সঙ্গে চলছে নির্বাচনের কাজ। সারা দেশের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী মাসেই। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আগামী ৯ নভেম্বর থেকে আরও এক দফায় রাজ্যে স্বল্প সময়ের জন্য ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে চলেছে। নতুন সংশোধিত ফর্মে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত ভোটাররা ভোটার তালিকায় নাম তোলা এবং সংশোধনের জন্য আবেদন করতে পারবেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন। আগামী বছর যারা ১৮ বছরে পড়বেন তারাও ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জানাতে পারবেন। এই পরিপ্রেক্ষিতেই জানান হয়েছে, www.nvsp.in এবং voterportal.eci.gov.in - এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বা ভোটার হেল্প লাইন অ্যাপের মাধ্যমে আবেদন জানানো যাবে। এছাড়া…
Read More