উত্তর পূর্ব

এবার খোদ বিপ্লব জানিয়েছেন নতুন দায়িত্ব পেতে চলেছেন তিনি

এবার খোদ বিপ্লব জানিয়েছেন নতুন দায়িত্ব পেতে চলেছেন তিনি

ত্রিপুরার রাজনীতির মঞ্চে এবার নতুন খবর। নিজ দায়িত্ব পদ থেকে সরিয়ে দেওয়া হলেও এবার আবার তিনি পেতে চলেছেন নতুন দায়িত্ব। আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। এবার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নতুন দায়িত্ব দিতে চলেছে বিজেপি। জানা গিয়েছে, তাঁকে রাজ্যসভায় পাঠাতে চলেছে গেরুয়া শিবির। বিপ্লব দেবকে সম্প্রতি বিজেপির হরিয়ানা রাজ্যের ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার তাঁকে রাজ্যসভায় পাঠানোর কথা জানান হয়েছে। এই নিয়ে টুইটও করেছেন খোদ বিপ্লব। বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছিল না বিপ্লব দেবের। তাই রাজ্যের নির্বাচনের আগেই তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয় বিজেপি। পরে নয়া দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এখন তাঁকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে…
Read More
আবার একবার সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান

আবার একবার সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান

এই মুহূর্তে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ। রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। এই পরিস্থিতিতে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। ইতিমধ্যে বেশ কয়েক জন গ্রেফতার হয়েছেন এবং তাবড় কিছু ব্যক্তিত্বের ওপর নজর রয়েছে গোয়েন্দাদের। সেই প্রেক্ষিতে শেষ কয়েক দিন ধরেই একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে আধিকারিকরা। শনিবার ফের কলকাতার একাধিক অঞ্চলে এই তল্লাশি অভিযান চালাল ইডি। জানা গিয়েছে, পার্ক স্ট্রিট থানা এলাকা সহ গার্ডেন রিচ অঞ্চলেও হানা দিয়েছে তাঁরা। মূলত আর্থিক দুর্নীতির বিষয় নিয়েই এই তল্লাশি অভিযান বলে ধারণা করা হচ্ছে। সূত্রের খবর, পার্ক স্ট্রিট এলাকায় এক আইনজীবীর খোঁজে হানা দেন…
Read More
রাজ্য সরকারের তরফে আবার একবার বড়ো ঘোষণা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে

রাজ্য সরকারের তরফে আবার একবার বড়ো ঘোষণা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে

প্রকল্প চালুর পর থেকেই উঠেছিলো একাধিক অভিযোগ। এরই মাঝে রাজ্য সরকারের তরফে 'স্টুডেন্ট ক্রেডিট কার্ড' নিয়ে আবারও বড় সিদ্ধান্ত নেওয়া হলো। ৫০ হাজার পড়ুয়াকে এই প্রকল্পে সুবিধোভোগীর তালিকায় আনতে চাইছে নবান্ন। তাই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। আগামী নভেম্বরের মধ্যে আরও ১৫ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ‌্যমাত্রা নিয়েছে রাজ্য। আপাতত ৩৫ হাজার পড়ুয়াকে এই ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। বাকিদের কার্ড দেওয়ার কাজ আগামী ২ মাসের মধ্যে শেষ করার চেষ্টা করা হবে। সম্প্রতি এই ইস্যুতে বৈঠক হয়েছে। এই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নতুন আবেদনকারীরা যাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পায় তা নিশ্চিত করতে হবে। এই…
Read More
প্রায় চার মাস পর ডেটারুমের নিয়ন্ত্রণ ফিরে পেতে চলেছে স্কুল সার্ভিস কমিশন

প্রায় চার মাস পর ডেটারুমের নিয়ন্ত্রণ ফিরে পেতে চলেছে স্কুল সার্ভিস কমিশন

প্রায় চার মাস পর ডেটারুমের নিয়ন্ত্রণ ফিরে পেতে চলেছে স্কুল সার্ভিস কমিশন৷ শুক্রবার সিবিআইকে ডেটারুমের নিয়ন্ত্রণ SSC-কে ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷৷ আজকের মধ্যেই শেষ করতে হবে ডেটা রুম হস্তান্তরের প্রক্রিয়া৷ মে মাসে ডেটা রুমের নিয়ন্ত্রণ পাওয়ার পর সেখান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন গোয়েন্দারা৷ যা বিশ্লেষণ করে বিস্ফোরক সব অভিযোগ করেছেন তাঁরা৷ পাশাপাশি SSC-র নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত চলায় ওই সার্ভার রুমে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার কেন্দ্রীয় বাহিনী তথা সিআরপিএফ সরানোর নির্দেশ দিলেন বিচারপতি।  
Read More
ফের বিতর্কিত মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

ফের বিতর্কিত মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

ফের বিতর্কিত মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। জেল থেকে বীরের সম্মান? কেন উনি কি স্বাধীনতা সংগ্রাম করে জেলে গেছেন নাকি? চুরি করে জেলে গেছে,গরু চুরি করে জেলে গেছে। পাশাপাশি সুকান্তর দাবি, আরও উইকেট পড়বে। প্রতিমাসে উইকেট পড়বে তৃণমূলের। শুক্রবার মালদায় বিজেপির আইন অমান্য কর্মসূচির মঞ্চ থেকে এহেন মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উল্লেখ্য, গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশেষ অধিবেশন ছিল তৃণমূলের। সেই অধিবেশন থেকে অনুব্রতর পাশে দাঁড়িয়ে বিজেপিকে নিশানা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা বলেন, ভাবছে অনুব্রতকে জেলে রেখে বীরভূম জেলার দুটি লোকসভা আসন দখল করবে, ও গুরে বালি। জেল…
Read More
স্বাস্থ্যসাথী কার্ডে বেশ কয়েকটি চিকিৎসায় নিয়ন্ত্রণ জারি করল স্বাস্থ্য ভবন!

স্বাস্থ্যসাথী কার্ডে বেশ কয়েকটি চিকিৎসায় নিয়ন্ত্রণ জারি করল স্বাস্থ্য ভবন!

স্বাস্থ্যসাথী কার্ডে বেশ কয়েকটি চিকিৎসায় নিয়ন্ত্রণ জারি করল স্বাস্থ্য ভবন। এই কার্ডে বেসরকারি হাসপাতালে করা যাবেনা হার্নিয়া, হাইড্রোসিল, দাঁতের চিকিৎসা। সব ধরনের হাইড্রোসিল অপারেশন স্বাস্থ্যসাথী কার্ডে সরকারি হাসপাতাল থেকেই করতে হবে। এমনকি ক্যান্সার সার্জারি, পথ দুর্ঘটনার শিকার রোগীদের প্রস্থেসিস সবই স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে করাতে পারেন তবে সরকারি হাসপাতাল থেকে৷ এই মর্মে অ্যাডভাইজরি জারি করল স্বাস্থ্য ভবন। মূলত খরচে রাশ টানতেই এমনটা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।  
Read More
মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল!

মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল!

মঙ্গলকোট মামলায় বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার সাতসকালে আসানসোল সংশোধনাগার থেকে কলকাতা আনা হয় অনুব্রত মণ্ডলকে। এদিন মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বিধাননগরে এমপি – এমএলএ আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। জানা গিয়েছে, তথ্য প্রমাণের অভাবে মঙ্গলকোট বিস্ফোরন মামলায় চার্জশিটে নাম থাকা অনুব্রত মণ্ডল সহ ১৪ জন বেকুসর খালাস পেলেন। এদিকে, এই রায় প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের আইনজীবী সৌভিক বসু ঠাকুর জানান, সত্যমেব জয়তে। মহামান্য কোর্ট আমার মক্কেলকে বেকসুর খালাস করেছে। ২০১০ সালে মঙ্গলকোটের গ্রামে উনার ভাবমূর্তি খারাপ করতে নাম জড়িয়ে দিয়েছিল। কিন্তু আদালতে পুলিস অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ।’ একইকথা শোনা গিয়েছে অনুব্রত মণ্ডলের গলায়। তিনি জানান, সত্যের জয় হয়েছে। ২০১০…
Read More
আবার একবার কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

আবার একবার কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

গ্রেফতার হওয়া নেতা অনুব্রত মণ্ডলের সমর্থনে যেমন তিনি বিজেপিকে একহাত নেন, তেমনই বিজেপি সরকারের বিদেশ নীতি নিয়ে সমালোচনা করেন। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে বাংলাকেই বাদ দেওয়া হল বলে অভিযোগ করেছেন তিনি। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী চলতি সপ্তাহের শুরুতেই ভারতে সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ এবং বেশ কয়েকটি বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। ভাষণও দিয়েছেন। প্রথমে জানা গিয়েছিল যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তিনি হয়তো দেখা করতে পারেন। কিন্তু তেমনটা হয়নি। আর এই জায়গাতেই অভিযোগ করেছেন মমতা। তাঁর দাবি, ভারত সফরে নয়াদিল্লিতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ বাংলাকে তাঁর…
Read More
চক্রান্ত মমতা ব্যানার্জি করেছিলেন,দেবযানী মায়ের চিঠির প্রসঙ্গে বললেন শুভেন্দু

চক্রান্ত মমতা ব্যানার্জি করেছিলেন,দেবযানী মায়ের চিঠির প্রসঙ্গে বললেন শুভেন্দু

মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্রান্ত ফাঁস হয়ে গেছে। সারদা মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের সিআইডি চাপ দিয়ে চিঠি লেখানো প্রসঙ্গে এহেন মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্ন অভিযান সফল করতে হুগলির তারকেশ্বরে মিছিলে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু বলেন, মিথ্যা কখনও চাপা থাকে না। এই একই কায়দা করে সুদীপ্ত সেনকে দিয়ে চিঠি লেখানো হয়েছিল। আজকে সত্য সামনে আসছে। সিবিআইয়ের উচিত যারা এই চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা। আর এদের সেভ কাস্টডিতে নিয়ে যাওয়া। রাজ্য সরকারের অধীনস্থ জেলে না রাখাই উচিত। পাশাপাশি শুভেন্দু বলেন, দেবযানীর মায়ের অভিযোগ নিয়ে তিনি কিছু বলবেন না। চক্রান্ত…
Read More
মেয়ের উপর চাপ সৃষ্টি করছে সিআইডি,বিস্ফোরক মন্তব্য করলেন দেবযানী মুখোপাধ্যায়ের মা

মেয়ের উপর চাপ সৃষ্টি করছে সিআইডি,বিস্ফোরক মন্তব্য করলেন দেবযানী মুখোপাধ্যায়ের মা

মেয়ের উপর চাপ সৃষ্টি করছে সিআইডি। এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন দেবযানী মুখোপাধ্যায়ের মা। কেন চাপ? সারদা থেকে ৬ কোটি টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী। এমনটাই নাকি বলতে হবে দেবযানীকে। জেলে গিয়ে দেবযানীর উপর চাপ সৃষ্টি করেছে রাজ্য তদন্তকারী সংস্থা।এমনটাই অভিযোগ দেবযানীর মায়ের। ২০১৪ সাল থেকে দমদম জেলে বন্দী সারদা মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। এবার তাঁর মা বিস্ফোরক অভিযোগ তুললেন। সিবিআইকে লেখা চিঠিতে দেবযানীর মায়ের অভিযোগ, গত ২৩ আগস্ট দমদম জেলে গিয়েছিলেন সিআইডির আধিকারিকেরা। সেখানেই দেবযানীর উপর চাপ সৃষ্টি করেছেন আধিকারিকেরা। চাপ দেওয়া হচ্ছে যাতে দেবযানী বলেন, শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী সারদা থেকে ৬ কোটি টাকা করে…
Read More
স্বস্তি দিয়ে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস

স্বস্তি দিয়ে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস

গত মাসের, এক নাগাড়ে চলতে থাকা নিম্নচাপের মরশুম কাটিয়ে রোদের মুখ দেখেছে দক্ষিণবঙ্গের মানুষ৷ তবে নিম্নচাপ কাটতেই প্রবল গরমে হাসফাঁস করছে দক্ষিণবঙ্গের মানুষ৷ মাঝেমধ্যে বৃষ্টি হলেও, কিছুতেই যেন গরমের হাত থেকে নিস্তার মিলছে না৷ প্যাচপ্যাচে গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ৷ হাপিত্যেশ করলেও বৃষ্টির দেখা নেই৷ সকাল হতেই চড়া রোদ। ঝকঝক করছে নীল আকাশ। বেলা বাড়তেই বাড়ছে তাপ৷ গরমে হাসফাঁস করছে মানুষ। ভ্যাপসা গরমে একেবারে অতিষ্ট মহানগর। এই অসহনীয় পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভবনা রয়েছে৷ এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টির দাক্ষিণ্য পাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। হাওয়া অফিস সূত্রে…
Read More
অভিযোগের মাঝেই পুজোর অনুদান নিয়ে বড় পদক্ষেপ রাজ্যে সরকারের

অভিযোগের মাঝেই পুজোর অনুদান নিয়ে বড় পদক্ষেপ রাজ্যে সরকারের

পূর্ব অনুমানকে সত্যি করে রাজ্য সরকারের তরফে দুর্গাপুজোর জন্য অনুদান ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই অনুদানের কথা ঘোষণা করেন। বলা হয়, রাজ্যের ৪৩ হাজার পুজো কমিটি ৬০ হাজার টাকা করে পাবে। সেই প্রেক্ষিতে বরাদ্দ হয়ে গিয়েছে ২৪০ কোটি টাকা, এমন নির্দেশিকা এবার জারি করে দেওয়া হল। দুর্গাপুজোয় অনুদান দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া জনস্বার্থ মামলার বৃহস্পতিবার শুনানি কলকাতা হাইকোর্টে। এরই মধ্যে এই নির্দেশিকা জারি হল। সরকারের এই অনুদান ঘোষণা নিয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। তারই শুনানি কলকাতা হাইকোর্টে। বুধবার আইনজীবী সৌমিক বাগচী আদালতে এই অনুদান স্থগিত করা হোক, এমন আর্জি জানান। আইনজীবী বিকাশ বলেন,…
Read More
যতদিন কেষ্ট না ফিরছে, লড়াই আরো ৩ গুন বাড়বে,কর্মীদের বার্তা মমতার

যতদিন কেষ্ট না ফিরছে, লড়াই আরো ৩ গুন বাড়বে,কর্মীদের বার্তা মমতার

অনুব্রতর পাশে দাঁড়িয়ে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন ছিল। সেই সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা বলেন,ভাবছে অনুব্রতকে জেলে রেখে বীরভূম জেলার দুটি লোকসভা আসন দখল করবে,ও গুড়ে বালি। জেল থেকে যতদিন না কেষ্ট বেরিয়ে আসছে লড়াই আরও তিনগুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে জেল থেকে বের করে আনবেন। পাশাপাশি বীরভূমের তৃণমূল নেতাদের বার্তা দেন মমতা। এদিন মমতা বলেন, বীরভূম জেলা হারাতে জানে না ,হারতে শিখেনি। ওটা লাল মাটির রাস্তা,মাথায় রাখবেন। উল্লেখ্য,গরু পাচার মামলায় জেল হেফাজতে রয়েছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল।
Read More
এবার এসএসসি-র দখলে ডেটা রুম

এবার এসএসসি-র দখলে ডেটা রুম

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত৷ নাম জড়িয়েছে একাধিকের, গ্রেফতার হয়েছে অনেকে৷ এই পরিস্থিতিতে দীর্ঘ সময় পর অবশেষে ডেটা রুমের দখল পেতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার ডেটা রুম এসএসসি-র হতে তুলে দেওয়া হবে বলে জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন অসুবিধার কথা জানতে নিজে আদালতে আসেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তাঁর আর্জির প্রেক্ষিতেই বিচারপতি জানিয়েছেন যে তিনি শীঘ্রই নিষেধাজ্ঞা তুলে দেবেন। এদিন আদালতে এসএসসির চেয়ারম্যান বলেন, ওই ডেটা রুমে তিনটি সার্ভার রয়েছে। শর্ত সাপেক্ষে ডেটা রুম ব্যবহার করতে পারছেন তাঁরা। শুধুমাত্র আদালতের নির্দেশ পালনের জন্য ডেটা রুম ব্যবহার করতে পারছেন ঠিকই কিন্তু ডেটা রুম পুরোপুরি ব্যবহার করতে না পারার…
Read More