উত্তর পূর্ব

চলতি সপ্তাহের গরম থেকে স্বস্তি দিয়ে আগামী সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস

চলতি সপ্তাহের গরম থেকে স্বস্তি দিয়ে আগামী সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস

গত মাসের শুরু থেকেই একের পর এক নিম্নচাপের প্রকোপে ছিলো রাজ্যে। মাস শেষ হয়ে চলতি মাসের শুরু হতেই উধাও বৃষ্টি, পাশাপাশি বাড়ছে গরম। কয়েক সপ্তাহ আগে পর্যন্ত বৃষ্টি পাচ্ছিল বঙ্গবাসী। উত্তরবঙ্গে তো বটেই, দক্ষিণবঙ্গেও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। তবে বিগত কয়েক দিন ধরে লাগাতার গরমে নাজেহাল সাধারণ মানুষ। ভাদ্র মাস পড়তেই যেন পচা গরম সহ্য করতে হচ্ছে বাংলার জনগণকে। এমনিতে কথায় আছে 'ভাদ্রে বৃষ্টিও পচা, গরমও পচা'। সেটাই অক্ষরে অক্ষরে মিলছে যেন। কিন্তু এবার বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। জানান হল, আগামী সপ্তাহে বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।…
Read More
সিবিআই তদন্ত বহাল থাকার নির্দেশ ডিভিশন বেঞ্চের তরফে

সিবিআই তদন্ত বহাল থাকার নির্দেশ ডিভিশন বেঞ্চের তরফে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে সিবিআই-ই। টেট মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। শুক্রবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, আদালতের নজরদারিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগে তদন্ত করবে সিবিআই। পাশাপাশি এও জানায়, এই মামলার যে ২৬৯ জন প্রার্থীর চাকরি বাতিল করেছিল সিঙ্গল বেঞ্চ, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের পুনর্বহাল করা যাবে না। একই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে বিধায়ক মানিক ভট্টাচার্যের অপসারণের নির্দেশও বহাল রেখে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের…
Read More
মমতার ডাকে সাড়া দিলেন না দেব! তুঙ্গে জল্পনা

মমতার ডাকে সাড়া দিলেন না দেব! তুঙ্গে জল্পনা

কলকাতার দুর্গা পুজোকে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতিতে বর্ণাঢ্য পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুপস্থিত ঘটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী (দেব)। এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। তাহলে কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন তিনি? নাকি অন্য কোনো কারণ রয়েছে। একাধিক প্রশ্ন ঘোরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার রেড রোডে কলকাতার দুর্গা পুজোকে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতিতে বর্ণাঢ্য পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মিলিয়েছেন তাবড় তাবড় নেতা - মন্ত্রী , সাংসদরা। কিন্তু সেই অনুষ্ঠানে দেখা যায়নি সাংসদ দেবকে। এই নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। তবে এদিকে দেবার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বাড়িতে গণেশ পুজোর জন্য…
Read More
ইডির ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে অভিষেক

ইডির ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে অভিষেক

এই মুহূর্তে একাধিক একাধিকতে জর্জরিত রাজ্যে, চলছে তদন্ত৷ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা ও গরুপাচার কাণ্ডের পর এবার কয়লা পাচার-কাণ্ডেও তৎপর ইডি ও সিবিআই৷ কয়লা পাচার-কাণ্ডে শুক্রবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)-এর দফতর হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল পৌনে ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে ইডি দফতর৷ কয়লা পাচার কাণ্ডে তাঁকে যে ফের তলব করা হতে পারে সেই আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন অভিষেক৷ কিন্তু তিনি হাজিরা দেবেন কিনা, তা নিয়েই ছিল সংশয়৷ তবে এদিন নির্ধারিত সময়ের আগেই ইডি-র দফতরে পৌঁছে যান তৃণমূল সাংসদ৷ এর আগে নয়াদিল্লি টানা ৯ ঘন্টা জেরার মুখোমুখি হয়েছিলেন অভিষেক। এমনকী তাঁর স্ত্রী…
Read More
চলতি মাসের আগামী দু সপ্তাহের মধ্যে তথ্য জমা দেওয়ার নির্দেশ সিবিআইকে

চলতি মাসের আগামী দু সপ্তাহের মধ্যে তথ্য জমা দেওয়ার নির্দেশ সিবিআইকে

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ নাম জড়িয়েছে একাধিক নেতা মন্ত্রীর, গ্রেফতারও হয়েছে বেশ কিছু৷ এই পরিস্থিতিতেই অভিযোগ উঠেছিল টেট পাস নিয়েও৷ অভিযোগ উঠেছিল টেট পাস করেও চাকরি পেয়েছেন কয়েকজন৷ টেট পাস না করেও দশ জনের চাকরি পাওয়ার অভিযোগে দায়ের হয় মামলা৷ সেই মামলা সংক্রান্ত যে নথি প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল জমা দিয়েছে তা কার্যকরী নয় বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে সিবিআইকে এই ইস্যুতে বড় নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ওই দশ জনের জিজ্ঞাসাবাদ শেষ করতে হবে তাদের এবং রিপোর্ট জমা দিতে হবে বলেই জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়…
Read More
আদালতে নিজেকে নির্দোষ দাবি অনুব্রতর!

আদালতে নিজেকে নির্দোষ দাবি অনুব্রতর!

মঙ্গলকোটে বিস্ফোরণে নিজেকে নির্দোষ দাবি অনুব্রত মণ্ডলের। ২০১০ সালে মার্চ মাসে মঙ্গলকোটের লাথুরিয়ার মল্লিকপুর গ্রামে বিস্ফোরন হয়। এই ঘটনার অভিযোগ ছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই মামলায় গতকাল বিধাননগরের এমপি - এমএলএ আদালতে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। এদিন মামলার শুনানি চলাকালীন বিচারকের সামনে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেন গরু পাচার মামলায় জেলবন্দি তৃণমূল নেতা। আজ ফের মামলার শুনানি, তবে ভার্চুয়ালি। উল্লেখ্য, ২০১০ সালের মার্চ মাসে মঙ্গলকোটের লাখুরিয়ার মল্লিকপুর গ্রামে বোমাবাজির ঘটনায় আহত হন বেশ কয়েকজন। ঘটনায় চার্জশিট দেয় মঙ্গলকোট থানা। তাতেই অনুব্রত মণ্ডলের নাম জড়িয়েছিল।
Read More
মন্ত্রীর উপস্থিতিতে সবংয়ে পালিত হল পুলিশ দিবস

মন্ত্রীর উপস্থিতিতে সবংয়ে পালিত হল পুলিশ দিবস

সারা জেলা জুড়ে পালিত হল পুলিশ দিবস। সেইমতো পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার উদ্যোগে পুলিশ দিবস পালিত হল। সবং ব্লকের একাধিক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি কুইজ কনটেস্ট প্রতিযোগিতা আয়োজন করা হয়। এদিন এই দিবস কে সামনে রেখে সবং থানার উদ্যোগে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা সবংয়ের বিধায়ক ডঃ মানস রঞ্জন ভূঁইয়া, সবংয়ের প্রাক্তন বিধায়িকা গীতা রানী ভূঁইয়া, সবং থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুব্রত বিশ্বাস, ডেবরা সিআই কৃষ্ণেন্দু হোতা সহ একাধিক আধিকারিকরা।
Read More
বড় ভাঙ্গন! দল ছাড়ার হুশিয়ারি তৃণমূল সভাপতির!

বড় ভাঙ্গন! দল ছাড়ার হুশিয়ারি তৃণমূল সভাপতির!

ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর পর এবার শৈবাল গিরি। ফের বিস্ফোরক পশ্চিম মেদিনীপুরের আরেক তৃণমূল নেতা। শৈবাল গিরি দাঁতন -২ নং ব্লকের তৃণমূল সভাপতি এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ পদে রয়েছেন। কিছু দিন আগে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। এর পর প্রকাশ্যে আসে একটি ভাইরাল অডিও ক্লিপ। সেখানে দু’জনের মধ্যে কথা হচ্ছে। এই অডিও ক্লিপে বিস্ফোরক দাবি করেছেন সদ্য অপসারিত তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা শৈবাল গিরি। ভাইরাল হওয়া অডিও ক্লিপে শৈবাল গিরি শুধু জেলা নেতৃত্ব নয়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। শৈবাল গিরি বলেন,…
Read More
মাথা চাড়া দিচ্ছে নির্যাতন, গার্হস্থ্য হিংসার অভিযোগে শীর্ষে বাংলা

মাথা চাড়া দিচ্ছে নির্যাতন, গার্হস্থ্য হিংসার অভিযোগে শীর্ষে বাংলা

প্রতি নিয়ত হিংসার শিকার হচ্ছে মেয়েরা, এবার এই ঘটনা বাড়ছে বাংলায়। গার্হস্থ্য হিংসার ঘটনায় নাম খারাপ হল পশ্চিমবাংলার। কারণ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি রিপোর্ট বলছে, এ রাজ্যেই সবথেকে বেশি গার্হস্থ্য হিংসার মামলা দায়ের হয়েছে। অর্থাৎ বাংলা এই ক্ষেত্রে শীর্ষে আছে। ২০১৯ সালে গার্হস্থ হিংসার রেকর্ডের নিরিখে এনসিআরবি'র সমীক্ষায় তৃতীয় স্থানে ছিল পশ্চিমবঙ্গ। ২০২২ সালে রাজ্য প্রথমে চলে এসেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সাম্প্রতিক রিপোর্ট বলছে, ২০২১ সালে স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে সবচেয়ে বেশি গার্হস্থ্য হিংসার মামলা দায়ের হয়েছে বাংলায়। গত এক বছরে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ ধারায় ১৯ হাজার ৯৫২ টি গার্হস্থ্য হিংসার মামলা দায়ের হয়েছে। এটাই দেশের…
Read More
রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী?

রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী?

রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নবান্নে সাংবাদিক বৈঠক মমতা জানান, রাজনীতি এতো নোংরা হয়ে যাবে জানলে রাজনীতিতে আসতাম না। প্রতিহিংসা না প্রকাশ্যে হিংসা। আমি আগেই বলেছিলান সমাজসেবা করতে রাজনীতিতে এসেছিলাম। এক মুহূর্তে ছেড়ে দিতে পারেন মুখ্যমন্ত্রীর কুর্সি৷ কিন্তু সাধারণ মানুষের জন্য ওই চেয়ারে আছেন তিনি। এদিন মমতা আরও বলেন, তৃণমূলকে কলঙ্কিত করার চেষ্টা চলছে। তৃণমূল কংগ্রেস পরিবারটাকে কলঙ্কিত করার চেষ্টা করবেন না, তাহলে ছেড়ে কথা বলব না।
Read More
প্রশ্ন রাজনৈতিক মহলে, এবার কে বসবেন মমতার পাশের আসনে

প্রশ্ন রাজনৈতিক মহলে, এবার কে বসবেন মমতার পাশের আসনে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন৷ এতদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের আসনটি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের নামে৷ কিন্তু, নিয়োগ কেলেঙ্কারিতে আপাতত জেলবন্দি প্রাক্তন মন্ত্রী৷ ফলে মুখ্যমন্ত্রীর পাশের আসনে এবার কে? ইতিমধ্যে মন্ত্রিসভার রদবদল ঘটেছে৷ বিধানসভায় বিধায়কদের বসার ব্যবস্থাও নতুন করে সাজানো হয়েছে। তবে সেই প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রীর পাশের আসনটি কারও এখনও জন্য বরাদ্দ করা হয়নি। ফলে সেপ্টেম্বরের স্বল্পকালীন অধিবেশনে ফাঁকাই থাকবে মুখ্যমন্ত্রীর পাশের আসন৷ পার্থ জেলে যেতেই শোনা গিয়েছিল, বিধানসভায় মুখ্যমন্ত্রীর পাশের আসনটি বরাদ্দ হতে পারে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের জন্য। কিন্তু, বৃহস্পতিবার পর্যন্ত আসনটি কোনও বিধায়ককে দেওয়া হয়নি। আগামী দিনে এই…
Read More
পড়ল ঢাকে কাঠি, ইউনেস্কোকে ধন্যবাদ জানালেন মমতা

পড়ল ঢাকে কাঠি, ইউনেস্কোকে ধন্যবাদ জানালেন মমতা

শুরু হয়ে গেলো দিন গোনার পালা, অপেক্ষা আর মাত্র কটা দিনের৷ আগামী মাসের ১ তারিখেই শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুজো৷ বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো৷ ইউনেস্কোর সেই স্বীকৃতি উদযাপনে মেগা ব়্যালির আয়োজন করেছে রাজ্য সরকার৷ সেজে উঠেছে গোটা কলকাতা৷ মহামিছিলের আগে আরও একবার ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সংকীর্ণ বেড়াজাল টপকে দুর্গাপুজোকে সকলের মিলনোৎসবে পরিণত করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। এদিন সাত সকালে টুইট করে পুজোর এক মাস আগেই দুর্গাপুজোর ঢাকের বাদ্যি বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন টুইটে মমতা লেখেন, "দুর্গাপুজো একটি আবেগ, যা সংকীর্ণ বাধার ঊর্ধ্বে উঠে আমাদের ঐক্যবদ্ধ করে৷ আধ্যাত্মিকতার সঙ্গে শিল্পের মেলবন্ধন ঘটে৷ এটাই উৎসবের…
Read More
বড় খুশির খবর, সস্তা হল রান্নার গ্যাসের দাম

বড় খুশির খবর, সস্তা হল রান্নার গ্যাসের দাম

বড় খুশির খবর৷ বাড়তে থাকা মূল্যবৃদ্ধির বাজারে, খানিক স্বস্তি৷ আসন্ন পূজার আগে দাম কমল রান্নার গ্যাসের৷ রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে আজ নতুন দাম প্রকাশ করা হয়। তাতে দেখা সস্তা হয়েছে এলপিজি সিলিন্ডার। ইন্ডিয়ান অয়েলের প্রকাশিত নতুন রেট অনুযায়ী আজ অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সর্বোচ্চ ১০০ টাকা কমছে৷ দিল্লি থেকে কলকাতা, পটনা, জয়পুর, গুয়াহাটি, লাদাখ, কন্যাকুমারী, সর্বত্রই এই নয়া দাম প্রযোজ্য হবে। তবে সবচেয়ে বেশি দাম কমেছে কলকাতায়৷ কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ২০৯৫.৫০ টাকা। ১০০ টাকা দাম কমায় এবার তা হল ১,৯৯৫.৫০ টাকা। রাজধানী দিল্লিতে আগে বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ১,৯৭৬.৫০ টাকা। আজ থেকে তা হল ১,৮৮৫…
Read More
অর্পিতার ৩১টি জীবনবিমার সবকটিতেই নমিনি পার্থ

অর্পিতার ৩১টি জীবনবিমার সবকটিতেই নমিনি পার্থ

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় রয়েছেন জেল হেফাজতে। চলছে তদন্ত। অর্পিতা মুখোপাধ্যায়ের ‘জীবনবিমা’য় ‘আঙ্কল’ পার্থ! হ্যাঁ, জীবনবিমার নথিতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজের ‘আত্মীয়’ বলেই উল্লেখ করেছেন অর্পিতা৷ কলকাতার বিশেষ আদালতে শুনানির সময় এমনটাই দাবি করলেন ইডির তদন্তকারী আধিকারিকরা৷ শিক্ষক নিয়োগ ‘কেলেঙ্কারি’র অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই দু’জনের মধ্যে ‘ঘনিষ্ঠ’ সম্পর্কের দাবি করে আসছে ইডি৷ তাঁর অন্যতম প্রমাণ অর্পিতার জীবনবিমা৷ অগাস্ট মাসে এই মামলার শুনানি চলার সময় ইডি-র আইনজীবী জানিয়েছিলেন, অর্পিতার নামে ৩১টি জীবনবিমা রয়েছে৷ যার সব কটির নমিনি পার্থ…
Read More