16
Aug
পূর্বেই ঘোষণা করা হয়েছিল যে গত সপ্তাহ শেষে ভারী বৃষ্টির সম্মুখীন হবে দক্ষিণবঙ্গ। সেই ঘোষণাকে সত্যি করে শক্তি বাড়াল নিম্নচাপ। আর তার জেরেই বিগত দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ছুটির দিনে অর্থাৎ রবিবার সকাল থেকেই জোর কদমে চলছে বৃষ্টির ব্যাটিং। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার, দেখা মেলেনি রোদের। এরপর বেলা বাড়তেই শুরু হয়েছে বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। এমনকি ছুটির দিনের সন্ধ্যাতেও ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলা এবং উত্তর ওড়িশার উপকূলে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটাই ক্রমশ শক্তি বাড়িয়েছে। আর তার জেরেই রাজ্যজুড়ে এই বৃষ্টিপাত।…
