উত্তর পূর্ব

আজ দুর্গা পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মমতার

আজ দুর্গা পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মমতার

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। এই উৎসবের জন্য সারা বছর অপেক্ষায় থাকে আপামর বাঙালি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর জন্য কোমর বাঁধছে পুজো কমিটি থেকে প্রশাসন। প্রত্যেক বারের মতো পুজো কমিটি গুলোকে আর্থিক অনুদান দেয় রাজ্য সরকার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। পুজো কমিটি গুলিকে নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী সোমবার রাজ্যের সব কমিটিকে নিয়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এবার কলকাতার পুজো কমিটির সঙ্গে বৈঠকে থাকছে জেলার পুজো কমিটিগুলিও। আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী কি নির্দেশ দেন, সে দিকে তাকিয়ে রয়েছে পুজো কমিটির উদ্যোক্তারা। এবার কি তাহলে মুখ্যমন্ত্রী অনুদান নিয়ে বড়…
Read More
কেষ্ট ঘনিষ্ঠ বিদ্যুতের বাড়িতে সিবিআইয়ের অভিযান

কেষ্ট ঘনিষ্ঠ বিদ্যুতের বাড়িতে সিবিআইয়ের অভিযান

গরুপাচার কাণ্ডে জর্জরিত অনুব্রত মণ্ডল, রয়েছেন সিবিআইয়ের হেফাজতে ৷ কেষ্টর পর এবার অনুব্রত ও সুকন্যা মণ্ডল ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে হানা সিবিআইয়ের। জানা যাচ্ছে, ৪ জনের একটি প্রতিনিধি দল পৌঁঁছয় গায়েন বাড়িতে। তল্লাশি চালানো হয় তাঁর বাড়িতে। প্রসঙ্গত, অনুব্রতকে সিবিআই হেফাজতে নেওয়ার পর থেকেই বিদ্যুতের নাম চর্চার কেন্দ্রবিন্দুতে। তিনি অনুব্রতর ঘনিষ্ঠ বলে পরিচিত এলাকায়। রবিবার তাঁরই বাড়িতে গিয়েছে সিবিআই-এর একটি প্রতিনিধি দল। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেওয়ার পর থেকেই আলোচনা শুরু হয়েছে বিদ্যুৎবরণকে নিয়ে। তবে একা অনুব্রত নন অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলের সঙ্গেও তাঁর অত্যন্ত ভালো সম্পর্ক বলে স্থানীয় সূত্রে খবর। এই বিদ্যুৎবরণ গায়েন একজন পুরোকর্মী। রবিবার বেলা সাড়ে বারোটা নাগাদ বিদ্যুৎবরণের বোলপুরের বাড়িতে মোট চারজন সিবিআই আধিকারিক গিয়েছিলেন। তবে…
Read More
শ্রীলঙ্কার পর এবার ধীরে ধীরে শেষের পথে ভুটানের রাজকোষ

শ্রীলঙ্কার পর এবার ধীরে ধীরে শেষের পথে ভুটানের রাজকোষ

নাজেহাল পরিস্থিতি শ্রীলঙ্কাবাসীর, সামান্য উন্নতির মুখ দেখেনি তারা৷ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা৷ এখনো পর্যন্ত দেনার দায়ে জর্জরিত শ্রীলঙ্কা৷ প্রায় শূন্য হয়েছে দ্বীপরাষ্ট্রের ভাঁড়ার৷ রাজকোষ বিদেশি মুদ্রাশূন্য৷ এই পরিস্থিতিতেই ক্রমেই শ্রীলঙ্কার পথে অগ্রসর হচ্ছে ভারতের আরও এক প্রতিবেশী রাষ্ট্র ভুটান৷ তাদের রাজকোষেও বিদেশি মুদ্রার টান৷ কমে আসছে সঞ্চিত বিদেশি মুদ্রার পরিমাণ। খুব শ্রীঘ্রই অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়তে চলেছে ড্রাগনের দেশ৷ তেমনটাই অভিমত বিশেষজ্ঞ মহলের৷ তথ্য বলছে, ২০২১ সালের এপ্রিল মাস পর্যন্ত ভুটানের রাজকোষে ছিল ১১ হাজার ৬৬৮ কোটি টাকার বিদেশি মুদ্রা৷ কিন্তু, ২০২১ সালের ডিসেম্বরের পরিসংখ্যা বলছে, এক ধাক্কায় তা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৫২ কোটিতে। ভারত ও চিনের…
Read More
গরুপাচারে সোজাসুজি যোগ রয়েছে কেষ্টর, দাবি সিবিআইয়ের

গরুপাচারে সোজাসুজি যোগ রয়েছে কেষ্টর, দাবি সিবিআইয়ের

রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতির মতই গরুপাচার কাণ্ডেও প্রকাশ্যে আসছে একের পর এক নয়া তথ্য। এই দুই দুর্নীতির মামলায় এইমুহুর্তে উত্তাল পরিস্থিতি রাজ্যে। এবার গরু পাচার মামলায় নয়া মোড়। ইতিমধ্যে এ মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল, যা কেন্দ্র করে বর্তমানে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাংলায়। ফের একবার আদালতে তোলা হলে অনুব্রত মণ্ডলকে পুনরায় চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। এর মাঝেই সিবিআইয়ের নয়া দাবি ঘিরে শোরগোল ছড়িয়ে পড়ল বঙ্গ রাজনীতিতে। তাদের দাবি, সীমান্তে গরু পাচার মামলায় প্রত্যক্ষভাবে মদত ছিল বীরভূম জেলা সভাপতির! কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অনুমান, বর্তমানে অনুব্রত এবং তাঁর একাধিক আত্মীয় ও কর্মীদের থেকে যে…
Read More
জেলে আচমকাই অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়

জেলে আচমকাই অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর পরই তড়িঘড়ি প্রেসিডেন্সি জেল থেকে তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে৷ এদিন গাড়ি থেকে নামতেই তাঁকে জিজ্ঞাসা করা হয় শরীর কেমন? জবাবে পার্থ বললেন, ‘‘শরীর ভাল নেই।’’ এসএসকেএম-এ পার্থ চট্টোপাধ্যায়ের বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় বলে জানা গিয়েছে৷ তাঁর চিকিৎসক এবং আইনজীবীরা জানিয়েছেন, স্বাভাবিক ভাবে হাঁটাচলা করতে পারছেন না প্রাক্তন মন্ত্রী৷ তাঁর ক্রিয়েটিনিন-এর মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে৷ পাশাপাশি অনেকখানি কমে গিয়েছে হিমোগ্লোবিনের মাত্রা৷ এই অবস্থায় চিকিৎসকরা তাঁকে বেশ কিছু পরীক্ষা করানোর পরামর্শ দেন৷ এর পরেই…
Read More
একাধিক দূর্নীতির অভিযোগের পরিস্থিতিতে, রাজ্যের শাসক দলের ভাবমূর্তি ফেরাতে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

একাধিক দূর্নীতির অভিযোগের পরিস্থিতিতে, রাজ্যের শাসক দলের ভাবমূর্তি ফেরাতে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

এই মুহূর্তে বেশ খানিকটা চাপের মধ্যেই আছে রাজ্যের শাসকদল। রাজ্যের বড় দুই দুর্নীতির কাণ্ডে জড়িত পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল ইস্যুতে তৃণমূল যথেষ্ট অস্বস্তির মধ্যে রয়েছে। দুর্নীতি ইস্যুতে বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এই পরিস্থিতিতে রদবদলের পর রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে মন্ত্রীদের পাইলট কার ব্যবহার করতে নিষেধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করার আগে সেগুলি ভাল করে দেখে নেওয়ার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, মন্ত্রীরা কেউ যেন পাইলট কার ব্যবহার না করেন। এমনকী জেলা থেকে কলকাতায় আসলেও কেউ পাইলট কার ব্যবহার করতে পারবেন না। এছাড়া এবার থেকে প্রতিমন্ত্রীদের জন্য আলাদা করে কাজ ঠিক করে…
Read More
খারিজ হলো জামিনের আবেদন, আরও চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতে তরফে

খারিজ হলো জামিনের আবেদন, আরও চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতে তরফে

আদতে লাভ হলো না কোনো কিছুই, শারীরিক অসুস্থতার দোহাইও কাজে দিল না। এর আগেও তিনি অসুস্থ, এই দোহাই দিয়েই প্রতিবার হাজিরা এড়িয়েছেন৷ তবে এবার আরো চাপের মধ্যে পড়লো কেষ্ট। বহু টানাপোড়েনের পর অবশেষে গরু পাচারকাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলকে আরও চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিন শুরুতেই তাঁর আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। কিন্তু সিবিআই তার বিরোধিতা করে। অনুব্রত নিজেও শারীরিক অসুস্থতার কথা আদালতে জানিয়েছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সিবিআইয়ের আর্জিই মান্যতা পেয়েছে বিচারকের কাছে। তবে অসুস্থতা নিয়ে বিচারকের সঙ্গে কথা হয়েছে তৃণমূল নেতার। সূত্রের খবর, আদালতে অনুব্রত মণ্ডল বিচারককে জানান, তিনি সব সময়ে অসুস্থ থাকেন। শরীর বরাবর অসুস্থ।…
Read More
রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা দুয়ারে রেশন নিয়ে

রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা দুয়ারে রেশন নিয়ে

রাজ্যে চলতে থাকা একাধিক প্রকল্পগুলির মাঝে অন্যমত হলো দুয়ারে রেশন। এবার এই দুয়ারে রেশন প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে রেশন দোকানদারদের জন্য এককালীন মাসিক পাঁচ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। রেশন ডিলারদের কমিশন হিসাবে অতিরিক্ত অর্থ দেওয়ার পাশাপাশি নষ্ট হয়ে যাওয়া শস্যের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। কিন্তু এই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আগে থেকেই 'দুয়ারে রেশন' প্রকল্প নিয়ে বিরোধিতা করে আসছিলেন ডিলাররা। এখন আবার নতুন বিতর্ক। আসলে জানান হয়েছে, রাজ্য সরকার রেশন ডিলারদের কুইন্ট্যাল প্রতি ৭৫ টাকা ছাড়াও প্রতি মাসে আরও ৫ হাজার টাকা করে কমিশন দেবে। এছাড়াও খাদ্যশস্য…
Read More
এবার কি বাড়তে পারে পুজোর অনুদান?

এবার কি বাড়তে পারে পুজোর অনুদান?

আর কিছু সময়ের অপেক্ষা তার পরেই উপস্থিত হবে প্রতীক্ষিত সময়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হতে মাঝে আর বাকি মাত্র দেড় মাস। ইতিমধ্যেই শহরের অলিতে গলিতে, রাজ্যের বিভিন্ন প্রান্তে জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। চলতি বছরে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ। আর তাই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের জন্য প্রশাসনিক প্রস্তুতি নিতে সোমবারই রাজ্যের সমস্ত পুজো কমিটির সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অন্যবার শুধুমাত্র কলকাতার পুজো কমিটিগুলিই মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকের আমন্ত্রণ পেতেন। কিন্তু এবারের বৈঠকে আনা হয়েছে কিছু বদল। জানা যাচ্ছে কলকাতার পুজো কমিটির পাশাপাশি জেলার পুজো কমিটিগুলোও সোমবারের এই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। আজ এই বৈঠকে কি নির্দেশ দেন রাজ্যের…
Read More
কেষ্টর দেহরক্ষীর আত্মীয়দের নামে কোটি কোটি টাকার সম্পত্তি

কেষ্টর দেহরক্ষীর আত্মীয়দের নামে কোটি কোটি টাকার সম্পত্তি

রাজ্যের গরুপাচার কাণ্ডে জর্জরিত এক একজনের সম্পত্তি দেখে চোখ কপালে সিবিআইয়ের৷ সিবিআই চার্জশিটে ববিনের যে সম্পত্তির কথা উল্লেখ রয়েছে, তার পরিমাণ ৪ কোটি ১০ লক্ষ টাকা৷ এ কথা শুনেই মুখ টিপে হাসছেন মুর্শিদাবাদের ডোমকলের মানুষজন৷ এখানেই ববিনের মামাদের বাড়ি৷ সেদিকে আঙুল তুলে তাঁরা বলছেন, ববিনের যত পরিমাণ টাকা তাঁর আত্মীয়দের কাছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তা একজোট করলে অঙ্কটা পাহাড় প্রমাণ হবে৷ এই ববিন হলেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন৷ গরু পাচার মামলায় আপাতত তিনি সিবিআই হেফাজতে৷ ববিনের মামার বাড়ি ডোমকলে৷ সেখানে রয়েছে ববিনের মামা হাবিবুর রহমানের ছ’তলা পেল্লাই বাড়ি। পরিবার সূত্রে দাবি, হাবিবুরকে নাকি এই প্রাসাদোপম বাড়িটি দান করেছেন সায়গলের…
Read More
ব্রেকিং: জামিন চাইলেন অনুব্রত!

ব্রেকিং: জামিন চাইলেন অনুব্রত!

আসানসোলের বিশেষ সিবিআই আদালতে জমা পড়ল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। অনুব্রতর হয়ে তাঁর জামিনের আবেদন জমা করলেন আইনজীবীরা। স্বাস্থ্য সংক্রান্ত কারণে জামিনের আবেদন জানানো হয়েছে এ দিন। সূত্রের খবর, আইনজীবীরা দাবি করেছেন, কঠিন শর্তও মানতে রাজি অনুব্রত। শনিবার আসানসোল আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে। এদিন সকাল থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আদালত চত্বর। আইনজীবী হিসেবে এ দিন থাকবেন সন্দীপন গঙ্গোপাধ্য়ায়। সিবিআই এর আর্জি দেখেই অনুব্রতর জন্য সওয়াল করা হবে বলে সূত্রের খবর। জামিনের জন্য দেওয়া হতে পারে অসুস্থতার যুক্তি।
Read More
অনুব্রত আসানসোল আদালতে পৌঁছতেই উঠল ‘জয় বাংলা’ স্লোগান!

অনুব্রত আসানসোল আদালতে পৌঁছতেই উঠল ‘জয় বাংলা’ স্লোগান!

ফের আজ আদালতে অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে,এদিন সকালে অনুব্রতকে নিয়ে আসানসোল আদালতের পথে রওনা দিয়েছেন সিবিআই আধিকারিকেরা। ১০ দিনের সিবিআই হেফাজত শেষে আজকে আসানসোলে বিশেষ আদালতে তোলা হবে অনুব্রতকে। আসানসোল আদালতে কংগ্রেসের বিক্ষোভ এদিকে, আসানসোল আদালতে কংগ্রেসের বিক্ষোভ। মাছ নিয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস। এরপরেই আসানসোল আদালতের বাইরে কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। স্লোগান দিলেন তৃণমূলকর্মীরা আসানসোল সিবিআই আদালতে পৌঁছলেন অনুব্রত মণ্ডল। তাঁর গাড়ি আদালত চত্বরে প্রবেশ করার সময় স্লোগান দেন তৃণমূল কর্মীরা। ‘জয় বাংলা’, ‘জয় মমতা বন্দ্যোপাধ্যায়’ বলে স্লোগান দেন তাঁরা।
Read More
আসানসোল আদালতে অনুব্রত!

আসানসোল আদালতে অনুব্রত!

ফের আজ আদালতে অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে,এদিন সকালে অনুব্রতকে নিয়ে আসানসোল আদালতের পথে রওনা দিয়েছেন সিবিআই আধিকারিকেরা। ১০ দিনের সিবিআই হেফাজত শেষে আজকে আসানসোলে বিশেষ আদালতে তোলা হবে অনুব্রতকে। আসানসোল আদালতে কংগ্রেসের বিক্ষোভ এদিকে, আসানসোল আদালতে কংগ্রেসের বিক্ষোভ। মাছ নিয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস। এরপরেই আসানসোল আদালতের বাইরে কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। উল্লেখ্য, শুক্রবার সকালে ৪৫ বিঘা জমির উপর তৈরি ব্যোম ভোলে চালকলে অভিযান চালাল সিবিআই। তদন্তকারীদের ঢুকতে বাধা দিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। প্রায় ৪০ মিনিট পর ঢোকে সিবিআই। ঢুকেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। চালকলের ভিতরে রয়েছে একের পর এক দামি গাড়ি। যেগুলির দাম মধ্যবিত্তের কল্পনার বাইরে। আশ্চর্যের ব্যাপার,…
Read More
নিম্নচাপের ভ্রুকুটি কিছুটা কমলেও, আজও বাংলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

নিম্নচাপের ভ্রুকুটি কিছুটা কমলেও, আজও বাংলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

চলতি সপ্তাহের শুরু থেকেই জারি হয়েছিল সতর্কতা নিমচাপ নিয়ে। গতকাল অর্থাৎ শুক্রবার সকাল থেকেই বলা হয়েছিল আবহাওয়া আরও খারাপ হতে পারে। শুক্রবার সকাল থেকেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে বাংলায়। ওড়িশা উপকূলে ঘনীভূত হওয়ার নিম্নচাপের জেরে প্রায় সারাদিন এবং আজ শনিবার ভোর পর্যন্ত বর্ষণ হয়েছে। এখনও পর্যন্ত আকাশ মেঘলা এবং সারাদিন বৃষ্টি হবে বলেই অনুমান করা হচ্ছে। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, যে নিম্নচাপের কারণে মূলত বৃষ্টি হচ্ছিল সেই নিম্নচাপ শক্তি হারাচ্ছে ধীরে ধীরে। তবে আজ গোটা দিনে বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবেই বলে জানান হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ এই মুহূর্তে ঝাড়খণ্ডের কাছে অবস্থান করছে। সেই রাজ্যে বৃষ্টি হওয়ার পাশাপাশি বাংলার একাধিক জেলা…
Read More