উত্তর পূর্ব

ছুটির দিনেও সিবিআই-এর কাজ চলছে তৎপরতার সাথে

ছুটির দিনেও সিবিআই-এর কাজ চলছে তৎপরতার সাথে

গতকাল অর্থাৎ মঙ্গলবার ছিল মহরম, ছিল ছুটির দিন। কিন্তু এদিনও কাজ করছেন সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, নিজাম প্যালেসে সিবিআই কর্তাদের একটি বৈঠক চলছে। এমনকি কলকাতায় সিবিআই অতিরিক্ত ডিরেক্টর এসেছেন বলেও সূত্রের খবর। কিন্তু প্রশ্ন হল, কীসের জন্য এত তৎপরতা দেখাচ্ছে সিবিআই যে ছুটির দিনেও তাঁরা কাজ করছে? রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে নিয়েই তাঁদের এই বৈঠক। গরু পাচারকাণ্ডে তদন্তকারী অফিসারদের নিয়ে বৈঠক করা হচ্ছে। এতবার তলবের পরেও অনুব্রতর সাড়া মেলেনি। আজ বুধবার তাঁকে ফের ডাকা হয়েছে। অনুব্রতর জন্যই হয়তো প্রশ্ন সাজাচ্ছেন তাঁরা। সোমবার সিবিআই তলব করেছিল অনুব্রত মণ্ডলকে। কিন্তু তিনি কলকাতায় এলেও চলে যান এসএসকেএম হাসপাতালে। জানা…
Read More
তবে কি এবার কাটতে চলছে উচ্চ মাধ্যমিকের নিয়োগ জট, আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ

তবে কি এবার কাটতে চলছে উচ্চ মাধ্যমিকের নিয়োগ জট, আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে ৮ বছর পর শেষমেষ কি কাটতে চলেছে উচ্চ প্রাথমিকে নিয়োগ জট? আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসি’র৷ ইন্টারভিউতে ডাক না পাওয়া ১,১০০ প্রার্থীর তালিকা প্রকাশ করা হল৷ তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে। আজ থেকে ১৩ অগাস্টের মধ্যে নথি আপলোড করার নির্দেশ৷ এসএসসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চ প্রাথমিকে যে সকল প্রার্থীরা ইন্টারভিউতে ডাক পাননি সেই সকল প্রার্থীরা ১৩ অগাস্টের মধ্যে অনলাইনে তাঁদের নথি আপলোড করতে পারবেন৷ হাই কোর্টের নির্দেশেই এই তৎপরতা৷ দীর্ঘ দিন নিয়োগ পর্ব থমকে ছিল৷ ২০১৪ সালে আপার প্রাইমারির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়৷ পরীক্ষা হয় ২০১৫ সালে৷…
Read More
মুখ্যমন্ত্রীর মন্ত্রিত্ব সভায় বদলের পর প্রশ্ন উঠছে কে বসবে এবার মমতার পাশে

মুখ্যমন্ত্রীর মন্ত্রিত্ব সভায় বদলের পর প্রশ্ন উঠছে কে বসবে এবার মমতার পাশে

পূর্ব অনুমান অনুযায়ী সম্প্রতি বদল এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্ত্রিত্ব সভায়। রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক রদবদলের সঙ্গে সঙ্গতি রেখে বিধানসভায় সরকার পক্ষের বিধায়কদের আসন বিন্যাস বদল করা হচ্ছে। মন্ত্রিসভার সদস্যদের জন্য নির্ধারিত ট্রেজারি বেঞ্চ থেকে সদ্য প্রাক্তন মন্ত্রীদের আসন সরিয়ে দেওয়া হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী, ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর, তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রর আসন সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী সহ আট নতুন মন্ত্রীর জন্য ট্রেজারি বেঞ্চে আসন সংস্থানের বিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার সচিবালয়কে নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। এখন এই আসন বিন্যাসের কারণে প্রশ্ন জেগেছে যে, মুখ্যমন্ত্রী মমতার পাশে আসছেন কে? ট্রেজারি বেঞ্চে…
Read More
রেফার রোগ আটকাতে ব্যর্থ মমতার প্রশাসন! রাজ্যের পাঁচ জেলাকে সতর্কবাণী

রেফার রোগ আটকাতে ব্যর্থ মমতার প্রশাসন! রাজ্যের পাঁচ জেলাকে সতর্কবাণী

রেফার রোগে উদ্বেগে নবান্ন। রাজ্যের পাঁচ জেলাকে সতর্ক করল নবান্ন। মূলত,রেফার রোগ আটকানোর জন্য নবান্নের তরফে সম্প্রতি কয়েক দফা নির্দেশ দেওয়া হয়েছিল। তার পরেও দেখা যাচ্ছে রাজ্যে কয়েকটি জেলায় রেফার রোগ আটকানো যাচ্ছে না। কার্যত ব্যর্থ রাজ্যের স্বাস্থ্য দপ্তর। নবান্ন সূত্রে খবর, বসিরহাট,মালদা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এই পাঁচ জেলায় রেফার রোগ আটকাতে ব্যর্থ হওয়ায় কার্যত উদ্বিগ্ন নবান্ন। জানা গেছে, বসিরহাট- ৭.৯১%, মালদা - ৭.৫৫% ,বাঁকুড়ায় -৭.৩৮ % ,পশ্চিম মেদিনীপুর জেলায় ৭.২৪ % এবং বীরভূম জেলায় ৬.০১% এই পাঁচ জেলায় রেফার রোগের এই প্রবণতা যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে নবান্নের। সেই জন্য এই পাঁচ জেলাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি আরও একটি…
Read More
শিক্ষামন্ত্রীর সঙ্গে নিয়োগ- বৈঠকের পরেও ধর্নায় অনড় চাকরিপ্রার্থীরা

শিক্ষামন্ত্রীর সঙ্গে নিয়োগ- বৈঠকের পরেও ধর্নায় অনড় চাকরিপ্রার্থীরা

বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে নিয়োগ বৈঠকের পরেও ধর্নায় অনড় চাকরিপ্রার্থীরা। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত চলবে শান্তিপূর্ণ ধর্না ও অবস্থান। মঙ্গলবার এমনটাই জানালেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের বক্তব্য, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আশার আলো দেখছি। কিন্তু হাতে নিয়োগপত্র যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। আমরা কিছুদিন দেখবো এর মধ্যে যদি না কোনো সরকারের তরফে কিছু করা হয়,তাহলে আমাদের আন্দোলন আরও জোরালো হবে। অর্থাৎ এসএসসি -তে মেধা তালিকা যুক্ত সকলকে চাকরি দিতে হবে। সেই বিষয়ে অনড় রয়েছেন আন্দোলনকারী। উল্লেখ্য,সোমবার এসএসসি আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শিক্ষামন্ত্রীর দাবি, নিয়োগের কিছু আইনি দিক আছে, তা…
Read More
আদিবাসী দিবসে ঝাড়গ্রামে মন্ত্রী মানস ভুঁইয়া

আদিবাসী দিবসে ঝাড়গ্রামে মন্ত্রী মানস ভুঁইয়া

ঝাড়গ্রাম,৯ আগস্ট: বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন এবং পরিবেশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডা: মানস রঞ্জন ভুঁইয়া। মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের ডি.এম হলে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠান পালিত হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা,মন্ত্রী শ্রীকান্ত মাহাতো,জেলাশাসক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন আদিবাসী কৃতি ছাত্র-ছাত্রীদের ল্যাপটপ প্রদান করা হয়।
Read More
গরু পাচার মামলায় তৃতীয় চার্জশিট জমা হল করল সিবিআই

গরু পাচার মামলায় তৃতীয় চার্জশিট জমা হল করল সিবিআই

একের পর এক দুর্নীতির কাণ্ডে পুরোপুরিভাবে জর্জরিত রাজ্য৷ তার মধ্যে অন্যতম দুর্নীতির কাণ্ড হল গরু পাচারকাণ্ড৷  এবার গরু পাচার কাণ্ডে চার্জশিট জমা দিল সিবিআই। আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে এই নিয়ে তৃতীয় চার্জশিট জমা হল। জানা গিয়েছে, এই চার্জশিটে নাম রয়েছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন, বিকাশ মিশ্র এবং আব্দুল লতিফের। ঘটনাচক্রে সোমবারই সিবিআই অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার জন্য তলব করেছে। কিন্তু অনুব্রত শারীরিক অসুস্থ বলে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন। তবে মেডিক্যাল বোর্ড জানিয়েছে তাঁর ভর্তি হওয়ার প্রয়োজন নেই। সিবিআই শুরুতেই দাবি করেছে, রাজ্য পুলিশের কনস্টেবল পদে থাকা সহগলের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী হওয়ার পর অনেক সম্পত্তি বেড়েছে। সেই পরিমাণ…
Read More
বাংলায় বেড়ে চলেছে করোনায় মৃত্যুর সংখ্যা

বাংলায় বেড়ে চলেছে করোনায় মৃত্যুর সংখ্যা

ওঠা পড়া লেগে আছে রাজ্যের সংক্রমণের সংখ্যা। দৈনিক আক্রান্তের মাত্রা শেষ কয়েক দিনেই কমতে শুরু করেছিল। মাঝে বাড়লেও ফের আজ স্বস্তি। গতকালের থেকে আবার কিছুটা কম হল আক্রান্তের সংখ্যা। এদিকে একাধিক মৃত্যু আজও হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্তও চিন্তা বাড়াচ্ছে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু বেড়ে ৫.৭৩ শতাংশ। সুস্থতার হার ৯৮.৬৩ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭৭ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৯৯ হাজার ৪৩৩ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৫ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১…
Read More
শক্তি বাড়ছে নিম্নচাপের, আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গে জারি হল সতর্কতা

শক্তি বাড়ছে নিম্নচাপের, আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গে জারি হল সতর্কতা

চলতি সপ্তাহের শুরু থেকে নিম্নচাপের ভ্রুকুটি রাজ্য জুড়ে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ইতিমধ্যেই আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টা এটি আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা। আর তাই আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টির তাণ্ডব। জানা যাচ্ছে ইতিমধ্যেই এই নিম্নচাপের কারণে উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। নিম্নচাপের কারণে শনিবার থেকেই উত্তাল সমুদ্র। আর তাই গতকাল সন্ধ্যে থেকে এই মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসা নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জানা যাচ্ছে মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের এই দুই জেলায় ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে হাওয়ার সঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে উপকূলবর্তী জেলা ছাড়াও…
Read More
বড় ধাক্কা, প্রায় আড়াই হাজার কর্মী তৃণমূল শিবির ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে

বড় ধাক্কা, প্রায় আড়াই হাজার কর্মী তৃণমূল শিবির ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে

এ যেন পুরো উলটপুরাণ। গত বিধানসভা নির্বাচনে বাংলায় বিপুল পরিমাণ ভোটে জয়লাভের পর থেকেই ত্রিপুরা, গোয়া এবং অসমের মতো রাজ্যগুলিতে ক্ষমতা বিস্তার করতে তৎপর হয়ে ওঠে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের পূর্বে ত্রিপুরায় নিজেদের অস্তিত্ব প্রমাণে একাধিক পরিকল্পনা এবং কর্মসূচি নেয় ঘাসফুল শিবির। সেই সময়ে কংগ্রেস এবং অন্যান্য একাধিক দল থেকে নেতাকর্মীরা যোগদান করলেও বর্তমানে তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা জয়ের স্বপ্ন ক্রমশই তলানিতে গিয়ে ঠেকেছে আর এবার তৃণমূলের ত্রিপুরা রাজ্য সম্পাদক সহ প্রায় আড়াই হাজারের কাছাকাছি নেতা কর্মী দল ছেড়ে যোগদান করলেন কংগ্রেসে। ফলে পরবর্তী সময়ে নিজেদের হারানো অবস্থান পুনরুত্থানের জন্য কি পরিকল্পনা নেয় তারা, সেটাই বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে। উল্লেখ্য, সম্প্রতি…
Read More
পুরোপুরি ভাবেই সুস্থ আছেন অনুব্রত, জানালো হাসপাতাল

পুরোপুরি ভাবেই সুস্থ আছেন অনুব্রত, জানালো হাসপাতাল

একের পর এক দুর্নীতির কাণ্ডে পুরোপুরিভাবে জর্জরিত রাজ্য৷ তার মধ্যে অন্যতম দুর্নীতির কাণ্ড হল গরু পাচারকাণ্ড৷  গতকাল, সোমবারই  এই গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই৷ নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে এবং সেটা গতকাল মানে গতকালই হাজিরা দিতে বলা হয়েছিল৷ তবে গতকালই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এসএসকেএম-এ মেডিক্যাল চেকআপের জন্য এসেছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানান হয়েছে, তাঁর ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই। অর্থাৎ তৃণমূল নেতাকে ফিরিয়ে দিয়েছে এসএসকেএম। এদিন হাসপাতালে অনুব্রত মণ্ডলকে সাত সদস্যের মেডিক্যাল বোর্ড পরীক্ষা করে। তার পরেই জানান হয় যে তাঁকে হাসপাতালে ভর্তি করার কোনও প্রয়োজন নেই। চিকিৎসকদের…
Read More
উনিশ নেতা মন্ত্রীর বিগত পাঁচ বছরের বাড়তে থাকা বিপুল সম্পত্তির খতিয়ান করার নির্দেশ হাই কোর্টের তরফে

উনিশ নেতা মন্ত্রীর বিগত পাঁচ বছরের বাড়তে থাকা বিপুল সম্পত্তির খতিয়ান করার নির্দেশ হাই কোর্টের তরফে

এই মুহূর্তে একের পর এক দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্য৷ এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে একাধিক৷ ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই ফুলে ফেঁপে উঠেছেন শাসক দলের নেতা-মন্ত্রীর সম্পত্তি৷ কী ভাবে নেতা-মন্ত্রীদের সম্পত্তি এই শ্রীবৃদ্ধি ঘটল, তা খতিয়ে দেখুক এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি৷ এমনই আর্জি জানানো হয়েছিল কলকাতা হাই কোর্টে। এবার সেই মামলায় ইডিকে জুড়ে দেওয়ার নির্দেশ দিল হাই কোর্ট। শুধু তৃণমূলের স্থায়ী নেতারাই নন, যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ দিয়েছিলেন এবং ফের তৃণমূলে ফিরে এসেছেন খতিয়ে দেখা হবে তাঁদের সম্পত্তিও৷ হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই আর্জি জানান আইনজীবী শামিম আহমেদ। তিনি আদালের সামনে ১৯ জন…
Read More
জেলে থেকে পা ফুলছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

জেলে থেকে পা ফুলছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এখন ঠাঁই হয়েছে প্রেসিডেন্সি জেল৷ এটাই এখন তার বর্তমান ঠিকানা৷ সেখানে পহেলা বাইশ ওয়ার্ডের ২ নম্বর সেলে রাখা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে৷ তিনি যে ওয়ার্ডে রয়েছেন, সেখানে দণ্ডিত ও বিচারাধীন বন্দিদের জন্য একটি কমন শৌচাগার রয়েছে৷ এদিকে পা ফোলায় সেল থেকে বেরিয়ে সেখানে যেতে পারছেন না পার্থ। পায়ের পাতায় অল্প ফোলা ভাব রয়েছে তাঁর৷ বিষয়টি চিকিৎসকদের নজরে আনা হয়েছে। পার্থের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন তাঁরা৷ কিন্তু, তাঁকে জেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়নি৷ চিকিৎসকদের বক্তব্য, হাঁটাচলা কম হয়েছে বলেই পায়ে ফোলা ভাব দেখা দিয়েছে৷ জেলের নিয়ম অনুযায়ী স্নান করার জন্য বিচারাধীন ও…
Read More
স্বস্তিতে রাজ্যের গেরুয়া শিবির, মিলল মিছিলের অনুমতি

স্বস্তিতে রাজ্যের গেরুয়া শিবির, মিলল মিছিলের অনুমতি

অবশেষে স্বস্তি রাজ্যের গেরুয়া শিবিরের। আজ মহরমের দিনেই হবে বিজেপির মিছিল। মিছিল আটকাতে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ৯ আগস্ট মহরম। একই দিনে ভারতীয় জনতা পার্টির মিছিলের অনুমতি প্রথমে দেয়নি তমলুক জেলা প্রশাসন। তারপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল গেরুয়া শিবির। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য শর্তসাপেক্ষে সেই মিছিলের অনুমতি দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছিল। ডিভিশন বেঞ্চে জয় পেল বিজেপি। মহরমের দিন তমলুকে বিজেপির মিছিলের ছাড়পত্র দেওয়াকে কেন্দ্র করে দায়ের হওয়া জনস্বার্থ মামলা গ্রহণযোগ্য নয়। এমনটা জানিয়েই মামলা খারিজের নির্দেশ দিয়েছে আদালত। তাই ওইদিন বিজেপির মিছিল করতে আর কোনও বাধা রইল না। তমলুক হাসপাতাল…
Read More