উত্তর পূর্ব

সব অনুগামীদের শ্রীঘরে পাঠিয়ে দেব, শুভেন্দু গড়ে হুঙ্কার অভিষেকের

সব অনুগামীদের শ্রীঘরে পাঠিয়ে দেব, শুভেন্দু গড়ে হুঙ্কার অভিষেকের

অনুগামী সেজে কারা দলের বারোটা বাজিয়েছে সব জানি। আজ, হলদিয়ায় সংহতি ময়দান শ্রমিক সমাবেশে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকাররীকে তোপ দাগলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এদিন সভায় অভিষেক বলেন, “কে বা কারা অনুগামী সাজছে তা আমি জানি। দলের বিভীষণকে চিনি। নিজেকে দলের সর্বেসর্বা ভাবেন।সভায় আসার পথে কয়েকজনকে চিহ্নিত করেছি। সব অনুগামীদের শ্রীঘরে পাঠিয়ে দেব।” এদিনের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ: ★ আজকে ট্রেড ইউনিয়নের সভা ঐতিহাসিক। ★হলদিয়া আগামী দিনে ভারতের শ্রেষ্ঠ শিল্প বান্ধব পরিবেশ তৈরি হবে। ★তৃণমূল করতে গেলে ঠিকাদারের জামাটা খুলে রেখে আসুন। ★ ১০০ দিন সময় দিন একটাও ঠিকাদার থাকবে না। ★যারা…
Read More
তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের

তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের

তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের। ঘটনাটি ঘটেছে বীরভূমের কীর্ণাহারে। সেই ঘটনায় মা ও ছেলে বর্তমানে বেঁচে থাকলেও দুই কন্যা মারা গিয়েছে। গত শুক্রবার বীরভূম জেলার কীর্ণাহার থানার অন্তর্গত কালিনগর গ্রামে ঘটেছে এ ঘটনা। জানা গিয়েছে, কর্মসূত্রে আরবে থাকা স্বামী প্রায় সাত মাস বাড়িতে কোনও টাকা পাঠাননি। অর্থাভাবে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল। অভাবের তাড়নায় তিন সন্তানকে বিষ খাইয়ে, নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন। ইতিমধ্যে মৃত্যু হয়েছে দুই মেয়ের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মা ও ছেলে। এমনই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে।   এদিকে পুলিশ সূত্রে খবর, কালীনগরের একই পরিবারের ৪ সদস্য বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁদের মধ্যে…
Read More
এবার পরিবারের ২৫ জনকে সরকারি চাকরি দেবার অভিযোগ পরেশের বিরুদ্ধে

এবার পরিবারের ২৫ জনকে সরকারি চাকরি দেবার অভিযোগ পরেশের বিরুদ্ধে

শুধু মেয়েকে চাকরি পাইয়ে দেওয়াতে সীমাবদ্ধ ছিলেন না রাজ্যের শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারী! মূলত, ক্ষমতার অপব্যবহার করে পরিবারের অন্তত ২৫ জনের চাকরির ব্যবস্থা নাকি করে দিয়েছেন মন্ত্রীবাবু। জি-নিউজ ডট ইন্ডিয়া ডট কমের প্রতিবেদন অনুযায়ী, পরেশ অধিকারী নিজে প্রাইমারি শিক্ষক ছিলেন। তাঁর স্ত্রী মীরা অধিকারী স্বাস্থ্য দফতরে কর্মরত। তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর স্কুলে চাকরি করতেন। বর্তমানে হাইকোর্টের নির্দেশে বরখাস্ত। পরেশ অধিকারীর ছেলে একটি বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পড়েছেন। বর্তমানে তিনি অস্থায়ী ভাবে চ্যাংড়াবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত। মন্ত্রীর আত্মীয়দের মধ্যে দু-একজনের চাকরি মেধার ভিত্তিতে হয়েছে। এছাড়াও বাম আমলে পরেশ অধিকারী যখন বিধায়ক ও মন্ত্রী ছিলেন, তখন তাঁর তিন দাদা ও…
Read More
আচার্যের পর এবার ভিজিটর পদ থেকেও সরানো হবে রাজ্যপালকে?

আচার্যের পর এবার ভিজিটর পদ থেকেও সরানো হবে রাজ্যপালকে?

রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয় থেকে রাজ্যপালকে আচার্য পদ থেকে সরানোর পর এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকে সরানো হচ্ছে রাজ্যপাল জগদীপ ধনখড়কে? সূত্রের খবর, ইতিমধ্যে নবান্নের তরফে সবুজ সংকেত মিলেছে। খুব শীঘ্রই আইনি প্রক্রিয়া শুরু করছে রাজ্য। মূলত, সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে রাজ্যপালকে সরানোর যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, তার পরিপ্রেক্ষিতে শিক্ষামহল থেকে নানা প্রতিক্রিয়া উঠে এসেছে। এ বার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ভিজিটর’ পদ থেকেও রাজ্যপালকে সরিয়ে শিক্ষামন্ত্রীকে আনার সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকে। বিশিষ্টদের একাংশ বলছেন, আচার্য পদে মুখ্যমন্ত্রী, ভিজিটর পদে শিক্ষামন্ত্রীকে বসানো হলে শিক্ষাঙ্গনে প্রবল ভাবে রাজনীতি ঢুকে পড়বে। আবার অনেকে সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, রাজভবনের ওয়েবসাইট…
Read More
বন্যার কারণে অসমে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা

বন্যার কারণে অসমে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা

বিগত বেশ কিছুদিন ধরেই অবিরাম গতিতে বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে অসমে। কিন্তু বৃষ্টি না থামার ফলে বেড়েই চলছে বন্যা পরিস্থিতির। যত দিন যাচ্ছে তত আরো ভয়াবহ রূপ নিচ্ছে দেশের উত্তর-পূর্বের রাজ্য অসমের বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই অসমের বানভাসি বন্যা প্রাণ কেড়েছে ৩০ জনের। এই বন্যা পরিস্থিতিতে সর্বহারা হয়ে সরকারি শেল্টারগুলিতে আশ্রয় নিয়েছেন কমপক্ষে ৫.৬১ লক্ষ রাজ্যের সাধারণ মানুষ। বানভাসি বন্যায় ইতিমধ্যেই জলের তলায় অসমের ৯৫৬ টি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৭১৩৯.১২ হেক্টর জমির কয়েক কোটি টাকার ফসল। এমতাবস্থায় ফের আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হল অসমে। আবহাওয়া দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষে অর্থাৎ শনি এবং রবিবার ফের অসমের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা…
Read More
মায়ের বাড়ির কাজকর্মের গতিপ্রকৃতির তলব মুখ্যমন্ত্রীর তরফে

মায়ের বাড়ির কাজকর্মের গতিপ্রকৃতির তলব মুখ্যমন্ত্রীর তরফে

কাজকর্মের গতিপ্রকৃতির তলব মুখ্যমন্ত্রীর তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগবাজারের 'মায়ের বাড়ি'র সম্পূর্ণ সংস্কারের করে হেরিটেজ টুরিজম বিকাশের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি বাগবাজারের মায়ের বাড়ির বিপরীতে বস্তিবাসীদের ৩০০ বর্গফুটের একটা করে ফ্ল্যাট দেওয়ার আশ্বাস দেন। সেই মত প্রথম ধাপে কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় ৮০ টি পরিবারকে বাড়ি দেওয়া হয়েছে বলে জানালেন ৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর বাপি ঘোষ। তিনি জানান যে, এদিন 'মায়ের বাড়ি' প্রকল্পে নিয়ে একটা বৈঠক হয়। বৈঠকে 'মায়ের বাড়ি'র কাজকর্মের অগ্রগতি নিয়ে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, কমিশনার বিনোদ কুমার সহ সংশ্লিষ্ট দফতরের দায়িত্বপ্রাপ্ত ডি জি। বৈঠকে মূলত আলোচনা হয়েছে যে,…
Read More
অবশেষে ছাড়পত্র মিলল ভিক্টোরিয়ার সামনেও মেট্রো স্টেশনের

অবশেষে ছাড়পত্র মিলল ভিক্টোরিয়ার সামনেও মেট্রো স্টেশনের

খুশির খবর মেট্রো যাত্রীদের জন্য। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে পাওয়া গেল অনুমতি। জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্পে নয়া পালক। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মূল গেটের ঠিক সামনেই মেট্রো রেল স্টেশন তৈরির ছাড়পত্র মিলল। জানা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কুইন্স গেটের ঠিক সামনেই তৈরি হবে এই মেট্রো স্টেশন। রেল ভিকাস নিগম লিমিটেড সূত্রে খবর, ইতিমধ্যেই ওই ভূগর্ভস্থ মেট্রো স্টেশন তৈরির কারণে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনও ক্ষতি হবে কিনা তা পরীক্ষা করে দেখেছেন ট্রাস্টি বোর্ড রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এবং আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞরা। তাঁদের সেই রিপোর্ট এবং সমীক্ষার ওপর ভিত্তি করেই মেলেছে নো-অবজেকশন সার্টিফিকেট। RVNL তথা রেল ভিকাস নিগাম লিমিতেদ সূত্রে জানা গিয়েছে, ভূগর্ভে সুড়ঙ্গ তৈরি করার সময় যাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে কোনও ফাটল বা বিপত্তি দেখা না…
Read More
খুশির খবর, এগিয়ে আসতে পারে বর্ষা

খুশির খবর, এগিয়ে আসতে পারে বর্ষা

চলতি বছর শীত উধাও হতে পারা চড়েছে গরমের। নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বঙ্গে। কিন্তু রেহাই মেলেনি গরম থেকে। এখনও পর্যন্ত সেই রকম সুখবর দিতে পারল না আবহাওয়া দফতর। বিগত কয়েক দিনে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল কিন্তু সেই পরিমাণ বর্ষণ হয়নি রাজ্যে। শুক্রবার এবং আগামী কয়েক দিনও রাজ্যের বৃষ্টি হবে বলে জানিয়েছে তারা কিন্তু গরমের অস্বস্তি যে থাকবেই সেটাও স্পষ্ট করা হয়েছে। কিন্তু আশার কথা এই, বাংলার পড়শি রাজ্যে খুব তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে বর্ষা, তাই মনে করা হচ্ছে বাংলাতেও বর্ষা শুরু হবে কয়েক সপ্তাহ পরেই। হাওয়া অফিস বলছে, আগামী দু-তিনদিনের মধ্যে কেরলে বর্ষা ঢুকতে পারে। সেই রাজ্যে এখন প্রাক বর্ষার বৃষ্টি…
Read More
আগামী দুদিন বৃষ্টির সম্ভবনা রাজ্যে

আগামী দুদিন বৃষ্টির সম্ভবনা রাজ্যে

নাজেহাল করা গরমের পর চলতি মাসের শুরু থেকে বৃষ্টির আগমন ঘটেছে রাজ্যে। বিগত বেশ কয়েকদিন ধরেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে দেখছে রাজ্য। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার না থাকলেও দেখা মিলছে মেঘেদের। বজ্র বিদ্যুত সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে কলকাতায়। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী পাঁচদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই কমছে না গরম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রী সেলসিয়ায়। বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে ৮৯ শতাংশ বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল ২৫ ডিগ্রি…
Read More
কিঞ্চিৎ বাড়লো সংক্রমণের সংখ্যা

কিঞ্চিৎ বাড়লো সংক্রমণের সংখ্যা

বিগত কিছুদিন ধরে নিয়ন্ত্রণের রয়েছে রাজ্যের কোভিড গ্রাফ। কিন্তু আজ আবার বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০ ছুঁলো। এদিকে আজও কারও মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট ০.৪৮ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৯ হাজার ২৩১ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজও এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। যা বাংলাবাসীর জন্য বিরাট সুখবর। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৩ জনের।…
Read More
মামলায় গতি আনতে হবে আয়কর দপ্তরের কাছ থেকে চাওয়া হল মামলায় জড়িত মন্ত্রীদের নথি

মামলায় গতি আনতে হবে আয়কর দপ্তরের কাছ থেকে চাওয়া হল মামলায় জড়িত মন্ত্রীদের নথি

বেশ চাপের মধ্যে দিয়েই সময় যাচ্ছে রাজ্য সরকারের। উত্তাল পরিস্থিতি, শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে নাম জড়িয়েছে একের পর এক। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় নিজের নাম জড়িয়ে ইতিমধ্যেই মহা ফাঁপরে পড়েছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সম্পত্তির হদিশ পেতে এবার নয়া পদক্ষেপ সিবিআইয়ের। আয়কর দপ্তরের কাছ থেকে চাওয়া হল নথি। এর আগে ওই তিন নেতার কাছ থেকেও ব্যক্তিগত সম্পত্তির সমস্ত নথি চেয়েছেন সিবিআই আধিকারিকরা। জানানো হয়েছে পরবর্তী জিজ্ঞাসাবাদের সময় সেই সমস্ত নথি যেন তাঁরা সঙ্গে করে নিয়ে আসেন। সিবিআইয়ের সেই নির্দেশ মেনে ইতিমধ্যেই সমস্ত নথি জমা দিয়েছিলেন রাজ্যের এই…
Read More
চলতি মাসেও উদ্বোধন হবে না শিয়ালদহ মেট্রো

চলতি মাসেও উদ্বোধন হবে না শিয়ালদহ মেট্রো

সম্প্রতি সমাপ্ত হয়েছে মেট্রো স্টেশনের কাজ। সমাপ্তির পর থেকেই জল্পনা চলছিল শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধনের দিনক্ষণ নিয়ে। কবে থেকে সাধারণ মানুষের জন্য খুলবে মেট্রো, সবার মনেই এই প্রশ্ন। বারংবার পিছিয়েছে তারিখ। জল্পনা তৈরি হয়েছিল যে আগামী ৩১ মে চালু হতে চলেছে বহু প্রতীক্ষিত শিয়ালদহ মেট্রো। সরকারিভাবে রেল কর্তারা কিছু না বললেও ৩১ মে স্টেশনের উদ্বোধন হতে পারে এমন খবর ছড়িয়েছিল। কিন্তু সেটা হচ্ছে না। ৩১ মে চালু হচ্ছে না এই মেট্রো। আপাতত কবে থেকে চালু হবে সেটাও খোলসা করে বলা যাচ্ছে না বলেই জানান হয়েছে কর্তৃপক্ষের তরফে। তাই এই খবর শোনার পর হতাশ রাজ্যবাসী। প্রথমে বাংলার বর্ষবরণের দিনই উদ্বোধনের কথা…
Read More
প্রকল্পের স্বচ্ছতা যাচাইয়ের নির্দেশ

প্রকল্পের স্বচ্ছতা যাচাইয়ের নির্দেশ

মুখ্যমন্ত্রী হয়ে তৃতীয়বার রাজ্যের মসনদে ফিরেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী হয়ে মসনদে ফেরার পর জনসাধারণের সুবিদার্থে একের পর এক প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই সব প্রকল্পের মধ্যে অন্যতম হল 'কন্যাশ্রী'। রাজ্য তথা দেশ তো বটেই, বিশ্বজুড়েও খ্যাতি অর্জুন করেছে এই প্রকল্প। এবার যাদের এই প্রকল্প থেকে সুবিধা পাওয়ার কথা তারা ঠিক পাচ্ছে কিনা সেই ব্যাপারে জোরকদমে তদারকি শুরু করবে সরকার। 'কন্যাশ্রী' প্রকল্পের সুবিধা রাজ্যের সমস্ত সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত পড়ুয়ারা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে শিক্ষা দফতরের বাংলার শিক্ষা পোর্টালের মাধ্যমে নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে। ২০১২ সাল থেকে চালু হওয়া এই প্রকল্পে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ১৩ থেকে ১৮…
Read More
দুঃখের খবর রেলযাত্রীদের জন্য

দুঃখের খবর রেলযাত্রীদের জন্য

আচমকাই দুঃখের খবর রেলযাত্রীদের জন্য৷ রেলের তরফে আগেই খবরটা জানানো হয়েছিল৷ প্রবল সেই সমস্যার শুরু আজ থেকেই। ব্যান্ডেল জংশন স্টেশনে ‘নন ইন্টারলকিং’-এর কাজের জন্য আজ, শুক্রবার বেলা ৩টে থেকে সোমবার বেলা ৩টে পর্যন্ত ৭২ ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন৷ ব্যস্ততম এই স্টেশন টানা ৭২ ঘণ্টা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হতে হবে যাত্রীদের৷ এ বিষয়ে আগেই দুঃখ প্রকাশ করেছিল রেল। রেলের কাজের জন্য গুচ্ছ  ট্রেন বাতিল করা হয়েছে৷ লোকাল তো বটেই, বাতিল হয়েছে ৪০ জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেন৷ হাওড়া-বর্ধমান মেন শাখায় ব্যান্ডেল ও মগরা স্টেশনের মধ্যে তৃতীয় লাইন চালু করার জন্য গত দু’সপ্তাহ ধরে কাজ চলছে। সেই কাজেরই শেষ পর্যায় চলছে৷ ব্যান্ডেল জংশন বন্ধ…
Read More