উত্তর পূর্ব

আগামী মাসেই হতে চলছে জিটিএ নির্বাচন

আগামী মাসেই হতে চলছে জিটিএ নির্বাচন

চলতি বছরের শুরুতেই পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তখনই তার তরফে মিলেছিল এই ইঙ্গিত। মার্চ মাসে পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ ইঙ্গিত দিয়েছিলেন যে আগামী ২-৩ মাসের মধ্যেই জিটিএ নির্বাচন হবে। সকলেই চাইছে এই ভোট হোক, এমন কথা ছিল তাঁর। সেই ইঙ্গিত মিলে গেল। জিটিএ নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল। আগামী ২৬ জুন পাহাড়ে নির্বাচন বলে জানা গিয়েছে। ভোট গণনা হবে ২৯ তারিখ। আর আসন্ন শুক্রবার থেকেই শুরু মনোনয়ন জমা দেওয়া প্রক্রিয়া। রোশন গিরির দল ছাড়া জিটিএ নির্বাচন সবাই চাইছে এই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তাই বলা যেতে পারে এই ভোটের দিন ঘোষণা হওয়ায় ধাক্কা খেল মোরচা। এদিন দার্জিলিঙে…
Read More
অর্জুনের দল পরিবর্তনের পরেই আরো ধসের মুখে পড়তে পারে রাজ্য বিজেপি

অর্জুনের দল পরিবর্তনের পরেই আরো ধসের মুখে পড়তে পারে রাজ্য বিজেপি

অবশেষে দল বদল করেছেন তিনি। গেরুয়া শিবির ছেড়ে ফিরে এসেছেন রাজ্যের শাসক দলে। আবার দিয়েছেন পুরোনো দলেই। তিন বছরের সম্পর্ক ছিন্ন করে রবিবারই পুরনো দলে ফিরে এসেছেন অর্জুন সিং। বরাবরই দলের কাছে গুরুত্বপূর্ণ তিনি। তিনি তৃণমূলে আসার পরেই তোপ দেগেছিলেন বঙ্গ বিজেপি নেতৃত্বকে। কটাক্ষের সুরে বলেছিলেন, তারা তাঁকে বিশ্বাস করতে পারেনি। এও বলেছিলেন যে, এসি ঘরে বসে রাজনীতি হয় না। এখন গেরুয়া শিবিরকে আরও ধাক্কা দিতে প্রস্তুতি নিচ্ছেন অর্জুন। জানা গিয়েছে, বঙ্গ বিজেপিতে ধস নামাতে তিনি তালিকা প্রস্তুত করেছেন, যা ইতিমধ্যেই চলে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। আগামী সোমবার শ্যামনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। আর সেখানেই বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের পতাকা…
Read More
বেহালায় যুবকের মৃত্যু ঘিরে রহস্য

বেহালায় যুবকের মৃত্যু ঘিরে রহস্য

মদ্যপানের সময়ে ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল যুবকের। ঘটনাটি ঘটেছে বেহালায়। গতকাল রাতে ছাদ থেকে পড়ে যান ওই যুবক। আজ, মঙ্গলবার মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। মৃতের নাম কুশল চক্রবর্তী স্থানীয় সূত্রে দাবি, রবিবার রাতে বেহালার সেনহাটিতে বন্ধু বিতান সেনের বাড়িতে আসেন ২৭ বছরের কুশল চক্রবর্তী। বিতান ও কুশল ছাদে বসে মদ্যপান করেন। সেই সময় ফোন করে ডেকে নেওয়া হয় কুশলের এর ভাইকেও। এদিকে বিতানের দাবি, সোমবার ভোরে তিনি ও কুশলের ভাই নীচে নেমে আসেন। সে সময় কুশল নামেননি। এর কিছুক্ষণ পর ভারী কিছু পড়ার আওয়াজ পেয়ে বিতানের কাকা ছাদে যান। তাঁর দাবি, তিনি দেখেন, পাশের বাড়ির প্যাসেজে রক্তাক্ত…
Read More
পুকুর পাড়ে খেলতে গিয়ে  ভাই ও বোনের মর্মান্তিক পরিণতি

পুকুর পাড়ে খেলতে গিয়ে ভাই ও বোনের মর্মান্তিক পরিণতি

পুকুরের জলে ডুবে মঙ্গলবার মৃত্যু হয় দুই শিশুর। দেবিকা টুডু (৫) এবং দ্বীপ টুডু (৩) সম্পর্কে দুই ভাই বোন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে কালনা থানার নান্দাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগান পাড়ায়। কলের মিস্ত্রি জেনা টুডুর পরিবার সকলেই শ্রমজীবী। স্ত্রী মিনতি টুডু, বাবা ও মা প্রত্যেকেই খেতমজুর। প্রত্যেকেই এদিন নিজের নিজের কাজে বাড়ি থেকে বেরিয়ে যায়। একমাত্র বাড়িতে ছিল বড় মেয়ে মনীষা ছোট মেয়ে দেবিকা এবং একমাত্র ছেলে দ্বীপ। মনীষা ছোট ভাই-বোনেদের দেখাশোনা করতো। কিন্তু এদিন বেলা সাড়ে নটা নাগাদ মনীষার নজর এড়িয়ে দেবিকা ও দীপ সাবান নিয়ে স্থানীয় পুকুরে স্নান করতে বেরিয়ে যায়। বেলা সাড়ে ১১ টা নাগাদ পুকুরের জলে…
Read More
পুরুলিয়া ও বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পুরুলিয়া ও বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বছর গড়লেই পঞ্চায়েত ভোট। তাঁকে সামনে রেখে জেলা সফর শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর,আগামী ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত জঙ্গলমহলের পুরুলিয়া ও বাঁকুড়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী। ৩০ তারিখ পুরুলিয়া থেকে সফর শুরু করার কথা তাঁর। এই দুই জেলাতেই প্রশাসনিক বৈঠক এবং দলীয় কর্মিসভায় অংশ নেবেন তিনি। আরও জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় প্রশাসনিক সভা করবেন ৩০ তারিখ। আগামী ৩১ তারিখ পুরুলিয়ায় কর্মিসভা করে সেদিনই বাঁকু‌ড়ায় প্রশাসনিক সভা করার কথা। আগামী ১ জুন বাঁকুড়ায় কর্মিসভা করার তৃণমূল নেত্রীর। পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিমের জেলাগুলিতে নজর দেওয়ার কাজ শুরু করেছেন মমতা। উল্লেখযোগ্য ওই জেলাগুলিতে বুথস্তরের কর্মীদের নিয়ে…
Read More
নির্দেশ অমান্য করলেন পরেশ অধিকারী

নির্দেশ অমান্য করলেন পরেশ অধিকারী

এই মুহূর্তে রাজ্যে উত্তাল পরিস্থিতি শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে। নাম জড়িয়েছে একের পর এক। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় নিজের নাম জড়িয়ে ইতিমধ্যেই মহা ফাঁপরে পড়েছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। ইতিমধ্যেই গত সপ্তাহে তাঁকে এই দুর্নীতি মামলা নিয়ে লাগাতার সিবিআই আধিকারিকদের জেরার মুখে পড়তে হয়েছে। পাশাপাশি আবার কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষিকার চাকরি খোয়াতে হয়েছে মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীকেও। সিবিআই সূত্রে খবর আগামী দিনে আরও কয়েকবার শিক্ষা প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার কথা সিবিআই আধিকারিকদের। আর তাই তাঁকে কলকাতা না ছাড়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করেই মঙ্গলবার সকালে ফ্লাইট ধরে উত্তরবঙ্গে ফিরে গেলেন পরেশ অধিকারী। মঙ্গলবার সাতসকালেই কলকাতা বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। সেখান থেকে সকাল ৯:১০…
Read More
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সম্মান জানাতে তৈরী হচ্ছে মেমোরিয়াল

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সম্মান জানাতে তৈরী হচ্ছে মেমোরিয়াল

তিনি আজ বেঁচে নেই কিন্তু তাকে সম্মান দিতে বড়ো উদ্দ্যোগ বর্তমান মুখ্যমন্ত্রীর তরফে৷ প্রাক্তনকে সম্মান বর্তমানের৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মারক মেমোরিয়ালের জন্য জমি বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম-এর অনুরোধ ফেরাননি তিনি৷ রাজারহাটে জমি দেওয়া হল তাদের৷ শীঘ্রই শুরু করা হবে জ্যোতি বসু মেমোরিয়ালের কাজ। সূত্রের খবর, আগামী ৮ জুলাই, জ্যোতি বসুর জন্মদিনেই প্রস্তাবিত মেমোরিয়ালের রূপরেখার খসড়া সম্পূর্ণ করতে চাইছে রাজ্য সিপিএম। রাজারহাটে নির্মীয়মাণ নতুন হাই কোর্টের কাছেই জ্যোতি বসু মেমোরিয়ালের জন্য ৫ একর জমি অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জমিটি কেনা হয়েছে ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চে’র নামে। এই ট্রাস্টের সচিব রবীন দেব৷ এছাড়াও…
Read More
শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে আসছে বড়ো বদল

শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে আসছে বড়ো বদল

এই মুহূর্তে বেশ খানিকটা অস্বস্তিকর পরিস্থিতি যাচ্ছে রাজ্য সরকারের৷ শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা নিয়ে চাপের মধ্যে রয়েছে পৰিস্থিতি৷ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য৷ নাম জড়িয়েছে হেভিওয়েট ব্যক্তিত্বদের৷ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ অপর একটি দুর্নীতি মামলায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে৷ শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগ নিয়ে মুখ পুড়েছে স্কুল সার্ভিস কমিশনের৷ এই পরিস্থিতিতে নিয়োগে স্বচ্ছতা আনতে নয়া উদ্যোগ নিল এসএসসি৷ দীর্ঘ প্রশ্নের বদলে ওএমআর শিটে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ৷ সেই সঙ্গে কাউন্সিলিং পর্বে দুর্নীতি রুখতেও বেশ কিছু পদক্ষেপ করার চিন্তাভাবনা করা হচ্ছে৷ তবে পুরো বিষয়টাই আপাতত চিন্তাভাবনার স্তরে রয়েছে বলে জানিয়েছে কমিশন৷ সরকার…
Read More
দলে ফিরে বড়ো দায়িত্ব পেতে চলেছেন অর্জুন

দলে ফিরে বড়ো দায়িত্ব পেতে চলেছেন অর্জুন

বহু জল্পনার পর অবশেষে দল বদল করেছেন তিনি। ফিরে এসেছেন নিজের পুরোনো দলে। গেরুয়া শিবির ছেড়ে রাজ্যের শাসক দলে যোগ দিয়েছেন তিনি। বরাবরই দলের কাছে গুরুত্বপূর্ণ তিনি। দলবদলের আগেও তৃণমূল কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন। মাঝে দু বছরের হাতবদল মাত্র। পদ্ম শিবিরের মোহভঙ্গ হতেই ফের গত রবিবার ঘরের ছেলে ঘরে ফিরেছেন। কথা হচ্ছে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর। সাংসদ পদ থেকে এখনও পদত্যাগ করেননি বটে, কিন্তু ইতিমধ্যেই অর্জুন সিং ফের ফুল বদল করে ঘাসফুল শিবিরে। আর দলবদলের পরদিনই গুরুদায়িত্ব চাপল তাঁর কাঁধে। জানা যাচ্ছে, তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার দায়িত্ব সামলাবেন অর্জুন সিং। সেই কথা পাকাপাকি হতেই মঙ্গলবার রাতেই তৃণমূলের একাধিক মন্ত্রী…
Read More
আগামী দুদিন রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভবনা

আগামী দুদিন রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভবনা

চলতি বছর শীত যেতেই গরমের পারদ চড়ছে ধীরে ধীরে। নাজেহাল পরিস্থিতি কাটিয়েছি রাজ্যবাসী। কিন্তু অবশেষে স্বস্তি দিয়ে, গোটা এপ্রিল ধরে চলা তীব্র দাবদাহের পর অবশেষে মে মাসের শুরু থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। প্রায় প্রত্যেক সপ্তাহেই এক, দু দিন অন্তর দেখা মিলছে কালবৈশাখীর। কলকাতাতেও গত শনিবার প্রায় ৯০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ে ঝড়, সঙ্গে ব্যাপক বৃষ্টি। তবে বৃষ্টির দেখা মিললেও আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেশি থাকায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরমের দাপট চলছেই। এমতাবস্তায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন ধরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এর সঙ্গেই হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমের জেলাগুলোতে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। বিহার, ঝাড়খন্ড,…
Read More
তবে কি সত্যি চলতি মাসেই উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রোর

তবে কি সত্যি চলতি মাসেই উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রোর

সম্পন্ন হয়েছে শিয়ালদহ মেট্রোর কাজ। বিগত বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে মেট্রোর উদ্বোধন নিয়ে। কিন্তু বারংবার পিছিয়ে যাচ্ছে সেই দিনক্ষন। বাংলার বর্ষবরণের দিনই উদ্বোধনের কথা ছিল। কিন্তু সে ডেডলাইন ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। অন্যদিকে জানা যাচ্ছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী ৩১ মে কলকাতায় আসছেন। আর এই খবর প্রকাশে আসতেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন উদ্বোধন নিয়ে জল্পনা তুঙ্গে। মেট্রো রেল সূত্রে খবর, ওইদিনই নাকি উদ্বোধন হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনটির। আর সেই কারণেই কেন্দ্রীয় রেলমন্ত্রীর কলকাতায় আগমন। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও সরকারী নির্দেশ জারি হয়নি। সরকারিভাবে রেল কর্তারা ওই প্রসঙ্গে কিছু বলতেও পারছেন না। তবে নির্মাণের দায়িত্বে থাকা KMRCL কর্তারা জানাচ্ছেন, ৩১ মে স্টেশনের উদ্বোধন…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতিতে আরো বেশ কিছুজনের বিরুদ্ধে এফআইআর  

শিক্ষক নিয়োগে দুর্নীতিতে আরো বেশ কিছুজনের বিরুদ্ধে এফআইআর  

এই মুহূর্তে রাজ্যে সব চেয়ে উত্তপ্ত পরিস্থিতি শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে। বেশ খানিকটা চাপের মধ্যে রয়েছে রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা-সহ পাঁচ জনের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০(বি), ৪১৭, ৪৬৫ এবং ৩৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে জামিনঅযোগ্য ৪৬৮ নম্বর ধারাতেও মামলা দায়ের করা হয়েছে। সিবিআই-এর এফআইআর-এ প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ছাড়াও এসএসসির তৎকালীন প্রোগ্রামার সমরজিৎ আচার্য, তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার, তৎকালীন সচিব অশোক কুমার সাহা এবং তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম রয়েছে। শান্তিপ্রসাদের বিরুদ্ধে অভিযোগ, মেধা তালিকা না মেনে বেআইনি ভাবে অনুত্তীর্ণ…
Read More
সিবিআই-এর তলবে সিজিও কমপ্লেক্সে আসছেন না অনুব্রত মণ্ডল

সিবিআই-এর তলবে সিজিও কমপ্লেক্সে আসছেন না অনুব্রত মণ্ডল

সিবিআই-এর তলবে সিজিও কমপ্লেক্সে আসছেন না অনুব্রত মণ্ডল। আইনজীবী মারফত আবেদন করতেন চলেছেন বীরভূমের তৃণমূল সভাপতি। যদিও সেই আবেদন এখনও সিবিআই কর্তাদের হাতে গিয়ে পৌঁছায়নি। গরু পাচারকাণ্ডের পর  ভোট পরবর্তী হিংসা মামলা। ফের তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করে CBI। এই নিয়ে এই মামলায় তৃতীয়বার অনুব্রত মণ্ডলকে তলব করা হল। অন্যদিকে, গরু পাচার মামলায় শুক্রবার ফের অনুব্রত মণ্ডলকে ডেকেছে CBI এই পরিস্থিতিতে বীরভূমের তৃণমূল সভাপতি আবেদনে জানাতে চলেছেন, ‘শারীরিকভাবে অসুস্থ তিনি। হাজিরা দিয়েই অনুব্রত চলে গিয়েছিলেন এসএসকেএমে। সেখানেই তাঁকে ১৫ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ চিকিত্সকরা। ১৫ দিন পর ফের যোগাযোগ করবেন তিনি সিবিআই-এর সঙ্গে’।  তদন্তে সব রকম সহযোগিতা করবেন,…
Read More
শুরু হয়েছে রাজ্যের অন্যতম প্রকল্প দুয়ারে সরকার

শুরু হয়েছে রাজ্যের অন্যতম প্রকল্প দুয়ারে সরকার

পূর্বেই ঘোষণা করা হয়েছিল যে চলতি মাসেই এবার ফের শুরু হতে পারে রাজ্যের অন্যতম প্রকল্প। শুরু হয়েছে রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' প্রকল্প। বনগাঁ ব্লকের কালুপর গ্রাম পঞ্চায়েতে সারম্বড়ে অনুষ্ঠিত হল চতুর্থ পর্যায়ের 'দুয়ারে সরকার'। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের উদ্যোগে কালুপর গ্রাম পঞ্চায়েতের কালুপুর পাঁচপোতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সারম্বড়ে অনুষ্ঠিত হইয়েছে এই প্রকল্পের। এখানে উপস্থিত ছিলেন বিডিও অর্ঘ্য দত্ত, পঞ্চায়েত প্রধান মুক্তি সরকার, উপ প্রধান হিমাংশু মণ্ডল, নির্বাহী সহায়ক অতনু হালদার সহ বনগাঁ ব্লকের ও কালুপর গ্রাম পঞ্চায়েতের আধিকারিকগণ। লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, ডিজিটাল রেশন কার্ড সহ ১৪ টি পরিষেবা নেওয়ার জন্য পঞ্চায়েতের বিভিন্ন বুথের…
Read More