উত্তর পূর্ব

অভিষেকের বিদেশ সফরে নজরদারি ইডির

অভিষেকের বিদেশ সফরে নজরদারি ইডির

আদালতের অনুমতি নিয়ে চোখের চিকিৎসা করাতে দুবাইয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও অভিষেকের বিদেশ সফরে নজরদারি চালাতে চাইছে ইডি। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে নজরদারি চালাতে বিদেশমন্ত্রকের মাধ্যমে দুবাই সরকারের কাছে আবেদন করেছে ইডি। ইডি সূত্রে খবর, দুবাই সরকারের কাছে চিঠিতে অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দুবাই সফর সম্পর্কিত যাবতীয় তথ্য জানানো হয়েছে। পাশাপাশি কয়লা পাচার কান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসাবাদের কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য দুবাই গিয়েছেন, এই তথ্যও চিঠিতে জানানো হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত যেন কয়লাপাচার কান্ডের তদন্তে তাঁকে ডেকে পাঠানো না হয়। এই আবেদন জানিয়ে ইডি ‘ কে চিঠি…
Read More
বাড়তে থাকা সংক্রমনের সংখ্যার কারণে কড়া নির্দেশ হাই কোর্টের

বাড়তে থাকা সংক্রমনের সংখ্যার কারণে কড়া নির্দেশ হাই কোর্টের

দেশে চারদিকে ক্রমাগত বেড়ে চলেছে সংক্রমনের সংখ্যা। হু হু করে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণের হার। বাড়তে থাকা সংক্রমনের সংখ্যায় করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কাকে আরও কিছুটা উস্কে দিল। বিগত দু'দিন ধরে দেশে ইতিমধ্যেই দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা চার হাজারের গণ্ডি পার করেছে। কেরল, মহারাষ্ট্র, দিল্লির পর এবার লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে তামিলনাড়ু এবং কর্ণাটকেও। আর তার জেরেই করোনা মোকাবিলায় ফের কোমর বেঁধে মাঠে নামছে প্রশাসন। আর তাই এবার করোনা পরিস্থিতির মোকাবিলায় বিমানবন্দর কর্তৃপক্ষকে আরো কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। জানা যাচ্ছে বিমান যাত্রীদের করোনা বিধি মেনে চলা প্রসঙ্গে দিল্লি হাইকোর্ট কর্তৃপক্ষকে জানিয়েছে 'যে সমস্ত বিমানযাত্রীরা করোনা মানবেন না তাদের দরকার পড়লে বিমান…
Read More
এবার কেকের মৃত্যু ঘিরে দায়ের হলো জনস্বার্থ মামলা

এবার কেকের মৃত্যু ঘিরে দায়ের হলো জনস্বার্থ মামলা

গত তিনটা দিন কেটে গেলেও এখন পর্যন্ত কেকের মৃত্যু ঘটনা দগদগে হয়ে রয়েছে সবার মনে। এবার কেকে'র মৃত্যুর নিরপেক্ষ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হতে চলেছে। প্রয়াত সঙ্গীতশিল্পীর মৃত্যুর কারণ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার সম্ভাবনা আগামী সোমবার। আইনজীবী সৌম শুভ্র রায় জনস্বার্থ মামলার বিষয় নিয়ে নিরপেক্ষ তদন্তের আর্জি তো বটেই পাশাপাশি ৫০০ মিটারের মধ্যে পুলিশ স্টেশন থাকা সত্বেও কেন ঘটনাস্থলে তারা গেল না, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর আরও প্রশ্ন আয়োজক সংগঠনের পক্ষ থেকে কেন সেখানে ২ হাজার ৫০০ জনের আসন সংখ্যা রয়েছে জেনেও ৭ হাজার ৫০০ টিকিট বিলি করলেন। একই সঙ্গে তাঁর এও প্রশ্ন, সেখানে যে…
Read More
শারীরিক রোগকে অগ্রাহ্য করেই শো করেছিলেন কেকে

শারীরিক রোগকে অগ্রাহ্য করেই শো করেছিলেন কেকে

এই মুহূর্তে শোকার্ত গোটা দেশ, মাঝে তিনটে দিন কেটে গেলেও অনেকে এখনো মেনে নিতেই পারছে না তিনি যে সত্যি তিনি আর নেই। কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে-র অকাল প্রয়াণে শোকে বিহ্বল গোটা দেশ। কলকাতায় শেষবার শো করেছেন তিনি, হোটেলে ফেরার পরই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন উঠেছে, অধিকাংশ মানুষ প্রশাসনকে দায়ি করছে। প্রশ্ন তোলা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের ম্যানেজমেন্ট নিয়ে। ময়নাতদন্তের রিপোর্টে কার্ডিয়াক অ্যারেস্টে কেকে'র মৃত্যু হয়েছে বললেও তাঁর অনুরাগীরা সেদিনের পরিস্থিতিকেই দায়ি করছে। যদিও চিকিৎসকদের বক্তব্য, কেকে অসুস্থ ছিলেন আগে থেকেই এবং তিনি তা পাত্তা দেননি। ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতে তাঁর স্বাস্থ্য নিয়ে আরও তথ্য সামনে এসেছে। চিকিৎসকদের…
Read More
ক্রেতার দাবি মেনে সরানো হলো রূপঙ্করকে

ক্রেতার দাবি মেনে সরানো হলো রূপঙ্করকে

বিতর্কের সূত্রপাত হয় ভুল মন্তব্ব্যের জেরে। সেই থেকে তাকে নিয়ে তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া। এমনকি ডাক ওঠে বয়কটেরও। এই মুহূর্তে খবরের শিরোনামে সঙ্গীত শিল্পী রুপঙ্কর। প্রখ্যাত বলিউড সিঙ্গার কেকে কে নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। সেই বিতর্কের পালেই হাওয়া লেগেছিল যখন প্রখ্যাত বাংলা গায়ক রুপঙ্কর 'হু ইজ কে কে' প্রশ্ন তোলার পরেই মঙ্গলবার রাতেই অকালপ্রয়াণ হয় কেকের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কেকের হাজার হাজার অনুগামী ভক্তরা সরব হয়েছেন রুপঙ্করের বিরুদ্ধে। এমনকি রুপংকরের বহু সহকর্মী এবং টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরাও কেকেকে নিয়ে রুপঙ্করের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। আর এই বিতর্ক সমালোচনার কারণেই এবার রুপঙ্করের হাতছাড়া হতে চলেছে মিয়ো আমোরের বিজ্ঞাপন। উল্লেখ্য বিগত কয়েক বছর ধরে মিয়ো আমোরের বিজ্ঞাপনের…
Read More
SSC মামলা থেকে সরানো হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে

SSC মামলা থেকে সরানো হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে

এসএসসি মামলা থেকে সরানো হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তাঁর জায়গায় এলেন বিচারপতি রাজাশেখর মান্থা। জানা গিয়েছে, নতুন করে দায়ের হওয়া এসএসসি মামলা, শিক্ষকদের বদলি মামলা, শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত এবং তার বদলি সংক্রান্ত মামলার শুনানি করতে পারবেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরিবর্তে এখন প্রাথমিক শিক্ষা, মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত যাবতীয় মামলার বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। ৬ জুন থেকেই এই ব্যবস্থা কার্যকর হচ্ছে কলকাতা হাইকোর্টে। মূলত, হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের হাতেই যাবতীয় এসব ক্ষমতা। তিনিই ঠিক করেন কোন বিচারপতি কোন মামলার বিচার করবেন। মাস্টার অফ রোস্টার বলা হয় প্রধান বিচারপতিকে। সোমবার থেকে এসএসসি মামলার বিচার করবেন বিচারপতি রাজাশেখর মান্থা।…
Read More
গরম থেকে মিলবে রেহাই, রাজ্যে আসন্ন বর্ষা

গরম থেকে মিলবে রেহাই, রাজ্যে আসন্ন বর্ষা

বিগত কদিন আগেই আবহাওয়া দফতরের তরফে ঘোষণা করা হয়েছিল যে চলতি বছর সময়ের পূর্বেই এগিয়ে আসতে পারে বর্ষাকাল। এবার প্রতীক্ষার অবসান। ভ্যাপসা গরমে নাজেহাল মানুষ। বিগত কয়েক দিন ধরে মেঘলা আকাশ থাকলেও সেইভাবে বৃষ্টির দেখা মেলেনি। ছিটেফোঁটা বৃষ্টি হলেও তা যেন গরম আরও বাড়িয়ে দিয়েছে। বৃষ্টি কবে হবে সেই প্রশ্ন বারবার ধরে করে আসছে মানুষ। পশ্চিমবঙ্গের উত্তরে তাও বৃষ্টি হয়েছে বলে স্বস্তি, কিন্তু দক্ষিণবঙ্গ সেইভাবে বর্ষণের আঁচ পায়নি। তবে এবার মৌসম ভবন দিল স্বস্তির বার্তা। নির্ধারিত সময়ের আগেই রাজ্যে বর্ষা প্রবেশ করেছে বলে জানান হল। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্সে বর্ষা প্রবেশ করে গিয়েছে। সিকিমেও বৃষ্টি হচ্ছে।…
Read More
হাসপাতালে ভর্তি হলেন দোলন রায়

হাসপাতালে ভর্তি হলেন দোলন রায়

আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি। বাংলা সিনে জগতের অন্যতম পরিচিত মুখ দোলন রায় হাসপাতালে ভর্তি হলেন। তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। নেট মাধ্যমে নিজেই হাসপাতালের ছবি দিয়েছিলেন দোলন। অনেকে ভেবেছিলেন কোনও শ্যুটিংয়ের দৃশ্য। কিন্তু পরে জানা যায় তিনি সত্যিই ভর্তি হাসপাতালে। দোলন রায় নিজেই জানিয়েছেন যে, 'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকের আউটডোর শ্যুটিং থেকে ফিরে হিট স্ট্রোক হয়েছে তাঁর। যদিও এতে আশঙ্কার কিছু দেখছেন না অভিনেত্রী নিজেই। তাঁর কথায়, সকলের ভালবাসা এবং আশীর্বাদে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। হাসপাতাল সূত্রে খবর, তিনি আপাতত স্থিতিশীল আছেন, ভয়ের তেমন কিছু নেই। এটাই স্বস্তি দিয়েছে তাঁর অনুরাগীদের। তবে সোশ্যাল মিডিয়ায়…
Read More
বাড়ানো হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তির আসন

বাড়ানো হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তির আসন

গতকাল অর্থাৎ শুক্রবারই রাজ্যে প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। যথারীতি নির্ধারিত সময়েই প্রকাশ করা হয়েছে ফলাফল। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। পাশ করেছে মোট ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী। মাধ্যমিকের ফল ঘোষণার পরেই বড় ঘোষণা করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানান হল, নয়া শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বাড়তে চলেছে আসন সংখ্যা। অর্থাৎ ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বেশি পড়ুয়া ভর্তি হতে পারবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, চলতি বছর একাদশ শ্রেণিতে আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে ৪০০ করা হচ্ছে। হিসেব করে দেখতে গেলে প্রতিটি স্কুলে সর্বোচ্চ আসন সংখ্যা প্রায় ৪৫ শতাংশ করে…
Read More
সদ্য শহরে ঘটে যাওয়া শিল্পীর মৃত্যু নিয়ে কড়া বার্তা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যদেরকে

সদ্য শহরে ঘটে যাওয়া শিল্পীর মৃত্যু নিয়ে কড়া বার্তা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যদেরকে

বেশ কিছু ভুলের মাশুল গুনতে হলো প্রয়াত শিল্পী কেকেকে। এই ভুলের বিরুদ্ধেই লাগু হলো বেশ কিছু কড়া নিয়ম। কলেজ ফেস্ট নিয়ে আর বেশি মাতামাতি করা চলবে না। আর কোনও বিলাসিতা নয় কলেজ ফেস্ট নিয়ে। আর তাই আগামী দিনে কলেজ ফেস্ট ঘিরে উচ্ছ্বাস এবং সর্বোপরি খরচে টানতে হবে লাগাম। প্রসঙ্গত গত মঙ্গলবার রাতে গুরুদাস কলেজের ফেস্টের লাইভ অনুষ্ঠান শেষ করে অসুস্থ হয়ে পড়েন প্রখ্যাত বলিউড প্লেব্যাক সিঙ্গার কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু হয় প্রবাদপ্রতিম এই শিল্পীর। শিল্পী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে রীতিমত তোলপাড় দেশ। একদিকে যেমন কেকের অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউড, অন্যদিকে তেমনি বারবার কেকের লাইভ শো…
Read More
ঘোষিত হল উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিনক্ষণ

ঘোষিত হল উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিনক্ষণ

পূর্বেই ঘোষিত হয়েছিল আজ প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল৷ সেই ঘোষণা অনুযায়ী আজ সকালেই প্রকাশিত হয়েছে ফলাফল৷ এর পরই শিক্ষা সংসদের তরফে ঘোষিত হয় উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিনক্ষণ৷ আগামী ১০ জুন প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল৷ সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ সাড়ে ১১টা থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে৷ ২৭ এপ্রিল এই পরীক্ষা শেষ হয়৷ এর ৪৪ দিনের মাথায় উচ্চমাধ্যমিক ফল প্রকাশিত হতে চলেছে৷ গত দুই বছর করোনা পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ এই বছর ফের সশরীরে পরীক্ষা দেন পড়ুয়ারা৷ প্রকাশিত হবে প্রথম দশ জনের মেধা তালিকা৷ চলতি বছর ৮ লক্ষের কিছু বেশি পড়ুয়া…
Read More
মুখ্যমন্ত্রীর সম্মতিতে সীলমোহর পড়লো ভর্তির নিয়ম

মুখ্যমন্ত্রীর সম্মতিতে সীলমোহর পড়লো ভর্তির নিয়ম

কেন্দ্র সকারের নীতিতেই হবে ভর্তি প্রক্রিয়া, মত দিলো রাজ্য সরকার। কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনের ভর্তিতে সীলমোহর পরল শিক্ষামন্ত্রী-উপাচার্যদের বৈঠকে। অনলাইন ভর্তি প্রসঙ্গে সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রীও। রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে বৈঠক শেষে বিকাশ ভবনে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন শিক্ষামন্ত্রী জানান, কলেজে ভর্তির ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তি প্রক্রিয়ায় সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এরপর থেকে রাজ্যের সমস্ত কলেজেই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালানো হবে। এর সঙ্গেই আরও জানা যাচ্ছে চলতি বছরেই কেন্দ্রীয়ভাবে স্নাতক স্তরে ভর্তির জন্য রাজ্যের সমস্ত কলেজগুলোতে চালু হচ্ছে এই অনলাইন প্রক্রিয়া। এজন্য সরকারের তরফ থেকে একটি পোর্টাল তৈরি করা হবে বলে জানানো হয়েছে। ওই পোর্টালের মারফতই ছাত্রছাত্রীরা তাদের পছন্দ কলেজগুলোতে ভর্তির…
Read More
রাজ্য সরকারের তরফে নতুন উদ্যোগ পথ শিল্পীদের জন্য

রাজ্য সরকারের তরফে নতুন উদ্যোগ পথ শিল্পীদের জন্য

রাজ্যের অলিতে গলিতে বহু প্রতিভা দেখা যায় অবহেলিত হতে৷ স্বীকৃতির অভাবে প্রকাশিত হয়না সেই সব প্রতিভা৷ দিনের শেষে তাঁদের প্রাপ্তি শুধুই অবহেলা৷ তবে এবার সেই দিন পাল্টাতে চলেছে৷ ভুবন বাদ্যকর, রানু মণ্ডলদের সৌজন্যে এরাজ্যের হাটে-বাজারে, স্টেশনে, অলিতে গলিতে অবহেলায় দিন কাটানো পথশিল্পীরা পেতে চলেছেন সরকারি স্বীকৃতি৷ রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে প্রতিটি জেলায় সংশ্লিষ্ট অফিসে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, পথে ঘাঁটে পড়ে থাকা এই ধরনের শিল্পীদের খুঁজে বার করে তাঁদের এক মিনিটের একটি গানের ভিডিও তৈরি করতে হবে৷ তাতে শিল্পীর নাম, ঠিকানা, পেশা, বয়স ও ফোন নম্বর উল্লেখ করে পাঠাতে হবে। লোকপ্রসার প্রকল্পে লোকশিল্পীদের জন্য পেনশনের…
Read More
বিদেশে যাওয়ার অনুমতি মিললো অভিষেকের

বিদেশে যাওয়ার অনুমতি মিললো অভিষেকের

মামলা চলছে তার বিরুদ্ধে। তাই মামলা চলাকালীন তার রাজ্যের বাইরে যাওয়ার অনুমতি নেই। কিন্তু অন্যদিকে বিদেশে চোখের চিকিৎসা চলে তাঁর৷ সেই কারণে মাঝে মধ্যেই বিদেশে যেতে হয় তাঁকে৷ তাই অনুমতি চেয়ে হাই কোর্টে গিয়েছিলেন তিনি৷ এবার মিললো অনুমতি৷ চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে বিদেশে যেতে পারবেন স্ত্রী রুজিরাও৷ অভিষেকের আবেদনে সাড়া দিয়ে জানাল হাই কোর্ট৷ অভিষেকের দুবাই যাত্রায় আপত্তি জানিয়েছিল ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)’। তাঁদের যুক্তি, বিদেশে গিয়ে বিনয় মিশ্রের সঙ্গে দেখা করতে পারেন অভিষেক৷ এর পরেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সেই মামলায় ইডি-র আপত্তি…
Read More