19
Apr
জারি হলো বেসরকারি হাসপাতালের বেশ কিছু নতুন নিয়ম। এবার থেকে বছরে একবারই বেড ভাড়া বৃদ্ধি করা যাবে। বেসরকারি হাসপাতালের জন্য নতুন করে নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য কমিশন। সেখানে জানান হয়েছে, বছরে একবার ১০ শতাংশ বেড ভাড়া বৃদ্ধি করতে পারবে তারা। মোট চারটি নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য কমিশনের তরফে। তার মধ্যে এটি হল অন্যতম। এর আগে কোভিড ইস্যুতে নির্দেশ দেওয়া হয়েছিল যে বেড ভাড়া বৃদ্ধি করা যাবে না। কিন্তু এখন যেহেতু পরিস্থিতি বদলে গিয়েছে আগের থেকে তাই সেই নির্দেশিকা প্রত্যাহার করে নতুন নির্দেশ জারি করল স্বাস্থ্য কমিশন। এছাড়াও তারা বেড ভাড়া বৃদ্ধির ব্যাপারে নির্দেশ দেওয়া ছাড়াও জানিয়েছে, হাসপাতালে আইসিইউতে রোগী…
