09
Apr
সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করতে ছাত্র-ছাত্রী গবেষক, শিক্ষক, আধিকারিক ও শিক্ষাকর্মীদের সামনে বক্তৃতা দিলেন আইপিএস অফিসার কল্যাণ মুখোপাধ্যায়। সচেতনামূলক এই বিশেষ বক্তৃতার আয়োজন করেছিল কল্যাণী বিশ্ববিদ্যালয়। মূল বক্তব্যের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানসকুমার সান্যাল বলেন, বর্তমান সময়কালে সমাজে সাইবার ক্রাইম ভয়ঙ্কর ভাবে থাবা বসাচ্ছে। এর মাধ্যমে অনেকেই খুব সহজেই প্রতারিত হচ্ছে। কাজেই সাইবার ক্রাইমকে প্রতিরোধ করতে হলে সকলের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। এই উদ্দেশ্য নিয়েই আমরা এই বিশেষ বক্তৃতার আয়োজন করি। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সকলেই উপকৃত হবেন। বিভিন্ন ঘটনা উল্লেখ করে প্রাঞ্জল ভাষায় পশ্চিমবঙ্গ সরকারের সিআইডি শাখার ডিআইজি কল্যাণ মুখোপাধ্যায় অসাধারণ বক্তৃতা দেন। তিনি অনেক দৃষ্টান্ত দিয়ে ইন্টারনেট…
