উত্তর পূর্ব

ঘোষিত হলো পুরোভোটের সময়সীমা

ঘোষিত হলো পুরোভোটের সময়সীমা

অবশেষে প্রতীক্ষার অবসান হলো। বাড়তে থাকা করোনা আবহেই বহু টালবাহানার পর অবশেষে ঘোষিত হলো বাকি পুরভোটের দিনক্ষণ। আগামী মাসেই ১০৮ টি পুরসভার নির্বাচন হতে চলেছে বলে রাজ্য নির্বাচন সূত্রে খবর। ভোটের দিনক্ষণ পিছোচ্ছে না বলেই স্পষ্ট করা হয়েছে। অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি এই পুরভোট হতে চলেছে এমনটাই খবর। এই নিয়ে আগামী ৩ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে কমিশন বলে সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্য বিজেপি এই ভোট পিছতে আবেদন জানিয়েছিল। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন সেই আবেদন খারিজ করে দিয়েছে। বিজেপির তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে, রাজ্যের একাধিক জেলায় করোনা পরিস্থিতি এখনও ঠিক নেই। সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে। তাই পুরভোট যেন পিছিয়ে দেওয়া…
Read More
কয়লা নিয়ে বড়ো ঘোষনা মুখ্যমন্ত্রীর

কয়লা নিয়ে বড়ো ঘোষনা মুখ্যমন্ত্রীর

বড়ো ঘোষণা করা হলো রাজ্যের শাসক দলের তরফে। ডেউচা-পাচামি কয়লা খনি নিয়ে ইতিমধ্যেই নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করার পথে কাজ করছে রাজ্যের শাসক দল। কিন্তু সেই কাজ শুরু হওয়ার আগেই সমস্যা দেখা দিয়েছে। রাজ্য সরকারের প্রস্তাবের বিপক্ষে রয়েছে মোড়লদের একাংশ। তাদের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে যে তারা এখানে কয়লা খনি চান না। বিজেপি ঘনিষ্ঠ আদিবাসী গাঁওতা নেতা সুনীল সরেনকে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, তাতেও আপাতত বরফ গলেনি বললেই চলে। এই পরিস্থিতিতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তাব দেওয়ার সময়েই রাজ্যের তরফে জমিদাতাদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই নিয়েই ইতিমধ্যেই বড় ঘোষণা করে…
Read More
দ্বন্ধ পৌছলো শিখরে, রাজ্যপালকে ব্লক করলেন মুখ্যমন্ত্রী

দ্বন্ধ পৌছলো শিখরে, রাজ্যপালকে ব্লক করলেন মুখ্যমন্ত্রী

দ্বন্দ্ব লেগেই আছে রাজ্য সরকার ও রাজ্যপালের মাঝে। রাজ্যপাল জগদীপ ধনকড়কে টুইটারে 'ব্লক' করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাংবাদিক বৈঠক করে তিনি নিজেই জানিয়েছেন এই কথা। কেন 'ব্লক' করেছেন তাও স্পষ্ট করেছেন তিনি। অল্প সময়ের মধ্যেই আবার টুইট করে এই ইস্যুতে মুখ খুলেছেন স্বয়ং রাজ্যপাল জগদীপ ধনকড়। এই নিয়ে এখন উত্তাল রাজ্য রাজনীতি। তবে হঠাৎ রাজ্যপালকে কেন 'ব্লক' করলেন মমতা, তার 'আসল' উত্তর দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল ইস্যুতে মুখ খুলে বিজেপি রাজ্য সভাপতি বলেছেন যে, রাজ্যপাল সংবিধানের বাইরে গিয়ে কিছুই করেননি। করেছেন বলে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলতে পারেননি। রাজ্যপালকে সম্পূর্ণ সমর্থন করে সুকান্ত…
Read More
বেশ কিছুটা শিথিল হলো রাজ্যের বিধিনিষেধ

বেশ কিছুটা শিথিল হলো রাজ্যের বিধিনিষেধ

বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যক রোধ করতে রাজ্যে চালু হয়েছিল বেশ কিছু বিধিনিষেধ৷ যার সুফল কিছুটা হলেও মিলছে৷ আজ আবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে মৃত্যু নিয়ে একটা চিন্তা রয়েই গিয়েছে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। রাজ্যের আজ পজিটিভিটি রেট কিঞ্চিত কমে হল ৫.৪৯ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৭.৬৮ শতাংশ। এদিকে, মঙ্গলবার থেকে ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন, মেট্রো। এমনটাই ঘোষণা করেছে নবান্ন। এতদিন রাজ্যে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন এবং মেট্রো চলাচল করত। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত…
Read More
তৎপরতার সাথে শুরু হয়েছে পুরসভা ভোটের তোড়জোড়

তৎপরতার সাথে শুরু হয়েছে পুরসভা ভোটের তোড়জোড়

এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি পুরসভা ভোটের সময়সীমা। তবে পৌরভোটের দিনক্ষন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও ময়দানে নেমে পড়েছে যুযুধান রাজনৈতিক দল গুলি। ডান বাম সব পক্ষই এখন প্রচারের প্রথম পর্বে একে অপরকে টেক্কা দিতে চাইছে। বাঁকুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এখন তৃণমূল-বিজেপি থেকে সিপিআইএম প্রতিটি যুযুধান রাজনৈতিক দলই দেওয়াল দখল থেকে বাড়ি বাড়ি প্রচারের কাজ শুরু করে দিয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকে ২০২১ সালের বিধানসভা নির্বাচন, সবেতেই ২৪ টি ওয়ার্ডের বাঁকুড়া পৌরসভার অধিকাংশটিতেই পিছিয়ে শাসক তৃণমূল। ফলে এবার বাঁকুড়া পৌরসভা দখলে আত্মবিশ্বাসী বিজেপি। অন্যদিকে তৃণমূলও নিজেদের ভুল ত্রুটি শুধরে ফের পৌরসভা দখলের লক্ষ্যে এগিয়ে চলেছে। পিছিয়ে নেই সিপিআইএম তথা…
Read More
সাফল্য লাভের পর সোজা দাদাগিরির মঞ্চে

সাফল্য লাভের পর সোজা দাদাগিরির মঞ্চে

সম্প্রতি হঠাৎ করেই সাফল্য মিলেছিলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে৷ অজ গ্রামের মেঠো পথ থেকে রাজ্য, দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে ঝড় তুলেছে বীরভূমের ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম৷ এই একটি গানেই ভুবন খ্যাত হয়েছেন তিনি৷ ডাক এসেছে বিভিন্ন প্রান্ত থেকে৷ এবার তাঁকে দেখা যাবে দাদাগিরির মঞ্চে৷ দাদার সঙ্গে খেলবেন দাদাগিরি৷  অত্যন্ত দরিদ্র পরিবার৷ পেট বাঁচাতে গ্রামের পথে বাদাম বিক্রি করতেন ভুবন বাদ্যকর৷ বাদাম বেঁচতে বেঁচতেই তৈরি করেছিলেন ‘কাঁচা বাদাম’ গানটি৷ যা নেট পাড়ায় শোরগোল ফেলে দেয়৷ এর পর স্টুডিয়োয় দাঁড়িয়ে সেই গান রেকর্ডও করেন তিনি৷ রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছন ভুবন বাদ্যকর৷ কিন্তু ভাগ্যের পরিহাসে খ্যাতি এলেও আসেনি অর্থ৷ মেলেনি প্রাপ্য৷ এমনটাই জানিয়েছিলেন তাঁর…
Read More
আপাতত কিছুটা স্থিতিশীল রয়েছেন সংগীত শিল্পী

আপাতত কিছুটা স্থিতিশীল রয়েছেন সংগীত শিল্পী

আচমকাই গুরুতরভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁকে প্রাথমিকভাবে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলেও পরে অ্যাপোলো হাসপাতালের নিয়ে যাওয়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী তিনি কোভিডে আক্রান্ত। গতকাল এসএসকেএম হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে এসে এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন কেমন আছে তিনি? জানাল হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, গতকাল রাতে স্বাভাবিক ঘুম হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। নতুন করে শারীরিক অবনতি কিছু ঘটেনি যা স্বস্তির বিষয়। গতকাল তাঁকে নয়া হাসপাতালে ভর্তি করার পর একাধিক টেস্ট করা হয়। সেই রিপোর্ট নিয়ে দুপুরে একপ্রস্ত বৈঠক করেছে চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের এক মেডিকেল বোর্ড। তবে আপাতত জানান হয়েছে যে…
Read More
আগামী মাসে ফের একবার শীতের সাথে দেখা দিতে পারে বৃষ্টি

আগামী মাসে ফের একবার শীতের সাথে দেখা দিতে পারে বৃষ্টি

গত বছর শীতের দেখা না পেলেও, চলতি বছরের মাঝ বরাবর জাঁকিয়ে বসেছিলো শীত৷ ইংরেজি বছরের প্রথম মাস প্রায় শেষ৷ ফেব্রুয়ারির আগে বঙ্গে বেশ জাঁকিয়ে বসেছে শীত৷ পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই হু হু করে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া৷ সপ্তাহান্তে শুরু হয়েছে শীতের ঝোড়ো ইনিংস৷ কিন্তু এই সুখ সাময়িক৷ সরস্বতী পুজোয় ফের বৃষ্টির আশঙ্কা৷ এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস৷  পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা সরতেই আকাশে ঝলমল করে উঠেছে রোদ৷ কাঁপুনি ধরেছে বঙ্গে৷ কলকাতা ও সংলগ্ন এলাকায় ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই পরিষ্কার হচ্ছে আকাশ৷ কিন্তু আবহাওয়া দফতর জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা আর তামিলনাড়ুতে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জোড়া ফলায় গাঙ্গেয় বঙ্গে ঢুকতে শুরু করবে প্রচুর পরিমাণে…
Read More
কে হতে চলেছে রাজ্যের শাসক শিবিরের আগামী প্রজন্ম

কে হতে চলেছে রাজ্যের শাসক শিবিরের আগামী প্রজন্ম

তৈরী রয়েছে রাজ্যের শাসক শিবিরের আগামী প্রজন্ম৷ একুশের বিধানসভা ভোটে নীলবাড়ি দখলের লড়াইয়ে বিপুল সাফল্যের পর দলের পরবর্তী প্রজন্মের নেতা হিসাবে তর্কাতীত ভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই অভিষেককে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো৷ জাতীয় স্তরে দলের উত্তরণ ঘটানোর লক্ষ্যেই দায়িত্ব সঁপা হয় অভিষেকের হাতে৷ তবে কি পরবর্তী প্রজন্মকে তৈরি করে নিচ্ছে তৃণমূল? এই প্রশ্নের জবা বে ফিরহাদ হাকিম জানালেন, আগামী প্রজন্মের মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ই৷  ফিরহাদের কথায়, ‘‘একটা সময় ভাল গালাগালি দিতে পারাটাকেই কংগ্রেসের কাউন্সিলর হওয়ার যোগ্যতা বলে মনে করা হত।’’ কিন্তু তাঁর দাবি, এ বার ছোট লালবাড়ির দখলের লড়াইয়ে সেই চিরাচরিত প্রথাকে ভেঙে…
Read More
রেল দুর্ঘটনা রুখতে নয়া উদ্যোগ

রেল দুর্ঘটনা রুখতে নয়া উদ্যোগ

প্রতিনিয়ত বেড়ে চলেছে রেল দুর্ঘটনা৷ এই দুর্ঘটনা এড়াতে তৎপর হল রেল৷ রেলযাত্রাকে আরও নিরাপদ করতে জোরকদমে চলছে রেল লাইন ইন্টার লকিংয়ের কাজ৷ এই কাজের জন্যেই বাতিল করা হল দূরপাল্লার বেশ কিছু ট্রেন৷ ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা৷ দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের হিজলি স্টেশনে থার্ড লাইনের জন্য ইন্টার লকিংয়ের কাজ শুরু হয়েছে। তাই, ৩১ জানুয়ারি সোমবার থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বেশকিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই পুরী এবং দক্ষিণ ভারতগামী এক্সপ্রেস ট্রেন। দেখে নিন কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে- এক ঝলকে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা। •    ১-৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে আপ ও ডাউন শালিমার-পুরী…
Read More
আগামী মাসেই স্কুল খোলার প্রস্তাব এলো

আগামী মাসেই স্কুল খোলার প্রস্তাব এলো

এই মুহূর্তে রাজ্য জুড়ে দ্বন্দ্ব চলছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে। করোনা আবহে বিধি নিষেধ মেনে স্বাভাবিক প্রায় সব কিছুই৷ তাহলে স্কুল-কলেজ বন্ধ কেন? এই প্রশ্ন তুলে ক্রমেই জোড়াল হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি৷ শুধু কলকাতা নয়, প্রতিটি জেলায় স্কুল খোলার দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল৷ শুধু নির্দিষ্ট কোনও রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন নয়, স্কুল-কলেজ খোলার দাবিতে পথে নেমেছেন পড়ুয়া, অভিভাবক, শিক্ষক-অধ্যাপকরাও। তাঁদের একটাই দাবি, অবিলম্বে স্কুল খুলে সশরীরে পঠন-পাঠন শুরু করতে হবে। এবার স্কুল খোলা পক্ষে মত দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শদাতা গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডও। জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই স্কুল খোলা যেতে পারে বলে জানিয়েছে বোর্ড৷ সমাজের…
Read More
কাঁথিতেই এখন পাখির চোখে রাজ্যের শাসক শিবিরের

কাঁথিতেই এখন পাখির চোখে রাজ্যের শাসক শিবিরের

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মসনদে বসার পরেও জয় হয়নি কাঁথিতে। তাই এই মুহূর্তে রাজ্যের পাখির চোখ কাঁথি পুরসভা। দীর্ঘ কয়েক দশক ধরে ক্ষমতায় ছিলেন অধিকারী পরিবারের সদস্যরা। ওই পরিবারকে চ্যালেঞ্জ জানিয়ে কাঁথি শহরে আঠিলাগড়ি থানাপুকুরপাড়ে কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয় উদ্বোধন করলেন রাজ্য সরকারের মৎস্যমন্ত্রী অখিল গিরি। অস্থায়ী এই দলীয় অফিসে ফিতে কেটে উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী। নবনির্মিত দলীয় অফিস উদ্বোধনকে ঘিরে একটি পূজা-অর্চনা আয়োজন করেন উদ্যোক্তারা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি। এখান থেকে কার্যত কাঁথি পুরসভা নির্বাচন পরিচালনা করা হবে। তৃণমূল কংগ্রেসের লক্ষ আগামী পুরসভা নির্বাচনে ২১ টা মধ্যে ২১ টি ওয়ার্ডে জয়লাভ…
Read More
আচমকাই বদলে গেল গোয়ার রাজনৈতিক সমীকরণ

আচমকাই বদলে গেল গোয়ার রাজনৈতিক সমীকরণ

এই মুহূর্তে রাজ্যের শাসক দলের নজর গোয়ার ওপর৷ কিন্তু আচমকাই বদলে গেল গোয়ার রাজনৈতিক সমীকরণ৷ গোয়া বিধানসভা ভোটে নয়া মোড়৷ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। শুক্রবার সকালে নিজের প্রার্থীপদ প্রত্যাহারের কথা ঘোষণা করে ফেলেইরো৷ তিনি জানান, তাঁর পরিবর্তে ফাতোরদা বিধানসভা কেন্দ্রে এক মহিলাকে তৃণমূলের প্রার্থী করা হচ্ছে। তাঁর এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই প্রার্থী হিসাবে ফাতোরদা কেন্দ্রে আইনজীবী শেইলা অভিলিয়া ভাসের নাম ঘোষণা করা হয়৷  সাক্ষাৎকারে ফেলেইরো বলেন, ‘‘আমি গোয়ার ফাতোরদা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থীপদ প্রত্যাহার করে নিচ্ছি। আমার পরিবর্তে এই কেন্দ্র থেকে একজন মহিলা প্রার্থী ভোটে দাঁড়াবেন। তিনি পেশাদার আইনজীবী।…
Read More
আরো বাড়তে চলেছে শীতের প্রকোপ

আরো বাড়তে চলেছে শীতের প্রকোপ

বহু প্রতিক্ষার পর চলতি শপথের শুরু থেকেই শীতের ব্যাটিং শুরু৷ মাঘের বাঘা শীত বেশ ভালোই টের পাচ্ছে বঙ্গবাসী৷ ঝঞ্ঝা বিদায় নিতেই হু হু করে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া৷ তবে সেই সুখ বেশি দিনের নয়৷ আর মাত্র চার দিন! এর পরেই বিদায় নেবে শীত৷ আগমন ঘটবে বসন্তর৷ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হবে বসন্ত রাজ৷ এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস৷  পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বারবার ব্যাঘাত ঘটেছে শীতের ইনিংসে৷ এমনকী পৌষ পার্বনের দিনেও উধাও হয়েছে শীত৷ শীতের কনকনানি ছাড়াই পিঠে-পুলি খেয়েছে বাংলার মানুষ৷ এই বছর বিদায় নেওয়ার আগে শেষ ইনিংস খেলছে শীত৷ ছক্কা হাঁকিয়েই বিদায় নেবে ঠান্ডা৷ শুক্রবার আরও কমেছে সর্বোচ্চ এবং…
Read More