উত্তর পূর্ব

বিজেপির ঘর ছাড়লেন বনি

বিজেপির ঘর ছাড়লেন বনি

একের পর এক ভাঙ্গন দেখছে বিজেপি। বিধানসভা ভোটের প্রাক্কালে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। সেই সময় এই নিয়ে খুবই চর্চা হয়েছিল কারণ তাঁর প্রেমিকা কৌশানি তৃণমূল কংগ্রেসের সদস্য। তবে বাংলার উন্নয়ন এবং মানুষের হয়ে কাজ করার স্বার্থে বিজেপিতে যোগ দিয়েছিলেন বনি। অন্তত তিনি এমনটাই জানিয়েছিলেন। কিন্তু ভোটের ফলাফল বেরনোর ৮ মাসের মধ্যেই গেরুয়া শিবিরের 'মোহ' ভঙ্গ হল তাঁর। বিজেপি ছাড়লেন অভিনেতা বনি। তবে দল ছাড়ার আগে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন তিনি। এদিন দল ছাড়া ইস্যুতে টুইট করেছেন বনি। সেখানে তিনি লিখেছেন, ''ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার যা সম্পর্ক ছিল তা আজ থেকে শেষ হচ্ছে। দল যে প্রতিশ্রুতি দিয়েছিল তা…
Read More
অবশেষে জামিন মিললো মূলপান্ডার

অবশেষে জামিন মিললো মূলপান্ডার

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বহু সময়ের চলতে থাকা মামলায় জামিন মিলল এদিন। রাজ্যের সব চেয়ে চর্চিত মামলা গরু পাচারকাণ্ডের মূল পাণ্ডা এনামুল হককে জামিন দিল সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতি-সহ একাধিক ধারায় মামলা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। অন্যদিকে, সিবিআই-এর বিরুদ্ধে পাল্টা পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হন এনামুল৷ সোমবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে  শীর্ষ আদালত। দিন কয়েক আগেই আসানসোলের বিশেষ সিবিআই কোর্ট এনামুলকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। এর পরেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টের দরজায়। নভেম্বর মাসে দিল্লি থেকে গ্রেফতার করা হয় এনামুলকে৷ এর পর ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা নেয় সিবিআই৷ কিন্তু এনামুলকে…
Read More
প্রয়াত হলেন চিত্রশিল্পী

প্রয়াত হলেন চিত্রশিল্পী

না ফেরার দেশে চিত্রশিল্পী। প্রয়াত প্রখ্যাত চিত্রশিল্পী ওয়াসিম কপুর। সোমবার সকালে কলকাতায় নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর৷ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে এক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় চিত্রশিল্পীর৷ তাঁর জন্ম হয়েছিল উত্তরপ্রদেশের লখনউয়ে৷ কিন্তু শিল্পীর কর্মভূমি ছিল কলকাতা।  ১৯৫১ সালে ৩ জানুয়ারি, লখনউয়ে জন্ম হয় ওয়াসিম কাপুরের৷ কিন্তু ফাইন আর্টসের ছাত্রের কর্মভূমি ছিল কলকাতা৷ তাঁর শিক্ষা জীবন থেকে কর্মজীবন পুরোটাই কেটেছে কলকাতায়৷ এখানেই নিজের বাড়ি তৈরি করেছিলেন তিনি৷ ওয়াসিমের ভাবনা, উপস্থাপনা ও রঙের ব্যবহার তাঁর ছবিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল৷ তাঁর তুলির টানে ফুটে উঠত মানুষের গভীর আবেগ৷   তাঁর প্রয়াণে শোকের ছায়া শিল্পীমহলে৷  তবে…
Read More
রাজ্যে নয়া ঘোষণা শিক্ষা মন্ত্রীর তরফে

রাজ্যে নয়া ঘোষণা শিক্ষা মন্ত্রীর তরফে

বাড়ন্ত কারণে সংরকমনের আবহে ফের একবার বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের দরজা৷ এবার পাড়ায় পাড়ায় স্কুল খুদে পড়ুয়াদের জন্যে৷ প্রাথমিক স্তরে নতুন প্রকল্প আনতে চলেছে রাজ্য সরকার৷ নয়া প্রকল্পের নাম ‘পাড়ায় শিক্ষালয়’৷ সোমবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷  করোনা আবহে ২০২০ সালের মার্চ মাস থেকে প্রায় দুই বছর বন্ধ রয়েছে স্কুলে প্রাথমিকের পঠন পাঠন৷ এমতাবস্থায় নয়া উদ্যোগ রাজ্যের৷ বলা হয়েছে, কোনও বদ্ধ জায়গায় নয়, খোলা আকাশের নীচে নেওয়া হবে ক্লাস৷ ক্লাস নেবেন স্কুলের শিক্ষক-পার্শ্বশিক্ষক ও শিক্ষা সহায়করা৷ প্রাথমিক স্তরে রাজ্য সরকারের এমনই চিন্তা ভাবনা রয়েছে বলে সূত্রের খবর৷ রাজ্যের প্রায় ৮০ লক্ষ প্রাথমিক পড়ুয়ার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে৷ স্কুল…
Read More
নেতাজিকে নিয়ে কেন্দ্রকে আক্রমণ রাজ্য সরকারের তরফে

নেতাজিকে নিয়ে কেন্দ্রকে আক্রমণ রাজ্য সরকারের তরফে

নেতাজির ট্যাবলো বাতিল থেকে দ্বন্দ্ব লেগেই আছে রাজ্য কেন্দ্রের মাঝে। ইন্ডিয়া গেটে গত রবিবার ২৩ জানুয়ারি সুভাষচন্দ্রের জন্মবার্ষিকীতে হলোগ্রাম মূর্তির অনুষ্ঠানিক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ৫০ বছর পর ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দেওয়া হয়। এই দুই ইস্যুতে এখন সরগরম দেশ। বাংলার শাসক দল তৃণমূল বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। আজ সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা কুণাল ঘোষ এই বিষয়ে আলোকপাত করেন। কুণাল প্রশ্ন তোলেন যে, দেশের প্রথম প্রধানমন্ত্রীর স্বীকৃতি সুভাষচন্দ্র বসুকে কেন দেওয়া হল না? এই প্রেক্ষিতেই তাঁর অভিযোগ, বাংলার কণ্ঠরোধ করতে চাইছে কেন্দ্র। ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা।…
Read More
মহার্ঘ ভাতা নিয়ে আবেদন এলো মুখ্যমন্ত্রীর কাছে

মহার্ঘ ভাতা নিয়ে আবেদন এলো মুখ্যমন্ত্রীর কাছে

নতুন বছর অবধি কোনো বদল হয়নি মহার্ঘ ভাতায়। নতুন করে কোনও ঘোষণা এখনও পর্যন্ত করেনি সরকার। আর সেই কারণেই চিন্তিত প্রাক্তন শিক্ষক মহল। ডিএ সংক্রান্ত বিষয়ে জানতে এবার তারা চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। চিন্তার পাশাপাশি ক্ষোভও বাড়ছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মীদের। তার প্রেক্ষিতেই এই চিঠি। ২০২১ সাল পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় নব পরিকাঠামোয় বেতন পেয়ে আসতেন রাজ্য সরকারি কর্মচারীরা। কিন্তু ২০২১ সালের জানুয়ারি মাসে ৩ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হয়। তবে নতুন বছর অর্থাৎ ২০২২ সাল পড়লেও এখনও পর্যন্ত এই নিয়ে কোনও ঘোষণা করেনি রাজ্য। সেই পরিপ্রেক্ষিতে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য, ডিএ ঘোষণা হলেই তাদের…
Read More
একাধিক প্রকল্পের জন্য বাংলাকে ঋণ দিচ্ছে বিশ্বব্যাঙ্ক

একাধিক প্রকল্পের জন্য বাংলাকে ঋণ দিচ্ছে বিশ্বব্যাঙ্ক

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মসনদে বসার আগে থেকেই সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্পের সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘোষণা অনুযায়ী রাজ্যের একাধিক সামাজিক প্রকল্প নজর কেড়েছে বিশ্বব্যাঙ্কের৷ কুড়িয়েছে প্রশংসা৷ পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে আরও উৎসাহিত করতে ১২ কোটি ৫০ লক্ষ ডলার বা ভারতীয় মুদ্রায় ১০০০ কোটি টাকা আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিল বিশ্বব্যাঙ্ক৷ রাজ্য সরকারকে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে৷ শনিবারই সেই চিঠি পৌঁছেছে নবান্নে৷ সেখানে বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম৷ কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর মতো রাজ্য সরকারের সামাজিক উন্নয়ন কর্মসূচিতে এটি একটি বড় আন্তর্জাতিক স্বীকৃতি বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। এই ঋণ পেয়ে খুশি রাজ্য সরকার৷ রাজ্যে পালাবদল…
Read More
কিছুটা নিম্নমুখী হলো করোনা সংক্রমনের পজেটিভ রেট

কিছুটা নিম্নমুখী হলো করোনা সংক্রমনের পজেটিভ রেট

ঊর্দ্ধমুখী ছিলো করোনা সংক্রমণের আক্রান্তের সংখ্যা৷ এই পরিস্থিতিকে সামাল দিতে লাঘু হয়েছে একাধিক বিধিনিষেধ৷ কিছুটা হলেও সুফল মিলছে৷ দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লেও নিম্নমুখী পজেটিভিটে রেট৷ তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে৷ তবে চিন্তায় রাখছে উত্তরের দার্জিলিং৷ গতকাল দার্জিলিঙে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫০০-র কাছাকাছি৷ আজ তা ৮০০ ছাড়িয়ে গেল। কলকাতা-দার্জিলিঙে দৈনিক সংক্রমণের হার বাড়লেও, কমল রাজ্যে। দৈনিক মৃত্যু ৩৫-এর উপরেই৷  সন্ধে রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯১ জন। যা শুক্রবারের তুলনায় কিছুটা বেশি৷ কলকাতায় নতুন করে সংক্রমিত ১ হাজার ৪৮৯ জন। উত্তর ২৪…
Read More
নেতাজি ট্যাবলো নিয়ে মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণা

নেতাজি ট্যাবলো নিয়ে মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণা

বেশ কয়েকদিন ধরেই নেতাজি ট্যাবলো বাতিল নিয়ে দ্বন্দ চলছে রাজ্য কেন্দ্রের মাঝে৷ কেন্দ্র ফিরিয়ে দিয়েছে ট্যাবলো৷ কিন্তু তা বলে কি সেই ট্যাবলো বাতিল হয়ে যাবে? নাহ্, বরং কেন্দ্রের ফিরিয়ে দেওয়া নেতাজি ট্যাবলোয় আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রেড রোডে দেখা যাবে৷ রবিবার কলকাতার রেড রোডে নেতাজির ১২৫ জন্মজয়ন্তির অনুষ্ঠান থেকে সরাসরি কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই প্রসঙ্গে এদিন কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মমতার কথায়, ‘‘নেতাজির ট্যাবলো কেন বাতিল হল, তার কোনও স্পষ্ট কারণ আপনারা দেননি। তবু ট্যাবলো বাতিল করা হয়েছে৷’’ নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কে আপামর বাঙালির মনের আবেগ উস্কে দুঁদে রাজনীতিক মমতার কৌশলী মন্তব্য,…
Read More
চলতি সপ্তাহ থেকে বৃষ্টির পূর্বাভাস

চলতি সপ্তাহ থেকে বৃষ্টির পূর্বাভাস

গত বছরের মতো চলতি বছরের শুরু থেকেই বৃষ্টির মরশুম দেখছে রাজ্যবাসী৷ পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ভুগছে বাংলা৷ গত শনিবার থেকে বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়৷ পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে এবার দোসর হয়ে জুটেছে বাংলাদেশে বঙ্গোপসাগরের উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত৷ আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সপ্তাহের শুরুতেও বৃষ্টি হবে রাজ্যের একাধিক জেলায়৷ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুই থেকে তিন দিন রাজ্যে আবহওয়ার বিশেষ বদল হবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস৷  এদিকে রাজ্যে বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস৷ তবে তা হয়নি। আগে না হলেও আগামী দু’দিন কোনও কোনও এলাকায় শিলাবৃষ্টি হতে পারে বলে ফের ইঙ্গিত…
Read More
আগামী মাস থেকে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান

আগামী মাস থেকে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান

কোভিড আবহে দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর, কিঞ্চিৎ সময়ের জন্য খুলে ফের বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান দরজা৷ অবশেষে দীর্ঘ আন্দোলনের পর কোভিড আবহে স্কুল খোলা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্য৷ সব কিছু ঠিক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ফের রাজ্যে চালু হতে পারে স্কুল-কলেজের পঠন পাঠন৷ এহেন আবহে সরকারি স্কুলগুলিকে বাঁচাতে স্কুলছুটদের স্কুলমুখী করতে একাধিক উদ্যোগের কথা সামনে নিয়ে এল পশ্চিমবঙ্গ পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ৷ ভগীরথবাবু বলেন, ‘‘করোনা পরিস্থিতিতে 'পাড়ায় পাড়ায় স্কুল' খোলার পাশাপাশি করোনা বিধি মেনে প্রাথমিক এবং উচ্চপ্রাথমিক স্তরেও স্কুলগুলিতে পঠনপাঠন শুরু করার কথা ভাবতে হবে। পাশাপাশি যেহেতু পাড়ায়…
Read More
বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের নুরপুর শফিকুল মাধ্যমিক শিক্ষাকেন্দ্র

বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের নুরপুর শফিকুল মাধ্যমিক শিক্ষাকেন্দ্র

আলিপুরদুয়ার: প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাতে পানবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে দুটো হাতি ওই মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের রান্না ঘরে হানা দেয়। তার দেওয়াল ভেঙ্গে পড়ুয়াদের মিড- ডে মিলের জন্য রাখা কিছু চাল ও অন্যান্য সামগ্রী সাবাড় করে ফের জঙ্গলে ফিরে যায়। স্থানীয়দের থেকে খবর পেয়ে শিক্ষাকেন্দ্রের দুই সম্প্রসারক হরেন্দ্র দেবনাথ ও ধীরেন নার্জিনারি রবিবার সকালে শিক্ষাকেন্দ্রে আসেন। তাঁরা জানান, এই নিয়ে শিক্ষাকেন্দ্রে চতুর্থবার হানা দিল বুনো হাতি। স্থানীয় যুবক সঞ্জয় বর্মন জানান, শিক্ষাকেন্দ্রটি দ্রুত মেরামত করা দরকার। কারণ, এলাকায় এটি একমাত্র স্কুল যেখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করার সুযোগ পায়। এই বিষয়ে পশুপ্রেমী বাদল সিকদার বলেন, এই সময় জঙ্গলে…
Read More
প্রয়াত কিংবদন্তি প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিক

প্রয়াত কিংবদন্তি প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিক

জীবনযুদ্ধের লড়াই শেষ। প্রয়াত প্রাক্তন ফুটবলার তথা প্রবাদপ্রতীম বাঙালি কোচ সুভাষ ভৌমিক। কিডনির সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। গত কয়েকদিনে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। শনিবার ভোররাত সাড়ে ৪টে নাগাদ একবালপুরের বেসরকারি নার্সিংহোমে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া ময়দানে। দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছেন আসিয়ান জয়ী কোচ সুভাষ ভৌমিক। প্রায় সাড়ে তিন মাস ধরে নিয়মিত তাঁর ডায়ালিসিস চলছিল। পাশাপাশি কয়েকদিন ধরে আবার বুকে সংক্রমণও হয়েছিল। অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরে ময়দানের ভোম্বলদা ভরতি ছিলেন একবালপুরের এক নার্সিংহোমে। তাঁর প্রয়াণে শোকের ছায়া ময়দানজুড়ে। অ্যালভিটো ডিকুনহা থেকে দেবজিৎ ঘোষরা বলছেন, শুধু একজন কিংবদন্তি ফুটবলার বা কোচ নয়, অভিভাবককে হারালেন। আরেক…
Read More
আচমকাই তীব্র ভূমিকম্পন

আচমকাই তীব্র ভূমিকম্পন

ফের একবার অনুভূত হলো ভূমিকম্পন। জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল মিজোরাম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪ বলে খবর। পশ্চিমবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ বেশ কিছু জেলায় ভালই কম্পন অনুভূত হয়েছে। শহর কলকাতাতেও কম্পনের আন্দাজ করা গিয়েছে। যদিও স্বস্তির ব্যাপার, এখনও এই কম্পনের কারণে কোনও হতাহতের খবর প্রকাশ্যে আসেনি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, মিজোরামের চম্পাই থেকে ৫৮ কিলোমাটির দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্পের উৎসস্থল। আর এর গভীরতা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীরে। উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্য তো বটেই, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের অধিক জেলায় এই কম্পন অনুভূত হয়েছে ভারি মাত্রায়। কয়েক দিন আগে শিলিগুড়িতে ভূমিকম্প হয়, যদিও তার মাত্রা তুলনায় অনেকটা কম ছিল।…
Read More