উত্তর পূর্ব

রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে বাড়ছে অভিযোগ

রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে বাড়ছে অভিযোগ

বাড়ছে রাজ্য রাজ্যপালের দ্বন্ধ। কিছুদিন আগেই বাজেট ভাষণ শেষে রাষ্ট্রপতির কাছে রাজ্যপালের অপসারণ চেয়ে আর্জি করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সংসদীয় গণতন্ত্রের স্বার্থে বাংলার রাজ্যপালকে অপসারণ করুন, এই ছিল দাবি। তারপর আবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলার রাজ্যপালের নামে 'নালিশ' করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তখন ইঙ্গিতপূর্ণ জবাব পেয়েছিলেন তিনি। এদিন ফের একবার রাজ্যপাল ইস্যুতে সরগরম হল সংসদ। বাজেট অধিবেশন বয়কট করলেন তৃণমূল সাংসদরা। আজ সংসদে বাংলার রাজ্যপালকে নিয়ে আলোচনা চেয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। কিন্তু চেয়ারম্যান সেই প্রস্তাব নাকচ করে দেন। তারপরেই রাজ্যপালের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যসভায় বাজেট অধিবেশন বয়কট করেন ঘাসফুল শিবিরের সাংসদরা। রাজ্যসভা থেকে ওয়াক আউট…
Read More
নির্বাচন কমিশনের তরফে জারি হলো ভোটের বিজ্ঞপ্তি

নির্বাচন কমিশনের তরফে জারি হলো ভোটের বিজ্ঞপ্তি

বাজলো ভোটের দামামা। চলতি মাসের শেষেই শুরু হতে চলেছে ভোট। ২৭ ফেব্রুয়ারি ১০৮ পুরসভার ভোট হচ্ছে। ভোটগ্রহণ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিল নির্বাচন কমিশন। প্রথম থেকেই বিজেপি দাবি করে আসছিল এই ভোট পিছিয়ে দেওয়ার। কিন্তু তাদের দাবি গ্রাহ্য করেনি রাজ্য নির্বাচন কমিশন। নির্ধারিত দিনেই ভোট কররা পক্ষ অনড় ছিল তারা। সেই প্রেক্ষিতেই আজ বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। জানান হয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ ফেব্রুয়ারি। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে ১০৮ পুরসভাতে। বিজেপির তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে, রাজ্যের একাধিক জেলায় করোনা পরিস্থিতি এখনও ঠিক নেই। সংক্রমণ নিয়ন্ত্রণের…
Read More
নির্দেশ এলো আদালতের তরফে

নির্দেশ এলো আদালতের তরফে

ফের নতুন করে শুরু হলো মামলার তদন্ত। ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তাঁকে নোটিশ পাঠিয়ে ডেকে পাঠায়। কিন্তু হাজিরা এড়িয়েছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তবে অনুব্রত মন্ডলকে রক্ষা কবচ দেওয়া হবে কী না তার শুনানি ছিল আজ। কলকাতা হাইকোর্ট তাঁকে তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত জারি রাখতেও বলেছে আদালত। গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে বুধবার হাই কোর্টের দ্বারস্থ হন অনুব্রত। তারপরেই হাইকোর্টের এই পর্যবেক্ষণ। কলকাতা হাইকোর্ট যা জানিয়েছে তাতে আপাতত স্বস্তিতে থাকবেন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। কারণ আদালত নির্দেশ দিয়েছে আগামী চার সপ্তাহ তাঁর বিরুদ্ধে সিবিআই কোনও ব্যবস্থা নিতে পারবে না। কারণ ভোট পরবর্তী হিংসা…
Read More
স্বস্তি মিলল রাজ্যের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যায়

স্বস্তি মিলল রাজ্যের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যায়

বেশ খানিকটা সময় পর কিছুটা হলেও স্বস্তি মিললেও রাজ্যের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যায়৷ সংক্রমণ রুখতে করোনা বিধির সুফল কিছুটা হলেও মিলছে৷ আজ আবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে মৃত্যু নিয়ে একটা চিন্তা রয়েই গিয়েছে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। রাজ্যের পজিটিভ হার আজ কিঞ্চিত কমে হল ৩.৯৪ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৭.৯১ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯১৬ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ২৭৭ জন এবং উত্তর ২৪ পরগনা…
Read More
ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর

ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর

সম্প্রতি রাজ্যের শিক্ষার্থীদের জন্য এক বড়ো ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য ঋণের সুবিধা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে ব্যাঙ্কগুলির ওপর ক্ষোভ উগড়ে দেন তিনি। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি ব্যাঙ্কগুলির আচরণের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তাঁর স্পষ্ট বার্তা, ব্যাঙ্কগুলি দয়া করছে না এটা তাদের বুঝতে হবে। তবে ব্যাঙ্কগুলি রাজনৈতিক কারণে সহযোগিতা করছে না এমন সন্দেহও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন এই প্রসঙ্গে মমতা বলেন, যে সব ব্যাঙ্ক স্টুডেন্ট ক্রেডিট কার্ড গ্রহণ করতে চাইছে না, তাদের বাদ দিয়ে সমবায় ব্যাঙ্ককে দায়িত্ব দিতে হবে। সরকার গ্যারান্টি দিচ্ছে, তাই…
Read More
অবশেষে গতকাল থেকে আবার খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান

অবশেষে গতকাল থেকে আবার খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান

প্রতীক্ষার অবসান। দীর্ঘ সময় পর অবশেষে রাজ্যে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। বাজল স্কুলের ঘন্টা। দীর্ঘ ২২ মাস পর ফের ছন্দে ফিরছে রাজ্যের সমস্ত ধরণের শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার থেকেই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা স্কুলে এসেই পড়াশুনার সুযোগ পাবে। ঘড়ির কাঁটা ধরে ঠিক ১১ টাতেই শুরু হচ্ছে পঠন পাঠন। টিফিনের সময় টুকু বাদ দিয়ে আগের মতোই বিকেল পর্যন্ত ক্লাস হবে। এর আগে দীর্ঘ ২০ মাস পর গত ২০২১ এর ১৬ নভেম্বর এরাজ্যে স্কুল কলেজ খুলেছিল। কিন্তু করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় ৩ জানুয়ারী ফের বন্ধ হয়ে যায়। এরপর থেকেই বিভিন্ন ও ছাত্র ও শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি…
Read More
বাংলার ঐতিহ্যবাহী দুর্গাপূজার শোভাযাত্রার ঘোষণা

বাংলার ঐতিহ্যবাহী দুর্গাপূজার শোভাযাত্রার ঘোষণা

পশ্চিমবঙ্গের দূর্গা পূজা মানেই বাংলার ঐতিহ্য৷ সম্প্রতি বাংলার দুর্গাপুজাকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো৷ সেই সম্মানকে উজ্জাপন করতে নেতাজি ইন্ডোরের প্রশাসনিক বৈঠক থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, এই স্বীকৃতি উপলক্ষ্যে কলকাতায় শোভাযাত্রা হবে। কবে, কোথায়, সবই আজ স্পষ্ট করে দিয়েছেন তিনি। মমতা জানান, আগামী ১ সেপ্টেম্বর দুপুর ১ টায় শ্যামবাজার থেকে শোভাযাত্রা শুরু হবে। দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে পথে নামবে কলকাতা, এমনই জানান তিনি। একই সঙ্গে গোটা রাজ্যের মানুষকে অনুরোধ করেন যাতে সকলে উলুধ্বনি দিয়ে, প্রার্থনা করে শোভাযাত্রাকে সমর্থন জানান। রেড রোডে হবে পুজো কার্নিভালও, ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিশ্বের সেরা সংস্কৃতি বিভাগের তালিকায় স্থান পেয়েছে বাঙালির…
Read More
চাকরি নিয়ে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ গেলো আদালতে

চাকরি নিয়ে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ গেলো আদালতে

এর আগেও বারংবার চাকরি নিয়ে চলতে থাকা দুর্নীতি নিয়ে অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে। কিন্তু এবার নিজেদের প্রাপ্য ফিরে পেতে অভিযোগ উঠল কলকাতা আদালতে। রাজ্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুর্নীতি বন্ধ করে নিয়োগের স্বচ্ছতা নিয়ে। বার বার অভিযোগ এসেছে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। যে কারণে অধিকাংশ সময়ে নিজেদের অধিকার পেতে আদালতের দ্বারস্থ হতে হয় চাকরিপ্রার্থীদের। একবার ফের এই এক ঘটনা। SSC-র বিরুদ্ধে এবার ১১ দফার অভিযোগ আনলেন একাদশ, দ্বাদশ শ্রেণীর ৩২ জন চাকরিপ্রার্থী। যারা সকলেই চাকরি পাওয়ার অপেক্ষায় ছিলেন। অর্থাৎ নিয়োগ তালিকায় ওয়েটিংয়ে। এবার রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধেই কমিশনে অভিযোগ জানালেন শ্রীমন্ত মাইতি সহ ৩২ জন চাকুরী প্রার্থী। তাদের মূল…
Read More
বৃষ্টি হলেও বজায় থাকবে শীত

বৃষ্টি হলেও বজায় থাকবে শীত

আজ শুক্রবার, রাত পোহালেই আগামীকাল শনিবার সরস্বতী পুজো৷ বাগদেবীর আরাধনায় মাতবে গোটা বাংলা৷ কিন্তু রাজ্যজুড়ে ফের বৃষ্টির ভ্রুকুটি৷ এদিকে শীতের ইনিংসে ইতি টেনে দরজায় কড়া নাড়ছে বসন্ত৷ কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে, সরস্বতী পুজোর পর পারদ ফের কিছুটা নামবে৷ তবে তা ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে৷  শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি বেশি। হাওয়া অফিস জানিয়েছে, সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে৷ সেই সঙ্গে আকাশে মেঘের আনাগোনা থাকবে৷ হতে পারে হালকা বৃষ্টি৷ যা বাগদেবীর আরাধনায় ছেদ ফেলতে পারে৷ শুক্র এবং শনি দুই দিনই আকাশের মুখ থাকবে ভার৷  আবহাওয়াবিদরা জানাচ্ছেন, হঠাৎ করে ঋতু…
Read More
বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

এবার রাজ্যের সাধারণ মানুষের জন্য বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে 'দুয়ারে সরকার' প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আরও নতুন দফতর যুক্ত হবে এই প্রকল্পে। আগে যা ছিল তার থেকে আরও ৬ টি বেশি দফতর যুক্ত হতে চলেছে। সব মিলিয়ে মোট ২৪ টি দফতর থাকবে এই 'দুয়ারে সরকার' প্রকল্পে। আগে ছিল ১৮টি দফতর। এ বার থেকে ২৪টি দফতরের কাজ হবে এই প্রকল্প থেকে। গত বছর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই 'দুয়ারে সরকার' প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্প থেকেই কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র দান, শিক্ষাশ্রী, ১০০ দিনের কাজ…
Read More
শীতের মাঝেই আবার বৃষ্টির পূর্বাভাস

শীতের মাঝেই আবার বৃষ্টির পূর্বাভাস

অপেক্ষার অবসান ঘটিয়ে বিগত বেশ কয়েকদিন ধরে জাঁকিয়ে শীত পড়েছিলো রাজ্যে। বেশ ভালোরকম ভাবেই শীতের প্রভাব পড়েছিল রাজ্যে। মাঝে বৃষ্টি হলেও সেই মেঘলা আকাশ কেটে শীতের ফুরফুর হাওয়ায় মেতেছিল বাঙালি। কিন্তু ফের একবার সেই বৃষ্টির পূর্বাভাস। আগামী কয়েক দিনেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে বলেই জানান হচ্ছে। কিন্তু শীতের 'আয়ু' আর তাহলে কতদিন? সেই উত্তর এখনও স্পষ্ট নয় আবহাওয়াবিদদের কাছে। হাওয়া মহল জানাচ্ছে, আগামিকাল থেকেই বদলাবে আবহাওয়া। শুক্রবার থেকে আগামী ২-৩ দিন বৃষ্টি হতে পারে বঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে। কিন্তু বৃষ্টি কেটে যাওয়ার পর কি শীত ফিরবে? না এটাই শীতের শেষ? এই প্রশ্নগুলির উত্তর এখনও পর্যন্ত নেই আবহাওয়া দফতরের…
Read More
নালিশ গেলো রাজ্যপালের বিরুদ্ধে

নালিশ গেলো রাজ্যপালের বিরুদ্ধে

রাজ্য সরকারের সাথে রাজ্যপালের দ্বন্ধ বরাবরের। এই মুহূর্তে সেই দ্বন্ধ পৌঁছেছে চরম পর্যায়ে। সংসদীয় গণতন্ত্রের স্বার্থে বাংলার রাজ্যপালকে অপসারণ করুন৷ বাজেট ভাষণ শেষে রাষ্ট্রপতির কাছে এমনই আর্জি করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আসলে রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে আবার প্রত্যক্ষভাবে সরব হয়েছে বাংলার শাসক দল। সম্প্রতি রাজ্যের সঙ্গে তাঁর সংঘাত আরও চূড়ান্ত আকার ধারণ করেছে। সেই প্রেক্ষিতেই জাতীয় স্তরে রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ নিতে উদ্যোগী তৃণমূল। সেই একই কারণে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাঁর নামে 'নালিশ' জানালেন আরও এক তৃণমূল সাংসদ সৌগত রায়। কিন্তু তিনি ইঙ্গিতপূর্ণ উত্তর পেয়েছেন। লোকসভায় অধিবেশন মুলতুবি হওয়ার পর রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরাতে চেয়ে প্রধানমন্ত্রীকে অনুরোধ…
Read More
নতুন বাজেটের বিরুদ্ধে সুর চড়ালো সুজন

নতুন বাজেটের বিরুদ্ধে সুর চড়ালো সুজন

চলতি সপ্তাহেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের তরফে ঘোষিত হয়েছে বছরের নতুন বাজেট। কিন্তু নতুন বাজেট ঘোষনা থেকেই অখুশি অনেকেই। লোকসভাতে এক ঘণ্টা ৩১ মিনিটের মধ্যে এই অর্থবর্ষের বাজেট ভাষণ শেষ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বহু প্রশ্নের উত্তর নেই তাতে। অধরা বেশ কিছু প্রত্যাশিত বিষয়। এহেন বাজেট শেষ হওয়ার পরপরই তীব্র প্রতিক্রিয়া দিলেন বর্ষীয়ান সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বাজেট এর প্রতিক্রিয়ায় তিনি জানান, এই বাজেটে আদানি আম্বানি হাতকে শক্ত করতে চেয়েছে কেন্দ্রীয় সরকার। এয়ার ইন্ডিয়ার মতনই একের পর এক কেন্দ্রীয় সম্পত্তি গুলোকে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে। এলআইসি কি বিক্রি করার চিন্তা ভাবনা করছে কেন্দ্র সরকার। প্রকৃত অর্থে এই বাজেট ‘জনবিরোধী বাজেট’। বর্ষীয়ান…
Read More
বড়ো ঘোষণা করা হলো মেট্রোর তরফে

বড়ো ঘোষণা করা হলো মেট্রোর তরফে

রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা আয়ত্তে আশায় বেশ কিছুটা শিথিল করা হয়েছে বিধিনিষেধ। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছিলেন যে রাত্রীকালীন কার্ফু শিথিল করে রাত ১১ টা থেকে করা হয়েছে। অর্থাৎ এখন থেকে রাত ১০ টার পরিবর্তে ১১ টা থেকে কার্ফু শুরু হবে, যা চলবে ভোর ৫ টা পর্যন্ত। এই ঘোষণার পরেই বড় সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। জানিয়ে দেওয়া হল এবার থেকে রাতে আরও আধ ঘণ্টা বেশি চলবে মেট্রো রেল। শুরু হবে বর্ধিত সময়ের ট্রেন চলাচল এবং সপ্তাহের সাত দিনই চলবে একই সময়ে। এক বিবৃতি প্রকাশ করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সোম থেকে শনি ছ’দিন সকাল ৭তেই ট্রেন শুরু হবে যেমন…
Read More