উত্তর পূর্ব

ইতিহাস তৈরী করতে চলছে মেট্রো কতৃপক্ষ

ইতিহাস তৈরী করতে চলছে মেট্রো কতৃপক্ষ

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। প্রযুক্তি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে আসছে নতুন নতুন চমক। এবার চালু হতে চলেছে চালক বিহীন মেট্রো। দুরন্ত গতিতে ছুটবে মেট্রো, তবে চালক ছাড়াই। বিশ্বের অন্য কোনও প্রান্তে নয়, খাস কলকাতা মেট্রোতেই চালু হতে চলেছে এমন ব্যবস্থা। হাওড়া ময়দান এসপ্ল্যানেড রুটের মেট্রোতে নেওয়া হয়েছে বড় উদ্যোগ। চালক ছাড়াই এবার মেট্রো চলবে এই রুটে। কলকাতা মেট্রো সূত্রে খবর, ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। টানা চলবে ট্রায়াল রান। পরীক্ষামূলক চালানো হবে চালক ছাড়া মেট্রো। তাতে পাশ করলেই যাত্রী পরিষেবার জন্য মিলবে ছাড়পত্র। ট্রায়াল রান চলবে যাত্রী পরিষেবা শেষ হওয়ার পর। ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে…
Read More
IR নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার: “রেশন-ভোটার-আধার কোনওটাই হবে না, হবেটা কী?”

IR নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার: “রেশন-ভোটার-আধার কোনওটাই হবে না, হবেটা কী?”

বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রকল্পকে ঘিরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালে এক জনসভায় তিনি প্রশ্ন তোলেন, “রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড—কোনোটাই যদি বৈধ না হয়, তাহলে হবেটা কী?” এই মন্তব্যের মাধ্যমে তিনি কেন্দ্রের নাগরিকত্ব যাচাইয়ের পদ্ধতি ও উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। SIR-এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব যাচাইয়ের নামে NRC চালুর চেষ্টা করছে বলে অভিযোগ। তিনি বলেন, “এই পরিচয়পত্রগুলি কেন্দ্র ও নির্বাচন কমিশন স্বীকৃত। কোটি কোটি টাকা খরচ করে এগুলি তৈরি হয়েছে। এখন সেগুলি অগ্রাহ্য করা হলে সাধারণ মানুষ কোথায় দাঁড়াবে?” NRC-এর ছায়া দেখছেন তিনি এই প্রকল্পে, বিশেষ করে বিহারে ভোটার সমীক্ষার…
Read More
বদলে যাচ্ছে পুরোনো নিয়ম

বদলে যাচ্ছে পুরোনো নিয়ম

চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। খুব শীঘ্রই এই রেজাল্ট ফল প্রকাশিত হবে। তবে এবার বদলাতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ৫০ বছরের পুরনো নিয়মে। এই বছর প্রথমবার সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে একাদশ শ্রেণির পড়ুয়ারা। চারটে সেমিস্টারে হবে পুরো পরীক্ষা। ২০২৪ সালে যারা সেমেস্টার পদ্ধতির আওতায় একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছিল আগামী সেপ্টেম্বরে তারা তৃতীয় সেমেস্টারে বসবে এবং আগামী বছর ফেব্রুয়ারীতে চতুর্থ সেমেস্টার হবে। এই সেমেস্টার পদ্ধতিতে আসছে একাধিক বদল। এবার থেকে দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারে ছাত্রছাত্রীদের উত্তরপত্রে নাম লেখা চলবে না। শুধু রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর এবং সিরিয়াল নম্বর দিয়েই…
Read More
ব্রাউন সুগার পাচার করতে গিয়ে ফারাক্কায় গ্রেপ্তার এক মহিলা সহ দুই

ব্রাউন সুগার পাচার করতে গিয়ে ফারাক্কায় গ্রেপ্তার এক মহিলা সহ দুই

সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে STF এবং ফারাক্কা থানা পুলিশের তৎপরতায় নিউ ফারাক্কা ১২ নম্বর জাতীয় সড়ক থেকে গ্রেপ্তার করা হয় তাদের। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং সাজেদা বিবি মন্ডল। জিয়াউরের বাড়ি মালদার কালিয়াচক হলেও সাজেদার বাড়ি নদীয়ার চাকদা। ধৃতদের কাছ থেকে মোট ৭৬০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ। মঙ্গলবার ফারাক্কা থানায় সাংবাদিক সম্মেলনে করেন ফারাক্কার এসডিপিও সেখ সামসুদ্দিন। ব্রাউন সুগার পাচারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
Read More
‘বাংলা-বাঙালির স্বার্থে লড়বে তৃণমূল’: লোকসভায় দলনেতা হয়েই কেন্দ্রকে আক্রমণ অভিষেকের

‘বাংলা-বাঙালির স্বার্থে লড়বে তৃণমূল’: লোকসভায় দলনেতা হয়েই কেন্দ্রকে আক্রমণ অভিষেকের

লোকসভায় তৃণমূল কংগ্রেসের নতুন দলনেতা হিসেবে দায়িত্ব পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে এই গুরুত্বপূর্ণ পদে বসালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন এই পদে থাকা সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সাংসদদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সঙ্গে নিয়ে কাজ করবেন অভিষেক।" একইসঙ্গে তিনি জানান, কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ হিসেবেই থাকবেন। তবে এই ঘোষণার পরপরই চিফ হুইপের পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার খবর সামনে আসে। সূত্রের খবর, লোকসভায় দলের ভূমিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করার পরই অভিষেকের হাতে এই দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তকে স্বাগত…
Read More
সুখবর সরকারি কর্মীদের জন্য

সুখবর সরকারি কর্মীদের জন্য

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে নবান্ন অভিযান ঘিরে উত্তাল ছিল পরিস্থিতি। এরই মধ্যে রাজ্যের এই সরকারি কর্মীদের জন্য এল বড় সুখবর। সম্প্রতি রাজ্যের গ্রুপ ডি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে সুদের টাকা জমা দেওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য এই সুদ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পেনশন, প্রভিডেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স অধিকরণ দ্বারা এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, রাজ্যের ৩৬,৩১২ জন গ্রুপ ডি কর্মচারীর জিপিএফ অ্যাকাউন্টে বার্ষিক সুদ জমা পড়েছে।…
Read More
মেরামতের কাজের জন্য বন্ধ হলো মেট্রো স্টেশন

মেরামতের কাজের জন্য বন্ধ হলো মেট্রো স্টেশন

বিগত বেশ কিছুদিন ধরেই একের পর এক নজরে আসছে ভাঙ্গন, বাড়ছে আতঙ্ক। বসে যাচ্ছে নিউ গড়িয়া ওরফে কবি সুভাষ মেট্রো স্টেশন। থামে ফাটল ধরা থেকেই বিপত্তির সূত্রপাত। স্টেশনের একাধিক পিলারেই নাকি ফাটল ধরেছে। এমতাবস্থায় সম্পূর্ণ স্টেশন ভেঙে ফেলে নতুন করে গড়তে হবে আস্ত স্টেশন। শুরুও হয়ে গিয়েছে সেই কাজ। খুলে ফেলা হচ্ছে প্ল্যাটফর্মের শেড। আপাতত প্রায় এক বছর বন্ধ থাকবে এই মেট্রো স্টেশন। কলকাতা মেট্রোর ব্লু লাইনের দক্ষিণে প্রান্তিক স্টেশন নিউ গড়িয়া। তার আগে ব্রিজি স্টেশন অর্থাৎ শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলাচল করছে আপ এবং ডাউন মেট্রো। এটিই আপাতত প্রান্তিক স্টেশন হিসেবে কাজ করছে। ভোগান্তির মুখে পড়তে হচ্ছে নিউ গড়িয়া অঞ্চলের…
Read More
আসন্ন পুজোর আগেই শুরু হলো প্রকল্পের কাজ

আসন্ন পুজোর আগেই শুরু হলো প্রকল্পের কাজ

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, সেজে ওঠে চারদিক। হাতে বাকি আর মাত্র এক মাস সময়। পুজোর মরসুম এগিয়ে এলেও প্রশাসনিক কাজকর্মে কোনও খামতি বরদাস্ত নয়। নবান্নে রাজ্যের সমস্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠকে এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন ঘোষিত প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ যাতে বুথ স্তরে যথাযথভাবে বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করতেই এই উচ্চপর্যায়ের বৈঠক। নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ সহ প্রশাসনের শীর্ষকর্তারা। শুরু হতে চলেছে এই নতুন প্রকল্প শিবির। চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। প্রতি তিনটি বুথ মিলিয়ে এক একটি পাড়া ধরে, মানুষের অভাব-অভিযোগ শুনে সরাসরি…
Read More
নয়া পরিকল্পনা রাজ্যের শাসক শিবিরে

নয়া পরিকল্পনা রাজ্যের শাসক শিবিরে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার ভিনরাজ্যে অত্যাচারের অভিযোগ ও নিরাপত্তার আশঙ্কায় নিজেরাই বাংলায় ফিরতে শুরু করেছেন বহু পরিযায়ী শ্রমিক। রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড যে প্রক্রিয়ায় তাঁদের ফিরিয়ে আনার কাজ শুরু করেছিল, তার আগেই হরিয়ানা, রাজস্থান ও দিল্লির মতো রাজ্য থেকে উত্তর দিনাজপুর, মালদহ ও মুর্শিদাবাদের মতো জেলায় ফিরতে দেখা যাচ্ছে বাংলাভাষী শ্রমিকদের। এই পরিস্থিতিকে সামনে রেখে সাংগঠনিক স্তরে দু’টি দিকেই নজর দিচ্ছে তৃণমূল। প্রথমত, ফেরা শ্রমিকদের বিকল্প কাজের বন্দোবস্ত এবং দ্বিতীয়ত, ভোটার তালিকায় তাঁদের নাম নিশ্চিত করা। কারণ, নির্বাচন কমিশনের…
Read More
নয়া দায়িত্ব দেওয়া হলো পুলিশ কমিশনারকে

নয়া দায়িত্ব দেওয়া হলো পুলিশ কমিশনারকে

গত বছর মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় রাজ্যের পুলিশ মহলে বড়সড় অদলবদল হয়েছিল। বেশ কয়েকজন পুলিশ কর্তার পদ পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে ছিল প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তবে এবার অতিরিক্ত দায়িত্ব পেলেন তিনি। বিনীত গোয়েলকে এডিজি-আইজি এসটিএফ এর সঙ্গে এডিজি-আইজি অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বও দেওয়া হয়েছে। অন্যদিকে দুঁদে আইপিএস অফিসার অজয় রানাডেকে বদলি করা হয়েছে হোমগার্ডে, যা নিয়েও শুরু হয়েছে গুঞ্জন। আরো বেশ কিছু রদবদল হয়েছে পুলিশ মহলে। শ্যাম সিংকে সরানো হয়েছে ডিজি এবং আইজি সাইবার সেলে। দময়ন্তী সেনকে এডিজি-আইজি পলিসি থেকে করা হয়েছে এডিজি-আইজি এপি। এডিজি সাইবার থেকে হরি কিশোর…
Read More
ভিনরাজ্যে গিয়ে হেনস্থার শিকার উত্তর দিনাজপুর জেলার এক পরিযায়ী শ্রমিক

ভিনরাজ্যে গিয়ে হেনস্থার শিকার উত্তর দিনাজপুর জেলার এক পরিযায়ী শ্রমিক

পুলিশের অত্যাচারে পা ভেঙ্গে বাড়ি ফিরে এলেন নির্যাতিত ওই শ্রমিক। জেলার গোয়ালপোখরের গোয়াগাঁও ১ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মহম্মদ জুনেইদ আলম। বহুবছর ধরে হরিয়ানার পাণিপথে এক ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতো সে। কিছুদিন আগে ফ্যাক্টরি থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। স্বচিত্র পরিচয়পত্র, আধারকার্ড দেখালেও তা পুলিশ মানতে চায়নি। উল্টে তাকে শারীরিকভাবে নির্যাতন করে পুলিশ। পুলিশের অকথ্য নির্যাতনে তার পা ভেঙ্গে যায় বলে অভিযোগ। এরপরে পরিচিতদের সহায়তায় ও রাজ্য সরকারের ব্যবস্থাপনায় বাড়ি ফিরে আসে জুনেইদ। খবর পেয়ে বুধবার জুনেদের সাথে দেখা করতে তার বাড়িতে যান মন্ত্রী গোলাম রব্বানী। তার পরিস্থিতির খবর নেওয়ার পাশাপাশি মন্ত্রী কাজের সুযোগেরও আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে জুনেইদ। অন্যদিকে…
Read More
কবে মিলবে প্রকল্পের টাকা

কবে মিলবে প্রকল্পের টাকা

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। হাইকোর্টের নির্দেশের পরও এখনও একশো দিনের কাজ নিয়ে টালবাহানা অব্যাহত। রাজ্যে প্রায় তিন বছর ধরে ‘মহাত্মা গান্ধীর রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্প’ (১০০ দিনের কাজ) বন্ধ রয়েছে। সম্প্রতি এই সংক্রান্ত মামলায় ১ অগস্ট থেকে ১০০ দিনের কাজ প্রকল্প চালু করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ ছিল, এই প্রকল্প চালু হওয়ার পরে যাতে কোনও অনিয়ম যাতে না হয় সে দিকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে এক যোগে লক্ষ্য রাখতে হবে। কিন্তু প্রকল্প…
Read More
বড় উদ্যোগ রাজ্যের বিরোধী দলের

বড় উদ্যোগ রাজ্যের বিরোধী দলের

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার দলের নবনিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বে দমদম সেন্ট্রাল জেলের মাঠে জনসভা করবেন তিনি। সুকান্ত মজুমদারের থেকে ব্যাটন পাওয়ার পরে প্রথমবার বিজেপির রাজ্য সভাপতির পাশে দেখা যাবে মোদীকে। সূত্রের খবর, ওই সভার জন্য ইতিমধ্যেই সাত সদস্যের কমিটি গঠিত হয়েছে। শমীক ভট্টাচার্য বুঝিয়ে দিয়েছেন, বিজেপির মধ্যে কোনও বিভাজন নেই— পুরনো ও নতুন মুখ একসঙ্গেই নামবে ছাব্বিশের যুদ্ধে। বিজেপি চাইছে, ভোটের সুর বাঁধার আগে রাজ্যে তাদের উপস্থিতি টের পাক মানুষ। দমদমের সভায় মোদীর উপস্থিতি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গেরুয়া…
Read More
বাংলা সিকিম সীমান্তে জাতীয় সড়কে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন তারখোলা ও লিখুভিরে

বাংলা সিকিম সীমান্তে জাতীয় সড়কে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন তারখোলা ও লিখুভিরে

সিকিম সংযোগকারী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক ফের ধসের কবলে। মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টির জেরে তারখোলা ও লিখুভির সংলগ্ন এলাকায় ধস নামে। এর ফলে ওই অঞ্চলের যান চলাচল সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এনএইচ-১০ (জাতীয় সড়ক ১০)-এর একাধিক স্থানে মাটি সরে গিয়ে রাস্তার বড় অংশ ধসে পড়েছে। বিশেষত তারখোলা ও লিখুভির এলাকার মধ্যবর্তী ধসের মাত্রা এতটাই বেশি যে সেখানে বড় গাড়ি তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচলও বন্ধ হয়ে গেছে। ধসে আটকে পড়েছেন বহু মানুষ। উদ্ধারকাজে নেমেছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। জানা গেছে ধস কবলিত অংশে দ্রুত মাটি ও পাথরের চাই সরানোর কাজ চলছে।
Read More