উত্তর পূর্ব

বড় ঘোষণা শিক্ষার্থীদের জন্য

বড় ঘোষণা শিক্ষার্থীদের জন্য

তৃতীয় বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর একের পর এক বড় ঘোষণা করছেন তিনি। এবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ছাত্রছাত্রীদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানান, এবার থেকে ফি বছর মুখ্যমন্ত্রীর দফতরে ৫০০ ছাত্রছাত্রীকে শিক্ষানবিশ হিসেবে নিয়োগ করবে রাজ্য সরকার। যাঁরা উন্নয়নের কাজ দেখবে। এরপর ওই পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। যা পরবর্তী সময়ে তাঁদের চাকরিজীবনে সাহায্য করবে। প্রতিবছর ৫০০ পড়ুয়াকে সিএমও-র ডেভলপমেন্ট ওয়ার্ক দেখবার জন্য ফিল্ডে ফিল্ডে পাঠানো হবে।   সেই সঙ্গে ছাত্র সমাজের প্রতি তাঁর বার্তা, প্রকৃত মানুষ হতে হবে৷ নিজের অভিজ্ঞতার কথাও ভাগ করে নেন তিনি৷ তিনি বলেন, ‘আমি যখন কলেজে পড়তাম, তখন প্রথম বর্ষে…
Read More
সংক্রমণ রুখতে নতুন নিয়ম দুয়ারে সরকারের

সংক্রমণ রুখতে নতুন নিয়ম দুয়ারে সরকারের

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার আগে থেকে রাজ্যে চালু হয়েছিল দুয়ারে সরকার। এই প্রকল্প চালু থেকেই বিভিন্ন জায়গায় জমায়েত হয়েছে। বিভিন্ন ধরণের বিপত্তির সম্মুখীন হয়েছে মানুষ ও প্রশাসন। এবার এই পরিস্থিতি থেকে নিস্পত্তি পেতে দুয়ারে সরকার নিয়ে নয়া নির্দেশিকা জারি করল নবান্ন। ভিড় এড়াতে বা জমায়েত এড়াতে প্রয়োজনে কয়েক গুণ বাড়ানো হোক শিবিরের সংখ্যা। একটি শিবিরে যাতে চারশোর বেশি মানুষের জমায়েত যাতে না হয় তার ব্যবস্থা করতে নির্দেশ দিল নবান্ন। উল্লেখ্য, হাওড়া এবং মালদহের শিবিরে ভিড়ে পদপিষ্ট হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল এবং সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে  এই তার জন্যই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।    জানা গিয়েছে, দুয়ারে…
Read More
দল বদলের জল্পনা তুঙ্গে দুই বিজেপি নেতার

দল বদলের জল্পনা তুঙ্গে দুই বিজেপি নেতার

আবার শুরু হয়েছে দল বদলের হিড়িক। জল্পনা উঠেছে তুঙ্গে। পুজোর আগেই যাবার রাজ্যের শাসকদল ফিরতে পারে রাজীব বন্দ্যোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস। আবারও জোড়াফুলে দল ভারী করতে দেখা যাবে তাদেরকে। ২০২১ সালে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের ঠিক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক লেগেছিল। ঘাসফুল শিবিরে থেকেও বারবার বিতর্কে জড়িয়েছিল শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়। অবশেষে জল্পনায় জল ঢেলে ঠিক নির্বাচনের আগেই করেছিলেন দলবদল। একে একে পদ্ম শিবিরে পাল্লা ভারী করল। যদিও এই বিষয়ে শাসকদলের শীর্ষ নেতৃত্বরা মুখ খোলেননি। উল্লেখ্য, বিপুল জনসমর্থনকে কাজে লাগিয়ে তৃতীয়বার বাংলার মসনদে বসে ঘাসফুল শিবির। বিধানসভা নির্বাচনে গোহারা হারে বিজেপি। আর তারপরই রাজনীতির ময়দানে ফের সমীকরণের বদল। ইতিমধ্যে পদ্মের…
Read More
রাজ্যে উন্নতি হচ্ছে সংক্রমণের সংখ্যায়

রাজ্যে উন্নতি হচ্ছে সংক্রমণের সংখ্যায়

ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। রাজ্যের দৈনিক সংক্রমনের পাশাপাশি কমল মৃত্যু সংখ্যাও। সব মিলিয়ে রাজ্যের সংক্রমণের পরিস্থিতিতে বেশ খানিকটা উন্নতি হয়েছে। রাজ্য সরকারের করোনা বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৭০৩ জন। সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৫.৪৬ লক্ষ। বেড়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা। পজিটিভিটি রেট ১.৬২ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনার বলি ৮ জন। তার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে মৃত্যু হয়েছে ১ জন করে। সব মিলিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৪১০। এদিন রাজ্যে সুস্থ হয়েছেন ৭১৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,১৮,৬৮৪। যার…
Read More
চলতি মাসের পরেই উত্তরবঙ্গ যাবেন মুখ্যমন্ত্রী

চলতি মাসের পরেই উত্তরবঙ্গ যাবেন মুখ্যমন্ত্রী

তৃতীয় রাজ্যের মসনদে বসার পর একাধিক দিকে নজর দিয়েছে রাজ্যের শাসক দল। ত্রিপুরার পাশাপাশি এবার নজরে উত্তরবঙ্গ। তৃতীয় বার বাংলার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর এই প্রথম বার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। একুশের নির্বাচনে উত্তরবঙ্গে এবার ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। তাই আগামী ৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফরেই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফিরবেন ৯ সেপ্টেম্বর। টানা তিনদিনের ওই সফরে তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠক। তৃতীয়বার ক্ষমতায় এসে হ্যাট্রিক করেছেন তিনি। তারপর এটাই প্রথমবার উত্তরবঙ্গ সফর মমতার। এখন পাহাড়ে সমীকরণ পাল্টেছে। বিমল গুরুং শিবিরের হাতেই এখন গোর্খা জনমুক্তি মোর্চা। বিনয় তামাং এখন তাঁর সঙ্গেই আছেন। অনীত থাপা পৃথক রাজনৈতিক দল…
Read More
ডাক্তারের অভাব মেটাতে নতুন পদক্ষেপ রাজ্যের তরফে

ডাক্তারের অভাব মেটাতে নতুন পদক্ষেপ রাজ্যের তরফে

রাজ্যে ডাক্তারের অভাব মেটাতে নতুন পদ তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিভিন্ন রকম সমস্য নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী৷ বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, এসএসকেএম হাসপাতালের সঙ্গে টাটা ক্যান্সার সেন্টার যৌথ ভাবে কাজ শুরু করতে চলেছে৷ এ কথা আগেই ঘোষণা করা হয়েছে৷ পাশাপাশি আরও কিছু বিষয়ে আলোচনা হয়েছে৷ নার্সদের দায়িত্ব এবং সম্মান বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন তিনি। তাঁদের পদোন্নতি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির চিকিৎসা পরিকাঠামোতেও বড় বদলের ঘোষণা করেন তিনি। রাজ্যের চিকিৎসা পরিকাঠামো উন্নয়নে আরও উদ্যোগী হল রাজ্য সরকার। ভালো কাজ করলে অভিজ্ঞ নার্সদের পদোন্নতি দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায় যে নার্সরা অভিজ্ঞ হবেন এবং যাঁরা…
Read More
ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত

ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত

আবার ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত মিললো৷ রাজ্য জুড়ে আবার অতিভারী বৃষ্টির আবহাওয়া৷ বিগত দুদিন ধরে মেঘলাই ছিল রাজ্যের আবহাওয়া দু এক ফসলা বৃষ্টিও হয়েছে বেশ কয়েক জায়গায়৷ এরই মাঝে গত রাত থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি৷ আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও৷ তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি মিলছে না এখনই৷ বরং তাপমাত্রা বাড়ার পাশাপাশি অস্বস্তিকর আবহাওয়ার দাপটও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ তবে আবহাওয়ার এই ছবিটা কলকাতার ক্ষেত্রে স্থায়ী হবে না৷ সকাল থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত৷ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে৷ সঙ্গে…
Read More
সবজি বিক্রেতাদের জন্য খুশির খবর

সবজি বিক্রেতাদের জন্য খুশির খবর

রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা শিথিল হলেও লেগেই আছে সংক্রমনের সংখ্যায় ওঠা পড়া। তাই সংক্রমণ রোধে রাজ্যে চলছে কড়া বিধিনিষেধ। বন্ধ সমস্ত লোকাল ট্রেন। এই পরিস্থিতিতে সব্জি কলকাতায় আনা সবজি বিক্রেতাদের কার্যত অসম্ভবের পর্যায় দাঁড়িয়েছে। তার ফলে বিপুল অংকের ক্ষতির মুখে পড়ছে সবজি বিক্রেতারা। অন্যদিকে সড়ক পথে কলকাতায় পৌঁছালে সেই সবজির দাম হচ্ছে আকাশ ছোঁয়া। অবশেষে এই বিপত্তির নিষ্পত্তি হল। সব দিক বিবেচনা করে এবার কৃষক স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। রেলের এই সিদ্ধান্তে খানিকটা সস্তায় মিলবে সবজি, রেলের মতোই আশাবাদী আমজনতা। চলতি বছরের শুরুতে করোনা বেশ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু মার্চের শেষ থেকে বাড়তে থাকে সংক্রমণ। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে…
Read More
আবারও শোকের ছায়া সাংস্কৃতিক জগতে

আবারও শোকের ছায়া সাংস্কৃতিক জগতে

সাংস্কৃতিক জগতে দুঃখের ছায়া। গতকাল করোনা কেড়ে নিয়েছিল তবলাবাদক শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়কে, সেই ধাক্কা সামলে উঠবার আগেই বাংলার শিল্পী মহলে ফের দুঃসংবাদ। বৃহস্পতিবার ইহলোক ছেড়ে অমৃতলোকে পাড়ি দিলেন গৌরী ঘোষ। বয়স হয়েছিল ৮৩ বছর। বিরাট শূন্যতা তৈরি হল আবৃত্তির জগতে। মাসখানেক আগে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন এই প্রবীণ শিল্পী, এরপর অবস্থার অবনতি হয় এবং গত সাত দিন ভেন্টিলেশনেই ছিলেন তিনি। সব লড়াই শেষ করে অবশেষে শেষ নিশ্বাস ত্যাগ করেন গৌরীদেবী। তাঁর প্রয়াণে বিখ্যাত পার্থ ঘোষ-গৌরী ঘোষের জুটি ভাঙল। বিখ্যাত বাচিক শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীণ শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করে লোপামুদ্রা মিত্র জানান, “মায়ের মতো মানুষ চলে গেলেন। পরিবারের একজন চলে…
Read More
আবার টয়ট্রেন চলতে শুরু করবে পাহাড়ের বুক চিড়ে

আবার টয়ট্রেন চলতে শুরু করবে পাহাড়ের বুক চিড়ে

আবারও টয়ট্রেনের আওয়াজ শুনতে চলেছে পাহাড়বাসী। করোনার জেরে প্রায় দেড় বছর পর সমতল থেকে পাহাড়ের দিকে ছুটলো টয়ট্রেন। তবে নতুন খবর হলো এবার শুধু মাত্র যাত্রী নয় মালপত্তর নিয়েও বয়ে যাবে এই টয়ট্রেন। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের মধ্যে ফের শুরু হল টয়ট্রেন পরিষেবা। টয় ট্রেন পরিষেবা শুরু হওয়ায় খুশি পর্যটক ও পর্যটন ব্যবসায়ীরা। দার্জিলিং থেকে ঘুমের মধ্যে যাতায়াত করছি ট্রেনগুলি। পরিকল্পনা ছিল পুজোর আগেই নিউ জলপাইগুড়ি থেকে পুরো পথে চলবে ট্রেন। তবে দেরি না করে এদিন থেকেই এদিন থেকেই এদিন থেকেইপরিষেবা শুরুর সিদ্ধান্ত নেন দক্ষিণ-পূর্ব সীমান্ত রেলের কর্তারা। করোনার জেরে পাহাড়ে দীর্ঘদিন ধরে মার খাচ্ছে পর্যটন ব্যবসা। টয় ট্রেন চালু…
Read More
মহিলাদের সুরক্ষা নিয়ে কড়া বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর

মহিলাদের সুরক্ষা নিয়ে কড়া বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর

মহিলাদের ওপর কোনো রকম অত্যাচার সহ্য করবেনা রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজেও একজন মহিলা, তাই এবার মহিলাদের সুরক্ষার জন্য নতুন নিয়ম কানুন চালু করলেন। রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি (আইনশৃঙ্খলা)-কে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ, রাজনীতির রং না-দেখেই এমন ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিন তিনি বলেন, ‘‌তফশিলি, আদিবাসী মা–বোনেদের উপর অত্যাচার হলে ব্যবস্থা নিতে হবে। কোনও ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজর দিতে হবে।‘রাজ্যের ডিজি বীরেন্দ্রকে তিনি নির্দেশ দেন, ‘‌কোনও অ্যাট্রেসিটিস হলে, এনকোয়ারি করে যদি দেখেন এটা সত্যি তাহলে স্ট্রং অ্যাকশন নেবেন। কাউকে বাঁচানোর কোনও ব্যাপার নেই।’‌   নবান্নে…
Read More
ছাত্র পরিষদ দিবসের প্রস্তুতি তুঙ্গে

ছাত্র পরিষদ দিবসের প্রস্তুতি তুঙ্গে

করোনা আবহে শহিদ দিবসের মত তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসও এবার পালিত হতে চলেছে ভার্চুয়ালি৷ প্রস্তুতি এখন তুঙ্গে৷ ২৮ অগাস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস৷ ২১ জুলাইয়ের মতো কালীঘাট থেকেই ছাত্র-যুবদের ভার্চুয়ালি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। ওই দিন দুপুর ২টোর সময় শুরু হবে ভাষণ৷ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্র সংগঠনমের এই অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী দিনের লড়াইয়ে তৃণমূলের অন্যতম অস্ত্র হতে চলেছে ছাত্র-যুবরা৷ ছাত্র যুব সংগঠনের এই কর্মসূচি সফল করতে শুরু হয়েছে ডিজিটাল ক্যাম্পেন৷ ছাত্র–যুব সমাবেশ সফল করতেই শুরু হয়ে গিয়েছে ডিজিটাল প্রচার। রীতিমতো উন্মাদনায় ফুটছেন ছাত্র– যুবরা। গান্ধী মূর্তির পাদদেশেই শ্রদ্ধা জানিয়ে মূল অনুষ্ঠান হবে। তৃণমূল ছাত্র পরিষদ…
Read More
বদলে গেলো টিকাকরণের নিয়ম

বদলে গেলো টিকাকরণের নিয়ম

টিকাকরণের নিয়মে আবারও বদল আনল কলকাতা পুরসভা। এর ফলে কিছুটা হলেও মিটতে পারে সমস্যা। এখন থেকে যেকোনো সময় টিকা পাবে শহরবাসী। নির্দিষ্টি বুকিং করা সময়ে নয় যেকোনো সময় পুরসভার টিকাকেন্দ্রগুলিতে গিয়ে প্রথম অথবা দ্বিতীয় ডোজ নেওয়া যাবে সহজেই। কলকাতা পুরসভার তরফে চালু করা হলো এই নয়া নিয়ম। সকাল ১০ টা থেকে বিকেল চারটের মধ্যে কেউ ভ্যাকসিন নিতে চাইলেই মিলবে প্রথম অথবা দ্বিতীয় যে কোনও ডোজ। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ডোজের জন্য আলাদা কোনও সময় থাকছে না। এতে বড়সড় স্বস্তি মিলল শহরবাসীর। পুরসভার ১০২ টি আপার প্রাইমারি সেন্টার এবং ৫০ টি মেগা সেন্টারে চলছে টিকাকরণের কাজ। গত সপ্তাহে পুরসভার তরফে ঘোষণা…
Read More
ভ্যাকসিনের পাশাপাশি ঘাটতি দেখা দিয়েছে ভ্যাকসিনের সিরিঞ্জেরও

ভ্যাকসিনের পাশাপাশি ঘাটতি দেখা দিয়েছে ভ্যাকসিনের সিরিঞ্জেরও

রাজ্য জুড়ে চলছে ভ্যাকসিনের ঘাটতি। এরই মধ্যে নতুন বিপদ। রাজ্য জুড়ে ভ্যাকসিনের ঘাটতির পাশাপাশি দেখা দিয়েছে ভ্যাকসিনের সিরিঞ্জের ঘাটতিও৷  বহু সংখ্যক ভ্যাকসিনের সিরিঞ্জের ঘাটতি দেখা দিয়েছে ৷ সেই ঘাটতি মেটাতেই বাজার থেকে সিরিঞ্জ কিনল কলকাতা পুরসভা৷ সিরিঞ্জের সমস্যা মেটাতে পঞ্চাশ হাজার সিরিঞ্জ কেনা হল৷ জানা গিয়েছে, রাজ্য জুড়ে কুড়ি লক্ষ সিরিঞ্জের ঘাটতি রয়েছে৷ স্বাস্থ্য দফতর প্রয়োজন মতো সিরিঞ্জ দিচ্ছে না কলকাতা পুরসভাকে। তাই বেশ কয়েকদিন ধরেই বাজার থেকে সিরিঞ্জ কিনতে হচ্ছে পুরসভা কর্তৃপক্ষকে। সিরিঞ্জ কেনার জন্য স্বাস্থ্য ভবনের কাছে অনুমতি চেয়েছিল কলকাতা পুরসভা৷ স্বাস্থ্য ভবন বাজার থেকে সিরিঞ্জ কেনার অনুমতি দেয়৷ কেন্দ্রের তরফে যত ডোজ পাঠানো হয়েছিল সেই অনুপাতে সিরিঞ্জও পাঠানো হয়৷…
Read More