উত্তর পূর্ব

লোকালয়ে ফের বাঘের হানা, আতঙ্কে হোটেলবন্দি সুন্দরবনের পর্যটকরা

লোকালয়ে ফের বাঘের হানা, আতঙ্কে হোটেলবন্দি সুন্দরবনের পর্যটকরা

ঘূর্ণিঝড় ‘জাওয়াদে’র প্রভাব কাটতেই ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ। আর এই মরশুমে সুন্দরবনে বাড়ছে পর্যটকের ভিড়। হোটেলগুলিতেও ভিড় বাড়ছে ক্রমশ। বাঘ দেখার উৎসাহে ম্যানগ্রোভের জঙ্গলে একের পর এক খাঁড়ি ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। তবে সৌভাগ্যবান কিছু পর্যটক প্রতিনিয়ত দেখা পান বাঘের। কিন্তু এবার আর বাঘ দেখতে জঙ্গলে নয়। বাঘই হাজির হয়েছে পর্যটকদের হোটেলের কাছে। বাঘের ভয়ে বেশ কিছু হোটেলের পর্যটকরা সারারাত আটকে থাকলেন ঘরের মধ্যেই। বাঘের ভয়ে পর্যটকদের এভাবে হোটেলে আটকে থাকার ঘটনা বিগত কয়েক বছরে চোখে পড়েনি। যা ঘটল শুক্রবার রাতে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের পিরখালি জঙ্গল থেকে পাখিরালয়ের সোনারগাঁ এলাকার লোকালয়বেষ্টিত জঙ্গলে ঢুকে…
Read More
পুরভোট নিয়ে নয়া নির্দেশিকা

পুরভোট নিয়ে নয়া নির্দেশিকা

চলতি মাসেই রাজ্যে সম্পন্ন হতে চলছে পুরভোট৷ কলকাতা পুরভোটে আর মাত্র ৯ দিন বাকি৷ কিন্তু এখনও কাটছে না আইনি জটিলতা৷ পুর নির্বাচনে ভিভিপ্যাট বাধ্যতামূলক নয় বলে আদালতে জানাল রাজ্য নির্বাচন কমিশন৷  এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব নির্বাচন কমিশনের আইনজীবী জয়ন্ত মিত্রের কাছে জানতে চান, নির্বাচন কবে কবে হবে এবং তারা কবে গণনা করতে চান? ভিভিপ্যাট নিয়ে কমিশনের অবস্থান কী? গত ৯ই ডিসেম্বর আদালত যে নির্দেশ দিয়েছিল, তার ভিত্তিতে কমিশন কি পদক্ষেপ করেছে? প্রধান বিচারপতি আরও জানতে চান, নির্বাচন কমিশনের কাছে যে ৪,৭৮৮টি ইভিএম রয়েছে, তা দিয়ে কলকাতা পুরসভা ভোট হয়ে যাবে? কেনই বা তাঁরা প্রথম দফায় শুধু কলকাতা পুরভোটের নির্বাচন…
Read More
ফ্রাইডে রিলিজ এখন শিলিগুড়িতে

ফ্রাইডে রিলিজ এখন শিলিগুড়িতে

বলিউডের আকর্ষণ আর কলকাতার জনপ্রিয় সুস্বাদু খাবারের সাথে পরিচয় ঘটাতে শিলিগুড়িতে নিজেদের নতুন রেস্টুরেন্ট নিয়ে এসেছে ফ্রাইডে রিলিজ। এখানকার খাদ্যতালিকায় বিশেষ আকর্ষণ হিসেবে আছে কলকাতার ফেবারিট ফিশ তাওয়া মসালা, চিলি চিকেন ট্যাংরা স্টাইল, দহি কে কাবাব ও মুর্গ দম বিরিয়ানি। ফ্রাইডে রিলিজের ম্যানেজিং হেড সুপ্রতীক ঘোষ জানান, শুধু সুস্বাদু খাবার নয়, এখানে রয়েছে চলচ্চিত্র জগতের জমকালো পরিবেশ। নানারকম ভেজ, নন-ভেজ ডিশ থাকবে মেনুতে, যা গ্রাহকদের খুশি করবে। উল্লেখ্য, ফ্রাইডে রিলিজ হল একটি বলিউড-থিমড রেস্টুরেন্ট। এখানে নর্থ ইন্ডিয়ান ও ইন্দো-চাইনিজ ডিশের পাশাপাশি ফ্রাইডে রিলিজ পরিবেশন করবে চমকদার ইন্ডিয়ান স্ট্রিট ফুডস। ফ্রাইডে রিলিজ এর নতুন আউটলেটটি খুলেছে হিলকার্ট রোডের সেভক মোড়ে হোটেল…
Read More
ফের একবার ব্রিটেন ফেরত করোনা আক্রান্ত এলো কলকাতায়

ফের একবার ব্রিটেন ফেরত করোনা আক্রান্ত এলো কলকাতায়

ধীরে ধীরে আতঙ্ক বাড়াচ্ছে দেশের বাড়তে থাকা ওমিক্রনের সংখ্যা৷ নতুন করে চিন্তা বাড়ছে এই সংক্রমণ নিয়ে৷ এই ওমিক্রন আতঙ্কের মাঝেই কলকাতায় চাঞ্চল্য৷ কলকাতা বিমানবন্দরে করোনা আক্রান্ত ব্রিটেন ফেরত রোগিনী৷ ওই রোগিনী আলিপুরের বাসিন্দা৷ করোনা রিপোর্ট পজেটিভ আসার পরেই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷  স্বাস্থ্যদফতরের তরফে ইতিমধ্যেই বিধিনিষেধ জারি করা হয়েছে যে, ওমিক্রনের প্রভাব যে সকল দেশে ছড়িয়ে পড়েছে, সেই সব দেশ থেকে আগত যাত্রীদের কলকাতা বিমানবন্দরেই কোভিড টেস্ট করা হবে৷ সেই টেস্ট করতে গিয়েই এই প্রথম কলকাতায় কোনও বিদেশ ফেরত যাত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলল৷ ১৮ বছরের ওই তরুণীর করোনা রিপোর্ট পজেটিভ হওয়ার পরেই তাঁকে…
Read More
বিগত কিছুদিনের স্বস্তির পরে আবার বাড়লো রাজ্যের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

বিগত কিছুদিনের স্বস্তির পরে আবার বাড়লো রাজ্যের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

বিগত বেশ কিছুদিন ধরে রাজ্যে বড়ো স্বস্তি মিলছিলো দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়। করোনাভাইরাস নতুন প্রজাতির আতঙ্কের মধ্যেই পজিটিভিটি রেট শুক্রবার বেড়ে গেল বাংলায়। পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও যা নিয়ে এখন নতুন করে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে শহর কলকাতার আক্রান্তের সংখ্যাও কিছুতেই কম হচ্ছে না। যা আলাদা করে চিন্তার বিষয়। করোনাভাইরাস তথ্য অনুযায়ী বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২৮ জন এবং তাদের মধ্যে ২০৬ জন কলকাতার। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ২১ হাজার ৯৯৮ জন। এই একই সময় বাংলায় মৃত্যু হয়েছে ৯ জনের, সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৮৪ জন। উদ্বেগজনক…
Read More
পুরভোট নিয়ে রাজ্যপালের নির্দেশ

পুরভোট নিয়ে রাজ্যপালের নির্দেশ

এই মুহূর্তে রাজ্যে তৎপর পরিস্থিতি পুরভোট নিয়ে। চলতি মাসেই পুরভোট সম্পন্ন হতে চলছে রাজ্যে, একাধিক টালবাহানার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপির প্রথম থেকে দাবি করেছিল যে পুরভোট কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হোক। সেই একই রকম সুর শোনা গিয়েছিল বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের গলাতেও। কিন্তু নির্বাচন কমিশন এই ব্যাপারে প্রথম থেকে যে ইঙ্গিত দিয়ে এসেছে সেটাই তারা রাজ্যপালকে জানিয়ে দিল। রাজ্য নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই, রাজ্য পুলিশ যথেষ্ট এই নির্বাচনের জন্য। আজ এই সিদ্ধান্তের কথা রাজভবনকে জানিয়ে দিয়েছে তারা। গতকাল রাজ্য নির্বাচন কমিশনের সৌরভ দাসকে রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পুরভোটের প্রস্তুতি এবং…
Read More
বাতিল হলো নেপাল সফর

বাতিল হলো নেপাল সফর

একের পর এক বিদেশ সফর বাতিল হচ্ছে মুখ্যমন্ত্রীর৷ এর আগেও বহুবার বাতিল হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর ৷ এবারেও মুখ্যমন্ত্রীর নেপাল সফরে অনুমতি দিল না কেন্দ্র৷ যাঁর জেরে নেপাল সফর বাতিল করতে হল তাঁকে৷ এ প্রসঙ্গে নবান্ন বা তৃণমূলের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷  জানা গিয়েছে নেপালের প্রথম সারির রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের বার্ষিক কর্মসূচিতে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রীকে৷ অনুমতি পেলে ১০ থেকে ১২ ডিসেম্বর সেদেশেই কাটাতেন তিনি৷ নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা চিঠি নিজে চিঠি পাঠিয়েছিলেন তৃণমূল সুপ্রিমোকে আমন্ত্রণ জানিয়েছিলেন৷ এর পরেই কেন্দ্রের কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠায় নবান্ন৷ আজই সেই…
Read More
আগামীকাল থেকেই শীতের শুরু হতে পারে রাজ্যে

আগামীকাল থেকেই শীতের শুরু হতে পারে রাজ্যে

বছর শেষ হতে চললেও শীতের কোনো দেখা নেই রাজ্যে৷ একের পর এক নিম্নচাপ, বৃষ্টিতে হারিয়েছে হেমন্তের আমেজ৷ নিম্নচাপের ধাক্কায় বারবার বাধা পেয়েছে শীত৷ হেমন্তের শেষে উত্তুরে হাওয়ার দেখা নেই দক্ষিণবঙ্গে৷ বরং বৃষ্টিভেজা স্যাঁচস্যাঁতে আবহাওয়ায় বিরক্ত হয়েছে বঙ্গবাসী৷ তবে সমস্ত বাধাবিঘ্ন পেরিয়ে এবার হয়তো ঢুকে পড়বে শীত৷  কিন্তু বসন্তের শেষে কেন এই স্যাঁতস্যাঁতে ভাব? কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক ও ঠান্ডা হাওয়া ঢুকছে বায়ুমণ্ডলের উপরের স্তরে৷ অন্যদিকে বায়ুমণ্ডলের নীচের স্তরে ঢুকছে বঙ্গোপসাগর থেকে আসা উষ্ণ ও আর্দ্র জলীয় বাষ্প৷ দুই ভিন্ন চরিত্রের বায়ুর সংমিশ্রণেই কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের আকাশে মেঘ সৃষ্টি হচ্ছে৷ এর…
Read More
ওমিক্রনের সংক্রমণ রুখতে কড়া নির্দেশ রাজ্যের তরফে

ওমিক্রনের সংক্রমণ রুখতে কড়া নির্দেশ রাজ্যের তরফে

যত সময় এগোচ্ছে টোটো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে নতুন সংক্রমন ওমিক্রন। করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রণ নিয়ে চিন্তা বাড়ছে দিন দিন। প্রথম খোঁজ মেলার পর দেশে একাধিক আক্রান্তের সংখ্যা মিলেছে ইতিমধ্যেই। তাই এই প্রজাতি নিয়ে বাড়তি সতর্কতা আগেই নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। সেই প্রেক্ষিতে এই প্রজাতি নিয়ে কড়া ব্যবস্থা নিচ্ছে বাংলার সরকার। নজর রাখা হচ্ছে বিমান যাত্রীদের ওপর। এই নয়া করোনা প্রজাতি প্রতিরোধের লক্ষ্যে রাজ্য সরকার আন্তর্জাতিক বিমান যাত্রীদের উপর বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিয়েছে। অন্য দেশ থেকে কলকাতায় যাত্রীদের বিমান বন্দরে আরটিপিসিআর পরীক্ষার ফল নেগেটিভ হলেও তাঁদের শারীরিক অবস্থার ওপর ভবিষ্যতে কিছুদিন নজর রাখার জন্য রাজ্য স্বাস্থ্য দফতর জেলা গুলিকে…
Read More
আবারো এক নিম্নচাপের জন্য বৃষ্টিপাত হবে রাজ্য জুড়ে

আবারো এক নিম্নচাপের জন্য বৃষ্টিপাত হবে রাজ্য জুড়ে

চলতি বছর একের পর এক নিম্নচাপ ও ঝড় দেখছে বঙ্গবাসী। চলতি বছর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে রাজ্য জুড়ে। একের পর এক নিম্নচাপ এবং লাগাতার বৃষ্টি এখন বাঙালির জীবনের রোজকারের ঘটনা হয়ে গিয়েছে। শেষ কবে ডিসেম্বর মাসে এইভাবে বৃষ্টি হয়েছে তা মনে করা সত্যিই কঠিন। কিছুদিন আগেও নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের কারণে বাংলায় বৃষ্টিপাত হয়েছে। গত মঙ্গলবারের পর থেকে আবহাওয়া পরিষ্কার হওয়ার পূর্বাভাস ছিল কিন্তু এখন আবার নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। শীত প্রসঙ্গে খারাপ খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখার কারণে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। পূর্বাভাস রয়েছে আগামীকাল দুপুর পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার। কলকাতা…
Read More
সরকারি চাকরি পেতে গেলে বাংলা ভাষা জানা জরুরি: মুখ্যমন্ত্রী।

সরকারি চাকরি পেতে গেলে বাংলা ভাষা জানা জরুরি: মুখ্যমন্ত্রী।

সরকারি চাকরি পেতে বাংলা ভাষা জানা জরুরী , মালদায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানিয়ে দিলেন। এদিন বৈঠকে তিনি বলেন, বিভিন্ন রাজ্য থেকে আগত কেউ বাংলা না জেনে চাকরি পেলে ভাষাগত সমস্যার সম্মুখীন হতে হয়। যেখানে যে কারখানা হবে, সেখানে স্থানীয়দের কর্মসংস্থানে অগ্রাধিকার পাবে। এছাড়াও সেদিন মুখ্যমন্ত্রী জানান , ‘ভুল থাকলে ধরিয়ে দিন, ঘোঁট পাকাবেন না। ঠিকঠাক প্রকল্পের রূপায়ণ করতে হবে।কাজে কোনওরকম দেরি করা যাবে না। ১-১০ জানুয়ারি এবং ২০-৩০ জানুয়ারি ফের দুয়ারে সরকার প্রকল্প।’’ একইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে মমতা বলেন, “কেন্দ্র বাংলার সঙ্গে বঞ্চনা করছে। কেন্দ্র বাংলাকে বঞ্চনা করলেও উন্নয়নের কাজ থামেনি।’’
Read More
স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে একাধিক অভিযোগ

স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে একাধিক অভিযোগ

তৃতীয় বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার আগের থেকেই একাধিক প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে একটি হলো স্বাস্থ্য সাথী প্রকল্প। রাজ্য সরকার স্বাস্থ্য সাথী প্রকল্প শুরু করার পর মনে করা হয়েছিল এতে অনেক রোগী সুবিধা ভোগ করতে পারবেন। কিন্তু বাস্তবে দেখা গেল যে এই কার্ড নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে। শুধু সমস্যা বললে ভুল হবে, এই কার্ড নিয়ে রয়েছে একাধিক অভিযোগ। এর আগে অনেক হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এই কার্ড গ্রহণ না করার। তার প্রেক্ষিতে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নবান্ন কিন্তু আদতে কিছুই হয়নি। এবার রোগী না থাকলেও কার্ডের জন্য বিল বাড়ছে, এমন অভিযোগ সামনে আসছে। সেই…
Read More
পুরভোটের প্রস্তুতিতে বৈঠক রাজভবনে

পুরভোটের প্রস্তুতিতে বৈঠক রাজভবনে

আরো একবার বাজতে চলেছে ভোটের দামামা৷ রাজ্য জুড়ে চলছে পুরভোটের প্রস্তুতি, চলতি মাসেই পুরো ভোট হতে চলছে রাজ্যে৷ তার আগে আরও একবার রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজভবনে ডেকে পাঠানো হয়েছে তাঁকে৷ কলকাতা পুরসভা নির্বাচনের প্রস্তুতি ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে তাঁর কাছে বিস্তারিত তথ্য জানতে চাইবেন রাজ্যপাল৷ টুইট করে সে কথা জানিয়েছেন তিনি৷  এর আগে কলকাতা পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। পুরভোটের মুখে ফের তলব৷ প্রসঙ্গত, ৪ ডিসেম্বর কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের পদক্ষেপ জানতে চেয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে বলা হয়েছিল সৌরভ…
Read More
অবশেষে কোকেন কাণ্ডে জামিন পেলেন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী

অবশেষে কোকেন কাণ্ডে জামিন পেলেন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী

কোকেন কাণ্ডে এবার জামিন পেলেন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। মঙ্গলবার শর্ত সাপেক্ষে তাঁকে জামিন দিল কলকাতা হাই কোর্ট। গত নভেম্বর মাসে জামিনে মুক্তি পেয়েছেন কোকেন কাণ্ডে ধৃত বিজেপি নেতা রাকেশ সিং।  ঘটনার সূত্রপাত ১৯ ফেব্রুয়ারি। ওইদিনই পামেলা গোস্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয় কোকেন। গ্রেপ্তারির পর বিজেপি নেত্রী পামেলা গোস্বামী বারবার দাবি করেছিলেন তাঁকে ফাঁসানো হচ্ছে। প্রথম থেকেই তাঁর অভিযোগের তির ছিল বিজেপি নেতা রাকেশ সিং ও পুলিশের দিকে। ধৃত বিজেপি নেত্রী বারবার দাবি করেছিলেন গ্রেপ্তারির দিন গাড়িতে থাকা অমৃত নামের এক যুবক তাঁর ব্যাগে কোকেন রেখেছিলেন এবং রাকেশ সিংয়ের নির্দেশেই গোটা ঘটনাটি ঘটেছে। তাঁর বিরুদ্ধে শারীরিক…
Read More